All reports

18,943 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,943 reports found
Report a bribe
Paid Sub-Registry Office ৳60.0K

জমি রেজিষ্ট্রেশন

আমি জমি রেজিস্ট্রেশনের সময় সরকারি এবং পৌরকরের বাইরে এই টাকাটা দেয়। তারা বলে যে পৌরসভার আবাসিক জমি হইলে ৬০ হাজার টাকা দিতে হবে বাণিজ্যিক এলাকা হলে আরো বেশি! লিয়াজু মারফত ৬০ হাজার, আর ভেজাল করলে ব্যাংক একাউন্টে দিতে হবে তখন কিন্তু একটা টাকাও কম হবে না, আমার মহুরি ১৫ হাজার টাকায় একটা দফারফায় মিটমাট করে, এই টকাকাটা তারা সরকারকে দেয়নি সরকারের কোন ঘরেও যায়নি এটা তারা অতিরিক্ত ভাবে নেই, এটাতে সাব রেজিস্ট্রার, মুহরি সহ এলাকার নেতারা ভাগ নেই। আমার একজন ঘনিষ্ট মুহরি এই টাকাটা মাফ করে দিতে চাইছিলো কিন্তু একজন মুহুরির আপত্তি তা করতে পারে নি! জমির ভ্যালু ছিলো ১২ লক্ষ, পরিমাণ ৬ শতাংশ। এটা তারা হাজেরে উপড় শতকরা হিসাবে নেই!

রানীশনকৈল, Rangpur 3 September 2026 3 views RNR5MWZV
0 Comments
Paid Passport Office ৳1.8K

পাসপোর্ট

আমি নিজে আবেদন করেছিলাম, সেইখানে, তারা বলে এই আবেদন হবে কম্পিউটার দোকান থেকে করতে হবে, সেখানে বলে আরো অতিরিক্ত ১৮০০ টাকা দিতে হবে। না দিলেও আমি আবেদন করে দিবো, পরে না হলে আমাকে বলতে পারবেন না। তাই আমি পরিশোধ করেছি।

Jamalpur, Mymensingh 3 September 2026 3 views MYQMU9G5
0 Comments
Paid Land Office ৳14.5K

জমি রেজিষ্ট্রেশন

দান স্বত্বে আমি আমার স্ত্রীকে জমি দিয়েছি, সেটা রেজিষ্ট্রেশন করতে আমার কাছ থেকে ১৪৫০০ টাকা নিয়েছে। আমি দিতে না চাইলে তারা বললো, এই টাকা সব জায়গায় ভাগ হয়, টাকা না দিলে জমি রেজিষ্ট্রেশন হবে না। আমরা সাধারণ জনগণ এর সমাধান চাই। আমরা শুধু সরকারি খরচের টাকা দিবো, আমাদের কেন এতো টাকা দিতে হচ্ছে। দয়া করে ব্যাবস্থা নিন।

পাবনা, Rajshahi 3 September 2026 4 views RJQHTC22
0 Comments
Only demanded Land Office ৳100

ভূমি উন্নয়ন কর পরিশোধের একাউন্ট অনুমোদন না করা

ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য আমিন বাজার ভূমি অফিসে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য অনুমোদন করার জন্য ২৭-০৮-২০২৬ ইং তারিখে আবেদন করি। কিন্তু অদ্যবধি আবেদন অনুমোদন করেনি, নিয়ম অনুযায়ী 48 ঘন্টার মধ্যে আবেদন মঞ্জুর করতে হবে। পূর্বে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা আছে ২০২৫-২০২৬ অর্থ বছর পর্যন্ত। এখন ২০২৬-২০২৭ সালে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য আবেদন করি। কিন্তু তারা বলতেছে শতাংশ প্রতি ১০০ টাকা করে দিলে তারা অনুমোদন করে দিবে। তা দিলে তারা আবেদন মঞ্জুর করবে না। তাদেরকে শতাংশ প্রতি 100 টাকা না দিলে ভূমি উন্নয়ন কর দিতে পারবো না। এখন কি করণীয় । তারা ব্যক্তি স্বার্থে সরকারি দাবী আদায়ে দায়িত্বের অবহেলা করছে। এই অবস্থা ঢাকা শহরের সকল ভূমি অফিসের।

আমিন বাজার ভূমি অফিস, সাভার, ঢাকা।, Dhaka 3 September 2026 5 views DKFZ2KBP
0 Comments
Only demanded Land Office ৳700.0K

জমি খরিজ করার জন্য চা পানি খরচ দাবি

জমি খরিজ করার জন্য চা পানি খরচ বাবদ ৭,০০,০০০/- না দেওয়ার কারণে প্রায় ২ বছর যাবত আামার জমি খারিজ করে দেয় না নায়েব মোঃ শরিফ মিয়া দীঘ ১১ বছর রায়পুরা ভূমি অফিসে চাকুরী করিতেছে এবং নরসিংদী সদর তার নামে ১১ তালা ৪ টি বাড়ী আছে। মাষ্টার রোলে চাকুরী করে তার বর্তমান ১ কোটি টাকা বাড়ী নির্মন করেছে এবং রায়পুরা ভূমি অফিসে থেকে নাম তাদের সোহাগ মিয়া এবং মুস্তাকিন তারা দুই জনে রায়পুরা প্রায় ৪টা বাড়ী আছে বলিয়ম দেখতে গেলে ৫০০ টাকা কম ছাড়া তারা বলিয়েম দেখায় না । তারা দুই জন এবং নায়েব সাহেব মিলে রায়পুরা ভূমি অফিসে অসহায় মানুষদের জুলুম করিতেছে।

ঢাকা (অন্যান্য), Dhaka 3 September 2026 5 views DKBHPURD
0 Comments প্রমাণ আছে
Paid Land Office ৳150.0K

নামজারি করতে গিয়ে

সাত শতাংশ জায়গার জন্য নামজারি করতে গিয়েছিলাম আমার কাছে ঘুস দাবি করে বসেছে ২ লাখ 🥲 । তার পরে অনেক রিকোয়েস্ট করে ১৫০০০০ হাজারে রাজি হয় । ওরা নিজেরা ফেছ হয় না মিডিয়ার মাধ্যমে তারা এই কাজগুলো করে থাকে। আমার জায়গাটি ক তফসিলে ভুলবশত রেখে দিছে কিন্তু আমার সকল কাগজপত্র ঠিক আছে এসব এ এবং আর এস দুই পর্চাতেই নাম আছে তার পরেও তারা এই কাজটি করেছে

ঢাকা (অন্যান্য), Dhaka 3 September 2026 4 views DKXYX6JG
0 Comments প্রমাণ আছে
Paid Accounts Office ৳10.0K

জিপিএফ হিসাব ঠিক করন

আমার জিপিএ ফান্ডের স্টেট তারা ইচ্ছাকৃতভাবে ভুল করেছে তা কারেকশনের জন্য গেলে টাকা ছাড়া কারেকশন করেন না আমি ইতিমধ্য জানলাম এখানে যারা যায় টাকা ছাড়া কাজ করতে পারে না তাই আমিও আমারটা ঠিক করতে টাকা দিতে বাধ্য হলাম পে ফিক্সেশন করতে হলো ও সেটা প্রমোশন জনিত হোক যেকোনো কারণে হোক তাদেরকে টাকা দিতে হবে এটা সিনিয়র ফিন্যান্স কন্ট্রোলার থেকে নিয়ন্ত্রণ করে তারা যতগুলো শর্ত দিয়েছিল আমি পূরণ করেছিলাম ডকুমেন্টারি থেকে তারপর আমি টাকা ছাড়া ফলাফল পাইনি টাকা দিয়েছি কাজ হয়ে গেছে উইদাউট ডকুমেন্টস

ঢাকা, Dhaka 3 September 2026 5 views DKC6PMNV
0 Comments
Paid Land Office ৳22.0K

নামজাড়ি

আমি নামজাড়ি আবেদন করার পরো বার বার নামজারি বাতিল করে, আমার বৈধ দলিল থাকার পরো অন্য কিছু আসাধু ভূমি দস্যুদের সাথে মিলে বার বার আমার ৩০-৪০ বছরে ভুগদখলকৃত জমির নামজারি নিয়ে টালবাহানা করে টাকা ছারা এর সমাধান হয়না। যত দেওয়া হয় তত লাগে। শুধু আমি না এই গ্রামে ভুক্ত ভোগীর অভাবনেই। ভূমি অফিস মানে টাকা টাকা আর টাকা৷ গ্রামের সহজ সরল মানুষ কে বিভিন্ন ভাবে এরা প্রতারিত করে। কাগজ পত্র ঠিক থাকলেও এরা বলে এই সমস্যা সেই সমস্য, এখানে টাকা লাগবে, সেখানে টাকা লাগবে এই সব করে গ্রামের মানুষের কাছথেকে টাকা নেয়, আর কেও একবার টাকা দিয়ে ফেললে তার কাছথেকে কৌশলে আরো টাকা নেওয়া শুরু করে।

চন্দ্রকোনা, Mymensingh 3 September 2026 3 views MYHXPCNA
0 Comments
Paid Land Office ৳7.0K

ভূমি খারিজ

আমি খারিজ করার জন্য সম্পূর্ণ কাগজ পাতি জমা দেই এক মাস হয়ে যায় আমার জমি খারিজ হয় না ভূমি অফিসে গেলে বলে ৭ হাজার টাকা লাগবে এরপর আমি 7000 টাকা দেওয়ার পরে চার দিনের মধ্যে আমার খারিজ হয়ে যায়

টাঙ্গাইল, Dhaka 3 September 2026 3 views DKN2DQJG
0 Comments
Paid Public Hospital ৳200

হাত ভাঙা

আমি অনুমানিক সকাল ৮ টা বাজে আমার আব্বুর হাত ভাঙা নিয়ে জাতীয় পঙ্গু হসপিটাল এ যাই যাওয়ার পর emergency doctor রা x rey করতে বলে X rey report নেওয়ার সময় আমার কাছে চা খাওয়ার জন্য 100 টাকা চায় তারপর x rey report নিয়ে যখন ডাক্তার কাছে যাই তখন ডাক্তার সাময়িক প্লাস্টার করতে দেয় প্লাস্টার করতে গেলে আমার চা খাওয়ার টাকা চায় 🙂

ঢাকা পঙ্গু হসপিটাল, Dhaka 3 September 2026 3 views DKC6BBG6
0 Comments
Refused Land Office ৳50.0K

পর্চা সার্টিফাই কপি এসি ল্যান্ড অফিস

আমার একটি জমি মালি মামলা শেষ করে সকল রায়ের আলোকে কালনা প্রদান করি আমার নামে পর্চা হয় নিয়ম অনুযায়ী সার্টি ফাই কপি এক্সিলেন্ট অফিস থেকে তুলতে হয় সেই পর্যাটি দিতে অস্বীকৃতি জানায় এবং তালবাহানা করে পরে বুঝতে পারলাম তারা একটি টাকা দাবি করে যার পরিমাণ ৫০০০০ টাকা আমি দিতে অস্বীকার করিলে আমার কাজটি আজও পর্যন্ত সম্পূর্ণ করা হয়নি,

আশুলিয়া এসি ল্যান্ড অফিস, Dhaka 3 September 2026 3 views DKB2WNJH
0 Comments