সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৯৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩৫৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
পাসপোর্ট অফিস

Passport renewal

আমি অনলাইনে পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করি এবং নির্ধারিত ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করি। পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গাইবান্ধা পাসপোর্ট অফিসে ছবি তোলা ও ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য যাই। অফিসে যাওয়ার পর সেখানে কর্মরত একজন কর্মকর্তা আমাকে জানান যে সেদিন ছবি তোলা ও ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে না। এতে আমি হতাশ হয়ে পড়ি। এ সময় অফিসে অবস্থানরত একজন দালাল আমাকে বলেন যে, তাকে ১,৫০০ টাকা দিলে আমার কাজ হয়ে যাবে এবং আমার ছবি ও ফিঙ্গারপ্রিন্টও নেওয়া হবে। তার কথায় আমি তাকে ১,৫০০ টাকা প্রদান করি। টাকা দেওয়ার পর আমার ছবি তোলা ও ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার ব্যবস্থা করা হয়। আমার অভিযোগ হলো, সরকারি সেবাটি স্বাভাবিক প্রক্রিয়ায় পাওয়ার কথা থাকলেও প্রথমে আমাকে ছবি ও ফিঙ্গারপ্রিন্

ঘুষ দিয়েছি
Gaibandha ৳১.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RNJQ3LP7
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পল্লী বিদ্যুৎ সমিতির অনলাইন/অফলাইন নতুন মিটার প্রদান প্রসঙ্গে

পল্লী বিদ্যুৎ সমিতির অনলাইন মিটার আবেদন করতে সরকারি জামানত ফি প্রতি কিলোওয়াট ৪৪৮ + আনুসাঙ্গিক খরচ সহ ১২০০ টাকা হলেও একটা মিটারের জন্য প্রদান করতে হয় ৪৫০০/৫০০০ টাকা এই টাকা প্রথমে ইলেকট্রিশিয়ান হয়ে ওয়্যারিং ইনস্পেক্টর বা পিইউসি তারপর ডিজিএম এর পকেটে যায় । ডিজিএম অনলাইন মিটার প্রতি ২০০ টাকা করে নেন‌

ঘুষ দিয়েছি
গাজীপুর ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKL9AY5M
মন্তব্য
সিটি কর্পোরেশন

বাড়ির কর নির্ধারণের তারিখ সংশোধন ও অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে অভিযোগ

আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন খিলগাঁও-বাসাবো এলাকায় একটি বাড়ি নির্মাণ করেছি। বাড়িটির নির্মাণকাজ সম্পন্ন হলেও আমি ২০২৩ সাল থেকে সেখানে বসবাস শুরু করি। যেহেতু আমি দেশের বাইরে চাকরি করি, সিটি কর্পোরেশনের কর সংক্রান্ত বিষয়টি আমার পরিবারের মাধ্যমে জানতে পারি। পরবর্তীতে আমার ছেলে সিটি কর্পোরেশনে গিয়ে প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দেয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বাড়িতে বসবাস শুরু করার বছর ২০২৩ হলেও আমার ওপর ২০২০ সাল থেকে কর নির্ধারণ করা হয়। বিষয়টি সংশোধনের জন্য আমি একাধিকবার সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছি, ই-মেইল করেছি এবং ফোনে বিষয়টি জানিয়েছি। কিন্তু তারা আমাকে জানায় যে ২০২০ সাল থেকেই কর পরিশোধ করতে হবে। অন্যথায় প্রতি বছরের জন্য অতিরিক্ত ৫০,০০০

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৭৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DK3DNSVL
মন্তব্য
সরকারি হাসপাতাল

টাকা কম দেয়,৳ ৬৬৭৩

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, প্রতি মাসে উক্ত এজেন্সি কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে সরকারি বিধিমালা ও অডিট প্রদর্শনের জন্য ১৬,৬৭৩/- (ষোলো হাজার ছয়শত তিয়াত্তর) টাকার স্ট্যাম্প ও মাস্টাররোলে স্বাক্ষর করিয়ে নেয়। কিন্তু বাস্তবে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে মাত্র ১০,০০০/- (দশ হাজার) টাকা প্রদান করা হচ্ছে। অবশিষ্ট ৬,৬৭৩/- টাকা প্রতি মাসে আমাদের না জানিয়ে এজেন্সি কর্তৃপক্ষ বেআইনিভাবে কেটে রাখছে, যা একটি চরম আর্থিক অনিয়ম এবং সরকারি অর্থের সুস্পষ্ট অপচয় ও আত্মসাৎ।

ঘুষ দিয়েছি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ৳৬.৭ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ MY328VUQ
মন্তব্য
সরকারি হাসপাতাল

আইসিইউ রোগী

আমার স্ত্রী সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের (নিউরোসায়েন্স হাসপাতাল) আইসিইউতে ভর্তি ছিলেন। সেখানে আইসিইউতে রোগীর সেবা দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট ওয়ার্ডবয় ও আয়াদের প্রত্যেক বেলা, অর্থাৎ দিনে তিনবার, প্রত্যেকজনকে প্রায় ২০০ টাকা করে বকশিশ দিতে হতো। বকশিশ না দিলে রোগীকে ঠিকমতো দেখাশোনা করা হবে না—এমনকি রোগীকে খাবার খাওয়ানো, সাকশন দেওয়া কিংবা প্রয়োজনীয় সেবা দেওয়ার ক্ষেত্রেও অবহেলা করা হতে পারে—এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। আরও একটি বিষয় আমি শুনেছি—এই বকশিশের অর্থের একটি অংশ নাকি ডাক্তারদের কাছেও পৌঁছায়। সাংবাদিকদের অনুসন্ধানের মাধ্যমে এটি যাচাই করা যেতে পারে। আমি চাই, আপনারা বিষয়টি নিরপেক্ষভাবে অনুসন্ধান করুন।

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳২০০
২ সেপ্টেম্বর ২০২৬ CTVFPQ8S
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স এর জন্য পরীক্ষা দেই পাশ লিখিত পরীক্ষায় আমাকে অকৃতকার্য ঘোষণা করে। সেদিনই দালালের মাধ্যমে সরকারি ফ্রি ব্যতীত অধিক পাঁচ হাজার টাকার লেনদেনের মাধ্যমে আবার পরের দিন পরীক্ষার ডেট দেওয়া হয়। পরের দিন পরীক্ষায় কৃতকার্য হই।

ঘুষ দিয়েছি
দিনাজপুর ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RNNN3C4F
মন্তব্য
বিআরটিএ

মালিকানা পরিবর্তন

মালিকানা পরিবর্তনের সব কাগজ ও ফি জমা দেওয়ার পর আমার এবং বিক্রেতার স্বাক্ষর নেওয়া হল এর পর আমাকে বসতে বললো। কিছুক্ষন পর আমাকে ডেকে বললো চা খাওয়ার জন্য কিছু দেন তখন আমি ৫০০ টাকা দিলে আমাকে বলে এতে কাজ হবে না ১০০০ টাকা দেন। তখন আমি ১০০০ টাকা প্রদান করি। প্রকাশ্যে একজন স্টাফ অফিসেই এভাবে ঘুষ নিচ্ছে।

ঘুষ দিয়েছি
রাজশাহী ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJ9M6VGG
মন্তব্য
পাসপোর্ট অফিস

passport রিনিউ

আমি আর্জেন্ট পাসপোর্ট রিনিউ করতে দি ২ মাশ হয় যায় তাও আসেনা । শ পরিশালক পরিচালক সবার সাথে কথা বলেও কোনো হয়না ।একদি ওইখানে এক আনসারের সাথে গোপনে কথা বলি, উনি বলে ৩ দিনের ভেতর পাসপোর্ট এনে দেবো। আমি বিশ্বাস করতে পারসিলাম না ।৩০০০ টাকা দেবেন উপায় না পেয়ে বিশ্বাস করতে বাধ্য হলাম ৩ দিন পর সকালে আসতে বলল ২ দিন পর রাতে ফোন দিয়ে বলে সকালে এসে পাসপোর্ট নিয়ে যান ।পাসপোর্ট নিয়ে জানতে চাইলাম কেমনে কি করে পারলেন ?উনি বলল কাউকে বলবেননা ওকে। বলল এইভাবে সবার কস্থেকে টাকা নেওয়া হয় পুরো সপ্তাহ যা টাকা হয় তার অর্ধেক পরিসালক রাখে বাকি টাকা আমাদের মাঝে ভাগাভাগি করে দেওয়া হয়।তখন বুঝলাম সবাই খাই কারকাসে বিসার দেবো । আমি জানি কোনো পরিবর্ত হবেনা জাস্ট আবেগটা বললাম

ঘুষ দিয়েছি
খুলনা ৳৩.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ KH6S5SXE
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

অডিটর

অডিটররা টিএডিএ, পেনশন, শ্রান্তিকালীন ভাতাসহ সকল বিল পাস করতে ঘুষ নিয়ে থাকে। তাদের হাত থেকে সেনাবাহিনীর সামরিক, অসামরিকরাও রেহাই পায় না। বিল পাশ করাতে ২০% ঘুষ নিয়ে থাকে, সঠিক প্রক্রিয়ায় বিল বানানোর পরেও টাকা দিতে হয়। আমি তার নিজেও ভুক্তভোগী।

ঘুষ দিয়েছি
ঢাকা, এডিশনাল চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স আর্মি ৳৭৬০
২ সেপ্টেম্বর ২০২৬ DKQZVMME
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য থানায় গেলে বলে যে সরকারি ফি ১৫৫০ টাকা তবে বাড়তি খরচসহক্লিয়ারেন্স দিবে ২৮০০ টাকা লাগবে।যখন বলছি ১৫৫০ টাকায় হবে না? তখন বললো বাইরে কম্পিউটার এর দোকানে গিয়ে আবেদন করতাম আর তাদের সাথে কথা বলতাম।তারা ২৮০০ টাকা ই লাগবে বললো নাইলে এটা অনেকদিন যাবত ঘুরাবে তাই বাধ্য হয়েই করতে হল।(অবশ্য কোন মামলা নাই)

ঘুষ দিয়েছি
সরাইল ৳২.৮ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTWNZF48
মন্তব্য
ভূমি অফিস

জমি খারিজ

জমি খারিজ করার জন্য ১৪৫০ /- সরকারি ফি থাকলেও ৬০০০/- ছাড়া কাজ হয় না। সব স্যার দের কে ভাগ করে দিতে হয় এই টাকা না হলে জমি খারিজ হবে না অনেক ভোগান্তি পোহাতে হয় যা আমার পক্ষে করা সময় সাপেক্ষ নয় আমি চাকুরী করি তাই ৬০০০/- টাকা দিয়েই জমি খারিজ করতে বাধ্য হয়েছি। নিজেকে অসহায় এর মত মনে হয়েছে আসলে ঘুস এর বিরুদ্ধে দেখার কেও নাই বাংলাদেশে।

ঘুষ দিয়েছি
পাঁচবিবি, জয়পুরহাট ৳৬.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJEXPXW3
মন্তব্য
সরকারি হাসপাতাল

ডেলিভারি পেশেন্ট

ঘটনাটি অনেকদিন আগের,, জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে আমার বোনের একটি কন্যা সন্তান হয়,, সন্তান জন্মদানের পরে নার্স রা ঘুষ দাবি করে,, দিতে অস্বীকৃতি জানালে বিভিন্নভাবে হয়রানি করতে থাকে। পরে দিতে বাধ্য হই।

ঘুষ দিয়েছি
জয়পুরহাট ৳৫০০
২ সেপ্টেম্বর ২০২৬ RJXPSTUJ
মন্তব্য
কাস্টমস অফিস

ইম্পোর্ট ডকুমেন্ট

একটা ইমপোর্ট ডকুমেন্ট, যেখানে একটা আইটেম উল্লেখ করা হয়েছে। কাস্টম অফিসার এটার ক্যাটালগ দাবি করেছিল। কিন্তু মূলত এই ক্যাটালগটা সহজে হয় না, কারণ এটা এমন কিছু কিছু অংশ বাইরে থেকে কিনে তারপর একসাথে করা হয়। অফিসার দাবি করছে এটা ডিউটি দিতে হবে যার মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকার মত। আবার ইমপোর্টার এই পণ্যটি শুল্কমুক্ত হিসেবে পায়। কোনভাবে কাস্টমার অফিসার কে বোঝানো যাচ্ছে না যে, যেভাবে ক্যাটালগ চাচ্ছে সেভাবে হয় না। তবে উনাকে একটা ক্যাটালগ বানিয়ে দিয়েছিল কিন্তু সেটাও মেনে নিচ্ছে না। যার কারণে দুই লাখ সত্তর হাজার টাকা প্রদান করতে হয়েছিল।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳২.৭০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ CTMEPGBP
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট তৈরির প্রক্রিয়া

২০২৫ সালের জুন মাসে পাসপোর্ট তৈরির জন্য পাসপোর্ট অফিসে গেলে তারা কাগজপত্র আনতে বলে। আর যদি বাইরে তাদের কম্পিউটারের দোকান থেকে আবেদন করি তাহলে শুধু নিজের এল আইডি কার্ড দিয়ে আবেদন করলেই হয়ে যাবে এইদিকে বাইরের কম্পিউটারের দোকানে সরকারি ফি থেকে ২০০০ টাকা বেশি দাবি করা হচ্ছিল অন্যথায় তা যদি না করি আমার পাসপোর্ট তৈরি করতে অনেক লেট হতে পারে এইগুলা বলে।পরে কাজটি দ্রুত করার জন্য কম্পিউটারের দোকান থেকেই করি

ঘুষ দিয়েছি
জামালপুর ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ MYXWRD4Z
মন্তব্য
সরকারি হাসপাতাল

X-ray

গত কয়েক মাস আগে ফুটবল খেলে আমার পায়ে সমস্যা হয়েছিল, তারপর সন্দেহজনক আমি সরকারি হসপিটালে যায় x-ray করার জন্য, সরকারি ফি হচ্ছে ২০০ টাকা, আরো ৪০ জনের মতন আমরা দাঁড়িয়ে ছিলাম তাদের লিমিট বলে শেষ বলতেছে,পরে সবাই চলে যাওয়ার পর আমি তাকে ১০০ টাকা দেই পরে ওই লোক আমাকে সিরিয়াল দিয়ে দেয়,আমার কথা হচ্ছে লিমিট শেষ হলে আমার সিরিয়ালটা আসলো কোথায় থেকে 😅 সরকারি হসপিটালের প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা ক্ষেত্রে ঘুষ লেনদেন হচ্ছে।

ঘুষ দিয়েছি
Brahmanbaria ৳৩০০
২ সেপ্টেম্বর ২০২৬ CTDFZK7J
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট রেনু

মা বাবার নাম আমার আইডি কার্ডের সাথে একটু বানান ভুল ছিল তাই তাদেরকে ৫ হাজার টাকা দিতে হয়েছে

ঘুষ দিয়েছি
কেরানীগঞ্জ /ঢাকা ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKJFCWA4
মন্তব্য