All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,013 reports found
Report a bribe
Paid Other public office ৳3.0K

জন্মনিবন্ধন

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় জন্মনিবন্ধন বয়স ও নাম সংশোধন করতে গেলে বিভিন্ন ভাবে টাকা দাবি করে। টাকা না দিলে নিবন্ধন পাওয়া যায় না বা বিভিন্ন ভাবে হয়রানি হতে হয়। বয়স ও নাম পরিবর্তন বা ভুল ঠিক করতে গেলে ৩/৫ হাজার টাকা দাবি করে। আর ইউনিয়ন পর্যায়েও একই অবস্থা।

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়, Chattogram 4 September 2026 1 views
0 Comments
Paid Passport Office ৳2.0K

পাসপোর্ট তৈরি

ময়মনসিংহ পাসপোর্ট অফিসে নিজে নিজে সবকিছু ফিলাপ করে ও টাকা জমা দিয়ে সিরিয়ালে গিয়ে দাড়াই। যখন আমার সময় আসল অফিসার দেখে বলে আপনার আবেদন ভুল উনি একটা দোকান থেকে ঠিক করে আনার কথা বলল। আমি ঐ দোকানে গেলাম ওরা আবেদনে একটা গোল চিন্ন একে দিল আর ২০০০ টাকা নিল। পরে নিয়া গেলাম আবেদন তখন ওকে। আমার আবেদনে একটা গোল দাগের অভাব ছিল

ময়মনসিংহ, Mymensingh 4 September 2026 1 views
0 Comments
Paid Traffic Police ৳1.5K

গাড়ি রিকুইজিশন

দুইদিন আগে অফিস থেকে নতুন গাড়ি দেওয়া হয়েছিলো অফিস এমপ্লয়িদের ব্যবহার করা হয়েছিল।সেদিন রাতে সবাই নামার পর পুলিশ গাড়ি থামায়।ডকুমেন্টস চাই,ডকুমেন্টস সব ওকে ছিলো।কিছুক্ষণ পর পুলিশ বলল আপনার গাড়ি রিকুইজিশনে যাবে।আমি তখন উনাকে বললাম দুইদিন হয়েছে গাড়ি দিলো, আর আগামীকাল আমাদের অফিসে যেতে হবে গাড়ি না থাকলে যাবো কেমনে।অনেকে অনুরোধ করার পরও তারা গাড়ির ডকুমেন্টস আমাদের দেই নাই। পরে এক সার্জন আমার ড্রাইবারকে চিপায় নিয়ে গিয়ে ২০০০টাকা ঘুষ দাবি করে।আমি পরে ১৫০০টাকা দিয়ে ঐখান থেকে চলে আসি।

চট্রগ্রাম, Chattogram 4 September 2026 2 views
0 Comments
Paid Other public office ৳40.0K

ফায়ার সার্ভিসের লাইসেন্স নবায়ন

লাইসেন্স নবায়ন অনলাইনের জন্য বিভিন্ন সমস্যা দেখানো হয়,অফিস খরচ না দিলে নবায়ন হবেনা।আমি খবর নিয়ে দেখেছি, আরও অন্যান্য প্রতিষ্ঠানের একই অবস্থা,এমনকি অগ্রিম টাকা না দিলে কাজ করে না।

চান্দিনা,কুমিল্লা, Chattogram 4 September 2026 2 views
0 Comments
Paid Passport Office ৳1.5K

পাসপোর্ট অফিস মৌলভীবাজার

আমি পাসপোর্ট করার জন্য মৌলভীবাজার পাসপোর্ট অফিসে যাই। সেখানে আমার বাবার আইডি কার্ডের সাথে সামান্য অমিল থাকায় জাতীয় পরিচয়পত্র সংশোধনের কথা বলা হয়। আমি বাহিরে আসলে সেখানে থাকা এক তাকে অতিরিক্ত ২ হাজার টাকা দিলে পাসপোর্ট করে দিতে পারবে বলে জানায়। আমি ১৫০০ টাকা দেই। দুই দিন পর আমার আবেদন গ্রহন করা হয়। কাগজের পেছনে চিহ্ন দেয়া ছিল।

মৌলভীবাজার, Sylhet 4 September 2026 2 views
0 Comments