সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৩৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩৮৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

ট্রেসম্যাপ চেয়েছিলাম

জমির সকল কাগজাদি ঠিক থাকার পরও সার্ভেয়ারের কাছে স্ট্রেসম্যাপ চাইলে উনি খরচাপাতি বাবদ টাকা চেয়েছেন।

ঘুষ দিয়েছি
ঝিনাইগাতী এসিল্যান্ড অফিস, শেরপুর ৳৮.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ MY84EBAV
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ট্রেনের টিকেট ক্রয়

১০ দিন পরের এডভ্যান্স টিকেট অনলাইনে না পেয়ে স্টেশনে কাউন্টারেও পাই নি। পরে এক দুইজন স্টেশনের গার্ড বললো টিকেট আছে। পরে ৪০০ টাকার টিকিট ৬০০ টাকা দিয়ে নিয়েছি। ১০ দিনের পরের টিকেট ও নিজেরাই ব্ল্যাক নিয়ে নেয়। আর আগে ভোটার কার্ড চেক করত। এই সরকার আসার পর ট্রেন কর্তৃপক্ষ নিজেরাই ব্ল্যাক এর সাথে জড়িত। ভোটার কার্ডের চেক করে না।

ঘুষ দিয়েছি
সিলেট রেলওয়ে স্টেশন ৳৬০০
২ সেপ্টেম্বর ২০২৬ SYT8Q4QM
মন্তব্য
পাসপোর্ট অফিস

ই-পাসপোর্ট

আমি সরকারি ভাবে পাসপোর্ট এপ্লাই করি, টাকা জমা দি সকল কিছু ঠিক আছে তাও আবেদন জমা নিচ্ছে না, পরে দালাল কে ২০০০ দি করিয়ে নিলাম পাসপোর্ট। স্থান : লক্ষীপুর পাসপোর্ট অফিস

ঘুষ দিয়েছি
লক্ষ্মীপুর ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTYZTUM2
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

গর্ভবতী ভাতার জন্য আবেদন

বর্তমানে গর্ভবতী ভাতার জন্য আবেদন করা যাচ্ছে যেটি প্রতি মাসে ৮৫০ টাকা করে দিয়ে থাকে ৩৬ মাস পর্যন্ত এটার জন্য যে কোন মানুষ আবেদন করলে তাদের থেকে মোটা অংকের টাকা নিচ্ছে 2000 থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত। তাদের দাবি অনুযায়ী টাকা পরিশোধ না করলে তারা আবেদনটি অনুমোদন দেয় না পরিষদের নির্বাহী কর্মকর্তা। আমার থেকে ৩ হাজার টাকা চাওয়া হলে দুই হাজার টাকা দিয়ে আসি

ঘুষ দিয়েছি
শরীয়তপুর জেলা জাজিরা থানা সেনেরচর ইউনিয়ন ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKVCGJN2
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কারা পুলিশ

আমার আসামির পিসি কার্ডে জমা দেওয়ার জন্য টাকা দিলে টাকা জমা না করে ১০০০/- টাকা খাই ফেলে, এবং কাপড় আর নাস্তা দেওয়ার জন্য ১০০০/- টাকা ঘুষ নিয়েছে।

ঘুষ দিয়েছি
কক্সবাজার ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTQVE4YQ
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট তৈরি

সকল ডকুমেন্ট ঠিক থাকলেও দালাল ছাড়া পাসপোর্ট এর অ্যাপ্লিকেশন জমা নেয় না। পুলিশ ভেরিফিকেশনের জন্য টাকা দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
কিশোরগঞ্জ ৳৪.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKETM2NR
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট করার জন্য

বিদেশে আসার জন্য পাসপোর্ট অফিসে গিয়ে দালাল ছাড়া কাজ হয় নাই, ৩০০০টাকা নিয়ে ছিলো,তার পর সিরিয়াল দেয়,তার আগে যত বার গিয়েছি, বার বার বলে কাগজ ঠিক নেই,টাকা নেওয়ার পর সব কাগজ ঠিক হয়ে গেলো,

ঘুষ দিয়েছি
পাবনা ৳৩.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJ5AWYXZ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

পুলিশ ক্লিয়ারেন্সের ভেরিফিকেশনের জন্য ১০০০ টাকা দিতে হয়েছে বাধ্য হয়ে।

ঘুষ দিয়েছি
কিশোরগঞ্জ ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DK3WUA5G
মন্তব্য
বিআরটিএ

নতুন লাইসেন্স

নতুন লাইসেন্স নিয়ে মেলা তামাশা হয় এখানে। বাইক চালাতে পারে এমন ব্যক্তিকেও মেলা বার ফেল করানো হয়, অবশেষে ৫ হাজার টাকা দালাল কে দিয়ে সব ঠিকঠাক করা হয়।

ঘুষ দিয়েছি
বগুড়া ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJF8H2FJ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিদ্যুৎ এর নতুন মিটার এর আবেদন এর জন্য

নতুন ফ্ল্যাটে নতুন বিদ্যুৎ এর মিটার আবেদন করেছিলাম। সাইট ইন্জিনিয়ার বাসায় এসে টাকা দাবি করে ৪০০০/- এখনো clearance না দেওয়ায় মিটার পাশ হচ্ছে না।৫০০/- টাকা দেওয়া হয়েছে।

ঘুষ দিয়েছি
ঢাকা, মাতুয়াইল হাসপাতাল সংলগ্ন ৳৪.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DK4PW6YW
মন্তব্য
শিক্ষা অফিস

শিক্ষক এমপিওভুক্তি

১৮ তম নিবন্ধনে শিক্ষকতার চাকরি পাওয়ার পর বেতন চালু করার জন্য টাকা দেয়া লাগছে। নাহলে সিস্টেম থেকে ফাইল রিজেক্ট করে দেয়। ফাইল সব কিছু ওকে থাকার পরেও( অন্যান্য কারন দেখিয়ে) রিজেক্ট করে দেয়। টাকা ছাড়া ফাইল ছাড়বে না। বাধ্য হয়ে টাকা দিয়ে বেতন চালু করা লাগছে। এটা শুধু আমার কথা নয়, হাজারো এমপিও ভুক্ত শিক্ষকদের কথা।

ঘুষ দিয়েছি
খুলনা ৳৭.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ KHEFZQAB
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বাংলাদেশ কৃষি ব্যাংকে থেকে সিসি লোন তোলার জন্য ৩০০০০ হাজার টাকা ঘুষ দিতে হয়

বাংলাদেশ কৃষি ব্যাংক শেরপুর জেলা নকলা খাশা থেকে সিসি লোন তোলার জন্য ৩০০০০ হাজার টাকা ঘুষ দিতে হয়

ঘুষ দিয়েছি
নকলা ৳৩০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ MYW34AU6
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

বেতন ফিক্সেশন ও যাতায়াত ভাতা পাস করানোর জন্য। ১০০০ টাকা বকশিশ। ডাটাতে ভুল তথ্য এন্টি দিয়ে টাকা নে

বেতন-ভাতা বিল ফিক্সেশন ও যাতায়াত ভাতা বের করে দিবে বলে ১০০০ টাকা মিডিয়াকে দিয়েছি।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKTNWTP8
মন্তব্য