All reports

18,914 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

18,914 reports found
Report a bribe
Passport Office

বয়স্ক মানুষ ওমরা করার জন্য নতুন পাসপোর্ট

আমি আমার মায়ের পাসপোর্ট করতে যাই। কারণ আমার মা ওমরা করার ইচ্ছে হইছ ঐ সুবাধে আমি অনলাইনে আবেদন করি আবেদন মোতাবেক নির্ধারিত তারিখে কুমিল্লা পাসপোর্ট অফিসে কাগজ পত্র জমা দিই ২ঘন্টা বসাইয়া রাখার পরে বলে যে এই আবেদনে হবে না? আমি কারণ জানতে চাইলে বলে নতুন আবেদন করতে হবে আর না হয় ৩০০০ টাকা দিতে হবে এখানে আসলে এমপি ও মন্ত্রীরা ও টাকা দিতে হয়। আমার মা উনাকে বললো বাবা তুমি আমার ছেলের সমান কিছু টাকা কমাই নেও সে শুনতে নারাজ তার পরে বাধ্য হয়ে ২০০০ টাকা দিয়েছি।

Paid
কুমিল্লা ৳2.0K
3 September 2026 3 CT4DAL2M
0 Comments
Other public office

বাংলাদেশ পুলিশ

আমি আর আমার ওয়াইফ দেশের বাইরে আসার সময় ( ডিসেম্বর, ২০২৫ সাল) পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেয়ার জন্যে সিতাকুন্ড থানায় ( আমার নিজ থানা) বসে ১৫০০ টাকা ঘুষ দিয়েছি। সে আমার কাছ থেকে ২০০০ দাবি করেছিল থান্য বসে। এসব নাকি তার আর উপরের লেভেল এর জন্যে চা নাস্তার খরচ। সে নাকি এক এটা নিবেনা। আর ও অনেকজন কে দিতে হবে।

Paid
সীতাকুন্ড ৳1.5K
3 September 2026 3 CT2YF39Z
0 Comments
Other public office

এটাকে উদ্ধার করতে হবে

প্রথমে বলি দিয়ে জায়গা দখল করে যারা উদ্ধারের জন্য ৫০০০০ টাকা দাবি করে না দিলে ক্ষতি করবে তার কারণে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে

Only demanded
কুমিল্লা /মুরাদনগর ৳50.0K
3 September 2026 5 CT7SJ6FE
0 Comments
Land Office

নামজারি মিউটেশন

ভুলবসত আমার পৈত্রিক সম্পত্তি একই দাগে ভিপি হয়েছে। আমার অংশে ভিপি। আমার অংশে ভিপু নাই মর্মে একখানা প্রত্যায়ন এবং নামজারি মিউটেশনের জন্য ২০০০০ ঘুষ চেয়েছে। আমার কসজটি এখনো পেইন্ডিং আছে।

Only demanded
গ্রাম ৳20.0K
3 September 2026 4 BRBMQJ5W
0 Comments
Other public office

প্রথমবার স্মার্ট কার্ড উত্তোলন

আমি প্রবাসী দেশে এসে উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে স্মার্ট কার্ড নিতে আসলাম তারা বললো ৪৫০ টাকা পেমেন্ট করতে হবে, এটা নাকি সরকার নির্ধারিত করেছে।

Paid
কুমিল্লা নাঙ্গলকোট ৳450
3 September 2026 3 CTAFFR9T
0 Comments
Land Office

খতিয়ান তল্লাশি সেবা”

“আমি তল্লাশি দেওয়ার জন্য আবেদন/অনুরোধ করেছিলাম। কিন্তু আমার কাছ থেকে নির্ধারিত টাকার চেয়ে বেশি টাকা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে অতিরিক্ত নেওয়া টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি।”

Paid
নকলা ৳2.5K
3 September 2026 2 MYQ5LJXA
0 Comments
Land Office

মিউটিশন

প্রতিটি ভূমি অফিসে অতিরিক্ত ৪০০০ থেকে ৫০০০ টাকা ছাড়া মিউটিশন করা হয় না। আপনি টাকা না দিলে আপনার কাজ সরকার নির্ধারিত খরচ অনুযায়ী হবে না। এইটা আমাদের সারা দেশের চিত্র।

Refused
ফরিদপুর ৳4.0K
3 September 2026 3 DKXKKXVA
0 Comments
Other public office

অস্বাভাবিক বিদ্যুত বিল আদায়

অস্বাভাবিক বিদ্যুত বিল আসার কারণে অফিসে যোগাযোগ করলে মিটার পাল্টে দেওয়ার কথা বলে বার বার টাকা নেয়,কিন্তু মিটার পাল্টে দেয় না। এদিকে বিদ্যুত বিলের কাগজে অস্বাভাবিক বিদ্যুত বিল এসেই চলছে।

Paid
আছিম বাজার শাখা, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ ৳1.0K
3 September 2026 2 MYHXJ89U
0 Comments
Other public office

বসুরহাট পৌরসভা

বসুরহাট পৌরসভার প্রতিটি টেবিল ঘুষ খায়। বাড়ির ভবন নির্মানে অনুমোদনের জন্য কাগজপত্র জমা দিলে সরাসরি দুই লক্ষ টাকা অনুদান চায়, না হলে কাজ হবে না। এছাড়া নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স, প্রত্যয়ন, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন। পৌর সচিব, প্রশাসনিক কর্মকর্তা, অফিস সহকারি সহ একটি চক্র এ অর্থ ভাগ বাটোয়ারা করে।

Refused
বসুরহাট ৳200.0K
3 September 2026 2 CTJUNNVB
0 Comments
Land Office

খারিজ উঠানো

আমি আমার দোকানের ৪৫ সেন্ট জায়গার খারিজ করার জন্য আবেদন করি,পরবর্তীতে আমাকে অনেক হয়রানি করে উপজেলা একদিন পর পর নিয়ে এই সমস্যা সেই সমস্যা। পরে আমি নিরুপায় হয়ে তাদের নাস্তার টাকা দিতে হয়েছে।

Paid
গ্রামে ৳11.0K
3 September 2026 3 CTYWSADT
0 Comments
Land Office

পুরাতন দলিল তল্লাসি

হটাৎ আমাদের কিছু পুরাতন দলিল বাসায় খুঁজে না পেলে সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে গেলে সেখানকার রেকর্ড কিপার সুনির্দিষ্ট দলিলগুলোর সঠিক তথ্য আমাদের কাছে থাকার পরও আমার কাছে মোট চারটি দলিলের বিপরীতে ১২ হাজার টাকা ঘুষ দাবি করে। যা আমি পরবর্তীতে পরিশোধ করতে বাধ্য হই।

Paid
গাজীপুর ৳12.0K
3 September 2026 3 DK2EC665
0 Comments
Other public office

ফ্যাক্টরি লাইসেন্স তৈরি

ফ্যাক্টরি লাইসেন্স ফি ছিলো ৫০০ টাকা। বিভিন্ন বিষয় এবং দ্রুত সময়ে করার জন্য দাবি করেছিল ৩৫ হাজার টাকা এককালীন। পনেরো বিশ হাজার টাকা মত দেওয়া হয়েছিল। অন্যগুলো এখন ডিও আছে ।

Paid
চট্টগ্রাম ৳35.0K
3 September 2026 2 CTP8NZC7
0 Comments