সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩৬৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট

আমার সবকিছু ঠিক থাকার পর ও আমার আবেদন গ্রহণ করা হয় নাই, যখন টাকা দেই তখন আমি ভিতরে যাওয়া ও লাগে নাই। সরকারি অফিসে সম্ভবত উপর থেকে নিচ পর্যন্ত ৯৯% ঘুষ খায়। আমাদের সবাইকে এই বিষয়ে সচেতন ও তীব্র প্রতিবাদ গড়ে তুলতে হবে ।

কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTDMNH75
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

বিদেশ আসার জন্য টিকার নেওয়া

আমি যখন বিদেশে আসার জন্য সকল কাগজপত্র রেডি করি তখন এজেন্সি জানায় বিদেশ আসার জন্য পাইজার টিকার সার্টিফিকেট লাগবে। এই সার্টিফিকেট এর জন্য সরকারি ভাবে টিকার আবেদন করি কয়েক বার কিন্তু কোনো কাজে আসে নাই। তার পর এজেন্সিতে থাকা এক জন লোক বল্লো ১০ হাজার টাকা দিলে আমাকে টিকার সাটিফিকেট মেনেজ করে দিবে। আর যেহেতু কয়েক লক্ষ টাকা খরচ করেছি বিদেশ এর জন্য টিকার জন্য ত আর বিদেশ দিতে পারি না।তাই ওনার সাথে দামদামি করে ৭ হাজার টাকায় পাইজার টিকার সাটিফিকেট বের করে বিদেশ আসছি

নরসিংদী, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKPHKASS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

জাতীয় পরিচয় পত্র সংশোদন

আমার বউ ধর্মান্তিরিত হয়েছিল সেহেতু তার সব জুডিসিয়াল মেজিস্ট্রেটের সব কাগজ নোটারি ডকুমেন্ট সব আছে কিন্তু এন আইডি সংশোদন কোনভাভেই করতে পারছিনা দপায় দপায় ১৬০০০০ টাকা খেয়ে নিলো ভিভিন্ন টেবিলে নিন্তু আজ পর্যন্ত এন আইডি কার্ড সংশোদন করতে পারলাম না। ।আরো কত টাকা যে লাগবে তা একনো নিশ্চিত বলতে পারছিনা।।

চট্রগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTM3K34D
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

ভূমির খারিজ

জমির খারিজ করতে সরকারি টাকা লাগে ১১৭০ টাকা। আমার কাছ থেকে ঘুষ নিচে সাত হাজার টাকা।

মির্জাপুর, পাথরঘাটা বাজার, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKDKD8G7
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৬.০ হাজার

নতুন পাসপোর্ট আবেদন

আমার পাসপোর্ট আবেদনের সময় স্থায়ী ঠিকানার ইউনিয়ন পাওয়া যাচ্ছিলো না সার্ভারে এরপর আমি পাশের ইউনিয়নের নাম দিয়ে দেই, কয়েকদিন পরে যখন পাসপোর্ট জমা দিতে যাই তখন পাসপোর্ট অফিসের এক কর্মকর্তার কাছে বিষয়টি জানালে সে আমার সাথে খারাপ আচরণ করে এবং বলে "আপনি খুজে পাননি এতে আমি কি করবো?" আমি তাঁকে বারবার বুঝানোর চেষ্টা করি কিন্তু সে কিছুতেই শুনতে চাচ্ছেনা এবং এক পর্যায়ে সে বলে আপনি বাহিরে যান এরপর আমি পাসপোর্ট অফিসের বাহিরে চলে আসি এবং ঠিক ওই সময়ে এক দালাল এসে আমার সমস্যার কথা শুনে বলে সে এটা ঠিক করে দিতে পারবে এরপর তাঁর কথা অনুযায়ী আমি ৬০০০টাকা দিলাম এরপর কয়েকদিন পর ঠিক সেই কর্মকর্তা আমার সমস্যা সমাধান করে দিলো কোনো খারাপ ব্যাবহার ও করলো না আগের মতো।

টাংগাইল, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK8CZYBK
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫০০

নাগরিকত্বের সনদ

জাতীয় পরিচয়পত্রের বায়োমেট্রিক দেওয়ার জন্য নাগরিকত্বের সনদ প্রয়োজন ছিলো। উত্তরা ৬ নং সেক্টরে অবস্থিত সিটি কর্পোরেশনে ৫/৬ তলায় একটি পিওন চাচা বলে ৫০০ টাকা না দিলে ১ বছরেও কাজটি করা সম্ভব নয়। অফিসারের সাথে কথা বলতে গেলে সে ইশারায় বলে দেয় যে টাকা ছাড়া কাজ না করতে। অথচ, ৫ মিনিটের কাজটির জন্য বাধ্য হয়ে ৫০০ টাকা দিয়ে কাজটি করতে হয়।

উত্তরা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKQJJZNE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩৫.০ হাজার

Nid card correctiin

আমি আমার বাবার এনআইডি কার্ড সংশোধন করার জন্য, গাইবান্ধা জেলা নির্বাচন অফিসের একজন অফিস সহকারীর, আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা চায় সংশোধন করার জন্য, অনেক কথাবার্তা বলার পর তিনি ৩৫ হাজার টাকা রাজি হয়।

Gaibandha, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RNP2UN6V
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট করা

আনলাইনে আমার এলাকার পোষ্টকোড নাথাকার কারনে আমি আমার উপজেলা সদরের পোষ্টকোড দিয়েছিলাম কিন্তু তারা সেটা মানে নাই, যখন তাদের টাকা দিলাম তারা সেটাই জমা নিল এবং আমার পাসপোর্টে বর্তমানে উপজেলা সদরের পোস্টকোড টি রয়েছে তাহলে আমার টাকা লাগলো কেন।

ঢাকা, মোহাম্মদপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKZKHXST
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১.০ হাজার

সব ডকুমেন্টস ঠিক থাকার পরেও ডিজিটাল নাম্বার প্লেট দিতে নাস্তার টাকা দাবি।

আমার গাড়ির কাগজ, ব্যাংক এর রশিদ সব কিছু ঠিক থাকার পরের বলে ১০০০/- টাকা লাগবে নয়তো আগামী সপ্তাহে আসবেন, বাধ্য হয়ে ঘুষ দিয়ে আমার কাজ সারতে হয়েছে। সব গুলো জানোয়ার এর মতো ব্যবহার টাকা দিলে তবেই তাদের হাত চলে।

সার্কেল-৪ বি আর টি এ, ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKVS4CW8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

ইউনিয়ন পরিষদের বিভিন্ন ধরনের প্রত্যয়নের মূল্য অধিক হারে নেওয়া।

সাধারণত একটি ইউনিয়ন পরিষদ/পৌরসভার প্রত্যয়নের মূল্য ওয়েবসাইটে দেখায় ২০-৩০ টাকা সেই জায়গায় চেয়ারম্যানের অনুরোধে ডিজিটাল সেন্টারে সেই প্রত্যয়নের মূল্য হয়ে যায় ৩০০-৫০০ টাকা পর্যন্ত। আমি নিজে যখন প্রত্যয়নের ওয়েবসাইট থেকে প্রত্যয়নের জন্য আবেদন বা ডাউনলোড করতে যাই তখন সেই সার্ভিসটি বন্ধ করে রাখে ওয়েবসাইটের নির্বাচিত ইউনিয়ন পরিষদ। কারণ তারা জানে আমরা যদি ওয়েবসাইট থেকে প্রত্যয়নের জন্য আবেদন বা ডাউনলোড করি তাহলে চেয়ারম্যান কর্তৃক পরিচালিত ডিজিটাল সেন্টার বা কসাইখানা ৩০০-৫০০ টাকা নিতে পারবেনা। এখন আমার প্রশ্ন হলো ২০-৩০ টাকার কাজ কেন ২০০-৫০০ টাকা?

টেকনাফ, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTXMNR98
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০০

সবকিছু ঠিকঠাক রেখে রাস্তায় চলাচল করছে।

আমারে এক্স ২ টাইগার মডেল পিকআপ রয়েছে, যা নেত্রকোনা থেকে ময়মনসিংহ বিভাগের মুক্তাগাছার উপর দিয়ে চলাচল করে। শ্যামগঞ্জ ফাড়ি, ময়মনসিংহ ট্রাফিক মোড়ে মুক্তাগাছা প্রতিটি জায়গাতেই ১০০০ থেকে ৫০০ টাকা করে প্রতি মাসে মান্থলি টাকা দিতে হয়। অন্যথায় অন্যায় ভাবে মামলা দিয়ে দেয়।

মুক্তাগাছা ময়মনসিং।, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে MY6RVWVK
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০ হাজার

বিএড স্কেল প্রাপ্তির জন্য

বিএড স্কেলের জন্য ফাইল অনলাইনে সাবমিট করার পর। উপজেলা শিক্ষা অফিসে যোগাযোগ না করলে তারা ফাইল সেন্ট্রাল প্রোগ্রামারের নিকট ফাইল সেন্ড করবে না। কোন একটি ভুল কারণ দেখিয়ে ফাইল রিজেক্ট করা হবে। উপজেলা শিক্ষা অফিসে দেখা করতে গেলে তিনি সরাসরি ৫০০০ টাকা দাবি করেন। এবং অধ্যক্ষের মাধ্যমে পুনরায় যোগাযোগ করতে বলেন। পরবর্তীতে আমি ২০০০ টাকা দিয়ে ফাইল সেন্ড করিয়ে নেই।

পলাশবাড়ী, গাইবান্ধা, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNH6DNBZ
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৬.০০ লাখ

এক্সপোর্ট

আমি পঁচিশ বছরের পুরাতন মেশিনারি এক্সপোর্ট করতে চেয়েছি, যার আয়ুষ্কাল আর ও দশ বছর আগে শেষ হয়ে গেছে, কিন্তু রপ্তানি নীতি অনুযায়ী এই পন্যের মূল্য নিশ্চিত করবেন একজন আন্তর্জাতিক মানের সার্ভে প্রতিষ্ঠান যারা বাংলাদেশে কাষ্টমসের অন্তর্ভুক্তি থাকুন। রপ্তানি নীতি অনুযায়ী, ব্যাবহার যোগ্য মেশিনারি এক্সপোর্ট এ কোন বাধা নেই, তারপর ও আই সিডি, চট্টগ্রাম কাস্টম হাউস এর অফিসাররা ছয় লাখ টাকা ঘুষ নিয়ে আমার পন্য খালাশ এর অনুমতি দেন।

চট্টগ্রামে, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT39CZZ3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

DESCO Office

বিদ্যুৎ সেবা নিতে গিয়ে,অফিসের একজম এর সাথে কথা বলি,সেই ভাই আমাকে বিদ্যুৎ এর কাজ করে দিবে বলে ২ লাখ টাকা দাবি করে,পরে আমাকে ১,৮০,০০০/ টাকা দিয়ে কাজটা করে দেয়।

Tongi,gazipur, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKFAPJS7
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

কর প্রদান

আমি আর আমার আব্বা গিয়েছিলাম জমির কর পরিশোধ করার জন্য যাওয়ার পর আমাদের কাগজ পত্র যাচাবাচায় করার পর অফিস থেকে বাহির হয়ে সাইটে গিয়ে বলে ৪০ হাজার টাকা রাগবে । শুনে আমরাতো অবাক অনেক দর কসাকশি করে সর্বশেষ ২০ হাজার টাকায় তিনি রাজি হয় । তার পরে যখন সরকারি চালান কাটে তখন দেখি চালানে লেখা আছে ১২ হাজার টাকা । বাকি ৮ হাজার টাকা তিনি অতিরিক্ত ঘুষ নিয়েছিল তাও খুব গোপনে ।

যশোর, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH8LBA2A
মন্তব্য