সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩৬৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

সব কাজের জন্য ঘুষ নেয় , ভূমি উন্নয়ন কর

ভূমি উন্নয়ন কর 10000 টাকা ছিল সেখানে আমার কাছে 30000দাবি করা হয় , সেখানে আমি 20000টাকা পরিশোধ করি, আমাকে 10000 টাকার চেক প্রদান করেছে এবং10000 ঘুষ হিসাবে নিয়েছে।

Chapainawabgonj, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJHNZEZ6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারী

নামজারী করার জন্য আবেদন করি এসিল্যান্ড অফিস অনেক দিন ঘুরিয়ে ২০০০০ টাকার বিনিময়ে পাস করেন।

পত্নীতলা, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJYUSMPZ
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

সিলেট কারিগরি ট্রেন সেন্টারে যুব উন্নয়নের অধীনে সরকারি ভাবে ড্রাইভিং শিখতে ভর্তি হই। এরপর লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে গেলে ৩০০০ হাজার টাকা ঘুষ দাবি করে ৩য় পক্ষ যারা সরকারি কোনো চাকুরীজীবি নয় তবে সরকারি চাকরিজীবী যিনি আছেন তার অধীনস্থ হয়ে কাজ করে যাতে সরাসরি ঘুষে তার নাম না আসে। বিনা ঘুষে বা দালাল ছাড়া পরীক্ষায় অংশ গ্রহণ করলে অকৃতকার্য দালাল বা ঘুষ দিয়ে পরীক্ষা দিলে কৃতকার্য। তাদের এই অপকর্মের কারণে আজ রাস্তায় এতশত দূর্ঘটনা আর অকালে জড়ে পরে কত হাজার প্রাণ। আমাদের দেশের মানুষ কি কখনো ভালো হবেনা, তারা এসব দূর্নীতি বাদ দিবে না।

সিলেট, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে SY32NQHX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

পুলিশ ভেরিফাই

জমি দখল করায় জেলা কোর্টে কেচ করা হয়েছিলো সেখান থেকে পুলিশ নোটিশ দিতে এসেছিলো তখন ১০০০ টাকা নেয় এবং সে জমিতে ১৪৪ ধারা জারি করা পরও জমি তে নির্মাণ কাজ করতে থাকায় থানায় সেই পুলিশ এর কাছে গেলে সেখানে ২০০০ টাকা জোর করে নিয়ে নেওয়ার মতন করে নিয়েছিলো। মোট ৩০০০ টাকা। তবে কাজের কাজ কিছুই করেনাই।

কুষ্টিয়া, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHM76E3N
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

বিদ্যুৎ অফিস

অতিবৃষ্টি বা লোড শেডিং এর জন্যে প্রায় কারেন্ট যায় আসে কোন এলাকায় ফাইবার বা অন্য কোন কিছু নষ্ট হয়ে গেলে তারা সহজে আসেনা তাদের অনেক কাজ আছে বলে জানায় আবার অন্যজায়গায় কাজে আছে বলে জানায় শেষ হলে আসবে কিন্তু যখন গাড়ি নিয়ে তারা আসে তখন কাজ শেষ হলে টাকা চায় না দিলে লেইট করে কাজ করেনা না টেম্পোরারি করে দেয় আবার নষ্ট হয়। কিন্তু টাকা দিলে সব শেষ হাসিমুখে করে দিয়ে যায়।

সিলেট সিটি, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে SY5ZJZZN
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫০০

বেতন নির্ধারন

বেতনের কাজ করার জন্য। আমার নতুন চাকরি বেতন কাঠামো নির্ধারন করানোর জন্য ২ মাস ঘুরাইছে। পরে ৫০০।দিলাম

কুমিল্লা এজি অফিস, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTU8BRY9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

হয়রানি সহ্য করতে না পেরে।

সেবা নয় বরং আমার কাছে সরাসরি মিথ্যা মামলায় না জড়িয়ে দেওয়ার বিষয়ে ১০ হাজার টাকা দাবী করেন। অনেক চেষ্টা করেও আত্মসম্মানের ভয়ে ৬ হাজার টাকা দিয়ে নিজেকে বাঁচাতে বাধ্য হই।

ঝালকাঠির জেলার একটি উপজেলা, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRRPCC4Q
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

নির্বাচন অফিস, এনআইডি কার্ডের আবেদন

আমি এর আগে নির্বাচন অফিসে দুইবার আইডি কার্ডের জন্য আবেদন করেছিলাম, রিজেক্ট হয়েছে দুইবার তৃতীয়বার ৩৫০০ টাকা দিয়ে আমি সরাসরি সাতদিনের মধ্যে আইডি কার্ডের ফটো এবং ফিঙ্গার দিয়েছি, এভাবেই একজন দেশের নাগরিক হয় আমি টাকা দিয়ে নিজের দেশের নাগরিকত্ব অর্জন করেছে ( ধন্যবাদ বাংলাদেশ সরকার ব্যবস্থাকে)

সিলেট নবীগঞ্জ, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে SYY294VS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০

রেল টিকিট

সম্প্রতি লাকসাম রেল স্টেশনে ঢাকাগামী দুটি টিকিটের মূল দাম ৬৭০ টাকা হলেও কাউন্টার থেকে অন্যায্যভাবে ৭০০ টাকা রাখা হয়। কোনো রশিদ ছাড়াই কাউন্টার মাস্টাররা এভাবে বিভিন্ন অজুহাতে যাত্রীপ্রতি ১০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি নিচ্ছেন। দেশের অধিকাংশ স্টেশনে প্রতিদিন শত শত সাধারণ যাত্রী এই চাঁদাবাজি ও হয়রানির শিকার হচ্ছেন।

কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTHKM2Z5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০০ লাখ

খামার বাড়ি ঢাকা

উপ সহকারী কৃষি কর্ম কর্তা পদের চাকরির জন্য, ১৫০০০০০ টাকা দাবি করে এবং ১৫৭০০০০ টাকা পরিশোধকরা হয়েছে, সংসদ ভবনের একজন আইন বিভাগে চাকরি করে সে টাকা নিয়েছে, ঐ লোকের বাড়ি টাংগাইল,

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKC4PEJK
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩.৫ হাজার

কল্যানতহবিলে চিকিৎসা ভাতার জন্য

কল্যানতহবিলে চিকিৎসা ভাতার জন্য আবেদন করেছিলাম

সোনাইমুড়ী, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTQNM2BS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২০ লাখ

NID correction

বয়স সংশোধন পেনশনের জন্য দ্রুত প্রয়োজন,অথচ টাকা নিয়েও কাজ করে দিচ্ছে না।আরো টাকা চাচ্ছে

Agargaon, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKR4TGQF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পাসপোর্ট ভেরিফিকেশন

ওমরা করার জন্য পাসপোর্ট করেছিলাম এই পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশের কাছে আসে পুলিশ আমাদেরকে ফোন দিয়ে বলে বিদ্যুৎ বিলের কাগজ এবং এনআইডি কার্ড এবং সাথে এক হাজার টাকা নিয়ে আসতে

কলাপাড়া, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে BRFM9382
মন্তব্য