সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৩৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩৮৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.০ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

৪৪৮৫ টাকার জায়গা আমাকে পরিশোধ করতে হয়েছে ৫৫০০ টাকা। আমি না শুধু অন্যান্য সকল ব্যবসায়িদের কাজ থেকেও নির্ধারিত টাকার বাহিরে ১০০০ থেকে শুরু করে বিভিন্ন অংকের টাকা ঘুষ নিচ্ছে। প্রতিদিন গড়ে যদি ওনি ৫০ জন থেকে ১০০০ করে বেশি নেয় তাহলে তাহার প্রতিদিনের ঘুষ এর পরিমাণ ৫০০০০ টাকা।

Chattogram, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTDBJY9K
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০.০ হাজার

সেনাবাহিনী পেনশন অফিস

আমি টাকা না দিলে আমাকে পেনশনের প্রাপ্য কম করে দিবে। আমার বিভিন্ন সুযোগ সুবিধা সঠিক ভাবে দিবেন না।

দয়ারামপুর ,নাটোর, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJJYAX2W
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, বগুড়া অফিস দ্বারা ওয়ারিশান নামজারী

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, বগুড়ায় আমার বাবার নামে বরাদ্ধকৃত একটি প্লট তার মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে নামজারী করার অনুমতির জন্য আবেদন করি, যার প্রেক্ষিতে আমার কাছে ৫০,০০০ টাকা দাবি করা হয়, পরিশেষে ১৫,০০০ টাকা অনিচ্ছা সত্ত্বেও পরিশোধ করি, এখন পর্যন্ত কোন কাজ হয়নি গত এক মাস যাবত

বগুড়া, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJJTCFHD
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৪.০ হাজার

লাইসেন্স নবায়ন করতে

আমি আমার লাইসেন্সটি রিনিউ করার জন্য আবেদন করি কিন্তু তা হচ্ছে বিভিন্ন কারণ দেখিয়ে বাতিল করছিলো তারপর একজনের সহায়তায় ৪০০০ টাকা দিয়ে তা করতে সক্ষম হয়েছি।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYP3D757
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

নামজারি শুনানি

আমি একা ৩ টা নামজারি মামলার শুনানি করতে গেছি। আমার ৩ জন ভিন্ন ভিন্ন মক্কেল এর। কানুনগো অফিসার বলল আপনি অন্য কার ও প্রতিনিধি হয়ে শুনানি করতে পারবেন না। মক্কেল নিয়া আসেন। ফেরত এসে বাহিরে অন্য এক লোকের কাছে আলোচনা করতেই সে বলল আমার কাছে ৬০০০ টাকা দেন করে দেই। তাতপর ঠিক আমার কাজ হয়ে গেল

মানিকগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKLD5A65
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

পাসপোর্ট রি-ইসূ

পাসপোর্ট রি-ইসূ করতে বর্তমানে যে কোনো জেলা থেকে করা গেলেও আমার কাগজ জমা নিচ্ছিলো না। আমার পাসপোর্ট এক জেলার আর রি-ইসূ করতে দিয়েছিলাম অন্য জেলায়। পরে দালালের মাধ্যমে করিয়েছি।

রাংগামাটি, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT8VMFDR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

ইউনিয়ন পরিষদ

একটি শালিস বৈটকে চ্যায়ারম্যান বলে আমাদের সমস্যা নাকি থানার ওসি অবগত হয়েছে। এখন সম্পর্ণ বিষয়টি ও হেন্ডেল করবে। বিষয়টি ছিল একটি ছেলে মেয়ে রিলেশনের সমস্যা ছেলেটির বয়স নি এবং মেয়ের বাবা এই বিষয়ে দিতে তেমন আগ্রহ না কিন্তু চ্যায়ারম্যান বিষয়টি গোলাটে করে টাকা ঘুষ গ্রহণ করে।

পূর্ব গৌরিপুর, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে SY5CBK4E
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১.০ হাজার

নোটিশের কাগজ আনতে গেলে সিগারেট এবং চা বাবদ ১০০০ টাকা ঘুষ

কর অঞ্চল চট্টগ্রাম আগ্রাবাদ সিডিএ। প্রতিষ্ঠান টি তে একটা নোটিশ নেওয়ার জন্য কল দিলে সেই কাগজ টা যখন আনতে যাওয়া হয় তখন ঐই পদে থাকা ব্যক্তি (২০ গ্রেড, নোটিশ সার্ভার) প্রদান করেন তিনি বেনসন সিগারেট এবং চা নাস্তা বাবদ ১০০০ টাকা দাবি করেন। তাঁকে যখন ঘুষ দিতে অস্বীকার করা হয় তখন তিনি অফিসের বাইরে নিয়ে গিয়ে খুবই বাজে ব্যবহার করেন এবং কাগজে সমস্যা আছে এখন দিতে পারবে না বলে জানিয়ে দেন। পরবর্তী তে তার মোবাইলে কল দিলে তিনি আগ্রাবাদ সিজিএস কলোনীতে দেখা করতে বলেন এবং আগে টাকা দাবি করে । পরে তাঁকে অনুরোধ করি টাকা কমায় নেওয়ার জন্য তখন তিনি বলেন এটা অফিসারকেও ভাগ দিতে হবে, কম দিলে তার ভাগে কিছু থাকবে না। তাই বাধ্য হয়ে টাকা দিতে হয় তাঁকে ১০০০ টাকা। এরপর তিনি কাগজ বুঝায় দেন।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTC5M3UD
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

নতুন পাসপোর্ট রেডি

আমার মায়ের ও ভাগিনার পাসপোর্ট জমা দিতে গিয়ে জমা গ্রহণকারি যখন ফাইল গুলো দেখল দালালের মাধ্যমে হয়নি তখন তিনি ফাইল গুলো ফেরত দিয়ে দিল, পরে যখন বাহিরে এসে একজন দালালের মাধ্যমে গেলাম তখন ৩:৩০pm মানে ২টার পরে কাউন্টার বন্ধ হয়ে গিয়েছে জমা নিবে না, দালাল যখন টাকা নিয়ে ঐ একই জমা কারিকে কল দিয়ে আমাদেরকে পাঠাল ও ৩ তালাই অফিসে সাথে আমাদের রিসিভ করে কাজ করে দিল, আমার মা বয়স্ক বলে আমার টাকা দিয়ে দিতে হল

চট্টগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTGSJUN6
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৬০০

hiace gari te samner proyection bumper laganor jonno 500 taka dite hoeche

I have a Hiace Car that had a extra front bumper cause of damage protection. Agargaon Traffic signal the trafic police stopped the car and forced me to take a police case. alternative option to give him 600 taka . i have no choice to give him 600 taka.

dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKCBADGM
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

আমি পাসপোর্ট করতে গিয়ে পুলিশ এলাকায় ভেরিফাই করে আসে। সব তথ্য ঠিক ছিল। তবে আমার জমির খতিয়ান ছিলনা। তার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যায়িত ভূমিহীন সনদ ও প্রদান করি। তারপর ও তিনি বলেন হবেনা। ৫০০০ টাকা দিতে হবে। ভিসা প্রসেসিং দ্রুত করতে আমার পাসপোর্ট দরকার ছিল। পরে আমি দিতে বাধ্য হয়।

উখিয়া থানা পুলিশ, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT8H4Z89
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

ভোটার আইডি কার্ড

এন আই ডি কার্ড নাম সংশোধনের জন্য অনলাইনে এপ্লিকেশন করি।অ্যাপ্লিকেশনের ২০ থেকে ২৫ দিনের ভিতরে এনআইডি কার্ড সংশোধন হয়ে যাওয়ার কথা।সে ক্ষেত্রে মেসেজ আসার কথা মোবাইলে।দুই মাস চলে যাওয়ার পরও মেসেজ আসেনি।পরবর্তীতে আমি নির্বাচন কমিশন অফিসে গিয়ে যোগাযোগ করি।অফিসে গিয়ে দেখি অফিস টাইমে কর্মচারীগণ উপস্থিত নেই।কিছুক্ষণ অপেক্ষা করার পরে একজন ম্যাম আসেন।উনাকে আমার সমস্যার কথা বললে উনি আমাকে বলে প্রসেসিং এ আছে হয়ে যাবে আমাকে বলল আপনি চলে যান কিছুদিনের মধ্যে হয়ে যাবে। কিন্তু ওখানে একজন পিয়ন ছিল যে আমাকে পাশে ডেকে নিয়ে বলল আপনার কাজ আমি এখন করে দেবো আমাকে কিভাবে সম্মান করবেন।আমি ওনাকে চা নাস্তা খাওয়ার জন্য ৫০০ টাকা দিবে বলেছি।শেষ পর্যন্ত নিয়ে ১০০০ টাকায় রাজি হল। এবং সাথে সাথে আমার কাজ করে।

হালিশহর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTMDUSTT
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩০০

শিক্ষা ব্যবস্থা সম্পর্কে

আমি একজন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। দারুল উলুম নেছারিয়া কামিল মডেল মাদ্রাসার একজন সাবেক ছাত্র। আজকে প্রাক্তন শিক্ষাপ্রতিষ্ঠান বরগুনা দারুল উলুম নেছারিয়া কামিল মডেল মাদ্রাসা থেকে বিশেষ প্রয়োজনে সার্টিফিকেট আনতে গিয়েছিলাম। কিন্তু তারা সার্টিফিকেট দিতে ৩০০ টাকা দাবি করে। এর আগে প্রশংসা পত্র নেওয়া জন্য ৫০০ টাকা এবং মার্কশিট আনার জন্য ৩০০ টাকা প্রদান করা লাগছিলো। যদি শুধু মাত্র কয়েকটা কাগজের জন্য ১০০০-১৫০০ টাকা প্রদান করা লাগে, তাহলে এটা ঘুষের পর্যায় পরে কিনা? শিক্ষার্থীদের যেখানে হাফ ভাড়া নেওয়া হয় সেখানে যদি শিক্ষার্থীরাই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই এভাবে আর্থিক ভাবে প্রতারিত হয়, সেখান থেকে কীভাবে ভাবে সভ্য জাতি তৈরি হবে?

বরগুনা, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে BR46UBSG
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২০০

রাস্তায় যাতায়াত

আমি গুলিস্তানে অল্প কিছু রাস্তা প্রায় ১০ গজ হবে উল্টা পথে আসি। তখন একজন ট্রাফিক পুলিশ হাসি মুখে বললেন উল্টা পথে আসলে কেন? তখন আমি বলি ঐ দিক দিয়ে আসলে তো অনেক ঘুড়তে হয়। তখন উনি বললেন কাগজপত্র ঠিক আছে? আমি সব দেখালাম। তার পর তার সহযোগী একজন এসে বললেন উল্টাপথে আসলেন। আমি বললাম হ্যা। উনিও কিন্তু ট্রাফিক পুলিশ ছিলো। তারপর লোকটি বললো মামলা দিলে ২০০০ টাকা লাগবে। আমি বললাম আজকে মাফ করে দেন আর হবে না। তখন ট্রাফিক পুলিশটি আস্তে করে বললো অল্প কিছু দিয়ে মিট করে নেন। তখন পাশে একজন ওভার মোটরসাইকেল চালক আমাকে আস্তে করে বলে ২০০ হাতে ধরিয়ে দেন। তারপর আমি ২০০ টাকা দিলে আমাকে ছেড়ে দেওয়া হয়। বিদ্রুপ : আমার গাড়িটি মোটরসাইকেল ছিলো।

ঢাকা গুলিস্তান, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKSU5KF2
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

আনসার বাহিনী

আমি ২০২৫ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আমার এক রোগী কে দেখতে যাই। কিন্তু বাইরে থাকা আনসার বলে রোগী এখন দেখা যাবে না। আমি বললাম কেন দেখা যাবে না।ওনি বললেন এখন দেখার সময় নাহ। আর যদি দেখতেই হয় তাহলে কিছু লাগবে। আমি বললাম কিছু লাগবে মানে কি লাগবে, বললো ৫০০ টাকা দিলেই হবে। আমার সময় না থাকার কারনে বাধ্য হয়ে টাকা টা দিতেই হয়েছে।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYLPNQSU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

অনলাইন জন্ম নিবন্ধন

ফী হিসেবে আমি ১০০০ টাকা দিয়েছিলাম ৪ টি অনলাইন জন্ম নিবন্ধন করার জন্য কিন্তু সরকারি ফী মাত্র ২০০ টাকা ছিল

নেত্রকোনা, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে MY8BEQDH
মন্তব্য