All reports

18,886 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,886 reports found
Report a bribe
Paid Passport Office ৳2.0K

পাসপোর্ট রিনিউ

পাসপোর্ট এপ্লাই করার সময় আমার নামে একটু ভুল হয়েছিল এর জন্য তারা দুই হাজার টাকা দাবি করেছে এবং আমি পরিশোধ করতে বাধ্যক আমি কারণ আমি একজন প্রবাসী আমার হাতে অতটা সময় ছিল না তাই তারা এটাই সুযোগ টা কাজে লাগিয়েছে

পিরোজপুর, Barishal 23 August 2026 2 views BRP7QJLZ
0 Comments
Paid Passport Office ৳5.0K

নতুন পাসপোর্ট করেছিলাম

নতুন পাসপোর্ট এর জন্য ঢাকা মোহাম্মদপুর এ। বার বার অফিসে গিয়ে প্রত্যাখ্যাত হয়েছি, বিভিন্ন ধরনের কাগজ আনতে বলে। পরে দালাল দিয়ে সহজেই করে ফেলি।

ঢাকা, Dhaka 23 August 2026 2 views DKDADWWN
0 Comments
Refused Land Office ৳60.0K

নামজারী

৩ টা জমির নামজারী করতে গেছিলাম। এইজন্য ৬০০০০ টাকা চেয়েছে! চেয়ারে যে বসে ছিল সে সম্ভবত বাইরের লোক। আইডি কার্ড দেখাতে বললাম, নাম,পদ জিজ্ঞেস করলাম বলতে চাইলো না। বাইরের লোক ভিতরে চেয়ারে বসে কিভাবে?

নন্দীপাড়া, Dhaka 23 August 2026 2 views DKARPLW5
0 Comments
Paid Sub-Registry Office ৳30.0K

ভূমি রেজিস্ট্রি

ভূমি রেজিস্ট্রেশন বাবদ দলিল লেখক দের সিন্ডিকেট আছে। তারা সবার কাছে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা অবৈধভাবে নেয়। ব্যাংক ড্রাফট এর নাম করে ৩০০০০ টাকা নিয়ে ব্যাংক ড্রাফট স্লিপ দেয় ২৯০০ টাকার। দলিল লেখক থেকে শুরু করে সাব রেজিস্ট্রার জড়িত।

দেওয়ানগঞ্জ,জামালপুর, Mymensingh 23 August 2026 2 views MYEWLCGS
0 Comments
Paid Other public office ৳10.0K

Pay Fixation,TA DA bill pass,LPC Certificate

পরশুরাম উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর কিবরিয়া,জুনিয়র অডিটর সুব্রত ঘুষ ছাড়া কোন কাজই করেনা। যেকোন বপতন বিল,টিএডিএ ভাতা,এলপিসি সনদ পাশ করতে হলে ওনাদের ঘুষ দিতে হয়।যেটাকে ওনারা অফিসের ভাষায় বলে 'সমন্বয়' করা। আমার বিভিন্ন কাজে বারবার অনুরোধ করলেও ওনারা সমন্বয় না করে কোন ফাইল ছাড়ে না।

Porshuram,Feni, Chattogram 23 August 2026 2 views CTMH8UDJ
0 Comments
Refused Other public office ৳100.0K

পিডিবি (বিদ্যুৎ অফিস)

পাথরঘাটা জোনের বিদ্যুৎ অফিসে(অফিস রেয়াজুদ্দীন বাজার) প্রধান প্রকৌশলী ও ডিভিশণাল প্রকৌশলীরা মিলে হরিলুট করছে জনগণের। টাকা দাবি করেছে ১লাখ টাকা তাদের অথরাইজ কিছু এজেন্ট(—, —) আছে তাদের মাধ্যমে। তারা এমনভাবে কথা বলবে তারা ১টাকাও নেয় না। কিন্তু বাস্তবতা হল প্রধান প্রকৌশলী একটু হাই লেভেলের কাজ করার জন্য ৫০হাজার-৩লাখ এর নিচে কোন কাজে হাত দেয় না।

চট্টগ্রাম, Chattogram 23 August 2026 2 views CTUP3CPH
0 Comments
Paid Other public office ৳500

নির্বাচন অফিস

আমার স্ত্রীর এন আইডি কার্ড করার জন্য গিয়েছিলাম। তারা কাগজপাতির নানান ইস্যু তৈরি করে বলে কাজ হবে না। আমার জানামতে সব ঠিক ছিল কিন্তু তাদের নাকি সমস্যা আছে।এরপর একটু রিকুয়েষ্ট করার পর ৫০০ টাকা দাবি করে।তাৎক্ষণিকভাবে আমার রাজি না হওয়া ছাড়া উপায় ছিলনা। তাদের আমি মোবাইল ব্যংকিংয়ের মাধ্যমে টাকা দিতে চেষ্টা করি কিন্তু নেয়নি। অফিসে সিসি ক্যামেরা আছে কিন্তু মনে হয় পুরো অফিস এই সিস্টেমের সাথে জরিত।পরবর্তীতে টাকা দেওয়ার পর আমার কাজ করে দেওয়া হয়।

কাউনিয়া, Rangpur 23 August 2026 2 views RN3EX4A6
0 Comments
Paid Passport Office ৳1.5K

নতুন পাসপোর্ট করা

১৫০০ টাকা দিতে হয়।তারা টার্গেট করে বিশেষ করে যারা একটু অশিক্ষিত তাদেরকে বা যারা কম বোঝে।এমনি একটা ভুল ধরে বলে যে এইটা ঠিক করতে হবে।এইটা নিয়ে আসলে আরেকটা ভুল ধরে।মানে ১৫০০ টাকা নিবেই।এবং দুপুর দুইটর পরে তারা এই কাজ গুলো করে থাকে যখন সবাই চলে যায়।এবং পাসপোর্ট অফিসের দিজি নিজেই জড়িত এইটার সাথে। উনি উপরে বসে থেকে এগুলো করায় এবং একটা মহিলা এগুলো সাহায্য করে।

গাইবান্ধা, Rangpur 23 August 2026 2 views RNN6NEH4
0 Comments
Paid Passport Office ৳3.0K

নতুন পাসপোর্ট কিংবা নবায়ন

প্রথমে স্বাভাবিকভাবে উল্লেখিত ডকুমেন্টস নিয়ে যাই জকা দিতে, তারা নেয় না, বিভিন্ন কারন দেখায়। অথচ গাইডলাইনে যা উল্লেখিত ছিলো সবই আনার সাথে ছিলো। পরবর্তীতে, বের হয়ে আসি, গেট এর বাহিরে লোক দাঁড়ানো ছিলো, আমাকে দেখে সমস্যা জিজ্ঞাস করে। খুলে বললে বলে ৩০০০ টাকা দিতে হবে সব ওকে হয়ে যাবে। জিজ্ঞাসা করলাম আমার তো ডকুমেন্টস চাচ্ছে আরো অনেক কিছু, সেগুলা তো নাই। বলে সমস্যা নাই শুধু টাকা দিবেন সব ওকে। পরে উপায় না পেয়ে রাজি হই। আমাকে বলে ডকুমেন্টসগুলা ২০২২ এ যেয়ে বলবেন ১২০৭ অথবা ৩০০৪ এই টাইপের একটা নাম্বার বলতে বলে। যেভাবে বলে, বলি। এবার সেই একই কর্মকর্তারা আমার ডকুমেন্টস চেইক দেয় কিন্তু কোনো প্রশ্ন নাই। শুধু বললো নাম কি? বললাম পুরা নাম বল্লো ওকে। পরের দিনই পাসপোর্ট রেডি।

ঢাকা, Dhaka 23 August 2026 3 views DK5YR9LL
0 Comments