সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৯৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩৫৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮০০

খাজনা আদায়

আমি ভূমি অফিসে অনলাইনে খাজনা আদায় করার সময়। আমার খাজনা দেওয়ার সফটওয়্যার লক থাকে। এই লক ছুটানোর জন্য ভূমি অফিসের কর্মচারী আমার কাছে অনৈতিকভাবে কোন সরকারি ফিস ছাড়া জমিপ্রতি ৩০০+৩০০+২০০ টাকা আদায় করে।

সাইদুল্লাপুর ভূমি অফিস, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK5CP49C
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.৫ হাজার

Search certificate

ব্যাংক লোনের জন্য জমির সার্চ সার্টিফিকেট আনতে গিয়েছিলাম উক্ত অফিসের নকলনবীশ উক্ত পরিমাণ টাকা দাবি করে

Lohagara, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHUCTZSK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

এলজিইডি অফিসের তালিকাভুক্তকরণ এর নবায়ন ফি ২০০০+৩০০ টাকা ভ্যাট। সব মিলিয়ে ২৩০০/- হলেও ৪০০০ টাকা ঘুষ

এলজিইডি অফিসের তালিকাভুক্তকরণ এর নবায়ন ফি ভ্যাটসহ ২৩০০/- হলেও ৪০০০/- নিয়েছে। অফিস সহকারি ও অফিস সহায়ক , নাটোর সদর অফিস। গতবছর প্রতিবাদ করছিলাম। অনলাইনে ছিলো আবেদন সেজন্যে অফিসে ফাইল ভুল ধরে হ্যারেজমেন্ট করা হয়েছে। এবছর অনলাইনের আবেদন করার সিস্টেম উঠিয়ে দেয়া হয়েছে শুধুমাত্র ঘুষ খাওয়ার জন্য। এবছর বাধ্য হয়ে অফিসে গেলে ওরা আগের বছরের প্রতিশোধ স্বরূপ এবছর সবার কাছে এক্সট্রা ৫০০/- ঘুষ নিলেও আমার কাছে এক্সট্রা ১৭০০/- নেয়া হয়। যা আমাকে দিতে বাধ্য করা হয়েছে।

নাটোর, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ6SUMZG
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৩ হাজার

পাসপোর্ট করাতে

ছোট ভাইয়ের পাসপোর্ট করাতে গিয়ে পাসপোর্ট অফিসের লোকজন একবার এটা ভুল ধরে একবার ওটা ভুল ধরে শেষে বাইরে দাঁড়ানো দালাল পুলিশকে টাকা দিলে সব ঠিক হয়ে গেলো ৫ মিনিটের মধ্যে। 2500 টাকা নেয়।

লক্ষ্মীপুর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTYKAEUN
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

নামজারি করলে ঘুষ দিতে হয়

পৈতৃক সম্পদ নামজারি করার জন্য দুইবার আবেদন করেছি। টাকা না দেওয়ায় বাদ তবে টাকা পরিশোধের পর দিন নামজারি হয়ে গেছে। আপনারা এই দূর্নীতি ও ঘুষ থেকে নবীনগরের সকলকে বাচান

নবীনগর উপজেলা ভূমি অফিস নায়েব এবং কানুনগো, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTVTZQEE
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোট করা

আমার পাসপোটে আগে নাম চিলো mohamude সেটা আরো ৮ বছর আগে তারাই করচিলো আমার আইড়ি কার্ড় দেখে এখন নাম সংখেপে md দিতে হবে এটার জন্য প্রথমে বলে সব ঠিক করে আনাও ইউনিয়ন পরিশদ থেকে আইড়ি জন্মনিবন্ধন সব পরে টাকা ২০০০ দিলাম আর কোনো ভুল নাই নামে সব ঠিক আমার পাসপোট ও হাতে পেয়ে গেচি

চাদপুর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTULCEPA
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.৩ হাজার

ট্রেড লাইসেন্স লবায়ন

২৫ শত টাকা নবায়নের জন্য চাওয়া হয়। আমি শুধু সরকারি ফ্রি দিতে চাইলে অর্থাৎ ১৫০০ টাকা দিতে চাইলে তারা নানান অজুহাত সৃষ্টি করে এবং সময় অনেক বেশি লাগবে বলে জানায়। তাই আমি বাধ্য হয়ে ২৩০০ টাকা অর্থাৎ অতিরিক্ত ৮০০ টাকা দিতে বাধ্য হই।

গাজীপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKF5GPHC
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫০০

পুলিশ ভেরিফাই

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনের জন্য পুলিশ এসেছিল সে ৫০০ টাকা দাবি করেছে। ১০ দিন পূর্বে

Barishal, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BR2L9S6G
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১০.০ হাজার

ব্ল্যাকমেইল

কুমিল্লা কোতোয়ালি থানা থেকে আসা স্পেশাল ফোর্স ব্রাহ্মণপাড়া থানা তে রেজিস্ট্রেশন করা গাড়ি থানায় নিয়ে যায় এবং কুমিল্লা শহরে মালিকদের নিয়ে টাকা আদায় করে । সরকারি কোন রিসিভ দেওয়া হয়নি। প্রায় 50 টা মোটরসাইকেল ও 15 পিকআপ আটকায়। 10000/15000 টাকা+ করে নিয়েছে 31.8.2026।

ব্রাহ্মণপাড়া থানা কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CT5XZLK4
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারী

আমার সব ঠিক আছে ২বোন ২ ভাই থেকে জায়গা অংশ মূলে ২ ভাই বিক্রি করেছে। কিন্তু তাদের অংশ মূলের কাগজটি আমার কাছে নাই ওরা লন্ডন তাই আমার নামজারী আটকে ২০০০০ দিতে হয়েছে

হবিগঞ্জ, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYRJ2RHR
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২৫০

অক্সিজেন লাইন লাগাতে

আমার মেয়েটাকে নিয়ে আসি ভর্তি নেয়ার পরে কর্তব্যরত ডা: ওয়াডে দেয় সেখানে অক্সিজেন লাগাতে টাকা নেয় একটি ছেলে শুধু তাই না নিচ থেকে উপরে নিতে ২০০/- নেয় এক মহিলা বলে আবার টাকা না দিলে নিবেনা (বাচ্চার বয়স ২দিন চলে)

খুলনা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHWWMSTP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

General Diary

আমি আমার ফুফুর চেক হারানোর ফলে আমি ত্রিশাল থানায় একটা জিডি করতে যাই।জিডি শেষে সেখানের কর্মকর্তা আমার কাছে ২০০ টাকা ঘুষ দাবি করে পরবর্তীতে আমি তা দিতে না চাইলে সে বলে সে আমাকে জিডির কপি দিবেনা।যেহেতু আমার ফুফু বুড়ো মানুষ তাই তাকে নিয়ে আরেকদিন সেখানে আসা সম্ভব ছিলোনা তাই বাধ্য হয়ে ১০০ টাকা ঘুষ দিয়ে আমাকে কাজটি করাতে হয়

ত্রিশাল, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে MYY9ND2C
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

Trade licences nobayon

আমি আমার ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়েছিলাম। এর জন্য অনেক কাগজপাতি ও বিভিন্ন দপ্তরে স্বাক্ষর নেওয়ার কথা বলা হয়েছিল এবং নানা জটিলতা দেখানো হয়েছিল। কিন্তু টাকা দেওয়ার পরেই সব ঠান্ডা হয়ে গেল! সহকারী লাইসেন্স পরিদর্শক টাকা নিলেন এবং মাত্র ২ দিনেই কাগজ হয়ে গেল। এখন প্রতিবছর শুধু তাকে ফোন করে টাকা দিলেই কাজ হয়ে যায়।

Kaliakoir, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKDSM6M9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

প্রতিবন্ধিভাতা ও বিধবাভাতা কার্ড করে দিতে দুর্নীতি

নাটোর জেলার, সিংড়া উপজেলার, কলম ইউনিয়নের প্যানেল চেয়াম্যান ও মহিলা মেম্বার মিলে প্রতিবন্ধি নয় এমন অনেক মানুষকে টাকার বিনিমইয়ে কার্ড করে দিছে। বিধবা ভাতার কার্ড করে দিতেও অনেক টাকা নেয়।

কলম, সিংড়া, নাটোর, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJVMLGYW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০.০ হাজার

কোর্ট রিলেটেড

আমি কোর্টে একজন নিরপরাধ ব্যক্তির জামিনের ব্যাপারে বলেছিলাম।ওরা প্রথম তারিখে টাকা না দেওয়ায় জামিন হয়নাই ।পরে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা চাইলো। দিলে জামিন হয়ে গেলো।

গাইবান্ধা, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNHAET6Z
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.৩ হাজার

খারিজ

জমি খারিজ করতে দিয়েছি খারিজ করতে লাগে ১১৭০ টাকা দাবি করেছেন ৬০০০ পরে ৪৫০০ দিয়েছি। উপায় ছিল না

বুড়িমারী, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN7TQPKK
মন্তব্য