সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩৬৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

পাসপোর্ট ভেরিফিকেশনের নামে

আমি যখন কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে নতুন পাসপোর্ট করতে যায়।পাসপোর্ট অফিস থেকে আমাকে ডেইট দেওয়া হয়।পরে ওই ডেইটের মধ্যেই এক পুলিশ অফিসার আমাকে ফোন করে বলে,তোমাকে অফিসে আসতে হবে এবং সাথে ৬,০০০ নিয়ে যেতে।কিন্তু যাওয়ার সময় ৫,০০০ নিয়ে যায় এবং ওই অফিসার ৫,০০০ টাকা দিয়ে বলে যাও টেনশন করো না।এই বলে টাকা নিয়ে আমাকে বিদায় করে দেয়।

টেকনাফ,কক্সবাজার।, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTC7DURV
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

পাসপোর্ট নবায়ন

বাকি অংশ ==দোকানদারের সাথে কথা বলি। সে আমাকে ২৫০০ টাকার বিনিময়ে একটা সিল দিয়ে দেয় আমার আবেদন পত্রে। তারপর আমি পাসপোর্ট অফিসে যায় আবার আমার কাগজপত্র জমা দেয়,তারা সিল দেখে, আমার পেপার একসেপ্ট করে কোন কিছু জিজ্ঞাসা করে নাই। কারা জানে ওই সিলের মূল্য কত, তাই তারা কোন কিছু জিজ্ঞাসা করে নাই, আমাকে ছবি তোলার জন্য অনুমতি দেই। একটা কথা বলে রাখি, যে দোকানদার থেকে আমি সিলটা মেরে আনছি, ওই লোকে পাসপোর্ট অফিসে আসার আগে আমাকে বলছিল এই সিল ছাড়া, তোমার কাগজপত্র একসেপ্ট করবে না, আমি বললাম কেন করবে না আমার কাগজপত্র তো সবই ঠিক আছে, হা কাগজপত্র ঠিক আছে, তবু একসেপ্ট করবে না, এ সিল ছাড়া

Kishoreganj, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKVYYFQZ
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১০.০ হাজার

বেতন বিল দাখিল সংক্রান্ত

আমাদের আউটসোর্সিং এর মাসিক বেতন বিল ছাড়ার প্রতি মাসে হিসাব রক্ষণ অফিস বা সংক্ষেপে এজি অফিস এ দিতে হয় না দিলে বেতনের বিল দিবে না তারা এর বাহিরে সরকার বেতন ঠিকই দিচ্ছে ৩ মাস পর পর অর্থ মন্ত্রণালয় থেকে টাকা ছাড় করা যা খুবই বিরক্তিকর একটা বিষয়

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKZDVTJ4
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট

আমি নিজে নিজে আবেদন করে নতুন পাসপোর্ট বানানোর জন্যে সিলেটস্থ আলমপুর পাসপোর্ট অফিসে যাই, আমার যাবতিয় ডকোমেন্টস চেক করে আমার প্রত্যয়ন পত্রের কারণ দেখিয়ে আমাকে বাহির করে দেয়। বাহিরে এসে আমি দালালকে ধরে ২০০০ টাকা প্রধান করি এবং সে আমার আবেদনের কিছু Edite করে রেফারেন্স সহকারে আবেদন করে দেয়। পরের বার পুনরায় জমা করলে সাথে সাথেই আবেদনটি নিয়ে যায়। এবং আমার পাসপোর্ট যথারিতিতে ওকে হয়ে আসে।

সিলেট, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে SYTZ9E48
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৫০.০ হাজার

Income Tax Clearance

My father is an ex foreigner who wanted his income tax files clearance. A senior lawyer from banani complex, tax zone -5 sent his word to my dad’s lawyer that my father has to pay 50k bdt if he wants his documents properly handed. My father in distress had no other option so he ended up paying this large sum.

Chattogram, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTWTPXD7
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসওয়ার্ড করতে গেছিলাম

১.বললো অন্যজনের জিমেইল ব্যবহার করে আবেদন কেন করেছেন...? আমি আবেদন করতে পারি না । ২.কর্মস্থলের সনদ ...? আমি ছোট একটি দোকানে চাকরি করি ছন্দ কোথায় পাবো । তার পর একজন কে ১৫০০ টাকা দিলাম পরে এই কাগজ পত্র ছারা ই হয়ে গেলো

কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKJ22LSD
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

My mother's passport renew

"প্রথমে আমি নিজেই চেষ্টা করি। তারা আমাকে নানাভাবে আটকানোর চেষ্টা করে, কিন্তু যখন কোনোমতেই আটকাতে পারল না, তখন আমার মায়ের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) দিতে বলল এবং বলল যে, আমার মায়ের আঙুলের ছাপ মিলছে না। তখনই আমি বুঝতে পারলাম তারা আমাকে আটকানোর একটা উপায় পেয়ে গেছে। কারণ মনিটরটি তাদের দিকে ঘোরানো ছিল এবং আঙুলের ছাপ রিড করতে পারছে কি না, তা আমাদের পক্ষে বোঝার কোনো উপায় ছিল না। তারপর যখন টাকা দিলাম, তখন সব ঠিক হয়ে গেল।"

Rajshahi, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJCT3ZGM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

Femala police diuty

Ami akjon nari police , Amadar thanar munshi tk r binimoya sohoz duty dia thaka. Ja sob nari police tk day munshi ra tadar kom duty dai. tara nari police dar satha jouno somporko korta chai na hola bivinno vaba torchar kora,

Bogura sadar, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJQKA5VT
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৬০০

সার্টিফিকেট উত্তোলন

নারায়ণগঞ্জের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। ভুল সংশোধনের জন্য সার্টিফিকেট চাওয়া হয় দুইজন কেরানী বলেন সার্টিফিকেট সাময়িক সময়ের জন্য নিতে হলে ৮৫০ টাকা দিতে হবে। টাকা অফেরতযোগ্য। অথচ এমন কোনো নিয়ম নেই। মিনতি করে ৫০০ টাকা দিয়েছি । এই হচ্ছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের একই অবস্থা। একজন গরিব অসহায় শিক্ষার্থীর কাছ থেকে টাকা নিতে তাদের একটুও কষ্ট লাগে না । যে প্রতিষ্ঠান মানুষকে ইনসাফ , আদর্শ শিক্ষা দিবে সেই প্রতিষ্ঠানই ঘুষ , অনিয়ম ও অবিচার শিক্ষা দিচ্ছে ।

নারায়ণগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKRVVC7A
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

আমার পাসপোর্ট পাওয়া

আমার পাসপোর্ট তুলার সময় সেখানের এক কর্মচারী বলে আপনার পাসপোর্ট এখনো আসে নি, এরপর আমি অনলাইনে দেখি আমার পাসপোর্ট চলে এসেছে। এরপর আমাকে বলে ২দিন পর আসতে আমি যাই ২দিন পর এই রকম কয়েকবার ঘুরায় আমাকে এরপর সে আমাকে বলে কিছু টাকা দিতে হবে আপনার পাসপোর্ট পাওয়ার জন্য এরপর কত বললে তিনি বলেন ৪০০০ দিতে হবে । এরপর আমি অনুনয় বিনয় করে ২০০০ এ ঠিক করি। এরপর আমার পাসপোর্ট হাতে দেয় আমিও টাকা দিই।

Cumilla, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTDPH29Z
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২০

সরকারি সেবা

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের দ্রুত ডাক্তারের কাছে পাঠিয়ে দেন (দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকা রোগীদের) দালাল চক্র। তারা উক্ত প্রতিষ্ঠানের কর্মরত। যদিও টাকার পরিমাণ খুব বেশি নায় কিন্তু এটা তো অবৈধ।

কুষ্টিয়া, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHHTLPLB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

চাকুরীর আবেদন এর পেপার্স সরকারি অফিসার্স দ্বারা পেপার্স সত্যায়িত করতে গিয়ে অভিজ্ঞতা

সরকারী চাকুরির আবেদন করার জন্য ব্যাংক ড্রাফট সম্পর্ণ করার জন্য এবং আবেদন করার পেপার্স গুলো সত্যায়িত করার জন্য উপজেলা কার্যালয়ে যায় তখন বিকাল ৩ টা দায়িত্ব রত কর্মকর্তা বসে ফোন টিপিতেছে আমি গিয়ে ওনাকে সব খুলে বললাম তখন তিনি একটি ফাইল খুলে মনোযোগ দিয়ে কি দেখিতেছেন এবং আমাকে বললেন এখন ব্যাস্ত আছি পরে এসো আমি বললাম স্যার ৫ টায় তো অফিস বন্ধ হয়ে যাবে তখন কি করবো তখন তিনি বললেন পরের দিন আসবে এই বলে তিনে আমাকে বিদায় করে দিলেন আমার কাজটি করতে ওনার সময় লাগতো সর্বোচ্চ ২ মিনিট রুম থেকে বের হয়ে দরজায় আসলাম তখন ওনার পাশে বসা ব্যাক্তিও আসলে এবং আমাকে বললেন ৫০০ টাকা দাও আমি ওনাকে রিকোয়েস্ট করে দেখি ৫০০ টাকা দিলে হয়তো কাজটি করে দিবেন তখন আমি একরকম বাধ্য হয়ে ৫০০ টিকা দিলাম এবং তিনি হাসি মুখে পেপার্সে সই করলেন

উপজেলা কমপ্লেক্স বেলাব,নরসিংদী, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKUPNBLB
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২৫০

নাই

আমার নাম তোবা,আমি ১০ম শ্রেনিতে পরি,আমি স্কুলের ফি দিতে বাড়ি থেকে ৫০০টাকা নিয়ে যাই, কিন্তু দূরভাগ্য ক্রমে আমার টাকা টা হারায় যায়! কিন্তু পরের দিনে আমার স্কুলের একটা ছোট বোন টাকাটা পেয়ে লাইব্রেরীতে দিয়ে আসে,আমি খবর পেয়ে টাকাটা আনতে যাই,গিয়েই পরি একটা ঝামেলায় স্যাররা বলেন এই টাকা নিতে হলে তাদের ৫০%টাকা দিতে হবে নইলে আমাকে টাকা দিবে না,😔 কী আর করার আমি ২০০টাকার মিস্টি কিনে দিয়ে আমার ঐ টাকা নিয়ে আসতে হয়েছে!

বাগেরহাটের,চিতলমারি, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH3BFHMS
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫.০ হাজার

ট্রেড লাইসেন্স

ট্রেড লাইসেন্স নবায়ন করতে প্রতিটি কম্পানিকে অফিস খরচ দিতে হয় যার কোনো রশিদ নাই

বরিশাল, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে BR6GP8N3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারী

ই-নামজারি করার লক্ষ্যে আমার কাছে অভিযোগ চেয়েছিল, আমি আমার কাজটি করার জন্য দিতে বাধ্য হয়েছি।

সিলেট সদর, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে SYT6KSKJ
মন্তব্য
ঘুষ দিয়েছি পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থা ৳৫.০ হাজার

বসতবাড়ির গাছ কাটায় বাধা প্রদানে ভোলা থানায় গেলে মিমাংসা নামে অথ নেয় এস আই রিয়াজুল।

বসতবাড়ি গাছ কাটা

বরিশাল (অন্যান্য), বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে BRRU8A2L
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫৫০

১২ টাকার খাজনা প্রদান করতে ৫৫০ টাকা ঘুষ দিতে হয়।

আমি আমার ৪ শতক জমির খাজনা অনলাইনের মাধ্যমে প্রদান করার জন্য সব ব্যবস্থা করি, কিন্তু ইউনিয়ন ভূমি অফিস সিস্টেমে অথরাইজ করার জন্য ৫০০ টাকা ঘুষ দিতে বাধ্য করে। খাজনা ছিলো মাত্র ১২ টাকা।

খুলনা (অন্যান্য), খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে KH7HF7UQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

জন্মদিবন্ধন আবেদন

আমার ছেলের জন্মদিবন্ধন আবেদন করেচি, প্রথমবারে আবেদন ফ্রী ছাড়া ৫০০ টাকা নেয়, বলচে হবে অপেক্ষা করুণ, পরর্বতীতে আবার যোগযোগ করলে বলা হয় আবেদন পূনরায় করতে হবে আবেদন পুনরায় করলাম তখন পাঁচ'শ টাকা দিতে হয়েছে! দীর্ঘদদিন পরে আবার যোগাযোগ করলাম বলছে এটাতে সসমস্যা আছে টাকা ১৫ শ লাগবে! পরর্বতীতে আবার যোগাযোগ করলে সচিব চার হাজার দাবি করে,সর্বশেষ ২৫শ টাকা দিয়ে জন্মদিবন্ধন বের করি। প্রায় দেড় বছর লেগেছে একটা নিবন্ধন বের করতে, ৭ হাজার খরচ হইচে আর হয়রানি আর কি বলবো।

১৫ নং পয়ালগাছা ইউনিয়ন, বরুড়া, কুমিল্লা!, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTVKBFBN
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০০ লাখ

নামজারি

একটি মাত্র নামজারি করতে আমার থেকে 1,00,000 টাকা দাবি করেছিল. ফাইনালি নাম জারি করতে 90,000 টাকা দিতে হয়েছিল. আমার কাগজ সব ঠিক ছিলো এবং এই কাগজেই নামজারি হয়েছে. যে দাবি করেছিল সে একজন সাধারণ কর্মচারী (পাবনা সদর ভূমি অফিস) মনে হয় রেকর্ড রুমের কেউ, ওনার নাম মনে আছে কিন্তু বলব না. কিন্তু আওয়ার ফেস সারাজীবন মনে রাখব. আর ওনার জন্য দোয়া করব, উনি সহ ওনার রক্তের সকলে আল্লাহ যেন হাশরের ময়দানে এই টাকার হিসাব নেই. আর এই দনিয়াতে আমার যদি টাকা ফেরত না দেই, তাহলে ওনাকে হাশরের ময়দানে আমি আটকিয়ে দিব তার জীবনের সকল নেকি দিয়ে আমাকে পরিশোধ করতে হবে. প্রতিদিন পাবনাতে ভূমি অফিসে এমন অসংখ্য কাজ হয়.

পাবনা সদর, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJKEQKDV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

হাইকোটে রিট মামলার জন্য

কোন ব্যক্তি যদি হাইকোটে রিট মামলা করতে যায় তাহলে মামলার আগে তাকে কোন একটি কোটের অনুমতি লাগে আমি সেই অনুমতি আনতে গেলে ঐ কোটে অনুমতির জন্য আমি তাকে ৩০০ টাকা দেই, সে আর ও দাবি করে

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK3BXTZ7
মন্তব্য