সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৭৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪১৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১৮.০ হাজার

ই-নামজারী

ভুমি নামজারি করার জন্য প্রথমে নিজে নিজে আবেদন করলে তা ভুমি অফিস থেকে প্রত্যাখ্যান করে। তাদের বক্তব্য হচ্ছে তাদের মাধ্যমে আবেদন করলে কোন ভুল হবে না। ভুল হলেও এটার দায়ভার ওদের। পরবর্তীতে ঘুষের টাকা সহ ফি প্রদান করতে হয়।

নাঙ্গলকোট, কুমিল্লা।, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT6PF28H
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

ট্রান্সফার/ম্যানেজার নিয়োগ

জনতা ব্যাংকে নিয়োগের সময় দূরবর্তী স্থানে পোস্টিং দেওয়া হয় এবং আপনি নিকটবর্তী স্থানে আসতে চাইলে কর্মচারীদের কাছে ৫০০০০-১৫০০০০ টাকা পর্যন্ত ঘুষ চাওয়া হয় হেড অফিস থেকে। তাছাড়া বেশিরভাগ ব্যবস্থাপক নিয়োগ যোগ্যতার ভিত্তিতে না হয়ে টাকার লেনদেনের মাধ্যমে হয়। সবচেয়ে দুঃখের বিষয় কর্মচারীরা তাদের নিজেদের জন্য মটরসাইকেল ও হাউজবিল্ডিং লোন নিতে চাইলে লোন পাশের জন্য হেড অফিস থেকে ঘুষ চাওয়া হয়।

সারা দেশ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK4ESEXZ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন

ডকুমেন্টস যাচাই করে বলা হলো এগুলো ভেরিফাই করা নাই,পরবর্তীতে পার্সপোট অফিসের দারোয়ান এর মাধ্যমে দেওয়া হলে কাজ হয়ে যায়, যেখানে আর কোন ভেরিফাই দরকার হয় নাই। দারোয়ান কতৃক ১৫০০ টাকাই ভেরিফাই,হায়রে বাংলাদেশ।

বগুড়া, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJT8M7QP
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২০.০০ লাখ

বেসরকারি এমপি স্কুল কলেজ ৩য় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ

এ ধরনের নিয়োগের ক্ষেত্রে, বিদ্যালয় বা কলেজ কমিটি স্থানীয় রাজনৈতিক ও এমপি সহায়তায় শিক্ষা অফিসের কর্মকর্তাদের লিয়াজো করে নিয়োগ দিয়ে থাকেন। আমার উপজেলায় আমার মত প্রায় ২০-৩০ জনের কাছে প্রত্যেকের সাথে ২০ থেকে ২২ লাখ টাকা করে ঘুষ নিয়ে আয়া,পিয়ন ল্যবএসিস্টেন্ট নাইট গার্ড নিয়োগ দেয়া হয়। আমি একজন ল্যাব এসিসট্যান্ট হিসেবে ২০০০০০০ ২০ লক্ষ টাকা দিয়ে চাকরি করছি। আমার বেতন মাত্র ১৩ হাজার টাকা। জানিনা এই ২০ লক্ষ টাকা কবে খুলতে পারবো।

সিরাজগঞ্জ, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJ7P735E
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৪০.০ হাজার

আইজিএম সংশোধন

কাস্টমস মেনিফিস্ট জমা দেওয়ার পরে সেখানে ইম্পোটারের এলসি সংক্রান্ত ইস্যু থাকায় তা সংশোধন এর প্রয়োজন পড়ে। এমতাবস্থায় আমরা যখন সংশ্লিষ্ট আমদানি শাখায় যোগাযোগ করি প্রথমে তারা নানাভাবে ডকুমেন্টসের জন্য হয়রানি করে।তারপর সব ডকুমেন্টস সঠিক থাকার পরেও তারা সময়ের অপচয় করে যার জন্য আমদানিকারকের শিপিং বিল এবং পোট বিল বাড়তে থাকে এর থেকে দ্রুত মুক্তির আশায় আমদানিকারক উনাদের সাথে কন্ট্রাক্ট করতে বাধ্য হয় যার ফলস্বরূপ ৪০ হাজার টাকা নগদ ঘুষ দিতে হয়েছে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CT597P62
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

To apply for the first time.

The story back in 2015, I prepared my application, bank payment slip and each and everything to submit at passport office customer dex. However, the person should present there during office time but I never seen a single time. I visited there everyday morning and returned afternoon. It was day 3, two police man noticed me that, everyday I am coming and going back without any solution. He, offered me like this way, "what everybody do, you do so". Fist time i didn't understand, then he make it clear that, pay some extra money I will do it for you. I denied and left, then on day 4 the dex person I meet and he said your document are correct but we cannot accept it for unknown reason.then Police

Jashore, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KH2NVT9U
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৬.০ হাজার

New License Registration

For new license the person who is taking the finger and image had taken 100 taka per person otherwise nobody can pass the exam. The examination was open book, the instructor has told us the answer and we wrote them. For the car test they asked to pay more 300 taka for driving and for final license i have to pay more 6000 taka.

Meherpur, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KH6CZTHZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

চাকুরির ভেরিফিকেইশনের সময় ঘুষ দাবি

২০২৪ সালে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে আমার চাকুরি হয়। চাকুরির ভেরিফিকেইশন আসে রামগতি থানায়। তৎকালীন এই থানার এস.আই আমাকে ফোন দেয় থানায় যাওয়ার জন্য। আমি গেলে আমাকে ২০০০ টাকা দিতে বলে। এটা ২০২৪ সালের ৮ ২০ আগষ্টের ঘটনা। আমি ১০০০ টাকা দিতে বললে ওনি বলে এত কম টাকায় হবে না। পরে আমি ২০০০ টাকা দেই।

লক্ষীপুর জেলার রামগতি উপজেলার রামগতি থানার ২০২৪ সালে, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTDF4CQX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০০ লাখ

সরকারি অফিস অডিট

সামাজিক নিরাপত্তা অডিট অধিদপ্তর থেকে ২০২৩-২৪ অর্থ বছরে প্রকল্পের ব্যয় সংক্রান্ত অডিট কার্যক্রমে এসে প্রকল্প পরিচালকের কাছে প্রথমে ৫৩ লক্ষ টাকা ঘুষ দাবী করে। তাতে প্রকল্প পরিচালক কোনভাবে সায় দেয়নি। পরে অডিট টিম দাখিলকৃত বিল ভাওচার ও প্রকল্প সরেজমিনে অত্যন্ত সূক্ষভাবে যাচাইবাছাই করে। পরবর্তীতে নিয়মতান্ত্রিক নানাবিধ ব্যতয় দেখিয়ে আইন-ধারা অজুহাত দিয়ে ৫০ টির বেশি আপত্তি উত্থাপন করে। নিরুপায় হয়ে ডিপিএস ভেংগে ও ঠিকাদারের সহযোগিতা নিয়ে শেষ পর্যন্ত ৩০ লক্ষ টাকা ঘুষ দিয়ে মানসিক যন্ত্রনা থেকে মুক্তি পাই।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKGEMS5F
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৪.০ হাজার

এমারজেন্সি চিকিৎসা

আমি রংপুর সুপার মার্কেটের সামনে মোটরসাইকেলেএক্সিডেন্ট করি ডান পা কেটে যায়। পরে রংপুর মেডিকেলে এমার্জেন্সিতে নেওয়া হলে চিকিৎসকরা ১ ঘন্টা বসিয়ে রাখে।বলে সেলাই সুতা নাই সেটা আমার নিজেকে কিনে নিতে হয়েছে। এন্টিবায়োটিক সহ যাবতীয় ঔষধ লিখে দিয়েছে এবং সেটা নাকি দিবে পরের দিন।অসুধ,ইঞ্জেকশন সব আমি কিনে নেই এবং হাসপাতাল থেকে চলে আসি।

রংপুর, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNUHX5XA
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পার্সপোর্ট অফিস কর্তৃপক্ষ অফিস লোকজন কর্তৃক সেবা পাইনি।

চান্দিনা, পুলিশ কর্তৃক আমার কাছ থেকে 500 টাকা দিয়েছে এবং দুইবার আমাকে যেতে হয়েছে। পার্সপোট অফিস অযথা ভূল ধরিয়ে দিয়ে আমাকে হয়রানি করছে। 1000 টাকা দেওয়াতে সব সমস্যা শেষ। করেছে। অথ্যাৎ অতিরিক্ত ছাড়া আমি পার্সপোট করতে পারিনি।

কুমিল্লা পার্সপোট অফিস, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTBKCYH4
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

মিস কেস ফরওয়ার্ডিং এর জন্য।

মিস কেস নথি ভোলায় ফরওয়ার্ডিং এর জন্য টাকা নেওয়া হয়।যদিও সেটা সম্পূর্ণ সরকারি খরচে যাওয়ার কথা।

BHOLA, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRZS9UF9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩২.০ হাজার

পেনশন উত্তোলন

পেনশন এর টাকা তুলতে গেলে সংশ্লিষ্ট সরকারি অফিস মোট টাকার ২% হারে দাবি করে। পরে ২০০০০ টাকায় কাজটি করে দেয়।

বালিয়াডাঙ্গি, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNXZSQK7
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳২০.০০ লাখ

গামেন্টস অডিট পারপাস

এটি একটি কোম্পানি গামেন্টস সেক্টর এক্সসরিজ অডিট জন্য এই ২০ লক্ষ টাকা ঢাকা উওরা কাস্টমস এক অফিসার দাবী করে এবং এটা কোম্পানি থেকে পরিশোধ করা হয় টাকা না দিলে অডিট পাস করতে চায় না

ঢাকা উওরা কাস্টমস অফিস সেক্টর ১৩, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKUCHCQ2
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

ট্যাক্স দিতে গিয়ে হয়রানি, একাউন্ট খুলতে বেশী টাকা (৫০০) দিতে বাধ্য হয়েছি

আমি আমার সমস্ত জমি জমার ট্যাক্স ক্জমা করার জন্য হোল্ডিং খুলতে গিয়েছিলাম, হয়রানি ও অবজ্ঞা, শেষমেশ আমাকে বাধ্য করে ১০০০ টাকা রশিদ ছাড়া, ও একাউন্ট খুলতে ৫০০ নিয়েছে,

লাহিড়ী হাট অফিস, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN5VXKBS
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০০ লাখ

নামজারি

নামজরির জন্য গাজীপুর সদরের মির্জাপুর ভূমি অফিসের সহকারী ভুমি কর্মকর্তা ৫১ শতাংশ জমির নাম জারির জন্য ৫০০০০০ টাকা দাবি করেন,অবশেষে বিপদে পড়ে ৩০০০০০ টাকা দিয়ে মিমাংসা করা হয় এবং টাকা পরিশোধ করতে হয়।

Gazipur, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKZCQ5TY
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০

ভূমি কর দিতে অতিরিক্ত টাকা দিতে হয়েছে।

আমার বাবার ও চাচার যৌত সকল সম্মত্তির খাজনা দেওয়া হয়নি অনেক বছর। আমি খাজনা আদায় করতে গেলে। ২৪,০০০ হাজার উপরে চাদিদা দেয়। কিন্তু আমি অন লাইনেও ২৪০০০ হাজার এর উপরে অপরিশোদ দেখায় ছিল। আমাকে বলা হলো। ১৬,০০০ হাজার টাকা দিলে সব হয় যাবে। কিন্তু ১৬০০০ হাজার টাকা দেওয়াতে পড়ে দেখা গেলো আমাকে ৬০০০ হাজার এর একটি স্লিপ দিয়ে দিলো। সরকারের কোষাকাগে মাত্র ৬০০০ হাজার জমা করেন।

গ্রাম: জোয়াগ ১৩ নং ইউনিয়ন ভূমি অফিস, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTF5KGHM
মন্তব্য