সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৯৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩৫৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

৪২০/৪০৬ মামলায় গ্রেপ্তার

আমার নামে খোলা ব্যাংক একাউন্ট হ্যাক করে নিয়ে বেট আইডি সাইডে চালানো হয়।কিন্তু আমি সেটা টের পাইনি, এতে করে ৩ লক্ষ ৯৬ হাজার টাকার একটা লেনদেন প্রতরণা হয় এবং বাদী পক্ষ মাললা করে এবং আমি বাসা থেকে গ্রেপ্তার হই।পরবর্তী আমি সব জানতে পারি আমার কাছ থেকে মামলার ১৮ লক্ষ টাকা দাবী করে এবং পরবর্তীতে এক এস আই খিলগাঁও থানা কর্মকর্তা ১ লাখ টাকা চায় মাললা থেকে নাম বাদ দিবে বলে কিন্তু মামলা শেষ করেনি বরং আরোও বিভিন্ন মামলায় জড়িয়ে দেয়। টাকাটা সে এমন জায়গায় নেয় যেখানে কোন ক্যামেরা বা কোন লোক ছিলো না।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKMAFKBH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২১.০ হাজার

ENVIORNMENT CIRTIFICATE renew

Yearly Environment Certificate renewal purpose. Authority asking for renewal this amount . We have nothing to do as its a very important certificate for our 100% export oriented business. We have handover the amount today and they have agreed to issue the certificate.

CHATTOGRAM, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTMAZDR8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৭ হাজার

মোবাইল উদ্ধার

কোন কারণ বশত আমার ফোন হারিয়ে যায় আট মাস পর পুলিশ ফোনটি উদ্ধার করে বলে যে ফোনটি কক্সবাজার আছে নিয়ে আসতে হবে টাকা লাগবে পরে আমি রংপুর কোতোয়ালি থানার কম্পিউটার ওপারেটর আমাকে বলে টাকা দাও ৪০০০হাজার পরে ২৭০০ টাকা নেয় বাধ্য হয়ে দিতে হয়েছে। টাকা নেওয়া সাথে সাথে ফোন দিয়েছে

রংপুর, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN2NNEJW
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১১.০ হাজার

মোটরসাইকেল ও লাইট এ ড্রাইভিং লাইসেন্স

সাধারণ ফি ৫১০০-৫৩০০. আমার কাছে অতিরিক্ত টাকা নিয়েছে।

পোস্তখোলা,ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK29JHVC
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি

চান্দিনায় সাবকাবলা ক্রয় করা জমির সব কাগজপত্র থাকা সত্ত্বেও আমি নামজারি খতিয়ান করতে গেলে আমার কাছ থেকে ১৫০০০ টাকা দাবি করে, প্রথমে আমি প্রত্যাখ্যান করে আমি নিজে সাবমিট করেছি, সাবমিট করে আমি দেশের বাইরে চলিয়া আসি কিন্তু কোন প্রতিকার হয়নি, পরবর্তীতে আমি প্রবাস থেকেই যোগাযোগ করছি, আমাকে আমাকে বলে ১৫ হাজার টাকা লাগবে পরে আমি নিরুপায় হইয়া ১৫০০০ টাকা পরিশোধ করি তারপরে ১৮ দিন পরে আমাকে তারা নামজারি খতিয়ানটি বুঝিয়ে দেয় 😢

কুমিল্লা চান্দিনা ও বড়ুরা /নবিপুর কাচারি, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTTGE62F
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

নাম জারি

নাম জারি করতে যেখানে ১২০০ বেশি লাগার কথা না। কিন্তু আমি ভুমি অফিস অনিয়ম দুর্নীতি ঘুষ কারণে আমার দিতে হচ্ছে ১২০০০ হাজার ।তা না হলে না কি আমাই খারিজ করতে পারবো না।বাধ্য হতে আমার ১২০০০ জাহাজ দিতে হইছে

নারায়ণগঞ্জ আড়াইহাজার, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKS4ZBJU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.৩২ লাখ

ভূমি অধিগ্রহণ ( LA শাখা ), চট্টগ্রাম জেলা প্রশাসক। চট্টগ্রাম।

ঠিকানা : ভূমি অধিগ্রহণ শাখা, চট্টগ্রাম জেলা প্রশাসক। ঘুষ দাবি ও গ্রহণকারী: নাম বললাম না ( পদবি: সার্ভেয়ার), ভূমি অধিগ্রহণে ক্ষতি পূরণ পাওনা হয় আমার মা। মোট টাকা: ৮১ লক্ষ টাকা। সরকার ট্যাক্স কাটে ২+ লক্ষ টাকা। বাকি ৭৯ লক্ষ টাকা কেশ করতে ৬৩২০০০/-( ছয় লক্ষ বত্রিশ হাজার টাকা) দাবি করেন। । দেলোয়ার কোনো ভাবে টাকা দেওয়ার প্রসেস করছে না ঘুষ ছাড়া। তাদের দুয়ারে আকুতি করতে-করতে ৩ মাস গেলো। তাদের মন গললো না। পরে বাধ্য হয়ে ঘুস দিতে হলো। ৬৩২০০০ টাকা ঘুস দিতে হলো।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTE3UX76
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫.০ হাজার

উচ্চতর গ্রেড ও শ্রান্তিবিনোদন ভাতা

বিএড ডিগ্রি করার পর ও সাথে মাস্টার্সে ১ম শ্রেণি থাকায় তিনটি ইনক্রিমেন্ট লাভ করেছি। এটির বিল করার পর ২০১৫ সালে আমি বকেয়াসহ প্রায় ৪৫০০০/- টাকা পাই। আর সেটার বিল সাবমিট করার পর অডিটর প্রায় ১০ থেকে ১৫ দিন ঘুরিয়েছে। তারপর বলে ৩০০০/- টাকা ঘুষ দিতে হবে। তারপর কষ্ট করে দেওয়ার পর দেখি বিকেলে আমার অ্যাকাউন্টে ৪৫০০০/- জমা হয়েছে। তাছাড়া তিন বছর পর পর শ্রান্তি বিনোদন ভাতার বিল জমা দিলে সাথে ৫০০/- টাকা ঘুষ দিতে হয়, না বিল নিয়ে ঘুরাতে থাকে। এ যাবত ৫বার শ্রান্তিবিনোদন ভাতা উত্তোলন করেছি। শুধু ১বার ঘুষ দিতে হয়নি, বাকি চারবার দিতে হয়েছে ৫০০/- করে মোট ২০০০/-

ঝালকাঠি, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BR67KWH7
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

মিউটেশন

মিউটেশন করাইতে গিয়েছিলাম তো সেখানে আমার সবকিছুই ঠিক ছিল আমার সাথে পর্যায়ক্রমে 10 হাজার প্রথমে দিয়েছি তারপরও দিন দিন আমাকে ঘুরাচ্ছে দিতাছে না অনেক কিছু বুঝাইয়া অনেক কিছুদিন পার করাইছে তিন মাস পর আবার ১০ হাজার টাকা দিছি তারপর অনেক দিন ঘোরানোর পর এই ঘুরতে ঘুরতে আমার অ্যাক্সিডেন্ট হয় এক্সিডেন্টের কথা শুনে মিউটেশনের আবেদন মঞ্জুর করে এবং আমার জমি মিউটেশন হয়ে যায় যখন আমি এটা আনতে যাই তখন আবার ১০ হাজার টাকা চাই না দিলে দিতে চায়না পরে আবার ১০ হাজার টাকা দিয়েছি তারপর আমাকে দিয়েছে

meherpur, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে KH9TNPAZ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫০০

পাসপোর্ট ভেরিফিকেশন

একজন পুলিস সদস্য আমাকে বলে আপনার কাগজ পত্র নিয়ে থানায় আসেন, পাসপোর্ট ভেরিফিকেশন এর জন্য। সকল কাগজপত্র ঠিক থাকার পরে বলে টাকা না দিলে ভেরিফিকেশন ক্যানসেল করে দিবে।

কচুয়া, বাগেরহাট, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে KH822MRM
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০০

???

ঈদের দিন ঘুরতে বের হইছি,বগুড়া 7 মাথায় সব গাড়ি পার করে দিচ্ছে আমাকে আটকালো আটকিয়ে বলছে শুপারিশ করার কেও থাকলে ফোন দেও,বললাম গরিব মানুষ স্যার শুপারিশ করার কেউ নেই,বলতিছে মামলা হবে 8000 টাকার,কত দিতে পারবি পরে হাট পা ধরে 500 টাকা দিয়ে আসছি

Bogura, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJ9QUB9P
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৪ হাজার

পাসপোর্ট তৈরি করা

অনলাইন আবেদন করে, যখন পাসপোর্ট অফিস এ যাই ফিঙ্গার দিতে, আমার সকল কাগজপত্র ঠিক থাকলেও, হুদই এই দোষ সেই দোষ ধরতে থাকে, এরপর চলে আসার সময়, অফিসের সামনে টং দোকান গুলোর এক লোক বলে যে এত টাকা দিলে আপনার কাজ হয়ে যাবে। আমিও দেই এবং সত্যি ই কাজ হয়ে যায়।

রাজশাহী, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJB6WFPV
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০০

ডাক্তার দেখানো

ডাক্তার দেখাতে গিয়েছিলাম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। অনেক কষ্টে বউয়ের জন্য একটা টিকিট সংগ্রহ করি। তারপর ১০৫ নাম্বার রুমে যেতে বলে। সেখানে গিয়ে আবার সিরিয়াল দিতে হয়। সিরিয়াল নেয় যে লোকটা সে এত খারাপ ব্যবহার শুরু করে এবং সকাল বেলা যাওয়া সত্ত্বেও ৯০ নাম্বার সিরিয়াল দেয় আর বলে বেলা ১২ টার পরেও ডাক্তার দেখাতে পারবেন না বের করে দেয়। তারপর কিছুক্ষন পর একটা লোক ১০০ টাকা দাবি করে আর বলে সিরিয়াল ৩০ নাম্বারে এনে দিব। তাকে ১০০ টাকা দিলাম আর কোনো সিরিয়াল ছাড়াই আমার বউকে ডাক্তার দেখানোর সুযোগ করে দিলো। সে প্রতিটি রোগীর সাথেই এমন আচরণ করছিল।

কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTCTYN4E
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

খতিয়ানের নকল উত্তোলন

আমি সরাসরি ভূমি অফিসে গিয়ে খতিয়ানের নকল উত্তোলন করার জন্য আবেদন করি। যেই সেবাটি ৩-৪ ঘণ্টার মধ্যে দেওয়া যায় সেই সেবা আমি ৭২ ঘণ্টা পরও পেলাম না। তারপর নাজিরের সহকারীর সাথে যোগাযোগ করলে ১০০০ টাকা দাবি করে। সহকারীকে ৫০০ টাকা দিলে আমাকে ১ ঘণ্টার মধ্যে খতিয়ানের নকল উত্তোলন করে দেয়।

কক্সবাজার, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTZ4C4QT
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৯.০ হাজার

খারিজ

নামজারি প্রক্রিয়া দিনের পর দিন পরে ছিল কেও ফাইল ধরেনাই ধল্লা,সিংগাইর মানিকগঞ্জ,

সিংগাইর, মানিকগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKG78L5G
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.২ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে কখনো শুনিনাই ঘুষ দেওয়া বাদে কেউ কৃতকার্য হয়। বাধ্য হয়ে নির্দিষ্ট চার্জ এর বাইরে অতিরিক্ত ৩০০০ টাকা দিয়ে মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স করতে হলো। অনেকের ক্ষেত্রে এর পরিমাণ ৫০০০+

যশোর, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHFM8BQD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০০

চেয়ারম্যান সার্টিফিকেট নিতে ভোগান্তি ও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

পাসপোর্টের জন্য চেয়ারম্যান সার্টিফিকেট প্রয়োজন হওয়ায় সব প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিয়ে আবেদন করি। কিন্তু সার্টিফিকেট নিতে ৫০০ টাকা চাওয়া হয় এবং বলা হয় এক সপ্তাহেরও বেশি সময় লাগবে। জরুরি প্রয়োজনের কথা জানিয়েও দ্রুত কোনো সহযোগিতা পাইনি। শেষ পর্যন্ত প্রায় ১১ দিন পর, অনুরোধ করে ৪০০ টাকা দিয়ে সার্টিফিকেট নিতে হয়েছে। আক্ষেপের বিষয় হলো, প্রয়োজনীয় সব কাগজপত্র দেওয়ার পরও টাকা ছাড়া কাজ এগোয় না। সাধারণ মানুষের জরুরি প্রয়োজন ও ভোগান্তির বিষয়টি বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ—এ ধরনের হয়রানি ও অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি যেন গুরুত্বসহকারে দেখা হয়।

চিটাগং, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT8QFCQ7
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫০০

ট্রেড লাইসেন্স নবায়ন

আমি ০৩/০৮/২০২৬ ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের খিলগাঁও তিলপা পাড়া অফিসে ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়ে দেখলাম অনেক লোক ট্রেড লাইসেন্স রেনিউ করতে বা নবায়ন করতে এসে অফিসের দেয়া ডেট অনুযায়ী দুইবার তিনবার এসোও বারবার ফেরত যাচ্ছে। তারা বলে এখনো হয় নাই পরে আসেন। আবার কাউকে কাউকে দেখলাম সার্ভারের দোহাই দিয়ে বলছে আবার পরে আসতে। আমার জরুরী বিধায় তাদের সাথে কথা বলে অফিসের বাইরে একজন লোক গাছের নীছে দাঁড়ানো থাকে, তাকে ৫০০ টাকা দিয়ে বললাম ভাই এখন তো সাড়ে দশটা বাজে আমাকে নবায়ন করে করে দেন। সে বলল বিকাল তিনটায় আসেন হয়ে যাবে। ঘুসের টাকা দেয়ার কারণে একদিনেই নবায়ন করে দেয় অথচ যারা ঘুস দেয় নাই তাদেরকে ১০ দিন ১৫ দিন পরে ডেট দিয়ে ঘুরাচ্ছে সার্ভার নষ্ট বা বিভিন্ন অজুহাত দেখায়। ২/৩ বার না আসতে হয়।

ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের খিলগাঁও তিলপা পাড়া অফিস, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKXLB7X3
মন্তব্য