সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৬৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪১০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

জমি রেজিস্ট্রেশন করা

এই যে ভূমি অফিস তারা টাকা ছাড়া কোন কথা বলে না তারা জীবনেও ডাইরেক্ট টাকা খায় না দালালের হাত ধরে যাবেন আপনার যত সমস্যা সব সমাধান হবে যদি আপনি ডাইরেক যান দিনের পর দিন বছরের পর বছর আপনাকে ঘুরতে হবে যদি দালাল ধরে যান অল্প দিনের মধ্যে সব কাজ হয়ে যাবে এরা এমন একটা জাতি যে ঘুষ ছাড়া কোন কিছু বোঝেনা প্রত্যেকটা ভূমি অফিস সবগুলো একই রকম

আদমদীঘি, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJXW8XG7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০০

থানায় জিডি করতে গিয়ে ঘুষ

আমার মোটর সাইকেলের কাগজ স্মার্ট কার্ড হারিয়ে গেলে থানায় জিডি করতে গেলে ঘুষ চায় আমার বাধ্য হয়ে দিতে হয়

খুলনা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHNK73U5
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

খারিজ করার জন্য

আমার এক ভাইয়ের জমি খারিজ করার জন্য গিয়েছিলাম। ইউনিয়ন ভূমি অফিসে কাগজ জমা দিলে নায়েব সাহেব বলেন ১০০০ টাকা দিতে হবে। আমি সঙ্গে সঙ্গে সেই এক হাজার টাকা পরিশোধ করি। তারপরও তিনি আমার কাগজপত্র জমা নেই। বলেন যে একদিন পরে সেগুলো কাগজ ফেরত নিয়ে যেত। আমি পরের দিন অজুহাত দেখিয়ে উনি আমাকে বলে যে কাজ হবে না আরো টাকা লাগবে। অথবা দালাল ধরে কাজটা করে নিতে।

বগুড়া, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJFZ56ZA
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬০.০ হাজার

নামজারি

আমি একজন মালেশিয়া প্রবাসী আজ থেকে প্রায় ৫ বছর আগে ঘটে যাওয়া এবং বর্তমানে চলমান রয়েছে, আমি আমার বাবা আমার বড় ভাই সবাই বিষয়টি আবগত আছি আমাদের একটি ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা যেটার নামজারি রেকর্ড হয়েছে অন্য ব্যাক্তির নামে সেই রেকর্ডটি পরিবর্তনের জন্য অনেকবার আবেদন করেছি ইউনিয়ন ভূমি অফিস এবং উপজেলা ভূমি অফিসে কিন্তু ওনারা আমাদের জমির কাগজপএ এবং সরজমিনে জায়গা পরিদর্শন করার পর বলে আপনাদের সব ঠিক আবার অন্যান্য অজুহাত দিয়ে আমাদের রেকর্ড টি সম্পন্ন করছেনা এবং তারপর অর্থ দাবি করে এবং আমরা কিছু অর্থ দেই কিন্তু পরে তারা বলে এই জমি দাম কোটি টাকার উপরে সামান্য টাকায় হবে না এক লাখ টাকা দিতে হবে আমরা দিতে অস্বীকৃতি জানাই , পরে আমার পর্যায়ক্রমে অনেক টাকা খরচ করেছি কিন্তু আজও কাজ সম্পন্ন হয়নি।

ভরতখালী, সাঘাটা,গাইবান্ধা।, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNCUCMF8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

ভোটার আইডি কার্ড

আজকে আইডি কার্ড করে দিব। টাকা লাগবে ১০০০ আর আমার খুব তারাতরি দরকার ছিল।

পটুয়াখালি, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে BR2X3H8E
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

সমাজসেবার টাকা উত্তোলন

আমাদের ক্যান্সার রোগীর টাকা সমাজসেবা থেকে সোনালী ব্যাংক সাকায় আসে,,কিন্তু সেই টাকা উটাতে গেলে ম্যানেজার আর তার পিয়ন বলে সরকারি কি কাজে নাকি টাকা কেটে রক্ত হয়,পরে পিয়ন টাকা তুলে গোপন কক্ষে ডেকে নিয়ে 3500 টাকা দাবি করে আর আমি জড়াজড়ি করে3200 টাকা দেই,,,

নারায়ণগঞ্জ,আড়াইহাজার, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK6HJTHY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০০

মৃত্যু সনদ

আমার একটি কাজের জন্য আমার মায়ের মৃত্যু সনদ দরকার ছিলো। আমি ইউনিয়ন পরিষদে যোগাযোগ করি তারা বিভিন্ন প্রসেস ও বিভিন্ন ডকুমেন্ট দেখাতে বলে যা অনেকটা লম্বা সময়ের দরকার। তাই আমি একজন গ্রাম পুলিশের কাছে বিষয়টি জানাই। সে আমাকে জানায় যে, কাজটি আমি ২ দিনের মধ্যে করে দিতে পারবো কিন্তু আমাকে ৬০০ টাকা দিতে হবে। সে বিভিন্ন ক্ষাতে টাকা দেয়া লাগে বিষয়টি আমাকে জানায়। আমি উপায় না পেয়ে তার কথায় রাজী হই। পরের দিন বিকালে আমাকে "মৃত্যু সনদ" দেয় তখন আমি তাকে ৩০০ টাকা দেই আর বলি এখন টাকা নেই পরে দেবো। তারপর আমি আর কোন টাকা তাকে দেইনি কিন্তু আমার সাথে দেখা হলেই সে বাকি ঘুষের টাকা চাচ্ছে। একটা "মৃত্যু সনদ" ইউনিয়ন পরিষদ থেকে নিতে গেলে সর্বোচ্চ ৫০/১০০ টাকা লাগে। আমি তাকে ৩০০ টাকা দিয়েছি তার পরেও আমার কাছে

৩নং লালুয়া ইউনিয়ন, কলাপাড়া, পটুয়াখালী।, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে BR4H3JZM
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.৫ হাজার

১৫০০

গাড়ির সবকিছু ঠিক ছিল। দাঁড়া করিয়ে বলে স্পিড জরে গেছি বলে। পনেরশো টাকা দেনা ৫০০০ টাকার মামলা দিবো

রংপুর, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNBEPXEN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০০ লাখ

চাকরির কথা বলে জালিয়াতি করে ঘোষ নেওয়া হয়েছে আমার কাছে থেকে

আমাকে প্রতারণা করে চাকরি দেওয়ার নামে আমার কাছ থেকে ৬ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে

মিরপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKW6BDL7
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৩০.০০ লাখ

মাল আমদানি

ইন্ডিয়া থেকে মাল আমদানি করার জন্য প্রতি কেজি ক্যাপসিকাম ও বীটরুট সবজি সাফটায় আনার জন্য ৩.৫ টাকা করে কাস্টম অফিসারদের দিতে হচ্ছে। না দিলে বর্ডারে গাড়ি আটকায়ে দিচ্ছে। বাধ্য হয়ে প্রতিদিন সি এন্ড এফ এর মাধ্যমে পরিশোধ করতে হচ্ছে এখনো। আমার প্রতি সপ্তাহে ১০ থেকে ১২ গাড়ি মাল হয়। গড়ে প্রতি সপ্তাহে ১২০০০০ কেজি মাল আমদানি করি ইন্ডিয়া থেকে। প্রতি সপ্তাহে ৪,২০,০০০/-থেকে ৫,০০,০০০/- পযন্ত কাস্টমস কে ঘুষ দেওয়া লাগে

ভোমরা, সাতক্ষীরা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHXC4RP7
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

জমি সংক্রান্ত

আমাদের বাড়ির পাশের জমির মালিক আমাদের সহ সরকারকে বাদি করে একটি মামালা করে খুলনা জোনাল অফিসে ওখানে আমার আব্বু গেলে কাছে বলা হয়েছে যে যদি সঠিক টাকা না দেওয়া হয় ২৫ হাজার টাকা না দেওয়া হয় তাহলে আমাদের জায়গা থেকে কিছু অংশ উলটপালট করে দেওয়া হবে ফলে আমার আব্বু ভয়ে ওদেরকে পঁচিশ হাজার টাকা দিয়ে দেয়।

বাগেরহাট, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHUU6HNT
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

ই নামজারী

মা তার মেয়েকে দান পত্র দলীল দিয়ে ছিলো, ১৯৮৪ সনে, কিন্তু বর্তমান রেকর্ড তার মায়ের নামে হয়েছে, মেয়ের নামে নামজারী করতে যাওয়ার পরে তসিলদার প্রশ্ন করলো তখন রেকর্ড আপমার নামে নিলেন না কেনো, এখন ১৫০০০/- পনের হাজার লাগবে। মেয়ের উত্তর ছিলো আমার বয়স তখন ১০ বছর ছিলো।

হাতিয়া, নোয়াখালী, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTBYDPWG
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

মিউটেশন

আমি ভূমি অফিসে যাই নামজারি করার জন্য ১০ হাজার টাকা দাবি করে তারপর আমি আট হাজার টাকা দিতে হয়েছে

ময়মনসিংহ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MY2PPTL9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০০

সরকারি চাকরির জন্য মেডিকেল সনদ

মিষ্টি খাওয়ার জন্য সবার কাছ থেকেই এই টাকা চাওয়া হয়।

বরগুনা সিভিল সার্জন অফিস, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে BRZ7Q93P
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

জমির নামজারী

যখন নামজারী করতে যাই তখন তসিলদারের এক সহকারী ১০০০ টাকা দাবি করে।টসকা ছাড়া খসড়া খতিয়ান করবে না।

রাজাপুর, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে BRS6VMGQ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

খারিজ

জমি খারিজ এর জন্য টাকা লাগে ১২০০/- কিন্তু আমাকে দিতে হয়েছে ২৫০০০/-

যোশর ইউনিয়ন শিবপুর উপজেলায় নরসিংদী, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKTZ9U4T
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২.০ হাজার

মোটরসাইকেলের মামলা

আমি একটি গ্রাম এলাকার মধ্যে মোটরসাইকেল চালাচ্ছিলাম। যেহেতু গ্রাম এলাকা আমার কাছে মোটরসাইকেলের কাগজ ছিল না। পুলিশ কাগজ চাইলে সাথে সাথে কাগজ দেখাতে না পারায় সে মামলা দিতে চাইলো। অন্যথায় ২০০০ টাকা দিতে হবে। কি আর করার মামলা থেকে। বাঁচতে ২০০০ টাকা দেওয়া হয়েছিল।

শাখারিয়া, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে BRRCF5JD
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১

ট্রেড লাইসেন্স করা

ব্যাবসার জন্য ট্রেড লাইসেন্স করতে আমার কাছে ৭০০০ টাকা এক্সটা দাবি করে। পরে ৫০০০ টাকা এক্সটা দিয়ে আমার ট্রেড লাইসেন্স করতে হয়

ফরিদপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK4STNKU
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০০

ভুমি রাজস্ব কর প্রদান

অনলাইনে ভুমি রাজস্ব প্রদান করা যাচ্ছিল না। তাই সরাসরি ভুমি অফিসে গেলে প্রথমে বলে এখন করা যাবে না, পরবর্তীতে ৫০০ টাকার বিনিময়ে অনলাইনে পেমেন্ট অপশন খুলে দেয়ার কথা বলে। পরবর্তীতে টাকা দেয়ার পরে অনলাইনে পেমেন্ট অপশন চালু করে দেয় এবং রাজস্ব পরিশোধ করি।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKC4KKZX
মন্তব্য