সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৩৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩৮৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১১.৫ হাজার

চট্টগ্রাম মেডিকেল এ আইসিইউ বেড এর জন্য ঘুষ

একজন গুরুতর অসুস্থ রোগীকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করার পর চিকিৎসকরা ICU প্রয়োজন বলে জানান। পরিবারের পক্ষ থেকে ICU বেডের জন্য বারবার যোগাযোগ করা হলেও তাদের জানানো হয় কোনো সিট খালি নেই। অথচ তাদের ভাষ্য অনুযায়ী, তারা ICU-তে রোগী ভর্তি ও ছাড়ার ঘটনা নিজের চোখে দেখেছেন। পরদিনও রোগী ওয়ার্ডে থাকার পর পরিবারের একজন সদস্য ওয়ার্ডের একজন নিরাপত্তাকর্মীর কাছে সাহায্য চান। দীর্ঘ যোগাযোগের পর তাকে বলা হয়, টাকা দিলে ICU বেড “ম্যানেজ” করে দেওয়া সম্ভব। প্রথমে ১০,০০০ টাকা চাওয়া হয় এবং পরে ১১,৫০০ টাকা নেওয়া হয় বলে পরিবার জানায়। এরপর রোগী ICU-তে স্থানান্তরিত হয়ে চিকিৎসা শুরু হয়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT8DRJ7W
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৯.০ হাজার

নামজারি করন এর আবেদন

আমি যখন নামজারি করার জন্য ভূমি অফিসে যাই তখন তারা আমার দলিলের মধ্যে যে পরিমাণ জায়গা আছে সেটা আমাকে না দিয়ে ৪৫ এর জায়গায় ৩৪ শতাংশ নামজারি করে দিয়েছে। পরবর্তীতে আমি তাদের সাথে যোগাযোগ করলে বলে কোর্টে মামলা করার জন্য এবং রায় পেলে তখন তারা দলিল অনুযায়ী বাকিটা নামজারি করে দিবে। আমি মামলা করে দীর্ঘদিন অপেক্ষা করার পর এখন রায় পেলাম কোর্ট থেকে। আর এই রায়ে বলা হয়েছে আমার জমির সম্পূর্ণ জায়গা যেন আমাকে বুঝিয়ে দেওয়া হয় কিন্তু অফিসের কর্মকর্তা থেকে শুরু করে কর্মচারী পর্যন্ত কোনো ঘুষ না পেলে কোনো কাজ‌ই তারা করতে রাজি নয়।

তাহিরপুর, সুনামগঞ্জ, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে SYHHQANZ
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.৫ হাজার

না সেরকম কিছু নয়

ডাকা এয়ারপোর্টের সামনে আমার বাইক আটকায়, আমি কাগজ পত্র দেখানোর পরে। সব কিছু ঠিক থাকলেও তারা দাবি করে ২০০০ টাকা। পরে আমি ১৫০০ টাকা দিয়ে ঐ খান থেকে চলে আসি।

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKD53JE8
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১৩.০ হাজার

পাসপোর্ট করর জন্য

গত ২০১৭ সালে আমি নরমাল পাসপোর্ট করতে গেলে ১৩০০০ টাকা চায়। আমি পরে টাকা দেই।

উপজেলা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK535GUX
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.২ হাজার

পাসপোর্ট

আমার ফর্ম পূরণে একটু ভুল হয়েছিল। ওখানে বলা ছিল যে একটা আবেদন করলে অফিসার ঠিক করে দিবেন।ছয় মাস ঘুরেছি এখানে না ওখানে। আমার টাকা জমা দেওয়ার মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল। শেষে একজনের মাধ্যমে যোগাযোগ হয় যে 1200 টাকার বিনিময়ে আবেদন ঠিক করে দিবে। পরে আমাকে কিছুই করতে হয় নাই ওরা একটা আবেদনে একটা সই নিয়েছে আর সব ঠিক করে দিয়েছে। ঢাকা পাসপোর্ট অফিসে কাজ করেছিলাম একাই কোনো অতিরিক্ত টাকা লাগে নাই। কিন্ত এই জেলা ভিত্তিক অফিস গুলিতে টাকা ছাড়া কাজ হয় না। আবেদনে একটু ভুল হলেই আপনি শেষ।

জয়পুরহাট, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJJQCR59
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

খাজনা

জমির একটা মামলা ছিল। মামলা নিষ্পত্তির পরে খাজনা দিতে গেলেও বলে ঝামেলা আছে। অনলাইনে তথ্য দিলে আমাকে অনুমোদন না দিয়ে বাতিল করা হয়। আমি অফিসে গেলে বলে অফিস খরচ লাগবে তাছাড়া হবে না। চাকুরীর সুবাদে দূরে থাকায় ঝামেলা থেকে বাঁচার জন্য টাকা দিতে বাধ্য হই।

পাবনা, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJM69WHG
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৩০ লাখ

ভূমি অধিগ্রহন

সরকার কর্তৃক ভূমি অধিগ্রহণের বিনিময় মূল্যের চেক চুরান্ত অনুমোদন এবং বিভিন্ন কাগজপত্র অনুমোদন ও ফাইল সাক্ষর করতে এই অর্থ দিতে হয়। এখানে অঘোষিত নিয়ম এটা। সকলেই বিভিন্ন অংকে এটি পরিশোধ করতে বাধ্য।

বগুড়া, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ7R43V7
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

খতিয়ান খোলার আবেদন

আদালতের ডিগ্রি প্রাপ্ত হইয়া জমির খতিয়ান খোলার আবেদন ছিল।এসিল্যান্ডের সহকারী সম্পূর্ণ ঘুষের টাকা নেয়। এবং এখনও এই কাজটি অসম্পুর্ণ যা দুই বছর যাবৎ গুড়ানো হচ্ছে!!

কলমাকান্দা, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYT7JUSP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

চক্রাখালী ইউনিয়ন পরিষদ

চক্রাখালী ইউনিয়ন সেবা অফিস প্রতিটা কাজের জন্য 100 থেকে + কাজের ধরণ অনুযায়ী বয়স্ক ভাতা, জন্মনিবন্ধন ইত্যাদি

চক্রাখালী ইউনিয়ন, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHQYJ8EF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

SI পুলিশ ভ্যারিফিকেশন

এস আই ভ্যারিফিকেশন ছিল, তদন্ত ওসি ৫হাজার টাকা দাবী করে। বলে কয়ে ৩হাজার দিয়ে রাজি করিয়েছিলাম।

রাণীশংকৈল,ঠাকুরগাঁও, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RNWXKMVS
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

দলিল করতে

এনআইডি কার্ড করা হয়নি এজন্য। জন্মনিবন্ধন দিয়ে করা যায় কিন্তু তারা টাকা চায়।

রামপাল, বাগেরহাট, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH7HEH2J
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

সরকারি চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশন

আমার নতুন চাকরির ভেরিফিকেশনের জন্য একজন এস আই গ্রাম পুলিশ মারফত আমার এলাকায় খোজ করছিল। আমার বর্তমান চাকরির পোস্টিং দূরে হওয়ায় প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আব্বুকে পাঠাই ঐ এস আইয়ের সাথে দেখা করার জন্য। সবকিছু যাচাই বাছাই শেষে ভাল চাকরি হয়েছে সুবাদে মিষ্টি খাওয়ার জন্য টাকা চায়। আব্বু ২০০০ টাকা দেয়ার পর আরো ১০০০ টাকা চেয়ে নেয়।

ভালুকা, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYHZKBJS
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৩.০ হাজার

Police clearance certificate

বিদেশে পড়াশোনার উদ্দেশ্যে আমি ও আমার স্ত্রী পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করি। প্রথমে দুজনের আবেদনই বাতিল করে বলা হয়, চেয়ারম্যান সার্টিফিকেট দেওয়া হয়নি। পরে সেটি জমা দিয়ে আবার আবেদন করলে ৩–৫ দিন পর জানানো হয়, কাগজপত্রে স্বাক্ষর ও তারিখ ঠিক নেই। তৃতীয়বার সবকিছু ঠিক করে জমা দেওয়ার পর আমার স্ত্রীর আবেদন আবার বাতিল করা হয়, কারণ হিসেবে তার ঠিকানা নাকি মিল নেই। অথচ আমরা একই উপজেলার দুটি ভিন্ন গ্রামে থাকি। বাধ্য হয়ে আমি থানায় গিয়ে কারণ জানতে চাই। অনেক অজুহাতের পর ডিউটি অফিসারের সামনেই আমাকে বলা হয়, টাকা না দিলে সার্টিফিকেট দেওয়া হবে না। এদিকে আমার বিশ্ববিদ্যালয়ের সময়সীমা শেষ হয়ে যাচ্ছিল। বাধ্য হয়ে কম্পিউটার অপারেটরকে ৩,০০০ টাকা দিই।

Ashuganj, Brahmanbaria, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT46BEB8
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

New Passport

আমি পাসপোর্টের জন্য নতুন আবেদন করেছিলাম। কিন্তু নীলফামারী পাসপোর্ট অফিসে গেলে তারা বারবার আমাকে বলছিলো আপনার ডকুমেন্টে এই ভুল সেই ভুল ইত্যাদি। নির্বাচন অফিস যান, উপজেলা অফিস যান ইত্যাদি। এভাবে ৩ দিন ফেরত আসার পর অফিস আওয়ারের একদম শেষের দিকে একজন দালাল আমাকে বলে আমার কাজ তিনি কয়েকমিনিটে করে দিতে পারবে। এবং ২ হাজার টাকা দাবি করে পুলিশ ভেরিফিকেশন সহ। পরে আমি বাধ্য হয়ে ১৫০০ টাকা দিই। তিনি আমার ফাইলে একটা নাম্বার লিখে দেয় এবং আমি সকল আনুষ্ঠানিকতা শেষ করি ঐদিনই। এরপর পুলিশ ফোন দিয়ে বলে পাসপোর্ট ভেরিফিকশনের জন্য নীলফামারী যেতে সাথে যেন নাস্তাপানির টাকা নেই। পরে পূর্বে কথা অনুযায়ী দালালকে বললে পুলিশকে তিনি ম্যানেজ করেন। তারা সবাই মিলে একটা ইকোসিস্টেম তৈরী করেছে। না চাইলেও অনেক সময় আমরা ঘুষ দিতে বাধ্

Nilphamary, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNSJ2CK6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

মৎস্য ভবনে কাকড়া এবং কুচিয়ার সার্টিফিকেট প্রদান করা

মৎস্য ভবন অধিদপ্তর, রমনা, ঢাকা। এই দপ্তরে কাঁকড়া এবং কুচিয়ার সার্টিফিকেট নিতে গিলে প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হয়, টাকা ছাড়া কোনো কাজ করে না এবং আমাদের কোম্পানি (কাঁকড়া ও কুচিয়ার সার্টিফিকেট সেকশনের) ঘুষ না দেওয়ায় বন্ধ করে দেওয়ার পথে নামিয়ে দিছে।

রমনা, ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKJ9Y4GL
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.২ হাজার

পৈত্রিক জমিজমার দাগ খতিয়ান নম্বর উত্তলোন ও খাজনা প্রদান।

চাকরি সূত্রে আমি ঢাকায় থাকি, আমার বয়স্ক পিতা গ্রামে থাকেন,উনি একদিন বললেন অনেক বছর হয়ে গেছে জমিজমার খাজনা খারিজ দেয়া হয়না,তুমি গ্রামে এসে এগুলো সম্পন্ন করো।আমি আমার পিতার সাথে জাতসাখিনী ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে পৈত্রিক জমি জমার সার্চ বা খোজ দিতে অনুরোধ করি,দ্বায়িত্বরত কর্মকর্তা প্রথমেই আমার পরিচয় ও পেশা জানতে চান।আমি বিস্তারিত বলার পরে উনি বলেন ১৫০০ টাকা দেন দেখে দিচ্ছি।আমি ভেবেছিলাম এইটা সরকারি ফি,কিন্তু উনি এই টাকাটা অফিসের বাইরে গিয়ে নিতে চাইলে আমি আপত্তি জানাই।এরপর আমার বাবাকে জানান আপনার ছেলে দুই কলম পড়ালেখা করে ঢাকায় গিয়ে বেশি পাকনা হয়ে গেছে, এরে বাদ দিয়ে আপনি আসেন কাজটা করে দিব।আমি উনার সাথে তর্ক করি পরে আমাকে বলে আপনাদের কাজ করবো না, যেখান থেকে পারেন করুন গিয়ে। এরপর আমার বাবা আমাকে

জাতসাখিইউনিয়ন ভূমি অফিস,থানা:আমিনপুর,উপজেলা:বেড়া,জেলা:পাবনা।, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ6AXESS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

জন্মসনদে নাম সংশোধন

আমার জন্মসনদে ভুল থাকায় তা সংশোধন করতে যাই। আমার বাবার নাম (ক থেকে ক হোসেন) করি। আর সেজন্য ইউনিয়ন পরিষদের সচিব কাছে যাওয়ার পর প্রথম সে আমার সাথে অনেক তালবাহানা করে। পরে অনেক দিন যাওয়ার পর বলে যে টাকা লাগবে, টাকা ছাড়া হবে না। কারন, এটা না কি অনেক বড় সংশোধন। প্রথম ১০০০ টাকা দাবি করে, পরে আমি কোন উপায় না দেখে তা দিতে রাজি হই৷ সংশোধন হওয়ার পরও আবার ১০০০ টাকা দাবি করে। যা পরে আমাকে পরিশোধ করতে হয়েছে। (মোট ২০০০)

১১ নং ইউনিয়ন, ফরিদগঞ্জ, চাদপুর।, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTAYMGDP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

পরিবেশ অধিদপ্তর, ল্যাব টেস্টের রিপোর্ট

আমাদের ফ্যাক্টরির ETP পানির নমুনা পরীক্ষার জন্য পরিবেশ অধিদপ্তরের ঢাকা ল্যাবরেটরির এক কর্মকর্তা ৫০,০০০ টাকা ঘুষ দাবি করেন। দাবিকৃত টাকা পরিশোধ করার পরও পরীক্ষার রিপোর্ট নেগেটিভ দেওয়া হয় এবং টাকা গ্রহণকারী কর্মকর্তা পরবর্তীতে কোনো দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান। পুনঃপরীক্ষার জন্য আবার আবেদন করেছি। আবার হয়ত কোনো কর্মকর্তাকে টাকা দিতে হবে।

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKHTVXJP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০ হাজার

কলকারখানা লাইসেন্স

আমাদের নীট কম্পোজিট টেক্সটাইল (গার্মেন্টস) এ প্রতিবছর কলকারখানা লাইসেন্স নবায়ন করতে হয়। এই লাইসেন্স নবায়নের জন্য প্রতিবছর সরকারি ফী পরিশোধ করার পরেও নির্দিষ্ট একটা অতিরিক্ত ফী পরিশোধ করা হয়। অন্যথায় লাইসেন্স নবায়ন হয়না। টাকা পরিশোধের পরবর্তী সময়ে তা লাইসেন্স নবায়ন করা হয়েছে।

আমতলা, কাঠগড়া, আশুলিয়া সাভার, ঢাকা।, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKN48MBR
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৭.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন

ড্রাইভিং লাইসেন্স করার জন্য সরকারি ফির বাইরে অতিরিক্ত টাকা দাবি করেছে। অফিসের কর্মকর্তা কর্মচারী এবং বাইরে দালাল নিলে একটা বিশাল সিন্ডিকেট। এদেরকে টাকা না দিলে লাইসেন্স কোনভাবেই হবে না। আমি ওদের দাবীকৃত টাকা দেয়ার পরবর্তীতেও ফিঙ্গারপ্রিন্ট দেয়ার জন্য আলাদা টাকা নিয়েছে ছবি তোলার জন্য আলাদা টাকা নিয়েছে। ছবি তুলতে গিয়েছিলাম আমার আইডি কার্ড দেখে বলছে এটা হবে না, এটা সত্যায়িত করে নিয়ে আসতে হবে। ‌ অথচ আমার কাছে মুল আইডি কার্ড ছিল। পরবর্তীতে দালালের মাধ্যমে ৩০০ টাকা নিয়েছে শুধু ছবি তোলার জন্য। বাধ্য হয়ে দিতে হয়েছে। সাথে সাথে আল্লাহর কাছে বিচার দিয়েছি। ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন ব্যবস্থা আমার টোটাল 7 8 হাজার টাকা অতিরিক্ত নিয়েছে। এগুলো সব ২০২৩ শেষ ২৪ এর শুরুর দিকের ঘটনা

কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTYBJF65
মন্তব্য