সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,০১৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳১০.০ হাজার

থানা থেকে মামলার গাড়ি খারিজ করা

আমাদের গাড়ি কোনো এক মামলায় ময়মনসিংহ কোতোয়ালি থানায় আটক ছিল। আমরা আদালতে সমস্ত প্রমাণ ও প্রক্রিয়া শেষ করে আদালতের রায় পাই আমাদের গাড়ি ছেড়ে দেয়ার জন্য। কিন্তু থানায় কোনো কারণ ছাড়াই ৩০০০০ টাকা দাবি করা হয়। অনেক রিকোয়েস্ট এর পর আমরা ১০০০০ টাকা দিতে বাধ্য হই। এর পর আমাদের হাতে গাড়ি দেয়া হয়।

ময়মনসিংহ সদর, ময়মনসিংহ ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ghush.site ৳৫০.০ হাজার

পেনশন এর এককালীন টাকা উত্তোলন

২০১৬ সালের কথা, বাবা যেখানে চাকরি করতো তার নাম শুনলে সবাই ভয়ে কাপতো, সমীহ করতো, সেটা হাইকোর্ট। তবে পেনশন এর পর এজি অফিসে গিয়ে দেখি উলটো চিত্র। সেখানে সবাই টাকা কেই সমীহ করে। অনেক দিন ঘোরাঘুরি চেষ্টা করেও যখন লাভ হচ্ছিলো না। একজন অবসরপ্রাপ্ত কলিগ বললেন টাকা ছাড়া হবে না। তখন কয়েক টেবিল মিলিয়ে ৫০হাজার টাকা বিলিয়ে পেনশন এর চেক পাওয়া গিয়েছিলো। আমি বাবাকে বলেছিলাম গোপনে ভিডিও করি। তিনি কোনো উত্তর দেন নাই।

বারো তলা ভবন, সেগুনবাগিচা, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ghush.site ৳২.০ হাজার

১৭০ টাকার খাজনা আমার কাছ থেকে ২ হাজার টাকা আদায় করে নিয়েছে

টাকা না দিলে দিবে না তারপর আমি বাধ্য হয়ে টাকা পরিশোধ করি

আমিরাবাড়ি ইউনিয়ন ভূমি অফিস ত্রিশাল ময়মনসিংহ।, ময়মনসিংহ ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ghush.site ৳৫০.০ হাজার

বকেয়া বেতন

বকেয়া বিল করা হয়েছিল, বিল ছারের জন্য টাকা চায়, দর কষাকষি করে পঞ্চাশ হাজারের বিনিময়ে ছাড় হয়।

হিসাবরক্ষণ অফিস বেড়া, পাবনা, রাজশাহী ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ghush.site ৳৪.০ হাজার

খাজনা পারপাজ

না দিলে, সরকারি ২৫ বিঘা জমির খাজনা মওকুফ করার বদলে জরিমানা ডাবল করে অনলাইনে দেখায়, ফলশ্রুতিতে দিতে বাধ্য হই

দিনাজপুর, রংপুর ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ghush.site ৳১৫.০০ লাখ

জমি রেজিষ্ট্রেশন

চিটাগং সাবরেজিস্টার অফিসে টাকা ছাড়া কেউ জমি রেজিষ্ট্রেশন করতে পারে না।।এটা ১০০ % প্রতিটি নাগরিকদের ঘুষ দিতে হবে।।এটা বাধ্যতা মূলক।। এটা দেখতে চাইলে যেকোনো সংস্থা যাচাই করতে পারবে।ঘুষ ছাড়া কোন রেজিস্ট্রি হবে।। সবকিছু শতভাগ ঠিক থাকলেও টাকা দিতে হবে।।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ghush.site ৳৩.৫ হাজার

বেতন স্কেল বৃদ্ধি

আমার বাবা একজন মাদরাসা শিক্ষক,প্রায় ৩০ বছর তার শিক্ষকতার বয়স। ওনার মাদরাসায় শিক্ষকদের উচ্চতর স্কেলের জন্যে ফাইল পাঠানোর নির্দেশ দেয়া হয়। যথারীতি ওনারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যান,ফাইল জমা দিতে। কিন্তু বিধি বাম! তাদের কাছ থেকে প্রতিজন ৩০০০ করে ঘুষ চাওয়া হয়,নাহলে ফাইল আটকে থাকবে। ওনারা নিরুপায় হয়ে পরিশোধ করে আসেন।

চকরিয়া, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ghush.site ৳৩.০ হাজার

Passport verification

When I was a student, for my first passport, J had to pay 1000 taka in Malibag SB office for present address verification. Although the SI didnt go to present address, asked me to meet him his office and asked for 2000 taka. I gave 1000 taka. Then for permanent address verification, another police officer visited our home and took 2000 taka, although asked for 3000 taka.

Dhaka, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ghush.site ৳২০০

নামজা‌রি

আমি সরকা‌রি ফি ৭০ টাকা দি‌য়ে নামজা‌রি আবেদন করে ফাইটি উপ‌জেলা ভূ‌মি অ‌ফি‌সে জমা দি‌তে গে‌লে মামলা নম্বর দেওয়ার জন‌্য আমার কাছ থে‌কে ২০০ টাকা নেয়। এ উপ‌জেলা ভূ‌মি অ‌ফি‌সে ২০০ টাকা না দিলে না‌কি নামজা‌রি মামলা নম্বর দেওয়া হয় না। তাই ২০০ টাকা দি‌য়ে মামলা নম্বর নি‌তে হ‌য়ে‌ছে।

কর্ণফুলী, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ghush.site ৳৮০০

Traffic

I just bought a bike, and had money receipt and tax token. But didnt receive the registration number yet. I stopped at the Mohammadpur bus stand signal following traffic. But a traffic constable asked for documents, and sure I could not produce acknowledgement certificate hut had both driving license and tax token. Yet he asked for 500 taka to settle. Which I did. Then in next signal, 3 rastar mor, another constable stopped me. I told that a traffic police already took 500 taka 5 min ago and I was near my house. But he didnt let me go. So I gave him my wallet. He searched into it and took around 300 and some small notes and let me go. :)

Dhaka, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳১.০০ লাখ

মন্ত্রণালয়ের সরকারী বরাদ্দ পাওয়া

অফিসের ভ্রমণ ভাতা খাতে প্রয়োজনীয় অতিরিক্ত বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বাজেট শাখা কর্তৃক এক লক্ষ টাকা দাবি করা হয়। ষাট হাজার টাকা দিয়ে সুরাহা করতে পারি।

ঢাকা, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ghush.site ৳১.৫ হাজার

paid

মাগুরা পাসপোর্ট অফিসে পাসপোর্ট দালাল ছাড়া করা যায় না সর্বনিমন ১৫০০ টাকা দেওয়া লাগে দালাল কে না হলে পাসপোর্ট করতে অনেক জামেলা হয়

Magura, খুলনা ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ghush.site ৳৫.০ হাজার

দেওয়ানি মামলার সমণ জারি করা (বিবাদীকে)

আমি কুমিল্লার নিম্ন কোর্টে জমি সংক্রান্ত ঝামেলা নিয়ে একটি মামলা করি । আদালত মামলাটি আমলে নিয়ে, বিবাদীকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে কিন্তু সমন জারি কারক আমার নিকট ৫ হাজার টাকা ঘুষ দাবি করেন । না হলে সে সমন নিয়ে যাবে না । সমন নিয়ে যাওয়ার পর,আমি তাকে ২ হাজার টাকা দেই । এতে তার মন ভরে নি । সে বিবাদীকে বাড়িতে পেয়েও রিপোর্টে লেখে বিবাদীকে খুঁজে পায়নি । পরে জানতে পারি সে বিবাদীর কাছ থেকেও টাকা খেয়ে মিথ্যা রিপোর্ট দিয়েছে । আমি পরে বিষয়টি আদালতকে জানালেও কোনও প্রতিকার পাইনি । পরবর্তীতে আবার ডাবল টাকা দিয়ে কাজটি সম্পন্ন করতে হয় । এতে আমার সময়ও নষ্ট হয়েছে ২ মাসের মতো । একজন জারিকারকের পাওয়ার দেখে আমি হতভাগ । উকিল, জর্জ তু অনেক পরে,,,,,

কুমিল্লা, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ghush.site ৳১.০ হাজার

Mattritto kalin ,sikicca kinba kinba je kono proyoje office a gele gush chay

Sikicca chuti,chuti nite sob document niye gele bole sob thic acce abar amar hadiya den,,ami ek rokom baddho hoye unak taka dei,,erpor jogdan korte sei ek eei upaye taka nen

Noakhali, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ghush.site ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট করা

পাসপোর্ট করতে গেলে তারা বিভিন্ন কাগজপত্রের সমস্যা দেখিয়ে রিজেক্ট করে দেয়। নামের সবকিছু ঠিক থাকার পরেও বলে যে এই নামটি ভুল হয়েছে এবং ওই নামটি আমার প্রায় সব কাগজপত্র একই রয়েছে। এ বিষয়টি নিয়ে আমি আমার অনেক পরিচিতের সাথে কথা বলেছি তারাও কোন না কোন অফিসার , তারা বলছে এটা কোন ধরনের ভুল নয়। কাগজ পাতি রিজেক্ট করার পর, তারা তাদের দালাল অর্থাৎ পাসপোর্ট অফিসের আশেপাশে যে দোকানগুলো আছে তাদের মাধ্যমে ১৫০০ টাকা দাবি করে এবং বলে যে কাগজপত্র পার করিয়ে দিবে, যে অফিসার আমার কাগজ পাতি রিজেক্ট করেছিল সেই অফিসারই আবার সেই আমার কাগজ কনফার্ম করে শুধুমাত্র দালালকে ১৫০০ টাকা দেওয়ার কারনে

দিনাজপুর, রংপুর ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ghush.site ৳৩০.০ হাজার

নিজ গ্রামের বিদ্যালয়ে পোস্টিং দিয়ে দিবে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি হওয়ার পর নিজ এলাকার বিদ্যালয়ে পোস্টিং দিয়ে দিবেন বলাতে ৩০০০০টাকা দাবি করেন।

ময়মনসিংহ, ময়মনসিংহ ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ghush.site ৳১২.০ হাজার

জমির নাম জারি

জমির নাম জারি করতে এখনকার নতুন নিয়মে ১১০০ টাকা নিধারিত কিন্তু নাম জারি করতে গেলে আমার কাছে ১২০০০০ হাজার কাটা চায়।

জয়দেব পুর গাজীপুর, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য