সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৭৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪১৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
সরকারি হাসপাতাল

নাকের অপারেশন জন্য ভর্তি হতে গিয়ে ঘুস দিতে হয়েছে

আমার নাকের অপারেশন জন্য ভর্তি হবার জন্য ডাক্তার বলেছেন কিন্তু ডাক্তার সাথে যে লোক থাকে সে আমাকে ডাক্তার কাছে যেতে দেয় না, বলে আজ না সামনে সপ্তাহে আসো, তার পর আসলে আবার পরের সাপ্তাহের কথা বলে। এভাবে একমাস অতিবাহিত হবার পর ভর্তি করে ঠিকি কিন্তু আমার কাছে টাকা দাবি করে ঐ ডাক্তার সাথে থাকা লোকটি পরে আমি ১৫০ টাকা দিয়ে বলি আমার কাছে আর বেশি টাকা নাই আমি বেকার, চাকরির জন্য চেষ্টা করছি আর অনেক কিছু বলে বুঝাতে সক্ষম হই।

ঘুষ দিয়েছি
কিশোরগঞ্জ জেলা ৳১৫০
২ সেপ্টেম্বর ২০২৬ DKM6DK9V
মন্তব্য
কাস্টমস অফিস

কোম্পানির ভ্যাট প্রসঙ্গে

প্রতি মাসে মাসিক ভ্যাট রিটার্ন বাবদ আমাদের তিন কোম্পানি কাছ থেকে ৩৪০০০ টাকা দাবি। সাভার আশুলিয়া সার্কেল কাস্টমস Revenue officer ১৫০০০৳, কাস্টমস Assistant revenue Officer ১৫০০০৳ এবং কাস্টমস কম্পিউটার অপারেটর ২০০০৳ আর কাস্টমস অফিস পিওন ২০০০৳। যা আমাকে প্রতি মাসেই তা প্রধান করতে হয়।

ঘুষ দিয়েছি
সাভার ৳৩৪.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKVJWWZA
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

ওইখানে কিছু দালাল আমার কাছে ৯ হাজার টাকা দাবি করে, আমি অস্বীকৃতি জানাই। প্রথমবার পরীক্ষা দেওয়ার পর, আমি ফেল করি।অথচ আমার বন্ধু মোটরসাইকেল চালাতে পারেনা, সে টাকা দিয়ে পাশ হয়ে যায় সবকিছুতেই। দ্বিতীয় বার পরীক্ষাতেও ফেল করি।কিন্তু দ্বিতীয়বার পরীক্ষার সময় ২০১৯ সালে, একজন ভালো ঈমানদার লোক নীলফামারীতে এসেছিল, আমি সে সময় দেখেছিলাম কোন দুর্নীতি হয়নি। মানে তিনি করতে দেয়নি। তৃতীয়বার বাধ্য ও হতাশ হয়ে আমি ৯০০০ টাকা দেই।এবং সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরীক্ষার হলে আমাকে সব প্রশ্নের উত্তর বলে দিয়েছিল, গার্ড হিসেবে দায়িত্ব রত পুলিশ। এবং জিকজ্যাকেও আমি ফেল করি, কিন্তু রেজাল্টে দেখি আমি সবকিছুতেই পাস।

ঘুষ দিয়েছি
নীলফামারী ৳৯.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RNDU4TDE
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

জমির নামজারি, তহসিল অফিসে গেলাম বললে এগুলা এখানে হয় না উপজেলা অফিসে যান নেট সমস্যা পরে এলাকার একজন বলল আমার সাথে চলেন গেলাম তারপর উনি সরাসরি টাকা চাইছে বলল তাকে নাকি টেবিল এ টেবিল টাকা দিতে হয়। আপনার কাজ করে দিব টাকা দিলে

ঘুষ দিয়েছি
গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিস ৳১৪.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ BR2ULMLG
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ফায়ার সার্ভিস সার্টিফিকেট

ডায়াগনস্টিক সেন্টারের জন্য বগুড়া ফায়ার সার্ভিস সার্টিফিকেট এর জন্য ১০০০০ টাকা নিলো অফিসার।

ঘুষ দিয়েছি
বগুড়া ৳১০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJ65N7LD
মন্তব্য
শিক্ষা অফিস

এমপিও ফাইলে এবং বকেয়া আবেদনের ফাইল আটকে ঘুষ গ্রহণ।

পিরোজপুর জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক (একজন হিন্দু কর্মকর্তা )যে সব সময় ফাইল আটকে ঘুষ গ্রহণ করে। ঘুষ না দিলে ফাইল রিজেক্ট করে।কোন ফাইলই টাকা ছাড়া ছাড়েন না। আমার কাছ থেকে মোট ৩৩ হাজার টাকা ঘুষ গ্রহণ করেছেন।

ঘুষ দিয়েছি
পিরোজপুর সদর। ৳৩৩.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ BRRP7KL3
মন্তব্য
ভূমি অফিস

খাস জমির ফিরে পাওয়ার আবেদন

নিজের খাজনা আদায় রশিদ থাকা সত্ত্বেও খাস হয়েছে। ইউনিয়ন ভূমি অফিস থেকে ফরোয়ার্ডিং আনতে টাকা লাগে।

ঘুষ দিয়েছি
ফরিদপুর ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKMJET29
মন্তব্য
শিক্ষা অফিস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনকোর্স পরীক্ষার ফি

সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ইনকোর্স পরীক্ষার কোনো ফি নেই, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ (নোয়াখালী) তে জনপ্রতি ২০০৳ করে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয়েছে, যা ঘুষ বা উৎকোচ হিসেবে গণ্য।

ঘুষ দিয়েছি
চৌমুহনী শহর, নোয়াখালী (চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ) ৳২০০
২ সেপ্টেম্বর ২০২৬ CTVR29JD
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট সংশোধন

আইডি কার্ডের নামের সাথে পাসপোর্টের নামের মিল ছিলো না।আইডি কার্ডের নামের আগে মো: ছিলো আর পাসপোর্টে শুধু নাম ছিলো।আইডি কার্ড আর পাসপোর্টের বয়সেও অমিল ছিলো তাই সেগুলো ঠিক করার জন্য কম্পিউটারে আবেদন করে ব্যাংকের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করার পর যখন ফিঙ্গার আর ছবি তুলতে গেছে ঐদিন নতুন করে ১৫০০ এবং আবারো ২০০০ টাকা দালালকে দেয়া লাগছে।আমার প্রশ্ন হলে দালালকে টাকা দিলেই সব সমাধান হলো তাহলে আমরা নির্দিষ্ট যে টাকা দিলাম সেটা কি হলো?

ঘুষ দিয়েছি
টাংগাইল ৳৩.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKU6KM2Y
মন্তব্য
শিক্ষা অফিস

বুঝতে পারছি না এটা

গ্রেড সংশোধনীর জন্য আবেদন করেছিলাম, ফাইল না দেখেই চিল্লা চিল্লি শুরু করে উপজেলা শিক্ষা অফিসার। পরে ২০০০ টাকা নিয়ে ওই ফাইল ছাড়ে।

ঘুষ দিয়েছি
চাঁপাইনবাবগঞ্জ সদর ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJTAAM8A
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নতুন লাইসেন্স বাবদ

আমার ব্যবসার জন্য এইটা প্রয়োজন ছিলো। তাই ঘুষ অনিচ্ছা সত্ত্বেও দেওয়া লাগছে। এই দেশে ব্যবসায়ী হওয়া দোষের। সরকারি প্রতিটা সেক্টর এ ঘুস প্রয়োজন হয়;।

ঘুষ দিয়েছি
Chandpur ৳৫০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTF5X4DC
মন্তব্য
শিক্ষা অফিস

MPO এর আবেদন

NTRCA এর মাধ্যমে একটা স্কুলে সুপারিশ প্রাপ্ত হই । তখন MPO এর জন্য আবেদন করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ২০০০ টাকা ঘুষ দিতে হয়েছে যদিও দাবি ছিল ৩০০০ টাকা।

ঘুষ দিয়েছি
উপজেলা: মতলব দক্ষিণ , জেলা: চাঁদপুর ৳৩.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CT9WP5VE
মন্তব্য
বিআরটিএ

স্মাট লাইসেন্স ড্রাইভিং কার্ড পাচ্ছি না

টাকা দেওয়ার পর ও আমি স্মাট কার্ড পাচ্ছি না। দীর্ঘ 1 বছর যাবৎ ঘুরতেছি... স্মাট কার্ড না থাকার কারনে রাস্তা ঘাটে পুলিশ কে টাকা দেওয়া লাগতেছে।

ঘুষ দিয়েছি
DHAKA ৳১৩.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKB8WDF2
মন্তব্য
ট্রাফিক পুলিশ

Bike helmate mamla

বাজারে আমার হেলমেট ভুলে গেছি বাসায় যাচ্ছিলাম। তখন আমাকে হেলমেটের মামলা দেওয়ার কথা বলে ভয় দেখায় এক পর্যায়ে আমার কাছ থেকে ঘুষ নে য়।

ঘুষ দিয়েছি
Pabna ৳৪৫০
২ সেপ্টেম্বর ২০২৬ RJX7T4L6
মন্তব্য