সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৩৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩৮৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.২০ লাখ

Holding tax

Dhaka city corporation r holding tax papers r jnne city corporation r ek officer first e 12 ta flat theke taka dabi kore 10000 tk kore per flat pore holding tax aro komanor jnne abr dabi kore 6000 taka per flat. Evabei cholche tader banijjo ar amadr osohayotto.

Dhaka south, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKRQMUCR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন

আমার নিজের + পরিবারের দুই সদস্যের পাসপোর্ট ইস্যু করার সময় পুলিশ ভেরিফিকেশনের জন্য স্থায়ী এবং বর্তমান - দুই ঠিকানার থানায় (কোতয়ালি থানা + দেবিদ্বার থানা) এস আই কে কয়েক ধাপে মোট ৬০০০ টাকা ঘুষ দিতে হয়েছে।

কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTPAGNBP
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১০০

স্মার্ট কার্ড

আমি যখন স্মার্ট কার্ড নিয়ে আসতে যাই তখন দেখি আনসার সদস্য এবং স্মার্ট কার্ড বিতরণকারী যারা ছিলেন তারা জনপ্রতি মানুষের কাছ থেকে ১০০ টাকা করে নিচ্ছেন। এটা সাধারণ মানুষের জন্য অত্যন্ত ভোগান্তিকর একটি বিষয়।

সাতক্ষীরা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে KH9EFDC4
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৯.১ হাজার

পাসপোর্ট

করতে গেছি, আমার সকল কাগজ পত্র রেডি করে নিয়ে গেছি ব্যংক ডাব করে গেছি , কিন্তু আমার কাগজ জমা দিতে গেছি তখন আমাকে বলতেছে যে আপনার কাগজে ভুল আছে, আমি বললাম কি ভুল আছে বলেন। বলল আপনার পেশা কি বললাম আমি স্টুডেন্ট, তাইলে পাসপোর্ট অন্য পেশা দেওয়া, এটা হবে না আমি বললাম হবে না কেন আমি যাবো বিদেশ এখানে পেশাই কি সমস্যা করলো, বলল এত কথা বলার টাইম নাই ঠিক করে আনেনে। পরে বাইরে গেলাম দেখা দালাল পিছে পিছে গুরতেছে আর বলতেছে কি সমস্যা ভাই, আমি বললাম ভাই সব ঠিক আছে শুধু পেশার জন্য বের করে দিলো, পরে দালাল বলল লাভ নাই কোন লোক ধরে আরছেন আমি বললাম না তো, লোক কেন ধরবো ওই বলল লোক না ধরলে করতে পারবেন না অরা কোন না কোন সমস্যা ধরবোই, তারপর দালাল কে টাকা দিলাম এর পরে কাগজে কি জানি লিখে দিলো এর পর সাথে সাথে জমা নি

জামালপুর, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে MYXW75CU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০

মেট্রোস্টেশন পাবলিক টয়লেট

সচিবাচলয় মেট্রস্টেসন টয়লেট ইউজ করে আসার পরে একজন মহিলা মহিলা আমার কাছে টাকা ২০ টাকা দাবি করেন (আমরা ২ জন ছিলাম)। অতঃপর ঐ মহিলার সাথে আমার তুমুল কথা কাটাকাটির এক পর্যায়ে পাশে থাকা লেডি পুলিশকে ডেকে আনেন অনৈতিক ভাবে টকা দাবি করা ঐ মহিলা। পরবতীতে লক্ষনীয় বিষয় হলো লেডি পুলিশটি পূর্বের মহিলার চাওয়া অনৈতিক টাকা দাবিকে আগের চাইতে কয়েক ধাপ বেশি যুক্তিক এবং বৈধতা দেওয়ার মিশনে শামিল হলেন। আমার ইচ্ছা না থাকা সর্তেও আমার ছোট্ট ভাই টাকাটা পে করে, আমাকে টেনে নিয়ে আসে।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK658T9P
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সদের যে কোন রকম বিল সংক্রান্ত কাজে ঘুষ নেওয়া হয়

সাধারণত কোন দাপ্তরিক কাজ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হিসাবরক্ষণ অফিসে যাওয়ার প্রয়োজন হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কম্পিউটার অপারেটর এবং হেড ক্লার্ক অথবা বড় বাবু নামে পরিচিত ব্যক্তির তরফ থেকে জানানো হয় কাজ নিয়ে হিসাব রক্ষণ অফিসে গেলে তাদেরকে মিষ্টি খাওয়া বাবদ টাকা দিতে হয় এই টাকা না দিলে হসপিটাল থেকেও কোন কাজ প্রসেসিং শুরু করে না! অনেক ক্ষেত্রে টাকা পাওয়ার নিশ্চয়তা নিশ্চিত করার পর হসপিটাল এর অফিস থেকে কার্যক্রম শুরু করে! এবং আমি নিশ্চিত যে টাকাটা হিসাব রক্ষণ অফিস এবং হাসপাতালের কর্মচারীরা উভয়ের ভাগ করে নিয়ে থাকে। হিসাব রক্ষণ অফিসে টাকা চাওয়ার ব্যাপারে জানতে গেলে তারা উত্তর দেয় কিছু কাজে জটিলতা থাকলে তাদেরকে ঢাকার অফিসে টাকা প্রদান করা লাগে।

জেলা: বাগেরহাট থানা: ফকিরহাট, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH845UPY
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

পাসপোর্ট করা।

আমি ও আমার বাবার পাসপোর্ট করার জন্য পটুয়াখালী পাসপোর্ট অফিসে যাই।আবেদন ও ফি পরিশোধের পর জমা নিতে তারা অনিহা প্রকাশ করে।এরপর এক আনসার সদস্যকে বললে সে নিচতলায় সিড়িতে উঠার ডানপাশের রুমে নিয়ে ২৫০০ টাকা চায়।২৩০০ ছিল তাই দিয়ে এসেছি।আধাঘন্টার ভিতর কাজ হয়ে গিয়েছে।মজার ব্যাপার হলো সেদিন এক নারী ম্যাজিস্ট্রেট এসেছিল দুর্ণীতি দেখতে।তো সে সেইখানের কর্মকর্তাদের সাথে নিয়াই আমাদের জিজ্ঞাসা কাউকে টাকা দেয়া লাগছে কিনা! সবচেয়ে সেদিন খারাপ লাগছে এই ম্যাজিস্ট্রেট কে নিয়া।

পটুয়াখালী, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে BR5C578R
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

তদন্ত রিপোর্ট

বিদেশি ভিসার তদন্ত রিপোর্ট। আমাদের কোম্পানি তে বিভিন্ন কাজে বিদেশি নাগরিক ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করে। তদন্ত কারী প্রতিষ্ঠান কে টাকা না দিলে রিপোর্ট নেগেটিভ দেয়। এসবির তদন্তকারী কর্মকর্তা কে প্রতি রিপোর্টে ১৫০০-২৫০০ টাকা দিতে হয়। এই বিষয় টি উর্ধতন কতৃপক্ষকে ফাঁকি দিয়ে করে। একটা সিন্ডিকেট এটার সাথে জড়িত। আবার ভারতীয় নাগরিকদের রেজিষ্ট্রেশন এর জন্য টাকা দিতে হয়।

চট্টগ্রাম মেট্টো, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT8D27DL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

বন বিভাগ

আমি একটি পাকা বাথরুম বানাতে যাই। আমাদের এখানকার জমি রেকর্ড না হওয়ায় বনবিভাগের লোকেরা গিয়ে নির্মানাধীন বাথরুম ভেঙ্গে ফেলতে চায়। পরবর্তীতে উনারা আমাদের নাম ঠিকানা লিখে নিয়ে যায় এবং বনবিভাগ অফিসে যোগাযোগ করতে বলে। অন্যথায় বন চুরির মামলার ভয় দেখায়। পরে ওনাদের ওখানে গেলে টাকা ডাবী করলে আমরা ৩০০০ দিলে উনার আরও টাকা ডাবী করে। পরবর্তীতে ৫০০ টাকা দিয়ে আসতে হয়। ছোট্ট একটা বাথরুম বানাতে যদি ৫০০০ টাকা দিতে হয়!!! তাহলে একটা বাড়ি করতে গেলে কত দিতে হবে কল্পনা করতে পারেন??? এই হলো মধুপুরের বন বিভাগ কর্মকর্তাদের হালচাল।

মধুপুর,টাঙ্গাইল, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK87FQSQ
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০০

হুইলচেয়ার নেয়ার সময়

আমি আমার নানাকে নিয়ে হসপিটালে গেলে, কর্মরত ডাক্তার তাকে কিছু টেস্ট লিখে দেয়, আমার নানা একজন হার্টের রোগী তার শ্বাসকষ্ট আছে তাই আমি হুইল চেয়ার আনতে গেলে দেখি যেটা ফ্রি দেওয়ার কথা সেটা তারা বিভিন্ন কর্মীর হাতে হস্তান্তর করে দিয়ে রেখেছে, তাদের থেকে চাইতে গেলাম সে বলল এটা এভাবে দেয়া যাবে না আমরা নিয়ে যাব তার বিনিময়ে একশো টাকা প্রদান করতে হবে, আমি বললাম এটাতো ফ্রি সে আমাকে উত্তরে বলল প্রসাব করতে গেলেও দশ টাকা লাগে, আর এটা তো হুইলচেয়ার, ১০০ টাকা লাগবে, আমিও নিরুপায় কিছু করার নেই তাই ১০০ টাকা দিয়ে কাজ শেষ করলাম, কিন্তু এটা ফ্রি দেয়ার কথা ছিল

ঢাকা, মুগদা হসপিটাল, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKPSGHDX
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.২ হাজার

পিটিআই জয়দেবপুর শাখা, গাজীপুর

পিটিআই জয়দেবপুর একটি সরকারি প্রাইমারি স্কুল, সেখানে তাঁরা ১১২০ টাকা করে প্রাক প্রাথমিক থেকে ৫ম শ্রেণির প্রতিটি শিক্ষাথী থেকে নেয় আয়া- পিয়ন- ঝাড়ুদার এদেরকে নাকি বেতন দিতে হবে তাঁরা পরিস্কার এর কাজ করে এজন্য। সেপ্টেম্বর ২০২৬ থেকে ১২৫ টাকা করে নিচ্ছে আবারও নিচ্ছে, তাঁরা বলচে প্রজেক্ট শেষ সরকারি এটা বলে। অথচ পিটিআই সম্পুর্নভাবে সরকারি প্রাইমারি স্কুল।। আমরা অভিভাবক রা এ টাকা দিতে বাধ্য হচ্ছি। এর সমাধান চাই আমরা।

জয়দেবপুর, গাজীপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKX8KAFJ
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.০ হাজার

BRTC Tejgaon Training Institute থেকে ৩ মাসের ড্রাইভিং কোর্স নিয়েছিলাম। কোর্স শেষে Learner Licence

BRTC Tejgaon Training Institute থেকে ৩ মাসের ড্রাইভিং কোর্স নিয়েছিলাম। কোর্স শেষে Learner Licence এর পরীক্ষা দেই। পরিক্ষার আগেই BRTC এর নমিনেইটেত দালাল চক্র ৩০০০টাকা চাইল, আমি রাজি হয় নি। তাই পরিক্ষা ভালো করার পরো প্রথম বার fail আসে। আবার ২য় বার যখন দেই তখনই বুঝতে পারি যে টাকা না দিলে fail করাবে। হাতে আর সময়ও নাই। তাই বাধ্য হয়ে ৩০০০টাকা দিলাম। রাতেই SMS চলে আসছে "**** you passed the driving test******". এই হলো অবস্থা।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKMD8996
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩৬.০ হাজার

জমির নামজারি

ভূমি অফিসের বাইরে টাইপের দোকান থেকে ডকুমেন্ট অনলাইনে করার পর হার্ড কপি হাতে হাতে জমা দিতে গেলে পাশে ডেকে পূর্বাচলের 5 কাঠা নামজারি 60000 লাগবে জানালো 15 দিনের মধ্যে।পরে ২য় ব্যক্তির সাথে কানে কানে কথা বললে জানালো 45000 এর কমে সম্ভব না। অবশেষে ১ম ব্যক্তি সাথে দর কষাকষি করে 30000 ফাইনাল হলো তবে শর্ত হলো মোবাইলে ম্যাসেজ দিয়ে যেদিন হাজিরার ডেট পড়বে ঐ দিন উপস্থিত না হলে আরো 5000 দেওয়া লাগব। নামজারি হলো আবার অনলাইনে খাজনা জন্য আবেদন করলম সব ঠিক আছে কিন্তু টাকার এমাউন্ট দেখায় না আবার যোগাযোগ করলাম বলল 6000 লাগবে দিলাম তাই 30 মিনিটের মধ্য টাকার পরিমান দেখাল। আসলে সব Speed Money এর কেরামতি।

রূপগজ্ঞ ভূমি (রাজউক সার্কেল) অফিস, নারায়নগজ্ঞ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK449AQU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

সেবা গ্রহণ করেছি

আমার মোটরসাইকেলের ট্যাক্স টোকেন হারিয়ে গেছিল। নবায়ন করার জন্য গিয়েছিলাম টাঙ্গাইল brta। ওনারা বলছে ট্রাফিক অফিস থেকে, ট্রাফিক ক্লিয়ারেন্স নিতে। আমার সবকিছু ঠিক থাকলেও উনারা বলছে কাগজপত্র রেখে যান, এক সপ্তাহ সময় লাগবে। আর ১০০০ টাকা দিলে আজকে পাবেন। আমি প্রাইভেট চাকরি করি আমার ছুটি নাই সেজন্য আমি ১০০০ টাকা দিয়ে সেবা গ্রহণ করেছি

টাঙ্গাইল, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKERFYDV
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৪০০

ক্যাথেটার লাগানো

সেবা টি ছিল ক্যাথেটার লাগানো, যা সাধারণত নার্স বা ওয়ার্ড বয় বা মাশি এরাই করে থাকে। এবং এই সেবাটি পেতে বাংলাদেশের কোথাও কোনো টাকা দেওয়ার বিধান নাই, তারপর ও সেখানকার কর্তব্যরত নার্স বা ওয়ার্ড বয় এরা আমার কাছ থেকে ৪০০ টাকা দাবি করে, পরে যেহেতু সেবাটা আমাদের ইমারজেন্সি ছিল তাই পরে ৩০০ টাকা দিয়ে সেবাটা নেওয়া হয়েছে।

পাবনা, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJXVEMBK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

কোর্টের স্বাভাবিক নোটিশ প্রক্রিয়া

আমাদের একটি মামলায় সাক্ষী তদন্তকারী কর্মকর্তা। তাকে কোর্ট সাক্ষ্য দেয়ার জন্য নোটিশ পাচ্ছিল না। অথচ এটা স্বাভাবিক ভাবেই পাঠানোর কথা। পরে কেনো পাঠায়নি জিজ্ঞেস করলে, ৩০০ টাকা দাবি করে। পরে পরিশোধ করছি।

ঝালকাঠি জেলা, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRF5H5MM
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫.০ হাজার

জন্ম নিবন্ধন সংশোধন

ওইখানে সাধারণত ঘুষ ছাড়া ওরা সঠিক কাজ করে না তাই বাধ্য হয়ে ঘুষ দেওয়া লাগে ঘুষ নেয়ার জন্য বাইরে ওদের লোক থাকে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKABMB5A
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২০.০ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

প্রায় ২ সপ্তাহ অফিসে ঘুরঘুরির পর তারা দাবি করে টাকা দিলে ফাইল প্রসেস হবে। এটা জাস্ট একটা এক্সাম্পল, এভাবে প্রতিটা স্টেপে হয়রানির স্বীকার আর টাকা দিতে হয়েছে। But it's their job, they are supposed to serve civilians that's why Govt. pay them monthly from civilians tax.

বগুড়া, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJSS68SK
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২০০

গাড়ির স্মার্ট কাটের জন্য ফিংগার দেওয়া

আমি ফিঙ্গার দিতে গেলে ফিঙ্গার নিচ্ছিল না বলছিল আমার মেসেজ আসতে হবে। কিন্তু আমি মোবাইল নাম্বার চেক করে দেখি মোবাইল নম্বর ভুল।আমি বললাম নাম্বারটা চেঞ্জ করে দেন তখন তারা বলল ঠিক আছে। তবে যেহেতু আপনি চাকরি করেন সে ক্ষেত্রে আপনি দিতে পারবেন তবে ২০০ টাকা লাগবে। আমি দেখলাম বারবার যাওয়া আসা আমার পক্ষে সম্ভব না তাই আমি বাধ্য হয়ে দিয়ে থাকি।

গাইবান্ধা, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNYD6UB8
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট এর আবেদন

আমি পাসপোর্টের জন্য পাসপোর্ট অফিসে আবেদন করতে যাই। সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমার ফাইলটি দেখে বলেন, **“আপনার NID কার্ডে সমস্যা আছে।”**আমি জানতে চাই, কী ধরনের সমস্যা হয়েছে। কিন্তু তিনি সমস্যাটি পরিষ্কারভাবে ব্যাখ্যা না করে আমাকে বলেন, **“এক সপ্তাহ পরে আসবেন।”**এরপর আমি কোনো কাগজপত্র জমা না দিয়েই সেখান থেকে বাইরে চলে আসি।বাইরে আসার পর একজন দালাল/মধ্যস্থতাকারী আমাকে বলে, **“২,০০০ টাকা দিয়ে একটি স্লিপ নেন, তাহলে এখনই আপনার কাজ হয়ে যাবে।”**আমার যেহেতু জরুরি ভিত্তিতে পাসপোর্ট প্রয়োজন ছিল, তাই বাধ্য হয়ে আমি তাকে ২,০০০ টাকা দিই। এরপর একটি স্লিপ নিয়ে আবার অফিসে গিয়ে আমার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিই। তখন সেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনীয় কাগজপত্র জমা নেয়া

জামালপুর, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYNVM4F5
মন্তব্য