সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩৬৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

বেতন চালু জন্য

আমি বিমান বাহিনী তে নতুন গাড়ি চালক পদে চাকরিতে জয়েন করেছি।আমার চাকরি ৫ মাস রানিং চলে আমার বেতন চালু করতে বিমান বাহিনী ফাইন্যান্স একাউন্ট সদর দপ্তর যোগাযোগ করতে গিয়েছিলাম। তারা আমার বেতন চালু করতে ২০০০ হাজার টাকা নিয়েছেন

ক্যান্টনমেন্ট ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK37CNZY
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

রং পার্কিং

আমার একটি অটো রিক্সার গ্যারেজ আছে। অটো রিক্সা ট্রাফিক কনস্টেবল গাড়ি থামিয়ে বললেন রং পার্কিং হয়েছে। এজন্য অর্থ দিতে হবে না হয় মামলা দিয়ে দেব তাই আমি ১০০০ টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছি।

শহর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTBXJWX5
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.৫ হাজার

নামজারি

আমি নামজারির জন্য আবেদন করছি ওনি আমার থেকে ২০০ টাকা নিছে পরে শুনানির জন্য আরো ৫০০ এখন সব শেষে বলে আমাকে ৭৫০০ টাকা দিয়ে যান

কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTPLLP74
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৭.৫ হাজার

জমির খারিজ

জমি খারিজের নাম দিয়ে দালাল রা আমার কাছ থেকে ২৪০০০ হাজার টাকা দাবি করে, পরে আমি ২০০০০ হাজার টাকা দিতে রাজি হয়, পর্যায়ক্রমে ১৭৫০০ টাকা দিয়েছি, তবুও জিজ্ঞেস করলে বলে এই কাগজ ঐ কাগজের সমস্যা, আবার নিয়া গিয়ে আবার আরেকটা সমস্যা দেখায়। দালাল ভূমি অফিস গুলোতে ভরে গেছে

ভারশোঁ ভূমি অফিস, মান্দা, নওগা এবং মান্দা উপজেলা ভূমি অফিস, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJNDUHT9
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.২০ লাখ

রেকর্ড সংশোধনী

কেসে রায় হওয়ার পরও ৪ মাস কেটে গেছে কিন্তু আজও রেকর্ড সংশোধনী হয়নি। ইতোমধ্যে ১২০০০০ টাকা খরচ হয়েছে। ফলাফল শুন্য। অথচ রায়ে বলা আছে ৭ কর্মদিবসের মধ্যে সংশোধন করতে। ভুমি রেকর্ড রুমে বারবার যোগাযোগ করে একজন অফিসের স্টাফ বলেছেন শতক প্রতি আরও ১০০০ করে টাকা লাগবে নতুবা রায়ের কোন দাম নাই। টাকা দিলেই দাম হবে।

দিনাজপুর, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN9AVK8U
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট করতে

আমার পাসপোর্ট এর আবেদন জমা দেওয়ার সময় অফিস কতৃপক্ষ জমা নেয় না, বলে একটা কাগজে সমস্যা, কিন্তু আমার সাথে পাসপোর্ট করতে আশা অন্য লোকদের দেখলাম আমার মতো কাগজ একই কিন্তু তাদের টা জমা নেওয়া হয়েছে, আমি তাদের জিজ্ঞেস করলাম আমার টা জমা নেয় না কেন কি সমস্যা, তখন একজন বললো তুমি কি দালাল ছাড়া আসছো, আমি বললাম হুম, তখন আমি বের হয়ে গেলাম এমনি এক দালাল বললো তোমার সমস্যা আমি সমাধান করে দিবো ২০০০ হাজার টাকা দিবা পরে আমি ১৫০০ টাকা দিবো বলে ঠিক করে তারপর উনি আমার আবেদন কপিতে একটা কিছু লিখে দিছে তারপর অফিস জমা নিছে।

হবিগঞ্জ, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYDGD7MV
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫.০০ লাখ

চাকরি প্রদানের মিথ্যা আশ্বাস

সিটি কর্পোরেশনে চাকরি দেয়ার কথা বলে 5 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে গেছে সিটি কর্পোরেশনের প্রশাসকের উর্দ্ধতন এক কর্মকর্তা। টাকা পরিশোধ করলেও সে কোন চাকরি প্রদান করেনি।

বরিশাল, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে BR3MZRYL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জিডি

আমার এসএসসির সার্টিফিকেট হারিয়ে যায়। আমি থানায় জিডি করতে গেলে আমাকে এসআই বলে চা-পানির টাকা দিতে হবে ৫০০ টাকা।আমি বলছি কেন?সেই বললো টাকা না দিলে জিডি হয় না।আমি সাধারণ জানি জিডি করতে কোন টাকা লাগে না।সরকারি সেবার জন্য পুলিশকে কেন ঘুষ দিতে হবে সরকারের কাছে আবেদন রইলো?

চাঁদপুর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTWRLCYD
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪০.০ হাজার

ভূমি কর

অনলাইনে ভূমি কর দিতে পারছিলাম না, ভমি অফিসে যোগাযোগ করে জানতে পারি সেটা তারা অফ করে রেখেছে, আমার নাল জমি রাতারাতি বানিজ্যিক জমি হয়ে গেছে৷ আবার নালে আনতে এ ছাড়া কোমন উপায় নাই, আমার ও উপায় নাই!

মদনপুর নারায়নগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKRDKRRN
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৩.০ হাজার

মোটর সাইকেল ধরে নেয়া

আমি প্রতিদিন একটি রাস্তা দিয়ে চলা চল করছিলাম, প্রতিদিন দেখতাম পুলিশ দাঁড়িয়ে আছে, একদিন আমাকে দাড় করিয়ে আমার থেকে টাকা গুলো নিয়ে নেই, বল্লাম আমি প্রবাসী কয়েক দিনের জন্য আসছি আমাকে ক্ষমা করুন ওনারা বল্লেন ক্ষমার করছি তাই তিন হাজার অন্য তাই দশ জারের বেশি দিতে হবে

রাউজানে, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CT4GEB2P
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

ঠাকুরগাঁও ও রংপুরে বেশি ঘুষ দেয়া লাগে ডাক্তার এর কম্পাউন্ডার কে। নাহলে সারাদিন অপেক্ষা করেও সিরিয়াল

ঠাকুরগাঁও ও রংপুরে বেশি ঘুষ দেয়া লাগে ডাক্তার এর কম্পাউন্ডার কে। নাহলে সারাদিন অপেক্ষা করেও সিরিয়াল

ঠাকুরগাও, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNDBMNB2
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৭০.০ হাজার

সেনাবাহিনীর পেমেন্ট সাখা ঢাকা ক্যান্টনমেন্ট

সেনাবাহিনীর অধীন ঠিকাদারি কাজ পরিচালনা করার সময় বিল উত্তোলনের জন্য প্রতিটি বিলের অধিনে ১% করে ঘুষ দিতে হয়েছে এটা আবার কোনো কোনো ক্ষেত্রে ২.৫% হয়েছে।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK5C9EWK
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

অনলাইনে খাজনা জমা দেওয়ার সিস্টেমটা ঠিক করে দেয়া

জমির খাজনা আগের বছরগুলোতে অনলাইনে দিলেও এবছর কোন কারণে পোর্টালে লিখা ছিলো সার্ভার সমস্যার কারণে ভূমি অফিসে যোগাযোগ করার জন্য। সেখানে যেয়ে সাহায্য চাইলে কেউ সহায়তা করতে চায় না প্রথমে, পরে টাকা দাবি করা হয়।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK3T46HP
মন্তব্য