সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪২৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

ভূমি খারিজ

ভূমি খারিজ করার উদ্দেশ্যে গেলে তারা টাকা ছাড়া কাজ করতে অপারগতা দেখিয়েছে।অনেকদিন ফাইল আটকে রেখে ছিল।তারপর ঘুষ দিতে বাধ্য হয়েছি

ঘুষ দিয়েছি
গাইবান্ধা ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RNYVEW4V
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

একটি মিথ্যা মামলায়

এই থানায় আমার ভাই বোনের নামে একটা মিথ্যা মামলা হয়েছিল।মামলার রিপোর্ট ও ছিল পজেটিব।কিন্তু এই থানার অসি।আমাদের কে টাকার জন্য খবর দেয়,এবং বলে কি যে টাকা নিয়ে আসলে মামলা টি একেবারে শেষ করে দিবে। তারপর আমরা গেলাম। বলে কি উপর মহলে টাকা দিতে হবে। আমরা বললাম কত টাকা লাগবে? তিনি বললেন প্রায় ৪/৫ লাখ তো লাগব। আরও অনেক কাকুতিমিনতির পর আমাদের কাছে ৩ লাখ টাকা দাবি করেছে। কিন্তু আমরা বললাম যে স্যার আপনারাও তো জানেন যে,এট একটা মিথ্যা মামলা দেওয়া হয়। তাহলে এতো টাকা লাগবে কেন? অবশেষে আড়াই লাখ টাকা দিতে হয়েছে এবং আরও আনুসংগিক ভাবে প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে।এবিষয়ে উকলসহ প্রায় ৫ লাখ টাকার মতো খরচ হয়েছে।অথচ ওরাও জানে যে এটা একটা মিথ্যা মামলা

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম পেকুয়া থানা ৳৩.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ CTHN5ADC
মন্তব্য
ভূমি অফিস

মিসকেস

জমির bars সংশোধন করতে যেয়ে সব থেকে বেশি হয়রানি হয় তদন্ত রিপোর্ট করার সময়।জমি আমার দখলে, দলিল আমার,আদালতের রায় থাকার পরেও তদন্ত করে ভূমি অফিসের সার্ভেয়ার। টাকা ছাড়া রিপোর্ট জমা দেয়া হয় না।৬০০০টাকা রিপোর্ট করাই। জানুয়ারি মাস ২০২৬ঘুষের টাকা দেই।সাভার ভূমি অফিসে প্রচুর হয়রানি করে। টাকা না দিলে শুধু গুড়াবে বিভিন্ন ওজুহাত দেখাবে। যাতে আপনি নিজেই বলবেন কত টাকা লাগবে।

ঘুষ দিয়েছি
সাভার ৳৬.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ ১০ DKC898GA
মন্তব্য
ভূমি অফিস

অর্পিত সম্পত্তি অবমুক্ত ফাইল আটকে রাখা

আমি যখন আবেদন করি আবেদনটি তারা মাসের পর মাস ঝুলিয়ে রাখে যখন সার্ভের সাহেব কে বললাম আপনি আমার রিপোর্ট দিচ্ছেন না কেন উনি বললেন স্যারের নিষেধ আছে এরপরে ওই অফিসের একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী দ্বারা আমার কাছে টাকা চাওয়া হয় ৩০ হাজার পরে তার রিপোর্ট নিতে বাধ্য হয়েছে টাকা আমাকে দিতে হয়।

ঘুষ দিয়েছি
শাহজাদপুর সিরাজগঞ্জ ৳৭০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJ27Y5TH
মন্তব্য
সরকারি হাসপাতাল

রক্তের ক্রস ম্যাচিং

আমার একজন রোগীর জন্য ইমারজেন্সি এ পজেটিভ ব্লাড এর প্রয়োজন। তিন ইউনিট ব্লাড এর প্রয়োজন ছিল।যখন আমি ব্লাড ব্যাংকে যাই। আমার ইমারজেন্সি খুব দরকার। বললাম ভাই আমার ব্লাডটা খুবই ইমারজেন্সি দরকার। উনারা বলল ক্রস মেশিনের জন্য দেড় ঘন্টা সময় লাগবে। আর একশত টাকা দিলে দুই মিনিট লাগবে। তারপর ১০০ টাকা দিয়ে দুই মিনিটে করে নিয়ে আসলাম কি করার বলেন। এই হচ্ছে বাংলাদেশ।

ঘুষ দিয়েছি
ময়মনসিংহ ৳১০০
২ সেপ্টেম্বর ২০২৬ MYDLMRZN
মন্তব্য
ভূমি অফিস

জায়গা নামজারি

আমার পৈতৃক সম্পত্তির আমার নামে নামজারি করলে উনারা ১৫০০০ টাকা দাবি করেন অথচ অনলাইনে নাম জারি খরচ দেখাচ্ছে মাত্র ১১৭০৳ টাকা।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳১৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTCMT9HN
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ঢাকা ওয়াসার পানির গাড়ি

ঢাকা ওয়াসার পানির গাড়ি ফোন দিলে মাঝে মাঝে পানি নিয়ে আসে কিন্তু পানি নামানোর আগে চলে দর কষাকষি নূন্যতম অতিরিক্ত ৫০০ টাকার নিচে পানি নামায় না,

ঘুষ দিয়েছি
বাসাবো ৳৭০০
২ সেপ্টেম্বর ২০২৬ DKF52QZ6
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

দলিলের আয় করে টাকা নিয়েছে আয়কর সার্টিফিকেট নাকি দিতে হয় এজন্য সে আমার কাছ থেকে তিনটায় করার জন্য

যেহেতু আমাকে দলিলটা করতে হবে সেজন্য আমি নয় হাজার টাকা তাদের জরিমানা দিয়েছি। এটা ছাড়া কি হতো না এটা ছাড়া কি সম্ভব ছিল না।

ঘুষ দিয়েছি
গাজীপুর ৳৯.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKC5ZQFR
মন্তব্য
সরকারি হাসপাতাল

দাঁতের চিকিৎসা

চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টালে দাঁতের চিকিৎসা নিতে গিয়ে সিরিয়াল দিয়েছে ২০ দিন পর। পরে ডেট এগিয়ে দিতে বলায় এগিয়ে দিয়ে টাকা দাবি করে। ২০ টাকা দিলে নেয়নি, পরে ৫০ টাকা দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳১০০
২ সেপ্টেম্বর ২০২৬ CTRKA637
মন্তব্য