সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৩৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩৮৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

খাজনা খারিজ

আমার বাবা জমি বিক্রি করবে বলে জমির খাজনা খারিজ করতে গেলে দলিলের বিভিন্ন সমস্যা দেখিয়ে টাকা দাবি করেন

ঘুষ দিয়েছি
গাইবান্ধা, সুন্দরগঞ্জ ৳৩০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RN55XBTF
মন্তব্য
কাস্টমস অফিস

মাসিক রিটার্ন জমা

ব্যাংকে ভ্যাট দেওয়ার পরে রিটার্নের হার্ডকপি ভ্যাট অফিসে জমা দিতে হয়, সেটা রিসিভ করতে এআরওকে প্রতিমাসে ৪ হাজার টাকা করে দিতে হয়।৬০ মাসে ২৪০০০০ টাকা দিয়েছি।বর্তমানে অনলাইনে রিটার্ন দেওয়ার পরেও তাদের হার্ডকপি দিতে হয়, মাসিক ঘুষও দিতে হয়।

ঘুষ দিয়েছি
Mymensingh ৳২.৪০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ MY3N8YF5
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মিথ্যা গ্রেফতার হাতকড়া পরিয়ে 1500টাকা আদায়

6বছর আগের ঘটনা, জীবনে প্রথমবার মিথ্যা হাতকড়া পড়িয়ে টাকা নিলো 1500টাকা বুড়িচং থানা পুলিশ। বুড়িচং উপজেলার সীমান্তবর্তী গ্রাম হরিমঙ্গল রোড হয়ে আমি আর আমার মামাতো ভাই হেটে যাচ্ছিলাম পাচোরা গ্রামে। উদ্দেশ্য ছিলো গ্রাম ঘুরে দেখবো। হঠাৎ করে একটি সিএনজি নিয়ে আমাকে আর আমার মামাতো ভাইকে বললো আমরা নাকি মাদক গ্রহণ করে কার বাড়ি থেকে এসেছি। তাদেরকে মাদকবিক্রেতারা তথ্য দিয়েছেন। আমরা বললাম খাই নি, এসবে আমর জরিত নই। প্রকৃতপক্ষে আমরা কেউই সিগারেট পর্যন্ত গ্রহণ করিনা। সিএনজি হরিমঙ্গল বাজারের কাছাকাছি আসার পর আরেকটা পুলিশের কাভারভেন সীমান্তবর্তী েএলাকায় টহল দিতে দেখা যায়। তখন সিএনজি থামিয়ে আমাদের হাতকরা পড়ানো ২জন পুলিশ নেমে যান মানে একটা অজুহাত আরকি। শেষে সিএনজি ড্রাইভার বলে ভাই থানায় নিলে বেশি নিবে। 1500 দেন।

ঘুষ দিয়েছি
উপজেলা: বুড়িচং, জেলা: কুমিল্লা ৳১.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTY35BAA
মন্তব্য
ভূমি অফিস

অনলাইন কর (খাজনা) এ্যাকাউন্ট খুলতে গেলে ঘুষ দাবি করন

অনলাইনে কর (খাজনা) পরিষোধের জন্য অ্যাকাউন্ট করতে গেলে ১৫০ টাকা ঘুষ দাবি করে। আমি ১০০ টাকা পরিষোধ করেছি।

ঘুষ দিয়েছি
দুলাই ইউনিয়ন ভূমি অফিস, পাবনা। ৳১৫০
২ সেপ্টেম্বর ২০২৬ RJQXXUNG
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বেতন চালু জন্য

আমি বিমান বাহিনী তে নতুন গাড়ি চালক পদে চাকরিতে জয়েন করেছি।আমার চাকরি ৫ মাস রানিং চলে আমার বেতন চালু করতে বিমান বাহিনী ফাইন্যান্স একাউন্ট সদর দপ্তর যোগাযোগ করতে গিয়েছিলাম। তারা আমার বেতন চালু করতে ২০০০ হাজার টাকা নিয়েছেন

ঘুষ দিয়েছি
ক্যান্টনমেন্ট ঢাকা ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DK37CNZY
মন্তব্য
ট্রাফিক পুলিশ

রং পার্কিং

আমার একটি অটো রিক্সার গ্যারেজ আছে। অটো রিক্সা ট্রাফিক কনস্টেবল গাড়ি থামিয়ে বললেন রং পার্কিং হয়েছে। এজন্য অর্থ দিতে হবে না হয় মামলা দিয়ে দেব তাই আমি ১০০০ টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছি।

ঘুষ দিয়েছি
শহর ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTBXJWX5
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

আমি নামজারির জন্য আবেদন করছি ওনি আমার থেকে ২০০ টাকা নিছে পরে শুনানির জন্য আরো ৫০০ এখন সব শেষে বলে আমাকে ৭৫০০ টাকা দিয়ে যান

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳৭.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTPLLP74
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

রেকর্ড সংশোধনী

কেসে রায় হওয়ার পরও ৪ মাস কেটে গেছে কিন্তু আজও রেকর্ড সংশোধনী হয়নি। ইতোমধ্যে ১২০০০০ টাকা খরচ হয়েছে। ফলাফল শুন্য। অথচ রায়ে বলা আছে ৭ কর্মদিবসের মধ্যে সংশোধন করতে। ভুমি রেকর্ড রুমে বারবার যোগাযোগ করে একজন অফিসের স্টাফ বলেছেন শতক প্রতি আরও ১০০০ করে টাকা লাগবে নতুবা রায়ের কোন দাম নাই। টাকা দিলেই দাম হবে।

ঘুষ দিয়েছি
দিনাজপুর ৳১.২০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ RN9AVK8U
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট করতে

আমার পাসপোর্ট এর আবেদন জমা দেওয়ার সময় অফিস কতৃপক্ষ জমা নেয় না, বলে একটা কাগজে সমস্যা, কিন্তু আমার সাথে পাসপোর্ট করতে আশা অন্য লোকদের দেখলাম আমার মতো কাগজ একই কিন্তু তাদের টা জমা নেওয়া হয়েছে, আমি তাদের জিজ্ঞেস করলাম আমার টা জমা নেয় না কেন কি সমস্যা, তখন একজন বললো তুমি কি দালাল ছাড়া আসছো, আমি বললাম হুম, তখন আমি বের হয়ে গেলাম এমনি এক দালাল বললো তোমার সমস্যা আমি সমাধান করে দিবো ২০০০ হাজার টাকা দিবা পরে আমি ১৫০০ টাকা দিবো বলে ঠিক করে তারপর উনি আমার আবেদন কপিতে একটা কিছু লিখে দিছে তারপর অফিস জমা নিছে।

ঘুষ দিয়েছি
হবিগঞ্জ ৳১.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ SYDGD7MV
মন্তব্য
সিটি কর্পোরেশন

চাকরি প্রদানের মিথ্যা আশ্বাস

সিটি কর্পোরেশনে চাকরি দেয়ার কথা বলে 5 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে গেছে সিটি কর্পোরেশনের প্রশাসকের উর্দ্ধতন এক কর্মকর্তা। টাকা পরিশোধ করলেও সে কোন চাকরি প্রদান করেনি।

ঘুষ দিয়েছি
বরিশাল ৳৫.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ BR3MZRYL
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জিডি

আমার এসএসসির সার্টিফিকেট হারিয়ে যায়। আমি থানায় জিডি করতে গেলে আমাকে এসআই বলে চা-পানির টাকা দিতে হবে ৫০০ টাকা।আমি বলছি কেন?সেই বললো টাকা না দিলে জিডি হয় না।আমি সাধারণ জানি জিডি করতে কোন টাকা লাগে না।সরকারি সেবার জন্য পুলিশকে কেন ঘুষ দিতে হবে সরকারের কাছে আবেদন রইলো?

ঘুষ দিয়েছি
চাঁদপুর ৳৫০০
২ সেপ্টেম্বর ২০২৬ CTWRLCYD
মন্তব্য
ভূমি অফিস

ভূমি কর

অনলাইনে ভূমি কর দিতে পারছিলাম না, ভমি অফিসে যোগাযোগ করে জানতে পারি সেটা তারা অফ করে রেখেছে, আমার নাল জমি রাতারাতি বানিজ্যিক জমি হয়ে গেছে৷ আবার নালে আনতে এ ছাড়া কোমন উপায় নাই, আমার ও উপায় নাই!

ঘুষ দিয়েছি
মদনপুর নারায়নগঞ্জ ৳৪০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKRDKRRN
মন্তব্য
ট্রাফিক পুলিশ

মোটর সাইকেল ধরে নেয়া

আমি প্রতিদিন একটি রাস্তা দিয়ে চলা চল করছিলাম, প্রতিদিন দেখতাম পুলিশ দাঁড়িয়ে আছে, একদিন আমাকে দাড় করিয়ে আমার থেকে টাকা গুলো নিয়ে নেই, বল্লাম আমি প্রবাসী কয়েক দিনের জন্য আসছি আমাকে ক্ষমা করুন ওনারা বল্লেন ক্ষমার করছি তাই তিন হাজার অন্য তাই দশ জারের বেশি দিতে হবে

ঘুষ দিয়েছি
রাউজানে ৳৩.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CT4GEB2P
মন্তব্য