সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪২৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

মেডিকেল সার্টিফিকেট

চাকরির জন্য মেডিকেল সার্টিফিকেট লাগবে। সবার কাছ থেকে ২০০ করে নিয়েছে। কেউ দিতে না চাইলে হয়রানি ও বকাঝকা। সিভিল সার্জনের দপ্তর হলেও সিভিল সার্জন নিজে এটা জানেন না। তার অগোচরে প্রতিনিয়ত হচ্ছে।

যশোর সিভিল সার্জন অফিস, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHX8SLTW
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳২.০ হাজার

ব্যাক্তিগত কর

রাজশাহী আয়কর অফিসে কয়েক বছর আগে, একজন অফিস সহায়ক আমার সহ অনেকের ফাইল নিয়ে জিরো রিটার্ন দাখিল করছিল।

রাজশাহী, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJKMHBLZ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

ডকুমেন্টস যাচাই এর সময়

সকল ডকুমেন্টস সঠিক থাকার পরও তারা বলে ভুল আছে। এরপর বলে ২০০০ টাকা দিলে পাসপোর্ট করতে পারবো। আমি অনেকটা বাধ্য হয়ে টাকা দিয়ে পাসপোর্ট টি সম্পূর্ণ করি।

টাংগাইল, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKDYNSXE
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.৫০ লাখ

জমি রেজিস্ট্রি

সর্বশেষ আমাকে ১৩০০০০ টাকা ঘুষ দিতে হয়েছে, না হয় জমি রেজিস্ট্রি করছিলো না। এখানে নানা অজুহাতে টাকা দাবী করা হয়।

ফেনী, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT9U4FAU
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নতুন পাসপোর্ট

পাসপোর্ট অফিসে গেলে কাগজপত্র দেখে বলে হবেনা আমি বের হয়ে আসলে একজন আনসার ডেকে বলে দিকে আসেন পাসপোর্ট করাবেন আমি বললাম জী তিন হাজার টাকা দেন কাজ হয়ে যাবে

নাজিরপুর, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRZ7FVXN
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

মিস কেস

খতিয়ানে নাম ভুল হয় এনআইডির সাথে মিল নাই এইটা ঠিক করার জন্য ৭০০০ টাকা দিয়ে ঠিক করে নিয়ে আসছি।

নাজিরপুর, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRPEJP5G
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.৫ হাজার

জমির তামিল করানো

আমার ভাইয়ের ও আমার স্ত্রীর নামের জমির তামিল করতে দুদিন যাই প্রথম দিন একটার জন্য ৪০০ টাকা দিয়েছি অন্য দিন দুটার জন্য ৮০০?টাকা নিয়েছে, একজন মহিলা আছে ওনি আমার কাছে মনে হল ভালো মানুষ আর আমার টাকা নিয়েছে কালো করে দাড়ি ওয়ালা লোকটা যে ওখানে তামিল করে বলে বই কিনতে টাকা লাগে আরও অনেক খরচ আছে

মল্লিকের মোড়, বটিয়াঘাটা, খুলনা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHKMY2EM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

সকল এডমিন ক্যাডার ঘুষ ছাড়া কাজ করে না ।

ছোট কর্মচারী কে ভাল পোষ্টিন এবং অধিদপ্তরের ভাল ডেক্স এ বসানোর জন্য অথবা ভাল জায়গায় পোষ্টিন দেওয়ার জন্য এডমিন ক্যাডার এর অফিসার গণ টাকা ছাড়া কোন কাজ করে না । তারা তো এ দেশের হর্তাকর্তা ,শুধু এডমিন ক্যাডার এর অফিসার যতি ভাল হয় তা হলে এ দেশে ঘুষ বানিজ্য বন্ধ হবে ।কারণ সব ডিপার্টমেন্ট এর প্রধান হলো এডমিন ক্যাডার ।

সব জায়গায়, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKEVTVKY
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২৫.০ হাজার

কন্টিজেন্সি বিল উত্তোলন

আমার সরকারি দপ্তরের কোন কন্টিজেন্সি বিল হিসাব রক্ষণ অফিসে উত্তোলনের জন্য দিলেই মোট বিলের ৫% দিতে বাধ্য করে।

রাঙ্গামাটি, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTN33C7W
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

রেজিষ্ট্রেশন ও দলিলের নকল উত্তলন

মোহরা /অথবা দালল টাইপের লোক মোহনপুর ভুমি অফিসে দুই শতক জমি দান রেজিষ্ট্রেশন এর জন্য টাকা নেয়।

রাজশাহী, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJYK4D8Z
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

চাকরি ভেরিফিকেশন

আমার জবের ভেরিফিকেশন এ গিয়েছিল ২ জন পুলিশ অফিসার। চা খাওয়ার জন্য ৫০০০/- টাকা দাবি করে। পরে ১০০০ দিতে চাইলে তারা বলে রিপোর্ট ভালো দিবে না। শেষে ৩০০০ টাকার নিচে নাকি সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশন হয় না। বাধ্য হয়ে টাকা দিতে হয়েছে

গ্রাম, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RND66X7V
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২২.০ হাজার

MPO পাওয়ার জন্য

MPO করার জন্য প্রথমে উপজেলা শিক্ষা অফিসার এ্যাপরুভ করে না,পরে ৩০০০ টাকা দিলে এ্যাপরুভ করে, জেলা অফিস এ যায়, জেলা শিক্ষা অফিসার ভাল মানুষ উনি টাকা ছাড়া যথা সময়ে এ্যাপরুভ করে দেন, ঢাকা শিক্ষা অফিস ফাইল গেলে ৪ মাস ফাইল ঝুলিয়ে রেখে রিজেক্ট করে দেয়, পরে আবার আবেদন করলে উপজেলা শিক্ষা অফিস আবার ৩ হাজার টাকা নিয়ে ফাইল পাঠায়,এবার ঢাকা শিক্ষা অফিস এ আগের একই ফাইল একই কাগজ দিয়ে ১২০০০ টাকা দিলে ফাইল এ্যাপরুভ হয়,এই হলো আমাদের দেশের অবস্থা

গাজীপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKY3L3JD
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

নতুন পাসপোর্ট করতে

আমার কাগজ পাতি সব ঠিক আছে,তারপর ও বিভিন্ন সমস্যা দেখিয়ে আমাকে একাধারে ৫ দিন হয়রানি করা হয়েছে। তারপর আমাকে একটা দোকান দেখিয়ে দিল (আরেকজন বহিরাগত)বল্ল ওনার কাছে যান সব ঠিক করে আসেন, গেলাম ওনি ৫০০০ টাকা চাইলো অতিষ্ঠ হয়ে টাকা দিলাম এখন আর কোন ভুল নাই! দরবেশ বাবার কেরামতি passport done.

চাদপুর, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTGTURS4
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.৫ হাজার

পাসপোর্ট বানানোর জন্য দিতে হয়েছে বাড়তি টাকা

একজনের মাধ্যমে করতে হয়েছে । আমার আম্মুকে ওমরাহ করানোর জন্য পাসপোর্ট বানিয়ে ছিলাম 2023 সালে। আমাকে বলেছে এখনকার সিস্টেম এমনি আপনার পাসপোর্ট করাতে চাইলে বারতি টাকা পরিশোধ করতে হবে এবং কি থানা ভেরিফিকেশন করতে ও 1000 টাকা দিতে হয়েছে।

কুমিল্লা/ চান্দিনা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTCRJJXH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৯.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

Taxi driver license এর জন্য একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দরকার ছিল । সরকারি চালান ব‍্যাংকে জমা দেওয়ার পর থানায় ৯০০০ টাকা দিতে হয়েছিল।

মনোহরগঞ্জ, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTLAZCHP
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১.০ হাজার

সেবা

এক্সিডেন্ট এর একজন রোগী নিয়ে আমি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সিতে যাই।সেখানে আমার রোগীর সিলাই দেয়ার পর সিলাই বাবদ ১০০০ টাকা দাবী করে এবং পরিস্থিতি বিবেচনায় আমি পরিশোধ করতে বাধ্য হই।

Tangail, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKVKH535
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

বিজি প্রেস তেজগাঁও

এখানে সরকারি চালানের পর অতিরিক্ত টাকা না দিলে কোনো কাগজপত্র ছাড় দেওয়া হয় না ।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKSL8D2P
মন্তব্য