সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,২৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৬০০

ট্রাফিক পুলিশই গাড়ি থামিয়ে ছিলেন

গাড়ি ভাড়া করে বাসায় যাওয়ার পথে হঠাৎ ট্রাফিক পুলিশ সায়েন্স ল্যাব মেইন রোডে গাড়ি থামিয়ে গাড়ির ও ড্রাইভারের কাগজপত্র ও ইঞ্জিনের নম্বর চেক করেন। কিছু না পেয়ে গাড়ির প্লেট নম্বর ডিজিটাল না দাবিতে চালান দিয়ে দেন। দাবি করেছিলেন ১২০০৳। মূলত আমি নই যেহেতু ভাড়ার গাড়ি তাই ড্রাইভারই পরিশোধ করেছিলেন

সায়েন্স ল্যাব, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DK5VY9MU
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪.৩ হাজার

ইউনিয়ন ভূমি অফিস। নামজারীর জন্য অতিরিক্ত অর্থ আদায় করছে।

ইউনিয়ন ভূমি অফিসে নামজারির জন্য ৬০০০ টাকা নিয়েছে। অথচ নামজারির ফি ১১৭০ টাকা।

ভোলা, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BR75XBR4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

আমি প্রতিবন্ধী ভাতা করতে চেয়েছি আমার কাছে 3000 হাজার টাকা এর খরচ চেয়েছে কথা বলার পর 2000 হাজার টাক

আমি প্রতিবন্ধী ভাতা করতে চেয়েছি আমার কাছে 3000 হাজার টাকা চেয়েছে একপর্যায়ে কথা বলার পর 2000 হাজার টাকা ঠিক হয় তারপর আমাকে সমাজসেবা কার্যালয় নিয়ে যায় সেখানে যাওয়ার পর ডাক্তার দেখানোর জন্য টাকা লাগবে তার পর ওখানে 500 টাকা নেয়

ভুরুঙ্গামারীর, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNPZDNTB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

VAT - মূল্য ঘোষণা

আমার ফ্যাক্টরির উৎপাদিত পণ্যের মূল্য ঘোষণা করার জন্য VAT অফিস এ ৫০,০০০ টাকা দিয়েছি। অন্যথায় আমার উৎপাদিত পণ্যের মূল্য তারা বাড়ানোর জন্য চাপ দিচ্ছিল। অর্থাৎ আমি আমার পণ্য বিক্রি করি ১০০ টাকা। VAT ১৫ টাকা। কিন্তু তাদের দাবি আমি আমার পণ্য বিক্রি করি ২০০ টাকা। তাই আমার VAT হবে ৩০ টাকা। ১৫ টাকা VAT কে ১৫ টাকা রাখার জন্য এই ঘুষ।

সাভার, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKU9CBXY
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

এমপিও ফাইল প্রক্রিয়াকরণ ও অনুমোদন

এমপিও ফাইল এর আবেদন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের করার কথা কিন্তু উনি না করে ওটা একজনের কাছে পাঠিয়ে দেন তাকে আবার ৩ হাজার টাকায় কন্টাক্ট করা লাগে তারপর ফাইল আবেদন করার জন্য,পরে এটা আর অনুমোদন হয় না উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে এবং রিজেক্ট করে দে পরবর্তীতে যার মাধ্যমে আবেদন করেছি তার সাথে যোগাযোগ করলে সে বলে শিক্ষা অফিসার কে দুই হাজার টাকা দিতে হবে, বাধ্য হয়ে দুই হাজার টাকা দিয়ে এবং এইবার উপজেলা অফিস থেকে ফাইল এপ্রুভ হল। টাকাটা আমি সশরীরে সসম্মানে প্যাকেটের ভিতর দিয়ে আসি।

গাজীপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK7C47RC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহ

আমার পিতার মৃত্যুর পর নিয়ম অনুযায়ী বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড হতে যৌথ বীমা 300000 টাকা পাবার কথা কিন্তু সব কাগজ ঠিক থাকার পরেও আমার আবেদনের ডায়েরী নাম্বার পড়ে না। অফিসে গিয়ে যোগাযোগ করলে যিনি এ বিষয়ে কাজ করেন তিনি বলেনে এনআইডি কার্ড অনলাইন নাই, ভুল আছে। সব ঠিক করলে 10000 টাকা লাগবে। আমি বাধ্য হয়ে টাকা দেই। পরে তিন দিনের মধ্যে সব হয়ে গেছে।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে MYU8CBMH
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৪.০ হাজার

পরিক্ষায় পাশ করার জন্য টাকা প্রদান

আমি BRTA এর অধিনে ড্রাইভিং লাইসেন্স এর জন্য পরিক্ষায় সব কিছু ঠিক ঠাক দিলেও ওয়েব সাইটে রেজাল্ট চেক করে দেখি আমাকে ইচ্ছা করেই ফেইল দিয়ে দেয়। তারপরে সেখানের কর্ম রত এক ব্যাক্তি আমার কাছে থেকে ৪ হাজার টাকা নেয় লাইসেন্স পরিক্ষায় পাস দেওয়ার কথা বলে। টাকা দেওয়ার পরে আমাকে পাস দেওয়া হয়

সিলেট, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে SY2X87ZF
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৭.০ হাজার

নতুন ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স করতে এটা লাগবে, নইলে বার বার ফেল করানো হবে। এমনটাই বলা হয়েছিল।

নারায়ণগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKQZL6DT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

ময়মনসিংহ কারিগরি অধিদপ্তর থেকে ঢাকা ফাইল পাঠানো নিয়ে ঘুষ চাওয়া

আমাদের প্রতিষ্ঠান থেকে এমপিওর ফাইল আটকে দিয়েছিল এক ব্যক্তি। আমাদের ফাইলে কোন ভুল ত্রুটি না থাকা সত্ত্বেও সে ইচ্ছাকৃতভাবে ভুল ধরেছিল। সেই বাহানায় আমাদেরকে অনেকদিন যাবত ঘুরিয়েছে। পর্যায়ক্রমে তাকে টোটাল ২০ হাজার টাকা দিতে হয়েছে আমাদের এমপিওর ফাইল ঢাকা পাঠানোর জন্য।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MY74L65X
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

ssc registration card thik korar jonno

ssc regi card e dhormo vule muslim ashe karon amar nam hindu naki muslim bujha kothin...pore bole 500tk dite hobe eita change korar jonno!!nahole change hobe na!!manlam vul hoise but amar fault ki eikhane??ami ken tk dibo oma!!

mymensingh, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MY8UMG95
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২.০ হাজার

Foog light laganor, Opordha,,2000৳,Gush nicha,,Bogura,,Highway police,

মোটরসাইকেলে ফগ লাইট জ্বালানো ছিল এই অপরাধে ২০০০ টাকা ঘুষ প্রদান করা হয়েছে,, এবং একটা সরাসরি এক এসআই নিয়েছে,, নয়তো পাঁচ হাজার টাকার মামলা দিবে,,, আরো অনেক ঝামেলা করবে,, বিভিন্ন ইস্যু দাঁড় করিয়ে মামলা দিবে বলছে

Bogura,, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RJZTRPCV
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১৫.০ হাজার

এম পি ও

আমি ২০২৩ সালে NTRCA এর মাধ্যমে হাইস্কুল এ সহকারী শিক্ষক হিসেবে সুপারিশ প্রাপ্ত হই।MPO করার সময় উপজেলা শিক্ষা অফিস ১০০০০ টাকা দাবি করে সব কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও। আমি যেহেতু NTRCA সুপারিশ প্রাপ্ত আমার কাগজ পত্রে কোন সমস্যা ছিলনা। উপজেলা শিক্ষা অফিসার মিষ্টি বাবদ ১০০০০ টাকা দাবি করে আমি অপরাগতা প্রকাশ করলে আমার ফাইল আটকে রাখে।পরে উপায় না পেয়ে ৫০০০ টাকা দিলে ফাইল জেলায় পাঠায়। জেলা শিক্ষা অফিসার কোন টাকা নেয়নি উনি বিভাগে ফাইল পাঠায় কিন্তু বিভাগের তত্কালীন ডিডি ফাইল অনুমোদন ও দেয়না রিজেক্ট ও করেনা পেন্ডিং রাখে এমপিও মিস হয়ে যায়।৫ মাস পর ১০ হাজার টাকা দালাল এর মাধ্যমে ডিডিতে দেওয়ার সাথে সাথে ফাইল অনুমোদন হয়ে এমপিও হয়ে যায়।এই সমস্যা সমাধানে সরকারের অটো এমপিও চালু করা উচিত।

খাগড়াছড়ি, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTWV9W77
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০ হাজার

MPO আবেদন অনুমোদন

MPO আবেদন করার পর তা সাভার উপজেলা শিক্ষা অফিস থেকে জেলা শিক্ষা অফিসে পাঠায়নি। পরবর্তীতে আমরা তিনজন শিক্ষক ১০০০ করে মোট ৩০০০ টাকা দেওয়ার পর ফাইল জেলা শিক্ষা অফিসে পাঠায়।

সাভার, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKW7RTF2
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.৫ হাজার

নামজারি

নামজারী করতে সরকারি খরচ ১১০০ এর কিছু বেশি। কিন্তু অই অফিসের নায়েব সাহেব এবং সংস্লিষ্ট ব্যাক্তিগণ এসিল্যান্ড এর কথা বলে ৬৫০০টাকা নিয়েছে। এসিল্যান্ড নাকি ৬৫০০ টাকার ছাড়া নামজারী করবে না।

উচাখিলা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে MYV4WNU2
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১৫.০ হাজার

এম পি ও

২০২২ সালে আমি NTRCA এর মাধ্যমে হাইস্কুল এ সহকারী শিক্ষক হিসেবে সুপারিশ প্রাপ্ত হ ই। এমপিও আবেদন এর সময় উপজেলা শিক্ষা অফিসার মিষ্টি বাবদ ১০ হাজার টাকা দাবি করে ,আমি অপরাগতা প্রকাশ করলে ফাইল আটকে রাখে।পরে ৫ হাজার টাকা দিলে ফাইল জেলায় পাঠায় জেলা শিক্ষা অফিসার কোন ঘুষ নেয়নি কিন্তু বিভাগে যাওয়ার পর ডিডি অফিস ফাইল আটকে রাখে অনুমোদন ও দেয়না রিজেক্ট ও করেনা।পরে ৫ মাস পরে দালাল খুঁজে ১০ হাজার টাকা দিলে সাথে সাথে ফাইল অনুমোদন হয়ে এমপিও হয়ে যায় আমি তো অবাক। সরকারের উচিত অটো এমপিও করা যাতে ৫ মাস বেতন ছারা জীবন যাপন না করতে হয়।

খাগড়াছড়ি, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT23Q2HK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

গরুর ফার্ম

পীরগঞ্জ, রংপুরে পশু বিভাগের কর্মকর্তারা বিনামূল্যে ভ্যাকসিনের জন্য সবসময় টাকা দাবি করেন। এমনকি ছোট গরুর খামারে পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানালেও, আমাদের তাঁদের টাকা দিতে হয়।

পীরগঞ্জ.রংপুর, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN8CWU7Z
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৪০০

তিন চাকার ভটভটি

তিন চাকার ভটভটি সরকার থেকে লাইসেন্স দেয় না । খালি গাড়ি বাসায় ফেরত আসার সময় আটকিয়ে লাইসেন্স নাই বলে টাকা দাবি করে ২৫০০ । তার সঙ্গে আরও একজন ছিল সিভিল ড্রেসে সে আমাদের সাইটে গেলে মানে দেখি যা ছিল তাই দিয়ে দিতে হয় । ট্রাফিক পুলিশ অফিসারের কোন প্রকার রিসিভ না কেটে তার সাথে থাকা ব্যক্তির দ্বারা এ কাজ সম্পন্ন করে । যদিও তার বুকে ক্যামেরা লাগা ছিল সেটা বোধহয় শোয়াবের জন্য সরকার দিয়েছে ।

দিনাজপুর সদর, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RN8VHHMJ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.৫ হাজার

নতুন পার্সপোর্ট

প্রথমে আমাকে বলে কম্পিউটাররের দোকান থেকে আবেদন কপি পূরণ করতে হবে, আমি নিজে নিজে পূরণ করেছি সেটি নাকি ভূল, এবং আরো ও বলে ১৫ দিনে পার্সপোর্ট দিবে ৩৫০০ টাকা বেশি দেওয়া লাগবে, না দিলে ৩ মাস লাগবে পার্সপোর্ট আসতে

ভোলা, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRGC7UQA
মন্তব্য