All reports

17,743 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

12,455 reports found
Report a bribe
Paid Land Office ৳5.0K

দাগের পরিমান সংশোধন

উপজেলা ভূমি অফিসে দাগের অংশ সংশোধনের জন্য মিস কেস করি। সেটা সত্যতা যাচাইয়ের জন্য আবেদনটি ইউনিয়ন ভূমি অফিসে হস্তান্তর করে। ছয় মাস পেড়িয়ে যাচ্ছে দেখে আমি সেটার খোঁজ নিতে উপজেলা অফিসে যাই সেখান থেকে জানানো হয় ইউনিয়ন ভূমি অফিস থেকে রিপোর্ট এখনও আসেনি আমি যেন ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করি। আমি যথারীতি তাদের কথা মত ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করতে গেলে সেখান থেকে নায়েব আমার কাছে বিস্তারিত শুনে ফাইল বের করেন এবং বলেন তিনি নাকি প্রতিদিন ফাইলটা দেখেন কিন্তু ফাইলের লোককে খুঁজে পান না যদিও ফাইলে আমার ফোন নম্বরসহ ঠিকানা উল্লেখ ছিলো। তারপর আমি বলি এখন তো ফাইলের লোক কে খুঁজে পেলেন কাজ টা কতদিন হবে তখন আমাকে জানানো হলো আগামীকাল রোজা তাই আজকে দিনের মধ্যে পাঁচ হাজার টাকা দিতে হবে তাহলে আজকের মধ্যেই কাজ টা হবে।

গুরুদাসপুর,নাটোর।, Rajshahi 3 September 2026 0 views
0 Comments
Paid Land Office ৳7.5K

ভুমি সেবা।

নাম জারি করতে প্রয়োজন ১১৫০ টাকা, সেখানে আমার কাছ থেকে অন্যান্য সবাইকে(এসি ল্যান্ড) ম্যানেজের কথা বলে, বেশি অর্থ দাবি করে-x নামে একটা ছেলে,পরে দিতে বাধ্য হয়েছি

ভোলা সদর।, Barishal 3 September 2026 0 views
0 Comments
Paid Land Office ৳10.0K

জমির দাখিলা

জমির দাখিলা কাটা বাবদ ১০০০০ টাকা প্রদান করা হয়েছিল। এই টাকা ছারা ওনারা দাখিলা দিবে না, বিভিন্ন সমসয়ার কথা বলে,টাকা দাবি করেছিল।

চর বিশ্বাস, গলাচিপা, পটুয়াখালী, Barishal 3 September 2026 0 views
0 Comments
Paid Other public office ৳500

জন্ম নিবন্ধ

যে জম্মনিবন্ধের সরকারি ফি -১৫০ টাকা, সেখানে এখন নে ৪০০-৫০০ টাকা সে সাথে সকিদার, দপাদার, ফাইল আনা-নেওয়া বাবদ অল্প কিছু হাদিয়া বলে যায় আরো ২০০-৩০০ টাকা এই মিলে খরচ ১০০০ টাকা কি করে জনগণ বাচবে

চকরিয়া, Chattogram 3 September 2026 0 views
0 Comments
Paid Sub-Registry Office ৳70.0K

জমি রেজিষ্ট্রী

জমি রেজিষ্ট্রেশন করার সময় সরকারি বাজার মূলের চেয়ে অতিরিক্ত মূল লেখলে ২% ঘুষ দিতে হবে। তা না হলে জমি রেজিষ্ট্রেশন করতে পরব না। তাই সমতায় আইসা ১% ঘুষ দিয়ে দলিল রেজিস্ট্রী করলাম।

ইউনিয়ন পরিষদ, Dhaka 3 September 2026 0 views
0 Comments
Paid Land Office ৳7.0K

নামজারির জন্য,সব কিছু সঠিক থাকার পর, অনেক গুরার পর। নামজারির জন্য 6500 নিল।

নিজে আবেদন করলে ভূল হবে,রিপোর্ট সঠিক নাও পেতে পারি।অনেক ঘোরাঘুরি করতে হবে ইত্যাদি ।তাদের দিয়ে 7000 টাকা দিয়ে করলে সব সহজে হবে।

চাঁদপুর সদর মৈশাদি ইউনিয়ন ভূমি অফিস, Chattogram 3 September 2026 0 views
0 Comments
Paid BRTA ৳100

বিদেশে যাওয়ার জন্য ফিংগার দিয়েছিলাম কিন্তু ঐখানে নমীনি এড দেই নি পরে দিতে গেলাম তখন টাকা চায়,

বিদেশে যাওয়ার জন্য ট্রেনিং করেছিলাম কিন্তু ঐখানে নমীনি এদ দেই নি পরে দিতে গেলাম একদম ফাস্ট ফ্লোরে প্রথমে যে ডেস্ক আছে সেখানে মহিলা অপারেটর ছিলো সে ১০০ টাকা চায় আর তা না দিলে নাকী হবে না

কুমিল্লা, Chattogram 3 September 2026 0 views
0 Comments
Paid Accounts Office ৳2.0K

সরকারী বিল পাস করতে ঘুষ

সরকারী খাদ্য সংগ্রহ করতে অগ্রিম লোন দেওয়া হয় তা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বরাদ্দ সাপেক্ষে বিল সমন্বয় করে।কিন্তু ট্রেজারী বিল ফেলে রাখে টাকা না দিলে সময় ক্ষেপণ করে।

সিংড়া নাটোর, Rajshahi 3 September 2026 0 views
0 Comments
Paid Other public office ৳500

জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ছাড়া যেসব সার্টিফিকেট সংশোধন করতে হয় অর্থাৎ ২০০০ সালের আগের সেসব করার জন্য স্ব-শরীরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেতে হয় এবং রেজিস্ট্রেশন,এডমিট, মার্কশিট সব সংশোধন এর পরে সার্টিফিকেট সংশোধন। প্রত্যেকটা কাগজ সংশোধন এর জন্য ৬-৭ দিন লাগে কিন্তু ওখানের অফিস সহায়ক এক লোক আছে ও অনৈতিকভাবে প্রতিটি কাগজের জন্য ৫০০ করে টাকা নিয়ে ১ দিনের মধ্যে দেয় যার জন্য যাদের কাজ সময়মতো হবার কথা তাদের কাজ সময়মতো হয় না। অনেক সময় লেগে যায়। দূর দূরান্ত থেকে যারা এসব কাজের জন্য ঢাকায় আসে তাদের অনেক ভোগান্তি পোহাতে হয়। একেকটা কাগজ ৭-১৫ দিন, সার্টিফিকেট সহ ৪ টা কাগজ করতে মাস খানেক, এর পিছে বসে থাকা লাগে। তার উপর আবার এরকম অনিয়ম।

গাজিপুর, Dhaka 3 September 2026 0 views
0 Comments
Paid Tax Office ৳7.0K

বাৎসরিক আয় কর

বাৎসরিক ৬০ হাজার টাকা আয় কর এসেছে। কর কর্মকর্তা বললেন আপনি আমাকে 7000 টাকা দেন আর সরকারি খাতে তিন হাজার টাকা জমা দেবো। তাতেই আপনার বাকি ৫০ হাজার টাকা কর মৌকুফ করে দেয়া হবে।

যশোর, Khulna 3 September 2026 0 views
0 Comments
Paid Land Office ৳20.0K

বিডিএস জরিপ

জমির পরিমাণ ২১ শতাংশ। ২০২২ সালে প্রথম ধাপে জরিপের কাজ করে জমি রেকর্ড করে খতিয়ান স্বাক্ষর করতে ২০০০০.০০ টাকা নিয়েছিল। ২য় ধাপে বর্তমানে আবার কাজ চলমান আছে। ঐ খতিয়ানের অরিজিনাল কপিতে ২য় বার স্বাক্ষর করাতে হয় এটাই নিয়ম। ২য় বার সহকারী স্যাটেলমেন্ট অফিসার দিয়ে স্বাক্ষর করতে ২০০০০.০০(বিশ হাজার) টাকা দিয়েছি। টাকা না দিলে কাগজ ঠিক নাই বলে তালবাহানা করে। ### প্রতি বুধবার এবং বৃহস্পতিবার সহকারী স্যাটেলমেন্ট অফিসার ঢাকা/সাভার থেকে আসেন। অফিসে গোপনে অবজারভেশন করলে সহজেই ধরা যাবে।

উপজেলা: শ্রীপুর, জেলা: গাজীপুর, Dhaka 3 September 2026 0 views
0 Comments
Paid Other public office ৳2.5K

পুলিশ ভেরিফিকেশন

আমার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি হয়। পুলিশ ভেরিফিকেশনের জন্য একজন এসআই ২৫০০ টাকা দাবি করে। ১৫০০ টাকা দিলেও উনি অনেক জোর করেন। বলেন ২৫০০ টাকাই লাগবে। বাধ্য হয়ে আমাকে পরিশোধ করতে হয়।

কুষ্টিয়া, Khulna 3 September 2026 0 views
0 Comments
Paid Customs Office ৳1.00M

Bond renew

A foreign EPZ is being asked for this during the official visit of customs people. I was present there, they asked for the money to our commercial team. Then it's negotiated after 2 weeks of pursuing upon the permission from Germany owner. Our everything is ok. We don't sell outside in BD anything. Don't over invoicing or under invoicing of the company. Asset also perfect on BD RSM audit and indian team audit by SAP also. Now you see where we are living.

Narayanganj, Dhaka 3 September 2026 0 views
0 Comments
Paid Other public office ৳90.0K

মৌলিক প্রশিক্ষণ কোর্স

আমরা একটি চাকুরির মৌলিক প্রশিক্ষণ কোর্সে ট্রেনিং একাডেমিতে আসি। উদ্বোধনী অনুষ্ঠানে, ক্লাসে সততা শৃঙ্খলা নিয়মানুবর্তিতা বজায় রাখার পাশাপাশি পাশের জন্য কোন ধরনের আর্থিক লেনদেন, অসদুপায়, ও বিশেষ সুবিধা পাওয়ার জন্য যোগাযোগ করতে নিষেধ করা হয় এবং আমরা সবাই সেভাবেই চলছিলাম কিন্তু ফাইনাল পরীক্ষার কিছুদিন আগে থেকে কেন জানি স্যারদের মেজাজ গরম থাকে, আমাদের নানা দোষত্রুটি ধরা হয়, পান থেকে চুন খসলেই নোটিশ দেওয়া হয়, পরীক্ষায় ফেল করানোর গল্প শোনানো হয়। এক পর্যায়ে তারা ইঙ্গিতে টাকা দাবী করে নতুবা ফেল করানোর ইঙ্গিত দেয়। দাবী পূরণ সাপেক্ষে সবাই পাশ করে।

চট্টগ্রাম, Chattogram 3 September 2026 0 views
0 Comments