সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৬৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪১০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.৬ হাজার

নতুন পাসপোর্ট

আমার ২ ছেলে ১৪বছর আর ৯বছর, সাথে আমার স্ত্রীর পাসপোর্ট করতে যাই। শুরুতেই verification, অনেক লম্বা লাইন।২ ঘন্টা লাইনে দাঁড়িয়ে যখন দিলাম,ঐ অফিসার বলে Nid সাথে মিল নাই।বের হতেই আনসার বলে ৬০০ টাকা দেন আমি ৫ মিনিটে করে দিচ্ছি। আমার স্ত্রী বলে কিপ্টামি করিও না, এইখানে টাকা ছাড়া কিছুই হবে না। টাকা দিলাম কাজ হয়ে গেছে। এবার গেলাম ৪০৫ নং রুমে একি অবস্থা। আনসার কে১৬০০ টাকা দিলাম,২ ছেলের টা ওকে করল, ছবি এবং Fingers জন্য লাইনে দাড়াতে বলে আর স্ত্রী টা বলে পরেরদিন আস্তে। এইবার শুরু হল ২ ছেলের ছবি তোলার লাইন। ঘন্টা খানেক পর ছবি তোলার ম্যাডামের কাছে আসলাম। কাগজ পত্র চেক করল। শেষ মূহুর্তে বলে কাগজপত্র ঠিক নাই। Cancel করে দিল। টাকা,সময়,কস্ট সবই মাটি।রাগ করে বের হতেই, আবার সেই আনসার,বলে এই ভাবে হবে আপ।

কেরানীগঞ্জে পাসপোর্ট অফিস, ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKMJDUDL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

ফাইল পাঠানো নিয়ে।

আমি স্কুলে জয়েন করতে গিয়েছিলাম, প্রধান শিক্ষক প্রথম দিনে ১ লক্ষ্য টাকা চায়, বলে যে টাকা ছাড়া তোমার ফাইল জাবে না পাঠাবো না, পরে বাধ্য হয়ে কিছু টাকা দিতে হয়।

নিলফামারী, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RNXPBDZL
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০০

জরুরী বিভাগ

সরকারি হাসপাতালে প্রত্যেকটি কর্মচারী কর্মকর্তাদের বেতন নির্ধারণ করা হয়েছে তাহলে জরুরি বিভাগে কোন সেবা নিতে গেলে সেখানকার কর্মচারীরা রোগীদের কাছে এক্সট্রা টাকা দাবি করেন। যেমন সেটা হতে পারে একটু সেলাই করা লাগতে পারে বা ব্যান্ডেজ করতে হবে এরকম কিছু কাজ করলেই তাদেরকে ৫০ টাকা ১০০ টাকা বা দুইশ টাকা চার্জ দেওয়া লাগে। আমার দাবি হচ্ছে যেহেতু তারা সরকারি বেতনভুক্ত তারা সরকার থেকে বেতন পায় তাহলে আমাদের কাছে বা এই রোগীদের কাছে কেন সে এক্সট্রা টাকা দাবি করবে। এ বিষয়ে আমি উপরোক্ত কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।

দেবিগঞ্জ, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNPULWFS
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫০.০ হাজার

New passport, Renew

আমি একজন কম্পিউটার অপারেটর, আমি পাসপোর্টের আবেদন করে থাকি, ফরিদপুর পাসপোর্ট অফিসে টাকা ছাড়া সেবা না পাওয়ার সংখ্যা প্রায় ৮৫%, কেউ পাসপোর্ট করতে গেলে নির্দ্দিষ্ট সরকারী ফি দেয়ার পরেও গ্রাহক কে আরও এক্সট্রা ২৫০০, ৩০০০ টাকা গুনতে হয়। শুধু সরকারি ফি পরিশোধ করে অফিসে ফাইল সাবমিট করার পরে কর্মকর্তারা খুজে খুজে যে কোন ভুল বের করে, যেমন, mia হবেনা হবে miya, kajol হবেনা হবে kajal ইত্যাদি, অতঃপর গ্রাহক কে কারেকশন করে আনতে বলা হয়, গ্রাহক অফিসের বাইরে আসার সাথে তার সাথে দেখা হয় দালাল চক্রের, দালাল চক্র গ্রাহকের থেকে ২৫০০-৩০০০ টাকা নিয়ে একটা সংকেত দিয়ে আবার অফিসে পাঠালে কাজ টা সম্পুর্ণ হয় ।

Faridpur, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK6VFSP6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

সি এস ডি-বগুড়া

ওপেন সিক্রেট, ঘুষ ছাড়া কাজ হবেই না। প্রতিবাদ করলে ধারাবাহিক ভাবে কাগজপত্র আটকে যাবে। অভিযোগ করে লাব হবে না। যেখানে সবাই ঘুষ ছাড়া কথাই বলে না। চাল গুদাম গুলোর কর্মচারীদের ঘুষ নিয়োমে পরিণত হয়েছে। শুধু বগুড়া অফিস নয় , সব সরকারি চাল গুদাম এর পরিণতি একই রকম। ১০০ % প্রমাণ সহ চাইলে দিতে পারা যাবে এবং সেখানে এ্যাকশনে গেলে যদি এর প্রতিকার সাধারণ মানুষ পায় । বাংলার যে মানুষ ঘুষ খায় সে মানুষের লজ্জা বলে কিছুই নেই। এভাবে কাজ হবে না। এ্যাকশনে যেতে হবে ১০০% যদি প্রমাণ থাকে।

সান্তাহার, বগুড়া, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJNJQQ53
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট নবায়ন (নোয়াখালী অফিস)

আমার পাসপোর্ট নবায়ন করতে গিয়ে নিজেই পাসপোর্ট আবেদন করি। নির্দিষ্ট দিনে পাসপোর্ট জমা দিতে গিয়ে খুব বিড়ম্বনার স্বীকার হলাম। আমার সব কিছু ঠিক ছিল। কোন ভুল ধরতে না পেরে। বলল যে আপনি যে বিবাহিত তার প্রমান কি? ম্যারিজ সার্টিফিকেট দিন। তাও ৪ টার ভিতর। ফিঙ্গার যে ছেলে টা নেয় সেই। এগুলা নিয়ে তর্কের এক পর্যায়ে বলল টাকা দিতেই হবে না হলে হবেনা। নিরুপায় হয়ে ২০০০ টাকা দিয়ে ফিঙ্গার দিয়ে আসলাম। তাদের নির্দিষ্ট কিছু এজেন্ট আছে। যারা বিভিন্ন ইমেইল কোড ব্যবহার করে। যা পাসপোর্ট অফিসের লোকরা দেখেই বুজতে পারে। তাদের পাসপোর্ট আবেদন জমা নেয়। আর যদি দালালের মাধ্যমে না যায় তখন হেনস্থার শেষ নাই।

নোয়াখালী, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTKGRE57
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৯.২ হাজার

Nikah nama

৪০ নং ওয়ার্ড কাজী অফিসে আমার তিক্ত অভিজ্ঞতা ১৬-০৩-২০২৬ তারিখে নিকাহনামা সংশোধন, ট্রান্সলেশন, নোটারি ও ম্যারেজ সার্টিফিকেট করার জন্য ৭,৫০০ টাকায় চুক্তি হয়। এর কয়েক বছর আগে একই কাজ করাতে গেলে আমাকে বলা হয়েছিল যে কোনো সংশোধন সম্ভব নয়, তাই তখন কাজ না করেই আমি চলে আসি। পেমেন্টের বিবরণ: ১৬ মার্চ: নগদ ১,০০০ টাকা প্রদান। ২৮ মার্চ: আরও ৪,০০০ টাকা দিয়ে মোট ৫,০০০ টাকা প্রদান। ৩১ মার্চ: বাকি ২,৫০০ টাকা পরিশোধ করে মোট ৭,৫০০ টাকা সম্পূর্ণ করি। এছাড়া লেখককে ২০০ টাকা বকশিশও দিই। এরপর আমার ডকুমেন্টগুলো বুঝে নিই। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন অ্যাটেস্টেশন করার জন্য কাজী অফিস থেকে আরও ৫,০০০ টাকা দাবি করা হয়। আমি সেই টাকা না দিয়ে নিজেই অনলাইনে আবেদন করি। ঢাকা থেকে আবেদন কনফার্ম হওয়ার

Chattagram, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT59HBSY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

সমাজ সেবা বয়স্ক ভাতা

অনেক দিন থেকে রেওয়াজ আছে যে ৫০০০ টাকা না দিলে অফিসার ফাইল সাইন করে না।অফিসার একজন হিন্দু মানুষ। আমি একজন মেয়ে আমার পরিবারে মা বা কোন ভাই নেই কিন্তু আমরাও তার ৫০০০ টাকার হাত থেকে রেহাই পাইনি।এই দেশে কোন বিচার নেই।সবাই যদি ঘুষ খায় কিভাবে হবে।

পাইকগাছা সমাজসেবা অফিস, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHMB7DC7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

ট্রেড লাইসেন্স

আমি আমার অনলাইন বিজনেস এর জন্য ট্রেড লাইসেন্স করতে গিয়ে ছিলাম। এক ঘন্টা হয়ে যায় কেউ আমার সাথে কথাই শুনছে না। তাদের কাছে আবেদন ফরম চাই কেউ দিতে চায় না। অনেক জড়াজড়ির পর ফরম। ফরম পাওয়ার পর বলে, আমি যেই ডকুমেন্ট দিয়েছি সেই অনুযায়ী দুই আড়ায় লাখ টাকা নাকি লাগবে উনাদের দুই হাজার দিলে অফিসিয়াল তিন হাজার টাকায় হয়ে যাবে। পরে মোট ছয় হাজার টাকায় দিয়ে কাজ হয়েছে।

আজিমপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK5D7YZN
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইন্সেন্স পরীক্ষা পাশ করার পর ডকুমেন্ট সাবমিট করতে গিয়া হয়রানি + ঘুষ দিয়ে কাগজ সাবমিট এবং ঘুষ দেয়ার আগে দুনিয়ার সমস্যা, ফিংগারপিন্ট ছবি তোলার সময় টাকা দেয়া লাগছে

কুড়িগ্রাম, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNNALHVF
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৭৫.০ হাজার

বাবার পেনশনের টাকা উত্তোলনের জন্য

আপনার কথাগুলোকে একটু গুছিয়ে, পরিষ্কার ও শক্তভাবে একটি অভিযোগ/সামাজিক পোস্টের ভাষায় লিখে দিলাম: আমার বাবা বন বিভাগে চাকরি করেছেন। তাঁর পেনশনের টাকা উত্তোলনের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমি সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিসে যাই। সেখানে পেনশনের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট একজন কর্মকর্তা আমার কাছে ৭৫,০০০ টাকা দাবি করেন। আমি একসঙ্গে এত টাকা দিতে পারব না জানালে, কাজের অগ্রগতি অনুযায়ী তিন ধাপে টাকা দেওয়ার কথা হয়। প্রথম ধাপে আমি ২৫,০০০ টাকা দিই। এরপর কাজের অগ্রগতি সম্পর্কে আমাকে নিয়মিত আপডেট দেওয়া হয়। পরবর্তীতে আরও ২৫,০০০ টাকা দিই। সর্বশেষ যখন আমাকে পেনশনের চেক দেওয়া হয়, তখন বাকি ২৫,০০০ টাকা দিয়ে চেকটি গ্রহণ করি।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKVPNTTX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

বাবুর জন্মনিবন্ধন সনদ করাতে ১০০০ টাকা ঘুষ দিতে হয়

তিন পর্যন্ত ইউনিয়ন পরিষদে ঘুরা ঘুরি করার পর বলে এক হাজার টাকা দিলে সাথে সাথে জন্মনিবন্ধন সনদ দিয়ে দিবে

রাঙ্গুনিয়ায়, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CT7XDJ5T
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নতুন পাসপোর্ট আবেদন

তীর্থ ভ্রমনে জন্য নতুন পাসপোর্ট আবেদন অনলাইনে প্রয়োজনীয় ডকুমেন্ট ও ব্যাংক চালান জমা দেয়া পর পাসপোর্ট অফিসে জমা দিতে গেলে এ কাগজ নেই ঐ কগজ বলে ঘুরিয়ে রাখে। যেহেতু বয়স্ক মা-বাবা দুর থেকে আসা কারণে অনেক সময় নষ্ট হওয়ায় কাজ হয়না দেখে খুব চিন্তিত হয়ে পড়ি। পরবর্তীতে পাসপোর্ট অফিস হতে বের হয়ে জানতে পারলাম যে, কিছু টাকা না দিলে কাজ হবে না। তাই উপায় না দেখে অবশেষে কোনো এক কম্পিউটার দোকান তাদের সাথে লিংক আছে বলে তাদের মাধ্যমে টাকাটা নগদ তাদের হাতে দিয়ে দিই। পরে আবার পাসপোর্ট অফিসে গেলে কোনো কথা ছাড়া কাজ হয়ে গেলো।

বান্দরবান, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTCHWRDQ
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫০০

জন্ম নিবন্দন

birth certificate ইংলিশ করবে তাই টাকা ছাড়া এরা কোনও কাজ করে নাহ ইভেন ওরা মানুষ কে অনেক হয়রানি করে আজ কে নাহ কালকে বলতে বলতে পাগল করে ছাড়ে ১ দিনের কাজ ওরা ১০/১৫ দিনে করবে কিন্তু টাকা ছাড়া করবে নাহ বিকাশ করে পরে টাকা দেওয়া লাগছে

রামগঞ্জ পৌরসবা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTW2MEWJ
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫.০ হাজার

লাইসেন্স নিয়ে

আমি একদিন লাইসেন্স নিয়ে বের হয় নাই কিন্তু আমার কাছে ছবি ছিলো সেটা দেখাই তারা চেক করে সব ঠিক ও থাকে কিন্তু তারা কি কি মামলা দিবে বলতেছিলো মামলা দিলে বাইক ও নিবে সাথে টাকা ও দেওয়া লাগবে, পরে সাথর যে ছোট একজন অফিসার ছিলো সে আমাকে সাইট করে নিয়ে বলে যে ১০ হাজার দিলে ছেড়ে দিবে কিন্তু আমার কাছে ছিলো ৫ হাজার২০০-৩০০ পরে অনেক কথার পর আমি ৫ হাজার টাকা দিয়ে ওখান থেকে ফিরে আসি

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT7793DJ
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০.০ হাজার

গাজীপুর সদর সরকারি ভেটেরিনারি ডাক্তার প্রতি ভ্যাকসিনের জন্য টাকা 1500/- দাবি

গাজীপুর সদর সরকারি ভেটেরিনারি হাসপাতালে, কুকুর ও বিড়ালের জন্য Rabies ও Flu vaccine বিনামূল্যে দেওয়ার কথা থাকলেও, দায়িত্বপ্রাপ্ত ডাক্তার প্রতি ভ্যাকসিনের জন্য ১৫০০ টাকা করে দাবি করেন। দুইটি ভ্যাকসিনের জন্য ৩০০০ টাকা দাবি করা হলেও পরে দর-কষাকষির মাধ্যমে প্রতি ভ্যাকসিন ৮০০ টাকা নেওয়া হয়। মোট ৪টি ভ্যাকসিন প্রয়োজন হওয়ায় প্রতিবারই এই টাকা দিতে হচ্ছে। আমি এ পর্যন্ত বেশ কয়েকটি বিড়াল ও কুকুরকে সেখানে ভ্যাকসিন ও চিকিৎসা করিয়েছি এবং প্রায় প্রতিবারই বিভিন্ন সেবার জন্য অতিরিক্ত টাকা দিতে হয়েছে। এমনকি সম্পূর্ণ ফ্রি ক্রিমি লবণের জন্যও দপ্তরিকে ২০ টাকা দিতে হয়। ভ্যাকসিন দেওয়ার জন্য প্রতি ভ্যাকসিন ১০০ টাকা বকশিশ না দিলে ভ্যাকসিন দেওয়া হয় না

Gazipur Sador, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK2L5FAC
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১১.০ হাজার

জমি রেজিস্ট্রেশন

জমি রেজিস্ট্রেশন করতে গিয়েছিলাম। সরকারি সব ফি বাবদ ৪০ হাজার টাকা হয়েছিলো। কিন্তু সেটি ৫১ হাজার টাকা দিতে হয়েছে।তা নাহলে জমি রেজিস্ট্রেশন হবে না বলেছে।এটাতে নাকি সাব রেজিস্টরের ভাগ আছে।

গাইবান্ধা, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RNH4955R
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

নতুন বেতন চালুকরণ

আমার অফিসের ক্যাশ সরকার নতুন বেতন চালু করার জন্য আমি এবং আমার ব্যাচের অন্যদের কাছ থেকে ১০০০ টাকা করে চেয়েছিলো। চাকরি নিয়ে টাকা লাগে নাই কিন্তু বেতন চালুর জন্য টাকা দিয়ে বাধ্য হয়েছিলাম। অন্যথায় বেতন আটকে থাকবে। ক্যাশ সরকার বলেছিলো এজি অফিসকে মিষ্টি খাওয়ানোর টাকা। তবে একটা অংশ সম্ভবত ক্যাশ সরকারের পকেটেও যায়।

বগুড়া, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJ7V5N8P
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

New Passport

আমি নতুন পাসপোর্ট বানাতে দিয়েছিলাম। ডকুমেন্টস জমার দিন যত ডকুমেন্টস লাগে এবং লাগতে পারে অর্থাৎ ১০০% এ ২০০% ডকুমেন্টস ঠিক ছিলো এরপরেও আবেদনপত্রটি বাতিল করে দেই। বলে আবার এপ্লাই করে আনেন আর নাগরিক সনদ হালনাগাদ করে আনেন। তো আমি নিরুপায় হয়ে বের হয়ে আসি পরে। পাসপোর্ট অফিসের বাহিরে থাকা ৪/৫ জন লোক ঘুরাঘুরি করে একজন আমাকে ডেকে বলে ভাই করতে পারেন নাই? আমি বললাম না। তারা বললো ২০০০ লাগবে ফিক্সড তাহলে এই বাতিল আবেদনটাই সব ঠিক করে ৩০ মিনিটের মধ্যে আপনি ছবি ফিংগার দিতে পারবেন। পরে আমার জরুরী পাসপোর্ট করানো প্রয়োজন তাই কি আর করা ২০০০ দিয়েছি দেখি আসলেই আমার এত কোনো ডকুমেন্টস কিছুই লাগেনি। শুধুমাত্র আমার ভোটার আইডি আর বাবা-মার ভোটার আইডি নিয়েছে। আর কিছুই লাগেনি।

Chittagong, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTENGT6S
মন্তব্য