সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৬৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪১০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
বিআরটিএ

নতুন ড্রাইভিং লাইসেন্স করা

ড্রাইভিং পাশ করিয়ে দেওয়ার জন্য। বিআরটিএ এর আউটসোর্সিং পিয়ন ৪৫০০ টাকা দাবি করেছিল। পরে ৪০০০ টাকা দিয়ে কাজ হয়েছিল।

ঘুষ দিয়েছি
কুড়িগ্রাম ৳৪.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RNXFC2FP
মন্তব্য
কর অফিস

আয়কর রিটার্ন জমা সংক্রান্ত

আমার ভুলবশত টিন আইডি খুলে ফেলছিলাম। সেই হিসেবে আমার স্যালারির আয় দেখিয়ে আমি হিসাব জমা দিয়েছিলাম। সেই হিসেবে নাকি কি ভুল ছিল সেটা আর আমি নাকি প্রথম বছরের রিটার্ন জমা দেয় নি। এই নিয়ে ট্যাক্স এর বই দেখিয়ে প্রথমত ১ লক্ষ টাকার জরিমানার ভয় দেখায়। পরে ২০,০০০ টাকা দাবি করে। শেষ অবধি এই সমস্যা থেকে মুক্তি পেতে ৪০০০ টাকা পরিশোধ করেছিলাম

ঘুষ দিয়েছি
উত্তরা ৳৪.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKS8GFPV
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ওয়াসা লাইন আবাসিক করন

ঢাকা ওয়াসার উত্তরা জোন অফিসে পানির বিলের ৫০% বাণিজ্যিক ও ৫০% আবাসিক ক্যাটাগরি থেকে ১০০% আবাসিক ক্যাটাগরিতে পরিবর্তনের জন্য যোগাযোগ করি। ভবনটি বর্তমানে সম্পূর্ণ আবাসিকভাবে ব্যবহৃত হচ্ছে এবং কোনো বাণিজ্যিক কার্যক্রম নেই। ক্যাটাগরি পরিবর্তনের প্রক্রিয়ায় আমার কাছে ৮০,০০০ টাকা ঘুষ দাবি করা হয় বলে অভিযোগ করছি। পরবর্তীতে দর-কষাকষির মাধ্যমে ৩৫,০০০ টাকা প্রদান করার পর আমার পানির বিলের ক্যাটাগরি/সংযোগের কাজ সম্পন্ন করা হয়। অথচ পূর্ববর্তী সময়ে ঢাকা ওয়াসা কর্তৃক নির্ধারিত ৫০% আবাসিক ও ৫০% বাণিজ্যিক হারে যে বিলগুলো দেওয়া হয়েছিল, সেগুলো আমি নিয়মিত পরিশোধ করেছি এবং কোনো বকেয়া ছিলো না।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৩৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKHCFXFR
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

পেনশনের মাসিক ভাতা চালুর জন্য

পেনশনের মাসিক ভাতা চালুর করার জন্য নিতে হয়েছে, স্বামী মৃত্যু পর স্ত্রী নামে চালু করার জন্য দিতে হয়েছিলো

ঘুষ দিয়েছি
মনিরামপুর, যশোর ৳১০.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ KHWSSTWR
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এনআইডি কার্ড তৈরি

প্রথমে আমার এনআইডি কার্ডের জন্য অযথা তিন মাস ঘুরিয়েছে, এরপর আমি একটা কম্পিউটার দোকান থেকে এ বিষয়টা আলোচনা করলে তারা বলে যে তিন হাজার টাকা দিলেই হয়ে যাবে। এরপর আমি টাকা দিলে দুই দিনের মাথায় আমার nid হয়ে যায়।

ঘুষ দিয়েছি
জামালপুর ৳৩.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ MYTVC8QG
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জানা নাই

দানপত্র দলিল করতে গেছিলাম প্রথমে ১২০০০ টাকা বলছিল পরে আমার কাছ থেকে ২৫ হাজার টাকার দাবি করেন তা না হলে হবে না পরে আমি ২৫ হাজার টাকা দিতে রাজি হই তারপর আমার রেজিস্টি কমপ্লিট হয়

ঘুষ দিয়েছি
Manikgong ৳১২.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKK7V4N2
মন্তব্য
বিআরটিএ

soudi asar jonno takamul chatipikat. gajipur.

Ami 1jon soudi pobasi. 2026 soudi asar jonno Heavy track driver takamul lakba. aita 50 dolar sorkari free. but 50 dolar (7000tk) dila hoi na. exam nia fall kora dai. 30k, 35k amonki 40k nia ai takamul chatipikat dai. ami 32k dia koraici. potoma 7k dia koraita chaici but fall pora 32k dia koraici mot 39k tk lakcha. Noakhali thaka Gajipur asa jawa koroc to acaii. medical o same soudi jabar jonno normal medical 10k. korar pora unfit pora abr 22k dia koraici r fit. mot medical 32k lakcha. NOAKHALI thaka Dhaka asa jawar koroc to aca.

ঘুষ দিয়েছি
noakhali ৳৩২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CT6RUG46
মন্তব্য
ভূমি অফিস

জমির দাগ নাম্বার ও ক্ষতিয়ান নাম্বার জানা

ভূমি অফিসে আমি জমির দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার জানতে চেয়েছিলাম। আমাকে জানানো হয় এই তথ্য দেওয়া অনৈতিক। তবে কিছু টাকার বিনিময়ে তথ্য দিতে রাজি হয়। প্রস্তাব দিয়েছিলেন একটি কম্পিউটার দোকানের মালিকের মাধ্যমে। যে টাকা লেনদেন করা হয় ভূমি অফিসের কর্মকর্তাদের সাথে আতাত করে থাকা একটি কম্পিউটার দোকানের মালিকের মাধ্যমে। ভূমি অফিসের যিনি কর্মকর্তা, তার বিকাশ নাম্বারে আমি টাকা টি পাঠালে আমাকে তথ্য দেয়া হয়। ঘটনাটি ঘটে ২০২৩ এর দিকে।

ঘুষ দিয়েছি
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার চৈত্রহাটি ভূমি অফিস ৳৩০০
২ সেপ্টেম্বর ২০২৬ RJ22M6Q4
মন্তব্য
কর অফিস

ভ্যাট না দেয়া

আমার কোম্পানি নিয়মিত ভ্যাট ফাকি দিচ্ছিল। ভ্যাট অফিস ২০ লাখ ঘুষ চাইছিল নচেৎ ব্যাবসা বন্ধ করে মামলা করবে। বাধ্য হয়ে ১১ লাখ ঘুষ এবং ১ লাখ ট্রেজারী দিয়ে ৬ মাসের জন্য ব্যাবসা করার অনুমতি পাইছি। উল্লেখ্য প্রতি মাসে ভ্যাট অফিসে ৪৫০০০ অফিস খরচ বাবদ ঘুষ দিতে হত। দয়াগঞ্জ ভ্যাট অফিস , সূত্রাপুর সারকেল

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১১.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ DKXVHPDR
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

দলিল রেজিস্ট্রি

সরকারি রাজস্দেব দেওয়ার পর। হেবা দলিল রেজিস্ট্রি করতে গেলে সাব রেজিস্টার এবং তার সরকারীদেরকে তিন থেকে চার হাজার টাকা নির্ধারিত ঘুষ দিতে হয় পাশাপাশি অন্যান্য দলিলের জন্য আলাদা ঘুষের একটি রোড ম্যাপ তৈরি আছে যে, এত লক্ষ টাকা হলে এত টাকা দিতে হবে এর উর্ধ্বে হলে এত টাকা দিতে হবে এই সিস্টেমে। প্রতিদিনই ঘোষের বাজার রমরমা। এখান থেকে প্রেসক্লাব এবং বিভিন্ন নেতা-নেত্রীরাও কিছু অংশ পায়।

ঘুষ দিয়েছি
ব্রাহ্মণবাড়িয়ার, সরাইল ৳৪.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTPLLPTP
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Airport

ঢাকার বিমানবন্দরে একজন সহায়তাকারী দেখলেন আমার সঙ্গে ছোট বাচ্চা আছে, তাই তিনি আমাকে লাইনে সামনে যেতে সাহায্য করার প্রস্তাব দেন। তখন বিষয়টা স্বাভাবিকই মনে হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পর তিনি আবার ফিরে এসে আমার কাছে টাকা চাইলেন, যা আমার কাছে খুবই অস্বস্তিকর ও অদ্ভুত লেগেছে। আমার মনে হয় বিমানবন্দরের কর্মকর্তা, কর্মচারী এবং এ ধরনের সহায়তাকারীদের কার্যক্রম নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও যাচাই করা উচিত, যাতে যাত্রীদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।

ঘুষ দিয়েছি
Dhaka ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKW4B4V5
মন্তব্য
ভূমি অফিস

নামজারি বা মিউটেশন

নামজরি আবেদন করলে এই টাকা দিয়েই আপনাকে সেটা নিস্পত্তি করতে হবে। আপনি যেই ভাবেই চেষ্টা করেন না কেনো, আপনাকে শেষ পর্যন্ত বাধ্য করবে। এবং এটাই সিস্টেম।

ঘুষ দিয়েছি
ফরিদপুর পৌর ভুমি অফিস ৳৭.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKG2P9NY
মন্তব্য
বিআরটিএ

Bike Registration

আমি আমার গাড়ি রেজিস্ট্রেশন করাতে যায় বিআরটি অফিস তখন অফিস সহায় আমার কাছ থেকে টাকা দাবি করে যেটা যৌক্তিক দাবি নয়, আমি সম্পূর্ণ খরচ অনলাইনে বিআরটিএ সার্ভারে জমা দিয়েছি এরপরেও কেন টাকা জমা দিতে হচ্ছে, আমার মত অনেক গ্রাহক আছে সেবা থেকে বঞ্চিত হচ্ছে টাকা দেওয়ার কারনে, অন্যদিকে দিও কাকে সময় আমি আমার কাজ করাতে পারছি না ও সময় ওকাঙ্ক্ষিত কাজটি হচ্ছে না।

ঘুষ দিয়েছি
Narsingdi ৳২.৪ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKU9537P
মন্তব্য
ট্রাফিক পুলিশ

মোবাইল চুরি

আমার ঘর থেকে মোবাইল ফোনটি চুরি হওয়ার পর আমি থানাতে জিটি করি তারপর ওই পুলিশ কর্মকর্তা ডিউটি অফিসার আমার কাছ থেকে অর্থ দাবি করে মোবাইল উদ্ধারের জন্য সে বলে টাকা দিলে কাজ হবে টাকা না দিলে আমার কাজ করতে রাজি হয় না তাই আমি টাকা দেই কিন্তু আমার কাজ হয়নি

ঘুষ দিয়েছি
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CT4G3JJB
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

লাইসেন্স বের করার জন্য

লাইসেন্সের সব কাগজ পাতি জমা দেওয়া হয়েছিল কিন্তু 10000 টাকা ঘুষ না দিলে লাইসেন্স এপ্রুভ দেয় নাই।

ঘুষ দিয়েছি
রাজশাহী (অন্যান্য) ৳১০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJ36TRSW
মন্তব্য প্রমাণ আছে