বাইকের কাগজপত্র সব ঠিকঠাক থাকা সত্ত্বেও ট্রাফিক পুলিশ আমার কাছ থেকে ঘুষ হিসেবে ১ প্যাকেট বেনসন সিগার
বাইকের কাগজপত্র সব ঠিকঠাক থাকা সত্ত্বেও ট্রাফিক পুলিশ আমার কাছ থেকে ঘুষ হিসেবে ১ প্যাকেট বেনসন সিগারেট নিয়ে নিয়েছে।
19,034 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.
বাইকের কাগজপত্র সব ঠিকঠাক থাকা সত্ত্বেও ট্রাফিক পুলিশ আমার কাছ থেকে ঘুষ হিসেবে ১ প্যাকেট বেনসন সিগারেট নিয়ে নিয়েছে।
আমি একজন স্টুডেন্ট ,কুমিল্লা অগ্রনী ব্যাংক একাউন্ট খোলার জন্য গেছিলাম,একাউন্ট খুলতে হলে নাকি ৫০০ টাকা জমা দেওয়া লাগবে,আর তাদের দেওয়া লাগবে ঘুষ ২০০টাকা, কোনো উপায় খুজে না পেয়ে পরে বাধ্য হয়ে দিতে হলো।
টাকা ব্যাংক ও নগদ দিয়েছি। ২ বছরের বেশি হলো। চাকরিও নাই, টাকাও দেয় না।
I submitted all the documents properly for my daughter's passport. But they couldn't receive my papers showing some lame excuses. Finally, after paying 2k tk ( I was helpless) they did my every work.
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার অষ্টগ্রাম ভূমি অফিসে নাম জারি করানো বাবদ অর্থ চাওয়া হয়
৬০ বছর + মুরুব্বি বসে ছিল। আমাকে বলল ২০০ টাকা দিতে হবে। আমি একপ্রকার বাধ্য হয়ে দিয়ে দিলাম।
LGED Exen Office ঠিকাদারি কাজের বিলের বিপরীতে, পিডি অফিস বাবদ ০.৫%, Exen অফিস এবং AG অফিস বাবদ ১.৭৫% Exen office Lab ০.২৫% উপজেলা LGED 2.5% ঘুষ দিয়েছি,, এটা ছাড়া বিল হয়না, এখানে এটাকে ঘুষ বলা হয়না, PC বা Percentage Commition বলা হয়
Jomi namjari bisoye na caitei 1000 dear por aro 1000 ceyesilo kintu diasi 500
খতিয়ানের কপি তুলতে গিয়ে ঘুষের স্বীকার
পুলিশ ক্লিয়ারেন্স করতে ১৫০০ টাকা চালান লাগে তারা আমার কাছে থেকে আর ১২০০ টাকা বেশি নিছে
বগুরা ঢাকা রেল যোগাযোগ এর জন্য সরকার ভূমি অধিগ্রহন করে । এর জন্য সরকার যাদের জমি নিছে তাদের টাকা দিচ্ছে । এই টাকা নিতে গেলে ৫% করে ঘুষ দেয়া লাগতেসে । আমি নিজে এর ভুক্তভোগী । টাকা ছাড়া কোন কাজ করে দিচ্ছে না বগুড়া ভূমি অফিস ।
উপজেলা সমাজসেবা কার্যালয়, রহনপুর, গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ। এখানে গেছিলাম মূলত, সরকার কতৃক প্রদত্ত বিভিন্ন বড় বড় রোগের জন্য ৫০,০০০ টাকা প্রদান করা হয়। সেই টাকা পাওয়া জন্য সমাজসেবা অফিস থেকে আবেদন করতে হয়। আমার মায়ের ক্যান্সার, অনেক টাকা খরচ হয়। কিছু টাকা পাওয়া আশায় সেখানে যায়। অফিসে যাওয়ার পর, দায়িত্বরত কমকর্তা জানায়, আপনাকে ৫০,০০০ টাকা পাওয়ার ব্যবস্থা করে দিবো, কিন্তু আমাকে ৫,০০০ টাকা দিতে হবে, বিষয়টা অতি গোপনীয়। ব্যাধ্য হয়ে তাকে আমাদের সেই টাকা থেকে ৫ হাজার টাকা দেওয়া লাগে। একজন ক্যান্সার আক্রান্ত মানুষের টাকার জন্য ষুষ দেওয়া লাগে। উপজেলা সমাজসেবা কার্যালয়,রহনপুর, গোমস্তাপুরে।
তিনমাসের ড্রাইভিং কোর্স করার পর বলতে লাগলো যে লাইসেন্স এর জন্য অতিরিক্ত ৫০০০ টাকা করে লাগবে। যারা দিতে পারবে না তাদের প্রাকটিকাল পরিক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে। একপর্যায়ে স্টুডেন্টদের হুমকি ধামকি দিয়ে প্রত্যেকের থেকে ৫০০০ করে টাকা নেওয়া হয়। এটা অনেকটা বলা যায় ব্লেকমেইল করে বা চাঁদাবাজি স্টাইলে টাকাটা আদায় করেছে৷ একজন স্টুডেন্ট যখন দীর্ঘ তিনমাস রেগুলার ক্লাস (প্রাকটিক্যাল ও থিওরি) করে এবং সময় ব্যয় করে কিন্তু ড্রাইভিং পরিক্ষার জন্য তার সব কিছু বৃথা যাওয়ার উপক্রম হয় তখন তারা একপ্রকার কোনঠাসা হয়ে টাকাটা দেয়। এক্ষেত্রে শুধু টিটিসি একা নয় বিআরটিএ এর কর্মকর্তারাও এর সাথে জড়িত আছে।
বেবিদের পার্সপোর্ট করতে গিয়ে হয়রানীর স্বিকার হয়েছে, দালালের পাসপোর্ট মেইল লিংক দিয়ে 4000 বেশি নিয়েছে।
পাসপোর্ট রিনিউ। ৪৫০০ টাকা অতিরিক্ত চাওয়া হয়েছিল।
একটি অনলাইন খারিজ যেটার জন্য সরকারি খরচ মাত্র ১১০০ টাকা আর আমার থেকে নিছে ২৫০০০ টাকা,আমার সব ডকুমেন্টস থাকার পরেও আমার থেকে এই টাকা নেওয়া হয়।
ঘুষের টাকা পরিশোধ করার পরও সেবা পাইনি আরও ঘুষ চায়
My father was an employee of RHD Department. After My father's death, to transfer his pension to my mother's name I paid 25000 taka as per their demand.
রাস্তার কাজের জন্য আমাদের বাড়িটি সরকারি নামে দিতে হয় দেওয়ার পর অনেক ঘুড়াঘুড়ি করতে হয় প্রায় ৩ বছর ৩ বছর পর সব মিলিয়ে ১০ হাজার টাকা ঘুষ দেওয়ার পর আমি আমার টাকা বুঝে পাই শেরপুর সদর জেলা ডিসি অফিস ভুমি অধিগ্রহণ টাকা ছাড়া কোন ফাইলে সাইন হয়না আগে ঘুষ পরে কাজ পিয়ন থেকে শুরু করে সবাই ঘুষখোর খোজ নিয়ে দেখতে পারেন
আমার নামজারি করে ৬০ টাকা খাজনা দিয়েছে টাকা নিয়েছে ২৫০০০ টাকা