All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,531 reports found
Report a bribe
Passport Office

New Passport

নতুন পাসপোর্ট পাওয়ার জন্য নিজে নিজে সব আবেদন করে ফর্মের সব ঘর যথাযথভাবে পূরণ করার পরও সামান্য বাড়ীর নাম না লেখা নিয়ে রিজেক্ট করে দেয়। পরে বাইরে এক দালাল ২ হাজার টাকা নিয়ে একই আবেদনের (পাসপোর্ট অফিসের মতে ভুল, অগ্রহণযোগ্য আবেদন) পাসপোর্ট আবেদন এপ্রুভ করিয়ে পাসপোর্ট রেডি করে দেয়।

Paid
Chittagong ৳2.0K
21 August 2026 1
0 Comments
Land Office

Kanungo Report

একটি ভুল নামজারী বাতিলের জন্য করা মিসকেস মামলার কানুনগো রিপোর্ট এর জন্য ইনিয়ে বিনিয়ে টাকা চেয়েছিলো। প্রায় ৬ মাস রিপোর্ট এর জন্য অপেক্ষমান রেখে, আজ নয় কাল, কাল নয় পরশু করতে করতে শেষে অফিস সহায়কের মাধ্যমে ৫ হাজার টাকা প্রদান করলে তাৎক্ষণিক রিপোর্ট দিয়ে দেয়। পটিয়া ভূমি অফিস, চট্টগ্রাম।

Paid
Patiya ৳5.0K
21 August 2026 2
0 Comments
BRTA

New Liscence

After completing my driving license exam both the verbal one the written one and the Practical one i needed to submit my papers and pay my fees the government fees but when I try to do that I wasn't allowed to and they said they lost my document and I couldn't find my document even after searching through the whole building I went from ground floor to the second floor to the third floor they told me to go to different floors but at last I didn't find my papers after that I paid the bribe and after paying the bribe I got my license within 2 to 3 days so it was my experience in the brta Ekuria branch.

Paid
Dhaka ৳4.0K
21 August 2026 1
0 Comments
City Corporation

জন্ম সনদ

আমার মামাতো ভাইয়ের জন্মসনদ আনতে গিয়েছিলাম তার মা নেপালি। সকল কাগজ জমা দেওয়ার পরে বলল যে টাকা লাগবে।কিছু দেন। আমি ৫০০ টাকা দিলাম সাথে সরকারি ফ্রি ১০০ টাকা দিলাম বিদেশি আরো বেশি লাগবে পরে আরো ৫০০ টাকা দিলাম। এটা ঢাকা উত্তারা সিটি কর্পোরেশন। উত্তর সেক্টর ৬ অফিস

Paid
ঢাকা ৳1.0K
21 August 2026 3
0 Comments
Other public office

বাবা মারা যাওয়ার পর, পেনশনের টাকা উত্তোলন

আমার বাবা মারা যাওয়ার পর থেকে, পেনশনের টাকা উত্তোলনের জন্য মিঠাপুকুর প্রাথমিক শিক্ষা অফিসে এখন পর্যন্ত ১-১.৫ লাখের মতো টাকা গেছে। আব্বুর খুব কাছের কলিগ ছিলো সেই অফিস গুলায়, ওরাও ছোট ছোট পিওন বা কর্মচারী দের দিয়ে টাকা নিতো, চা নাস্তা বাবদ।

Paid
রংপুর, মিঠাপুকুর ৳100.0K
21 August 2026 4
0 Comments
Public Hospital

Ticket buying

সকাল ৮টায় আসার কথা থাকলেও কর্মচারীরা আসে আরও পরে। ততক্ষণে বিশাল লাইন হয়ে যায়। ইমার্জেন্সি টিকিট দরকার ছিল, তাই বাধ্য হয়ে একজন কর্মচারীকে ১০০ টাকা দেওয়ার সাথে সাথে সে টিকিট এনে দিলো।

Paid
Dhaka ৳100
21 August 2026 2
0 Comments
Other public office

নতুন বিস্ফোরক লাইসেন্স

আগে হার্ড ফাইলে আবেদন করলে ফাইল খুঁজে পেতো না। এখন দেখা যায় কার কাছে ফাইল। কিন্তু অযথা অবজেকশন দেয়। নকশাসহ প্যাকেজে না গেলে অনুমোদন দেয় না। সিএনজি ও পেট্রোল পাম্পের মালিক/ম্যানেজারদের অফিসে ডেকে নবায়নের নামে হয়রানি করছে বহুদিন যাবত।

Paid
সিলেট ৳30.0K
21 August 2026 1
0 Comments
Public Hospital

Sylhet Osmani Medical

সরকারি হাসপাতালে ডাক্তারদের পর্যবেক্ষণে বা সাময়িকভাবে রোগীদের রাখার জন্য নির্ধারিত কিছু বেড দালালরা অবৈধভাবে ভাড়া দিয়ে থাকে। আমাকে ৫০০ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও আমি তা প্রত্যাখ্যান করেছি।

Refused
Sylhet ৳500
21 August 2026 3
0 Comments