সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪২৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

এনআইডি সংশোধন।

দুইবার আমাকে অনলাইন থেকে আবেদন বাতিল করে দেয়।তারপরে ঢাকা আগারগাঁও নির্বাচন অফিসে যাই। তারপরে তারা বিভিন্ন ডকুমেন্টস চায় যেগুলো জোগাড় করতে অনেক টাকা প্রয়োজন। ওই ডকুমেন্টগুলো আমি ম্যানেজ করে তারপরে আমাদের এলাকার থানা নির্বাচন অফিসে যাই। তারা বলে এই কাজ আমাদের না। এটা নিয়ে বরগুনা জেলা নির্বাচন অফিসে যাই । তারপরে নির্বাচন অফিসের কর্মকর্তার সাথে যোগাযোগ করি।তারপর নির্বাচন অফিসের কর্মকর্তা বলে স্যার এখন নাই ছুটিতে আছে আপনার ফোন নম্বর দিয়ে যান স্যার আসলে আপনাকে ফোন করবো। তখন আমি ফোন নাম্বার দিয়ে চলে আসি। আমাকে একদিন ফোন দিয়ে বলে স্যার আসছে আপনার সাথে কথা বলতে চান।আমি অফিসের কর্মকর্তার সাথে দেখা করি। তখন তিনি আমার কাছে ২০ হাজার টাকা ঘুষ চায়।পরে ৮ হাজার টাকায় করে দেয়।

বরগুনা, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRQMLPB8
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

রোগী ভর্তি

টাকা দিলে ফ্লোরের বদলে সীটে বরাদ্দ দেয়।তাছাড়া দায়িত্বরত ওয়ার্ডবয় আর আনসার সদস্যরা হুদাই টাকা নেয়

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTDMR32K
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৮.৫ হাজার

জমির খারিজ

জমির খারিজের জন্য ৮৫০০ দেওয়ার পরেও খারিজ করে দেয়নি। ওখানে ঝাড়ুদার হিসাবে কাজ করে। ভাবসাব দেখলে মনে হয় জমিদার

নান্দাইল, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MY9HXDS7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

এলাকার মেম্বারকে জন্ম নিবন্ধন করার সময় ঘুষ দিতে হয়েছে ৩০০০ টাকা

গনকখুলীর, একবাড়িয়া, ১৩ নং আদ্রা ইউনিয়ন, বরুড়া,কুমিল্লা আমার থেকে ঘুষ নেয়, কিন্তু জন্ম নিবন্ধন দেয় ভুয়া। আমি সৌদি আরব যাওয়ার সময় আমার জন্ম নিবন্ধনে এক বছর কম হওয়ার কারণে পাসপোর্ট করতে পারতেছি না, তখন এলাকার মেম্বারকে বলছি আমার জন্ম নিবন্ধনের বয়স যদি এক বছর বাড়িয়ে দিতেন ইউনিয়ন পরিষদের লোকদের বলে তাহলে পাসপোর্ট করতে সুবিধা হতো। তখন তিনি আমার কাছ থেকে জন্ম নিবন্ধন ঠিক করার কথা বলে ৩০০০ হাজার টাকা নেন। কিন্তু তিনি আমার জন্ম নিবন্ধনের কিছুই করেননি, আমাকে যে জন্ম নিবন্ধন ওনি করে দিছেন সেটা ছিলো অন্য কারো নামে জন্ম নিবন্ধন, এখন আমি পাসপোর্ট করতে পারতেছি না, আমার নামে কোনো জন্ম নিবন্ধন নেই, যেটা দিয়ে পাসপোর্ট করছি সেটা অন্য কারো নামে, এখন আমার পাসপোর্ট হচ্ছে না।

কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTTMW597
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.৫ হাজার

নামজারি

নামজারী করতে তহসীলদার একজন একজন স্টাফের সাথে গোপনে কথা বলতে পাঠিয়ে দেয়। সে ৮০০ টাকা দাবি করে। পরে ৭৫০০ টাকায় রফা হয়। এটা ছিল আমার উপর জুলুম।

টাংগাইল, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKHUW93Z
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

NGO Affairs Beuro

I worked as a development worker in a national NGO. I got 18 foreign grants from different Donar agencies from abroad. I paid more then 200000( 2 lack’s) to get approved 18 projects of around total 4 crore. ( June 2020 to June 2022) This the regular thinks of this office which is also named by prime ministers office.

Agargoan, Dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK5VM8BA
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪.০ হাজার

খাজনা পরিশোধ

অনলাইলে আবেদন করলাম। পেইন্ডিং। আবেদন এপ্রুভ হয় না। পরে অফিসে ২৩৮ টাকার খাজনা ৪ হাজার টাকা দাবি করল। না দিলে খাজনা রশিদ দিবে না; মানে পরিশোধিত হবে না। খাজনা পরিশোধ না হলে জমির দলিল হয় না। বাধ্য হয়ে দিতে হলো।

আজমিরীগঞ্জ, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে SY9CX8R6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪৬.০ হাজার

চট্টগ্রাম থেকে ঢাকা জ্বালানি তেলের পাইপলাইন স্থাপনের জন্য জমি অধিগ্রহণ বাবদ টাকা প্রদান প্রসঙ্গে।

চট্টগ্রাম থেকে ঢাকা জ্বালানি তেলের পাইপলাইন স্থাপনের জন্য আমাদের জমি সরকার অধিগ্রহণ করে। সরকারি হিসাবে ৭,৩৭,০০০ টাকা নির্ধারণ হলেও বিভিন্ন কর্তনের পর বরাদ্দ হয় ৭,১৬,৭৩৪ টাকা। এই টাকা পেতে প্রায় আড়াই বছর বিভিন্ন দপ্তরে ঘুরতে হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে ঘুষও দিতে হয়েছে। শেষ পর্যন্ত চেক আসার পরও পাস করাতে ৪৬,০০০ টাকা দাবি করা হয়; বহু অনুরোধের পর ১৫,০০০ টাকা দিয়ে চেকটি পাস করাতে হয়েছে। সাধারণ মানুষের ন্যায্য পাওনা পেতে এমন হয়রানি ও ঘুষের শিকার হওয়া সত্যিই দুঃখজনক।

কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTKZRT89
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

Passport verification

পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন । না দিলে নেগেটিভ রিপোর্ট দিবে বলে জানিয়েছে ।

Manohargonj, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTUKLEWU
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারি

১১৫০ টাকার জায়গায় সর্বনিম্ন ৫০০০ টাকা দিয়ে নামজারি করা লাগে কলারোয়া উপজেলার এসিল্যান্ড ও ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসে, দালাল ছাড়া তো সম্ভাব ই না।

কলারোয়া, সাতক্ষীরা, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHMJFAPQ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৫০ লাখ

নামজারি পুনঃ নির্মাণ

আমার বাবার নামের বাড়ি নামজারি করার ও ভাঙ্গা গড়ার অনুমোদন করার জন্য সরকারি ফি বাদে ভুমি অফিস ১,৫০,০০০ টাকা নিয়েছে ২ বছর ঘুরাইছে।

মিরপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKMDC9XL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

railway

After my fathers' death in 2010, I was trying to get the pension amount from Bangladesh Railway (He was a station master). It took total 2 years to get things settled and get money. But I had to move from table to table both in Dhaka and Chittagong office. I had to give bribe to many tables that will be total around BDT 40,000 to 50,0000. One day, I went to a table for a file, the person working in the table looked very religious according to his dress and outlook, and he asked me to sit down and wait until he comes back from his noon prayer. After coming from prayer, he asked the bribe money from me to do the work. I was just speechless..!!!

Dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKWWH93W
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১.৫ হাজার

Yes

Amar ইনকাম ট্যাক্স 5000 টাকা ami ব্যাংক জমা করে দিয়েছি পরে বলে 3000 টাকা আরো দান আমি বললাম কেন বলে পেপার জমা দিতে লাগে পরে আমি 1500 দিয়ে চলে আসছি

PATUYAKHALI, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRRBPGQX
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.০ হাজার

মোটরসাইকেলের নতুন রেজিস্ট্রেশন

বিআরটি থেকে বলা হয়েছিল, আপনি এতদিন নাম্বার কেন করেননি, ২০২১ সালের ফাইল, এটা নাম্বার দেয় না সরকার থেকে, এজন্য অনেক হয়রানি হতে হয় পরিশ্রম আছে। তার জন্য এক্সট্রা খরচ আছে, আপনি কিছু টাকার খরচ দিয়ে যান তাহলে হয়ে যাবে আগামী সপ্তাহে এসে নিয়ে যাবেন। আমি অনেক জোরাজুরি করেও কম দিতে পারি নাই। বাধ্য হয়ে ৫০০০ টাকা দিয়ে নাম্বার করেছি।

ময়মনসিংহ, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYBS8TTZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

আসামি জাবিন পাওয়ার পরও ঘুষ দিতে হয়

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে আসামি জাবিন পাওয়ার পরেও আসামিকে বের করতে ৫০০ টাকা ঘুষ দিতে হয় বা তার অধিক ও নেয় কোন সময়

দিনাজপুর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNQ3QXFC
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট এর পুলিশ ক্লিয়ার

আমি একজন সৌদি প্রবাসী, আমার মার বয়স ৭০/৬৮ এমন হবে ওনার ওমরা করার জন্য একটা নতুন পাসপোর্ট বানানোর জন্য দিয়েছি সব কিছু হয়ে গেছে কিন্তু এক দিন না কি আমাদের বাড়িতে পুলিশ ভেরিফিকেশন জন্য লোক গিয়েছেন ওই দিন আমার মা বাড়িতে ছিলো না, পরে আমার বড় ভাই পাসপোর্ট আনার জন্য গিয়েছে বলছেন এখনো ভেরিফিকেশন হয় নাই, পরে আমার বড় ভাইকে একজন বললো আপনি ২০০০ হাজার টাকা দেন আমি তুলে নিয়ে আসবো কিন্তু আজ পরযন্ত এখনো আনতে পারে নাই, আমার কিন্তু ২হাজার টাকা চলে গেছে। এখন বলেন এমন যদি হয় তাহলে কি করে চলবে। আমার মার তো সব তথ্য দিয়েই পাসপোর্ট বানানো হইছে তাহলে আমার ভেরিফিকেশন বা পুলিশ ক্লিয়ারেস কেনো দরকার? ওনি তো আর এমন না উল্টাপাল্টা কিছু করবে!

বরুড়া, কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTNW5UEW
মন্তব্য