All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,013 reports found
Report a bribe
Accounts Office

পেনশন এর এককালীন টাকা উত্তোলন

২০১৬ সালের কথা, বাবা যেখানে চাকরি করতো তার নাম শুনলে সবাই ভয়ে কাপতো, সমীহ করতো, সেটা হাইকোর্ট। তবে পেনশন এর পর এজি অফিসে গিয়ে দেখি উলটো চিত্র। সেখানে সবাই টাকা কেই সমীহ করে। অনেক দিন ঘোরাঘুরি চেষ্টা করেও যখন লাভ হচ্ছিলো না। একজন অবসরপ্রাপ্ত কলিগ বললেন টাকা ছাড়া হবে না। তখন কয়েক টেবিল মিলিয়ে ৫০হাজার টাকা বিলিয়ে পেনশন এর চেক পাওয়া গিয়েছিলো। আমি বাবাকে বলেছিলাম গোপনে ভিডিও করি। তিনি কোনো উত্তর দেন নাই।

Paid
বারো তলা ভবন, সেগুনবাগিচা ৳50.0K
4 September 2026 3
0 Comments
Land Office

১৭০ টাকার খাজনা আমার কাছ থেকে ২ হাজার টাকা আদায় করে নিয়েছে

টাকা না দিলে দিবে না তারপর আমি বাধ্য হয়ে টাকা পরিশোধ করি

Paid
আমিরাবাড়ি ইউনিয়ন ভূমি অফিস ত্রিশাল ময়মনসিংহ। ৳2.0K
4 September 2026 2
0 Comments
Sub-Registry Office

জমি রেজিষ্ট্রেশন

চিটাগং সাবরেজিস্টার অফিসে টাকা ছাড়া কেউ জমি রেজিষ্ট্রেশন করতে পারে না।।এটা ১০০ % প্রতিটি নাগরিকদের ঘুষ দিতে হবে।।এটা বাধ্যতা মূলক।। এটা দেখতে চাইলে যেকোনো সংস্থা যাচাই করতে পারবে।ঘুষ ছাড়া কোন রেজিস্ট্রি হবে।। সবকিছু শতভাগ ঠিক থাকলেও টাকা দিতে হবে।।

Paid
চট্টগ্রাম ৳1.50M
4 September 2026 2
0 Comments
Other public office

ভূমি ব্যবহার ছাড়পত্র - রাজউক

কোন রকম ভুল না থাকার পরেও ৬ মাসের উপর আটকে রাখা ভূমি ছাড়পত্রের অবস্থা জানার জন্য জমি সার্ভে শেষে উত্তরা রাজউক অফিসে গেলে সেখানে তাদের ফাইল ফুটাপের জন্য কিছু খরচাপাতি চেয়ে কম্পিউটারে অপারদর্শী একজন কর্মচারী তার অধীনে আইন বহির্ভূত ও নিজ অর্থায়নে নিযুক্ত এক কম্পিউটার অপারেটরের সাথে পাশের টেবিলে দেখিয়ে বলে ঊনার সাথে কথা বলতে ও আমি কথা বললে উনি ২৫০০০টাকা দাবি করে বলেন, এটা উপরের টেবিলে স্বাক্ষরের জন্য লাগবে, এবং ম্যাডাম তো সাইনই করবেন না টাকা না পেলে। এমতাবস্থায় দহরম্মহরম করেও শেষমেষ ঐ টাকা দিয়েই কাজটি মাত্র ৭দিনে উদ্ধার করা হয়। পুরো অফিসে কর্মচারীর বেশে এরাই ল্যাপটপ নিয়ে বসে থাকে ও কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ঘুষ নেয়।

Paid
Dhaka ৳25.0K
4 September 2026 3
0 Comments
Land Office

নামজারি

নামজারি করতে গিয়েছিলাম আমি জানি ১১৭০ টাকা নামজারি করতে লাগে আমি তাকে নামজারি করার জন্য সমস্ত পেপার দিয়েছি সে আমার কাছ থেকে ২০০০ টাকা রাখছে পরবর্তীতে আমাকে জানানো হয়েছে আপনি আরো ৪ হাজার টাকা দিবেন এটা এই ফি সেই অমৃত মুক্তি আমি গরিব মানুষ আমি টাকা দিতে পারি নাই কিন্তু আমার নাম জারিটা আজ পর্যন্ত হয় নাই পচা করা নিয়ে ইউনিয়নে দোষী অফিসে আমার কাগজ পাতি সব পড়ে আছে কাজটা হইতেছে না আমি ২০০০ টাকা দিয়েছি বাকি ৪০০০ আমি দিতে পারি নাই তাই আমার মিশন টা করা হয় নাই ইতিমধ্যে ঐ তোশিলদার পুষ্টিং হয়ে অন্য জায়গায় চলে গেছে নতুন লোক আসছে এখন পর্যন্ত আমারটা হয় নাই সরকারের কাছে আমার দাবি আমার মেয়েটি সন্ধ্যা যাতে হয় জমি সংক্রান্ত ব্যাপার সারা জীবনের ইনকাম এই জমির মধ্যে

Paid
তালতলী ৳6.0K
4 September 2026 3
0 Comments
Land Office

নামজা‌রি

আমি সরকা‌রি ফি ৭০ টাকা দি‌য়ে নামজা‌রি আবেদন করে ফাইটি উপ‌জেলা ভূ‌মি অ‌ফি‌সে জমা দি‌তে গে‌লে মামলা নম্বর দেওয়ার জন‌্য আমার কাছ থে‌কে ২০০ টাকা নেয়। এ উপ‌জেলা ভূ‌মি অ‌ফি‌সে ২০০ টাকা না দিলে না‌কি নামজা‌রি মামলা নম্বর দেওয়া হয় না। তাই ২০০ টাকা দি‌য়ে মামলা নম্বর নি‌তে হ‌য়ে‌ছে।

Paid
কর্ণফুলী ৳200
4 September 2026 2
0 Comments
Traffic Police

Traffic

I just bought a bike, and had money receipt and tax token. But didnt receive the registration number yet. I stopped at the Mohammadpur bus stand signal following traffic. But a traffic constable asked for documents, and sure I could not produce acknowledgement certificate hut had both driving license and tax token. Yet he asked for 500 taka to settle. Which I did. Then in next signal, 3 rastar mor, another constable stopped me. I told that a traffic police already took 500 taka 5 min ago and I was near my house. But he didnt let me go. So I gave him my wallet. He searched into it and took around 300 and some small notes and let me go. :)

Paid
Dhaka ৳800
4 September 2026 2
0 Comments
Other public office

মন্ত্রণালয়ের সরকারী বরাদ্দ পাওয়া

অফিসের ভ্রমণ ভাতা খাতে প্রয়োজনীয় অতিরিক্ত বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বাজেট শাখা কর্তৃক এক লক্ষ টাকা দাবি করা হয়। ষাট হাজার টাকা দিয়ে সুরাহা করতে পারি।

Paid
ঢাকা ৳100.0K
4 September 2026 1
0 Comments
Other public office

দেওয়ানি মামলার সমণ জারি করা (বিবাদীকে)

আমি কুমিল্লার নিম্ন কোর্টে জমি সংক্রান্ত ঝামেলা নিয়ে একটি মামলা করি । আদালত মামলাটি আমলে নিয়ে, বিবাদীকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে কিন্তু সমন জারি কারক আমার নিকট ৫ হাজার টাকা ঘুষ দাবি করেন । না হলে সে সমন নিয়ে যাবে না । সমন নিয়ে যাওয়ার পর,আমি তাকে ২ হাজার টাকা দেই । এতে তার মন ভরে নি । সে বিবাদীকে বাড়িতে পেয়েও রিপোর্টে লেখে বিবাদীকে খুঁজে পায়নি । পরে জানতে পারি সে বিবাদীর কাছ থেকেও টাকা খেয়ে মিথ্যা রিপোর্ট দিয়েছে । আমি পরে বিষয়টি আদালতকে জানালেও কোনও প্রতিকার পাইনি । পরবর্তীতে আবার ডাবল টাকা দিয়ে কাজটি সম্পন্ন করতে হয় । এতে আমার সময়ও নষ্ট হয়েছে ২ মাসের মতো । একজন জারিকারকের পাওয়ার দেখে আমি হতভাগ । উকিল, জর্জ তু অনেক পরে,,,,,

Paid
কুমিল্লা ৳5.0K
4 September 2026 1
0 Comments
Education Office

নিজ গ্রামের বিদ্যালয়ে পোস্টিং দিয়ে দিবে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি হওয়ার পর নিজ এলাকার বিদ্যালয়ে পোস্টিং দিয়ে দিবেন বলাতে ৩০০০০টাকা দাবি করেন।

Paid
ময়মনসিংহ ৳30.0K
4 September 2026 3
0 Comments
Passport Office

পাসপোর্ট

আমি পাসপোর্ট করতে অনলাইন আবেদন করে সকল প্রসেস সম্পন্য করে পাসপোর্ট অফিসে যাই। তখন কর্মকর্তা বিভিন্ন বাহানা করে পরে অফিসের বাইরে দালালের কাছে 1000 টাকা দিলে সকল সমস্যা সমাধান হয়।

Paid
যশোর ৳1.0K
4 September 2026 2
0 Comments