All reports

20,447 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

20,447 reports found
Report a bribe
Other public office

পোস্টপেইড গ্যাসের লাইনে ৩-৪ বছর গ্যাস না পাওয়া।

গত ৩-৪ বছর গ্যাসের লাইনে গ্যাস না পাওয়া স্বত্বেও টাকা পরিশোধ করে আসছি। পরবর্তীতে “অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা”এর মাধ্যমে লিখিত কমপ্লেন জানালে আমাকে বলা হয় দেশে চলমান গ্যাসের সংকট তাই গ্যাস নেই, যখন জানতে চাইলাম যে, ৩-৪ বছর ধরে পাচ্ছি না, তারা বলল তিতাস গ্যাস এ যোগাযোগ করে লোক দেখাতে। লোক এসে দেখলো এবং জানালো আমাদের লাইন পুরনো এবং চিকন, নতুন মোটা একটা লাইন আছে সেখানে সংযোগ দিতে হবে। সে এটা করে দিতে ২০০,০০০ টাকা লাগবে বলল। এটাকি সরকারী খরচ? বলল না এটা নাকি দিতে হয় কাজ করাতে হলে। আমার কাছে ভিডিও আছে।

Refused
Dhaka ৳200.0K
22 August 2026 28 DKH6ESQY
0 Comments
Passport Office

New Passport Issue

পাসপোর্ট করতে গিয়ে কিছু ডকুমেন্ট এর অরিজিনাল কপি লাগবে বলে রিজেক্ট করে দিয়েছিল। পরে দালাল এসে বলে আমাকে দেন করে দিচ্ছি। দুইটা পাসপোর্টে ৩০০০ হাজার করে ৬০০০ টাকা এক্সট্ট্রা দেওয়া লেগেছিল।

Paid
Uttara ৳6.0K
22 August 2026 28 DKB3AGE5
0 Comments
Other public office

সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশন

সরকারি নবম গ্রেডে চাকরির পর পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্মচারী আমার বাবার নিকট মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করেন।

Paid
নীলফামারী সদর ৳3.0K
22 August 2026 29 RN4GC3VT
0 Comments
Public Hospital

টেস্ট

বিশাল লাইন ছিলো। আর সেখানে স্টাফ+স্টুডেন্টরা লাইনের বাইরে অগ্রাধীকার পায়। সেখানের স্টাফ টাকার বিনিময়ে আমাকে আগে করিয়ে দেবে বলেছিলো। এসব হচ্ছেই কোটার কারণে।

Refused
মিরপুর ১৪ ৳200
22 August 2026 27 DKB5W4W6
0 Comments
City Corporation

Trade License Renewal

ট্রেড লাইসেন্স করার সময় দোকানের ডিড ঠিক নাই সহ আরো অনেক কাগজ ভুল আছে বলে জমা নিচ্ছিল না। পরে দুইটা ট্রেড লাইসেন্স এর জন্য ৫০০০ হাজার করে ১০০০০ টাকা ঘুষ দেওয়া লেগেছিল।

Paid
Uttara ৳10.0K
22 August 2026 31 DKP7V8T8
0 Comments
Other public office

নামজারি

নামজারি করার জন্য। নরমালি তারা অনেক বেশি টাকা নেয়।ধরেন ১৫০০ টাকার কাজ আপনাকে ৫-১০০০০ টাকায় করাতে হবে। এই সমস্যা সেই সমস্যা বলে।সবাই ভুক্তভোগী। মনে মনে বকা দিয়ে টাকা পরিশোধ করে কাজ টা ঠিক করায় নেয়। ১৬-২০ গ্রেডের জব করে অথচ পকেট ভর্তি ইনকাম তাদের। সাধারন মানুষদের মেরে খাচ্ছে।

Refused
রায়পুরা, নরসিংদী ৳15.0K
22 August 2026 29 DKW7LFU9
0 Comments
Other public office

পুলিশ

এলাকার কিছু ব্যক্তির সহযোগিতায় আমাদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করা হয় এবং ৮০ হাজার টাকা দাবি করা হয়। আমরা টাকা দিতে অস্বীকার করি। এরপর আমার নামে মিথ্যা নাশকতার মামলা দেওয়া হয়। সাধারণ মানুষ হিসেবে আমরা এর থেকে রেহাই পাচ্ছি না।

Refused
সাতক্ষীরা ৳80.0K
22 August 2026 26 KHB8TDNQ
0 Comments
Sub-Registry Office

ভুমি মর্গেজ দলিল

আমার ব্যাংক এর লোন এর জমি মর্গেজ দলিল এর জন্য উপজেলা সাব রেজিস্টার অফিস ৬০০০০ টাকা ঘুষ চায়। আমি দিতে বাধ্য হয়। সাব রেজিস্টার নাকি টেবিলের নিচে না , উপরে বসে ঘুষ খায়

Paid
উজিরপুর ৳60.0K
22 August 2026 29 BRAH525D
0 Comments
Passport Office

Nickname removal

By mistake I put my nickname in the passport renewal process.Which was not in the passport details earlier. Though they have the access to modify it.They told me to apply again after removing the nickname.When I asked it is obviously possible to modify the personal info as they have the access of it.They offered me that yes it's possible if I pay 2000BDT otherwise I have to reapply by paying nearly 6000BDT.So I have to pay 2000BDT. If they takes money for modifying peoples info in the passpory registration process,then what are the work they get paid from the government!!!

Paid
Bogura ৳2.0K
22 August 2026 26 RJFN6YKW
0 Comments
Land Office

for land survey

Despite repeated orders from the court, the surveyor refused to measure the land, but after a call from a higher authority, he finally sent a notice of his arrival. However, when we later went to meet him with the land documents, he didn't even look at them. His demand was 60,000 taka to survey according to our original documents; otherwise, he threatened to make the opposing party win. Later, we were forced to pay him 50,000 taka.

Paid
sylhet ৳50.0K
22 August 2026 29 SYZ7T3SB
0 Comments
Public Hospital

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দালাল কর্তৃক রোগী হয়রানি ও অর্থ আদায়

আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য গেলে হাসপাতাল এলাকায় একজন ব্যক্তি আমাকে একটি বেসরকারি ক্লিনিক/ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার জন্য প্রভাবিত করার চেষ্টা করেন। এ কাজের জন্য আমার কাছ থেকে ৫০০ টাকা দাবি নেওয়া হয়। পরবর্তীতে জানতে পারি, রোগীদের বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর ক্ষেত্রে দালালরা রোগীপ্রতি ২০০–৫০০ টাকা এবং বিশেষ ক্ষেত্রে প্রায় ৫,০০০ টাকা পর্যন্ত কমিশন পেতে পারে। এছাড়া প্যাথলজি পরীক্ষায় ৩৫% এবং ইমেজিং পরীক্ষায় ২৫% কমিশন দেওয়ার তথ্য এবং একটি রোগীর ক্ষেত্রে ১,২২০ টাকা কমিশনের তথ্যও পাওয়া যায়।

Refused
চট্টগ্রাম ৳500
22 August 2026 34 CT63CUFS
0 Comments