সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩৬৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট করা জন্য

কিশোরগঞ্জে পাসপোর্ট অফিসে গিয়েছিলাম নতুন পাসপোর্ট করতে। অনলাইনের ফর্ম ফিলাপ করে, সব ডকুমেন্ট নিয়ে গিয়েছিলাম কিন্তু তারা রিজেক্ট করে। তখন সিলেট জব করতাম। সিলেট থেকে কিশোরগঞ্জ গিয়ে ছিলাম ৩বার এই পাসপোর্ট করার জন্য। ২বার রিজেক্ট করে। ৩য় বার দালালরা বলে আমাদের ১৫০০ টাকা দিন আমরা আজকের মধ্যেই সব ওকে করে দিচ্ছি। যেই কথা সেই কাজ। টাকা দিলাম এখন সব ওকে।

কিশোরগঞ্জ জেলা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKQCKSNY
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৪৭.০ হাজার

EPZ

Epz কুমিল্লা, এখানে দুর্নীতির স্বর্গ রাজ্য বানিয়ে রেখেছে। বাহিরের কোন সাপ্লায়ার কাজ করতে গেলেই তাদের কে টাকা দিতে হয়। টাকা ছাড়া কোন কিছু করা যায় না।

Cumilla, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT5CLEUN
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

চিকিৎসা

পরিচ্ছন্ন কর্মিরা বেড ফাঁকা থকার পরেও উঠানোর জন্য ঘুষ দিতে হলো আর ব্যবহার তো নিক্রিষ্ট

সিলেট, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYWMW9MJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

SSC Testimonial

আমার School থেকে Testimonial নিতে গেলে ৫০০ টাকা দাবী করে । পরবর্তীতে রিকুয়েস্ট করে ৩০০ টাকা দিয়ে নিয়ে এসেছি । আমার প্রশ্ন Testimonial নেওয়ার জন্য কোন টাকা দিতে হবে ? এবং পরবর্ততী আবার সার্টিফিকেট নেওয়ার জন্য কী টাকা দিতে হবে ?

পাবনা, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJZ7C6KL
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০০ লাখ

এরিয়ার বিল (বেতন) নিতে ১০% হারে ঘুস দাবি

আমি ও আমার ৪ কলিগ বকেয়া বেতন এরিয়ার হিসেবে পেয়েছিলাম। টাকা ছাড় করতে আমাদের ১০০০০০ টাকা দিতে হয়েছে।টাকা না দেয়া পর্যন্ত বিভিন্ন হয়রানি করেছে।

ডুমুরিয়া, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHMFWVAC
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

জমির নামজারি খারিজ

জমির নামজারি খারিজ করার জন্য জমা করি সরকারি ফি থেকে অতিরিক্ত টাকা দাবি করা হয়।

চাঁদপুর জেলার কচুয়া থানার রহিমা নগর ভুমি অফিস, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTGKT2BF
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০০

খাজনা

আমি খাজনা যে নাম্বার পরিশোধ করি সেই নাম্বার ভুলে গিয়েছিলাম। সেই নাম্বার রেব করার জন্য ১00 টাকা নিয়েছে।

লালবাগ মৌজা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKMC4VA9
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৭.৫ হাজার

Passport

সবকিছু শতভাগ সঠিক থাকার পর ও নানানভাবে নানা ইস্যু দেখিয়ে হয়রানি করে।অসুস্থ মাকে নিয়ে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করেও শেষ পর্যন্ত ঘুষ দিয়েই কাজ করাতে হয়েছে

Chittagong, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTA7PXT5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

প্রতারিত টাকা উদ্ধার

আমার কলিং আমার কাছে ৫৫০০০ টাকা ধার নিয়েছিল, কিন্তু সে সেটা পরিশোধ না করে চাকরি ছেড়ে তার বাসায় পালিয়ে যাই। সে টাকা উদ্ধারের জন্য আমি থানায় জিডি করেছিলাম। এবং সেটা একটা এস আই এর হাতে পড়েছিল। এসআই আমার কাছে ২০০০ টাকা দাবি করে। কিন্তু আমার কাছে তখন এক হাজার টাকায় ছিল। আমি রকেটে টাকা দিতে চাইলাম কিন্তু সে রকেটে নিবে না বিকাশও নিবে না। শুধু হ্যাং ক্যাশ নেবে। পরবর্তীতে আমার কাজ না করেই টাকাটা মেরে দিল। পরে বুঝলাম সে আসলে বিকাশে টাকা নিতে চাই নাই কারণ সেখানে ডকুমেন্ট থেকে যাবে।

গাজীপুর, কালিয়াকুর থানা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKGBDP7D
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.১ হাজার

পাসপোর্ট অফিসে দূর্ণীতি

আমি আমার মোবাইল দিয়ে ই- পাসপোর্ট ওয়েবসাইটে একটি আবেদন করি ১০ বছর মেয়াদি ই পাসপোর্ট এর। সরকারি নির্ধারিত ফি ৫৭৫০৳ সোনালী ব্যাংকে জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পাসপোর্ট অফিসে যাই। এমন কোনো ডকুমেন্টস নেই যা আমার কাছে অনুপস্থিত ছিল না, এক কথায় যা যা প্রয়োজন সব সাথে ছিল। কিন্তু পাসপোর্ট অফিসে আমার ফরম জমা না নিয়ে ফেরত দিয়ে একেবার একেকটা অহেতুক সমস্যা উল্লেখ করে। পরবর্তীতে আমার বড় ভাই অফিস সংলগ্ন এক দালান কে হেল্প করতে বললে সে বলে ১১০০ টাকা অফিস ফি আমাকে ৫০০ দাও আমার রেফারেন্স দিব সাথে সাথে সব কাজ হয়ে যাবে। যেই কথা সেই কাজ, আমার সেইম ফাইল অফিসে এক কর্মকর্তার নিকট জমা দিলে সাথে সাথে আমার ইনরোলমেন্ট হয়ে যায়। বি:দ্র: উক্ত অভিযোগ নতুন নয়। উপর মহলের ইশার দালাল আর অফিস কর্মকর্তার রমরমা ব্যবসা চলছে।

সুনামগঞ্জ, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে SYK9R28N
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৮ হাজার

পাসপোর্ট নবায়ন

আমার পাসপোর্ট নবায়ন করার জন্য আমি চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে গেলে তারা আমার কাছে এলার্ট ফি নামে ১৮০০ টাকা দাবি করে যা ঘুষ হিসেবে গন্য, আমার পুরাতন পাসপোর্ট থাকা সত্বেও ব্যাংকে সরকারি ফি দেওয়ার পর তারা বিভিন্ন তালবাহানা শুরু করে এমতাবস্থায় আমি ১৮০০ টাকা দিতে বাধ্য হয়েছি, যা ১৬১ দ্বারা মূলক দণ্ডনীয় অপরাধ।

চাঁদপুর সদর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT28F96L
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

NID

Assalamu Alaikum Sir, Would you please share the link where I can submit a complaint regarding my National ID (NID)? I have been living abroad for many years. In 2018, when I visited Bangladesh, I personally went to the NID Head Office to apply for my National ID card. At that time, a gentleman at the office told me that if I paid him BDT 5,000, he would arrange and process my NID on an urgent basis because I had a very limited time before my return flight. As I was running out of time and believed that he was genuinely trying to help me complete the process, I paid him BDT 5,000 as requested. Unfortunately, it has now been eight years, and I still have not received my NID. With best regar

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKYKAG3R
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট

আমি পাসপোর্ট করতে যাই। অনলাইনে আবেদন করার পর যে সব কাগজ পএ দিছে! ওই গুলা নিয়া যায়। তখন সকাল ১০ টা থেকে ২ টা পযন্ত দারিয়ে থাকার পর ও সিরিয়াল পাই না। কাজগপএ জমা দিতে পারলাম না। কিন্তু যারা আমার পরে এসে চলে যাচ্ছে ফাইল জমা দিয়ে। তাদের মধ্যে আমি একজনকে জিগাইলাম। আপনি ভাই এখন এসে এত তারাতারি কিভাবে জমা দিলেন ভাই। ওনি আমাকে বললো বাহির থেকে মাল দিয়ে আসলে আপনার ও সারা দিন দরে দাড়াই থাকা লাগতো না। পরের দিন আমিও দালাল কে ১৫০০ টাকা দিই ১০ মিনিটের মধ্যে আমার কাগজ ও ওই দালাল জমা দিয়ে দেয়।

টাংগাইল, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKGD4TL6
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নাগরিক সনদ অনলাইন সার্ভারে চেয়ারম্যানের স্বাক্ষর হালকা।

নাগরিক সনদ অনলাইন সার্ভারে চেয়ারম্যানের স্বাক্ষর হালকা। অনলাইনে যেমন থাকবে, তেমনইতো আসবে। এটায় নাগরিকের তো ইচ্ছা মত কোন স্বাক্ষর দিতে পারবে না।। তার করনে অনলাইনে চেক দিলে হালকা আসে। এর জন্য ১৫০০ টাকা আনসার কে ঘুস দিয়ে পাসপোর্ট করা লাগছে।। নাহলে নাকি জমা হবে না।।

গোপালগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKKKE9DH
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

নামজারি

নাম জারি করার জন্য ইউনিয়ন ভূমি অফিসে যাই আমার কাগজপত্র সব ঠিক আছে কোন সমস্যা নেই। নাইবের সাথে কথা বলি উনি বলেন অফিস সহকারীর সাথে কথা বলতে অফিস সহকারী ৭০০০ টাকা দাবি করে । আমি বললাম যে কি বলেন ১১৭০ টাকা লাগার কথা সেই জায়গায় ৭০০০ টাকা কেন দাবি করছেন ? উনি বললেন বিভিন্ন টেবিলে টেবিলে টাকা দিতে হয় নয়তো স্যাররা সাইন করে না ।। আমার নামজারি করা বিশেষ প্রয়োজন অনেক চেষ্টা করার পরেও ৭০০০ টাকার কমে নামজারি করাতে পারিনি।

নান্দাইল ময়মনসিংহ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYZSV2GP
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.২০ লাখ

দলিল রেজিস্ট্রি

আমার বাবা-মা আমাদের ভাই বোনদের মাঝে সম্পত্তি ভাগাভাগি করে দিয়েছেন। সেই মর্মে আমরা দলিল লেখকের শরণাপন্ন হই এবং পরবর্তীতে দলিল রেজিস্ট্রির জন্য সাব রেজিস্টার এর অফিসে যাই। দলিল লেখক এবং সাব রেজিস্টার বিভিন্ন উপায়ে আমাদের কাছে অতিরিক্ত প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়েছেন। পাশাপাশি অনেক সময় নষ্ট করেছেন। বারবার আমার অসুস্থ বাবা মা কে হাজিরার নাম করে ডেকে সাব রেজিস্টার এর অফিসে হেনস্থা করেছেন।

দিনাজপুর সদর, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNCCPSTT
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৬.০ হাজার

নতুন পাসপোর্ট

কয়েকদিন আগে আমার আম্মা উমরাহ করার জন্যে যেতে চাইলে, আমরা নতুন পাসপোর্ট করার জন্য পাসপোর্ট অফিসে যাই, গিয়ে দেখি দালাল ছাড়া পাসপোর্ট করা সম্ভব নয়। বাধ্য হয়ে দালালকে সরকারি ফি ছাড়াও, ছয় হাজার টাকা দিতে হয়েছে। এবং দালালের কথা হলো এই টাকা সে একা নিবেনা, উপরমহল পর্যন্ত যাবে।

কিশোরগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKLLMSNH
মন্তব্য