সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৭৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪১৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

ডাকঘর সঞ্চয় বিভাগ

চট্টগ্রাম পোষ্ট অফিসের ডাকঘর সঞ্চয় বিভাগের পোষ্টমাষ্টার সঞ্চয় এর দায়িত্তে বর্তমানে যে কর্মকর্তা আছেন তিনি আমার মেয়াদি সঞ্ছয় এর মালিক মারা যাবার পর নমিনি এর নামে করতে গেলে উনি আমার সব কাগজ পত্র ঠিক থাকার পর ও বলেছে তাকে ১৫০০০ না দিলে সে কাজ ফেলে রাখবেন সে শতকরা হিসাবে ঘুষ চায় , বলে যে মুল টাকার ৩% দিতে হবে । তাকে ১৫০০০ টাকা দেবার পর কাজ টা করে , তারপর যখন মেয়াদ পুরে তখন বলে ৫০০০ টাকা দিতে হবে মিষ্টি খাবার জন্য নাইলে চেক পাইতে দেরি হবে , আমি ৩০০০ তাকা দিছি তার পর ও সে ১০ দিন পর চেক দিছে ,পুরা টাকা ঘুষ দি না তাই, এই ঘুষ খোর টাকা ছাড়া কোন কাজ করে না !! কাজ করার আগে সরাসরি টাকার কথা বলে।আশা করি রিপোর্টা প্রকাশ করবেন ।

চট্টগ্রাম জিপিও, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTNPDBCR
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩৬.০ হাজার

জমির নামজারি

ভূমি অফিসের বাইরে টাইপের দোকান থেকে ডকুমেন্ট অনলাইনে করার পর হার্ড কপি হাতে হাতে জমা দিতে গেলে পাশে ডেকে পূর্বাচলের 5 কাঠা নামজারি 60000 লাগবে জানালো 15 দিনের মধ্যে।পরে ২য় ব্যক্তির সাথে কানে কানে কথা বললে জানালো 45000 এর কমে সম্ভব না। অবশেষে ১ম ব্যক্তি সাথে দর কষাকষি করে 30000 ফাইনাল হলো তবে শর্ত হলো মোবাইলে ম্যাসেজ দিয়ে যেদিন হাজিরার ডেট পড়বে ঐ দিন উপস্থিত না হলে আরো 5000 দেওয়া লাগব। নামজারি হলো আবার অনলাইনে খাজনা জন্য আবেদন করলম সব ঠিক আছে কিন্তু টাকার এমাউন্ট দেখায় না আবার যোগাযোগ করলাম বলল 6000 লাগবে দিলাম তাই 30 মিনিটের মধ্য টাকার পরিমান দেখাল। আসলে সব Speed Money এর কেরামতি।

রূপগজ্ঞ ভূমি (রাজউক সার্কেল) অফিস, নারায়নগজ্ঞ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK449AQU
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৩.০ হাজার

Police clearance certificate

বিদেশে পড়াশোনার উদ্দেশ্যে আমি ও আমার স্ত্রী পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করি। প্রথমে দুজনের আবেদনই বাতিল করে বলা হয়, চেয়ারম্যান সার্টিফিকেট দেওয়া হয়নি। পরে সেটি জমা দিয়ে আবার আবেদন করলে ৩–৫ দিন পর জানানো হয়, কাগজপত্রে স্বাক্ষর ও তারিখ ঠিক নেই। তৃতীয়বার সবকিছু ঠিক করে জমা দেওয়ার পর আমার স্ত্রীর আবেদন আবার বাতিল করা হয়, কারণ হিসেবে তার ঠিকানা নাকি মিল নেই। অথচ আমরা একই উপজেলার দুটি ভিন্ন গ্রামে থাকি। বাধ্য হয়ে আমি থানায় গিয়ে কারণ জানতে চাই। অনেক অজুহাতের পর ডিউটি অফিসারের সামনেই আমাকে বলা হয়, টাকা না দিলে সার্টিফিকেট দেওয়া হবে না। এদিকে আমার বিশ্ববিদ্যালয়ের সময়সীমা শেষ হয়ে যাচ্ছিল। বাধ্য হয়ে কম্পিউটার অপারেটরকে ৩,০০০ টাকা দিই।

Ashuganj, Brahmanbaria, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT46BEB8
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

পাসপোর্ট করা।

আমি ও আমার বাবার পাসপোর্ট করার জন্য পটুয়াখালী পাসপোর্ট অফিসে যাই।আবেদন ও ফি পরিশোধের পর জমা নিতে তারা অনিহা প্রকাশ করে।এরপর এক আনসার সদস্যকে বললে সে নিচতলায় সিড়িতে উঠার ডানপাশের রুমে নিয়ে ২৫০০ টাকা চায়।২৩০০ ছিল তাই দিয়ে এসেছি।আধাঘন্টার ভিতর কাজ হয়ে গিয়েছে।মজার ব্যাপার হলো সেদিন এক নারী ম্যাজিস্ট্রেট এসেছিল দুর্ণীতি দেখতে।তো সে সেইখানের কর্মকর্তাদের সাথে নিয়াই আমাদের জিজ্ঞাসা কাউকে টাকা দেয়া লাগছে কিনা! সবচেয়ে সেদিন খারাপ লাগছে এই ম্যাজিস্ট্রেট কে নিয়া।

পটুয়াখালী, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে BR5C578R
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৬.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স এর জন্য লিখিত মৌখিক ও প্রাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ করিয়ে দিবে এই মর্মে ৬০০০ টাকা দাবি করা হয়। পরিস্থিতি ঠিক এমনই ছিল। আমি টাকা দিতে ব্যর্থ হলে ফেল দেখানো হবে। অনেকেই এই পন্থায় লাইসেন্স অর্জন করে। অফিসের সকল খরচ মিলিয়ে মোট ১৬০০০ টাকা দি আমি।

নোয়াখালী, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT9X7F8C
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১২.০ হাজার

Driving license

চাকরির জন্য বাইক চালানো জরুরী ছিলো। অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য 12000 দিয়ে কাজটি করতে হয়েছে। তবে এখানে যা বুঝলাম 100 মধ্যে 70 জন টাকা দিয়ে কাজ করেছে...

Pirojpur, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRY9RFC2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

ইউনিয়ন পরিষদ

আমি জম্ন নিবন্ধন আনতে গেসিলাম। মাইজগাঁও ইউনিয়ন পরিষদ, ফেঞ্চুগঞ্জ এর। সেখানে ৫০০ টাকা তারা দাবি করে। কোনো রিসিট দেই নি। আমি দিতে বাধ্য হই।

সিলেট, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে SYSF733C
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০ হাজার

পরিবেশ অধিদপ্তর (Department of Environment)

ডি-ক্যাটাগরির কারখানা হওয়ায় প্রতিবছর পরিবেশগত ছাড়পত্র নবায়ন করতে হয়। সরকারি চালান ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও সংশ্লিষ্ট পরিদর্শক নির্দিষ্ট তারিখে দেখা করতে বলে **প্রায় ২৫,০০০/- টাকা খামে করে দিতে বলেন**। টাকা না দিলে অনলাইনে বিভিন্ন আপত্তি/Show Cause দেওয়া হয় এবং কাগজপত্র পুনরায় জমা দেওয়ার পরও টাকা প্রদান না করা পর্যন্ত ছাড়পত্র ইস্যু করা হয় না। সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, এ টাকা অফিসের বিভিন্ন পর্যায়ে দিতে হয়। এছাড়া বছরে দুইবার পরিবেশ অধিদপ্তরের ল্যাবের জন্য পানি নমুনা সংগ্রহের সময় সংশ্লিষ্ট টেকনিশিয়ান ** ১৫,০০০/- টাকা দাবি করেন**। টাকা না দিলে রিপোর্ট অনুকূলে দেওয়া হবে না এবং টাকা দিলে ভালো রিপোর্ট দেওয়া হবে। সকল টাকা পরিশোধ করেই ছাড়পত্র নিয়েছি । একটি পাওয়ার অপেক্ষায় আছি

আগারগাও, ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKYQ6LYB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

আচমিতা ইউনিয়ন ওয়ারিশান সর্টিফিকেট

আচমিতা ইউনিয়ন ওয়ারিশান সর্টিফিকেট তুলতে গেলে উক্ত টাকা দাবি করা হয়।চেয়ারম্যান,অপারেটর,ম্যাম্বার জড়িত আছে

আচমিতা ইউনিয়ন ,কটিয়াদী,কিশোরগঞ্জ।, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKE8YSMV
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৯.১ হাজার

পাসপোর্ট

করতে গেছি, আমার সকল কাগজ পত্র রেডি করে নিয়ে গেছি ব্যংক ডাব করে গেছি , কিন্তু আমার কাগজ জমা দিতে গেছি তখন আমাকে বলতেছে যে আপনার কাগজে ভুল আছে, আমি বললাম কি ভুল আছে বলেন। বলল আপনার পেশা কি বললাম আমি স্টুডেন্ট, তাইলে পাসপোর্ট অন্য পেশা দেওয়া, এটা হবে না আমি বললাম হবে না কেন আমি যাবো বিদেশ এখানে পেশাই কি সমস্যা করলো, বলল এত কথা বলার টাইম নাই ঠিক করে আনেনে। পরে বাইরে গেলাম দেখা দালাল পিছে পিছে গুরতেছে আর বলতেছে কি সমস্যা ভাই, আমি বললাম ভাই সব ঠিক আছে শুধু পেশার জন্য বের করে দিলো, পরে দালাল বলল লাভ নাই কোন লোক ধরে আরছেন আমি বললাম না তো, লোক কেন ধরবো ওই বলল লোক না ধরলে করতে পারবেন না অরা কোন না কোন সমস্যা ধরবোই, তারপর দালাল কে টাকা দিলাম এর পরে কাগজে কি জানি লিখে দিলো এর পর সাথে সাথে জমা নি

জামালপুর, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYXW75CU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

থানায় জিডি করতে গিয়ে ঘুষ দিতে হয়েছে

আমার একটা বোন বিপদে পড়ে গেছে আমি তাকে বাঁচাতে থানায় জিডি করতে যাই আর আমার বিপদের কথা শুনে বলে তোমার বোনকে উদ্ধার করে দেবো ৫০০০ টাকা লাগবে পরে আমি অনেক রিকুয়েস্ট করে বলি কোনভাবেই মানে না অবশেষে বাধ্য হয়ে পনেরশো টাকা দেই তারপর আমার বোনকে উদ্ধার করে দেয়

পাটগ্রাম থানায়, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে RN9CRNBY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

ময়মনসিংহের হালুয়াঘাট থানায় টাকা ছাড়া পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া যায় না আগে পুলিশ ক্লিয়ারেন্স করতে সরকারি ফি ছিল মাত্র ৫০০ টাকা এটা বাড়িয়ে এখন করা হয়েছে ১৫০০ টাকা শুধু সরকারি ফি আচ্ছা এ প্রযন্ত শেষ হলেও ঠিক ছিল। সকল কাগজ পত্র অনলাইনে আপলোড করে অনলাইন ফি জমা দিয়ে নিশ্চিন্তায় ছিলাম কিন্তু থানার অফিসার ফোন দিয়ে দেখা করার কথা বলে টাকা দাবি করে। আর এখানে টাকা না দিলে ফাইল রিজেক্ট হওয়ার ভয় থাকে। তাই বাধ্য হয়ে আমার টাকা দেওয়া লাগছে।

হালুয়াঘাট, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MY9GXVSB
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০

চিকিৎসা

চট্টগ্রাম মেডিকেলে ভায়া টেস্টের জন্য প্রতি টা রোগী থেকে ৫০ টাকা করে নেওয়া হয় কোনো রিসিট ছাড়া। এবং বলা এ টাকা টেস্টের মেডিসিনের জন্য।

চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTHB9RJC
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৩০০

রোগী ভর্তি প্রতিজনে ৫ টাকা বেশী। আয়া এবং ট্রলিবয়দের ২০০/৩০০ টাকা চাঁদা বাজি রোগী আনা নেওয়ায়।

আমার চাচা কে নিয়ে কুমিল্লা সরকারি হাসপাতালে গিয়েছিলাম। সেখানে রোগী ভর্তির টিকিটের মূল্য সরকারি নির্ধারিত টাকা থেকে ৫ টাকা বেশী নেওয়া হয় সবার কাছ থেকে আমাকেও বাধ্য হয়ে দিতে হয়েছে । ওখানের আয়া, ট্রলিবয় রা ২০০/৩০০ টাকার বিনিময়ে রোগী বেডে নিয়ে যায়। টাকা দিতে না চাইলে গালাগালি এমনকি রোগী মেরে ফেলারও হুমকি দেয়। তাদের সিন্ডিকেট এত বড়ো যে কতৃপক্ষ কে জানানোর পরও আশানুরূপ কোনো ফল আজ পর্যন্ত পেলাম না। বরং কেউ প্রতিবাদ করলে হাসপাতালে যারা তাদের দলের সদস্য তাদের ডেকে এনে ভুক্তভোগী কে হেনস্তা করা হয়। চিকিৎসার মান অনেক খারাপ। নার্সরা গুরুত্ব দিয়ে রোগীর সেবা পর্যালেচনা করে না। রোগীর অভিভাবকদের সাথে দুব্যবহার করে অনেক। আপনারা তদন্ত করে দেখতে পারেন। সিন্ডিকেটে যুক্ত আয়া এবং ট্রলিবয়ের ২ টা ছবি আছে।

কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTCHU62X
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

নির্বাচন অফিস

ঢাকা দিয়ে জন্ম নিবন্ধন করা তাই এই দপ্তরে জাতীয় পরিচয়পত্র/এনআইডি কার্ড করা যাবে না। পরবর্তীতে 5000/- ঘুষ চাওয়ায় তাহা পরিশোধ করে জাতীয় পরিচয়পত্র/এনআইডি কার্ড করা করতে হয়েছে।

পাথরঘাটা পৌরসভা, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRFECBPY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

Pension file transfer

My father (govt. service holder),died , so i go to feni police line to transfer my fathers pension book to my mothers name . For this reason Feni SP office docs receiver demand above mention amount ,i paid 3000 taka for this reason .

feni, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT7XRKRU
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪০০

ভূমিকর পরিষদের জন্য অফিস থেকে অ্যাপ্রুভাল করে দেওয়ার প্রসঙ্গে

ভূমি উন্নয়ন কর পরিষদের জন্য অনলাইনে প্রোফাইল তৈরি করে সাবমিট করার পরে ফরিদগঞ্জ কড়ইতলী ভূমি অফিসে গিয়ে বলেছি অনলাইন রিকুয়েস্টটা এপ্রুভাল করে দেওয়ার জন্য এই অ্যাপল করে দেওয়ার জন্যই ভূমি অফিসের কর্মচারী ৪০০ টাকা দাবি করে অ্যাপ্রুবল হওয়াটা জরুরী যে কারণে বাধ্য হয়ে ৪০০ টাকা ঘুষ দিতে হয়েছে যে অ্যাপ্রুবাল টা বিনা করেছে করে দেওয়ার কথা ছিল কিন্তু উনারা ৪০০ টাকা ঘুষ নিয়েছে আমার কাছ থেকে

Chandpur, Foridgonj, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTVAXZGB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

পরিবেশ অধিদপ্তর, ল্যাব টেস্টের রিপোর্ট

আমাদের ফ্যাক্টরির ETP পানির নমুনা পরীক্ষার জন্য পরিবেশ অধিদপ্তরের ঢাকা ল্যাবরেটরির এক কর্মকর্তা ৫০,০০০ টাকা ঘুষ দাবি করেন। দাবিকৃত টাকা পরিশোধ করার পরও পরীক্ষার রিপোর্ট নেগেটিভ দেওয়া হয় এবং টাকা গ্রহণকারী কর্মকর্তা পরবর্তীতে কোনো দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান। পুনঃপরীক্ষার জন্য আবার আবেদন করেছি। আবার হয়ত কোনো কর্মকর্তাকে টাকা দিতে হবে।

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKHTVXJP
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

পাসপোর্ট

ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে পাসপোর্ট ফিঙ্গার জমা দেওয়ার পর আমার যখন পাসপোর্ট ফাইলটি পুলিশের হাতে এসে পৌঁছায় তখন ওই পুলিশ আমাকে ফোন দিয়ে টাকা দাবি করে আমি তা পরিশোধ করি তারপর আমাকে পাসপোর্ট দেয় অন্যতায় পাসপোর্ট দেয় না

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTNDUU8R
মন্তব্য