Director General of Drug Administration
মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন করার জন্য
নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন করার জন্য
বিআরটি থেকে বলা হয়েছিল, আপনি এতদিন নাম্বার কেন করেননি, ২০২১ সালের ফাইল, এটা নাম্বার দেয় না সরকার থেকে, এজন্য অনেক হয়রানি হতে হয় পরিশ্রম আছে। তার জন্য এক্সট্রা খরচ আছে, আপনি কিছু টাকার খরচ দিয়ে যান তাহলে হয়ে যাবে আগামী সপ্তাহে এসে নিয়ে যাবেন। আমি অনেক জোরাজুরি করেও কম দিতে পারি নাই। বাধ্য হয়ে ৫০০০ টাকা দিয়ে নাম্বার করেছি।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে আসামি জাবিন পাওয়ার পরেও আসামিকে বের করতে ৫০০ টাকা ঘুষ দিতে হয় বা তার অধিক ও নেয় কোন সময়
নতুন পাসপোর্ট বানানো
আমি একজন সৌদি প্রবাসী, আমার মার বয়স ৭০/৬৮ এমন হবে ওনার ওমরা করার জন্য একটা নতুন পাসপোর্ট বানানোর জন্য দিয়েছি সব কিছু হয়ে গেছে কিন্তু এক দিন না কি আমাদের বাড়িতে পুলিশ ভেরিফিকেশন জন্য লোক গিয়েছেন ওই দিন আমার মা বাড়িতে ছিলো না, পরে আমার বড় ভাই পাসপোর্ট আনার জন্য গিয়েছে বলছেন এখনো ভেরিফিকেশন হয় নাই, পরে আমার বড় ভাইকে একজন বললো আপনি ২০০০ হাজার টাকা দেন আমি তুলে নিয়ে আসবো কিন্তু আজ পরযন্ত এখনো আনতে পারে নাই, আমার কিন্তু ২হাজার টাকা চলে গেছে। এখন বলেন এমন যদি হয় তাহলে কি করে চলবে। আমার মার তো সব তথ্য দিয়েই পাসপোর্ট বানানো হইছে তাহলে আমার ভেরিফিকেশন বা পুলিশ ক্লিয়ারেস কেনো দরকার? ওনি তো আর এমন না উল্টাপাল্টা কিছু করবে!
ওয়ারিশান সনদ তুলতে গিয়েছি চুনারুঘাট পৌরসভাতে, ঐ অফিসের অফিস সহায়ক একজনকে দায়িত্ব দেয়া সরকারি ফি জমা দেয়ার পর তার কম্পিউটার থেকে আবেদন করতে হবে, সে আবেদন করে দিতে এটা সেটা সমস্যা বলে আজকে হবে না, পরে আসেন, এসব বলে কিছু খরচাপাতি দিতে দাবি করে। এবং আমার জরুরি হওয়ার কারণে আমি এটা দিতে বাধ্য হয়েছিলাম, যদিও এটা তার ৫ মিনিটের কাজ ছিল, এবং তখন তার কোন ওয়ার্কলোডও ছিল না।
জন্মসূত্রে আমি কুমিল্লার অধিবাসী সে হিসেবে আমার এনআইডি কুমিল্লায় করা হয়,কিন্তু আমরা এখন স্থায়ীভাবে ফেনীতে বসবাস করি ,এ বছর আমার পাসপোর্ট এর প্রয়োজন হলে আমি যাবতীয় কাগজপত্র নিয়ে ফেনী পাসপোর্ট অফিসে যাই, সেখানে প্রধান অফিসার যিনি ছিলেন তিনি কাগজপত্র নিয়ে ছেড়ে দেখে বললেন আপনি তো কুমিল্লার অধিবাসী সুতরাং আপনার এখানে পাসপোর্ট জমা নেওয়া হবে না, আমি বললাম বর্তমানে আমরা ফেনীতে জায়গা জমি কিনে নিয়েছি এবং জায়গার খতিয়ান দেখালাম তারপরও বলল যে হবে না, পরে আমি যার মাধ্যমে পাসপোর্ট এর আবেদন করিয়েছি তাকে বিষয়গুলো বললাম তিনি আমাকে বললেন যে অফিস টাইম শেষ হলে স্যারের সাথে দেখা করেন আর কিছু চা-নাস্তার জন্য ওনার হাতে দিলে আপনার আর পুলিশ ক্লিয়ারেন্সও লাগবেনা পাসপোর্ট অটোমেটিক আপনার হাতে পৌঁছে যাবে।
আমাকে বলেছে চালান,করলে অনেক খরচ হবে এখানে আমাদের কে চা পানির টাকা দেন শেষ করে দিব
আমাকে জমির নকলের কপি বের করে দেওয়ার জন্য প্রতি দলিল বাবদ ২৫০০ টাকা করে নিছে, যা সরকারি মূল্য কয়েক গুন কম।
তাদেরকে টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আবেদন বাতিল করে। পরবর্তীতে টাকা দিতে বাধ্য হই।
Besi taka fees niche
I needed urgent passport renewal in Kuala Lumpur as a student, back in 2019, they only do renewal for Digital passport, but under the table they also do old ones. Then they gave me a date to collect it, I went there they said come tomorrow, I went again, they said it’s still not done, They demanded more money from me. I said if they don’t return my passport I will call one of my friend whose dad works at Ministry, the mans expression changed and out of fear he brought the passport out from the drawer of the very desk he was sitting on.
I lived most of my life abroad and never had NID, when i came back to BD to renew passport they said I need NID, for NID if i want the Digital passport, for old non-digital passport they said I need to pay 70000tk
ঢাকাতে ভাড়া বাসায় থাকার সুবাদে পুরাতন পাসপোর্ট নবায়ন করতে আগারগাঁও পাসপোর্ট অফিসে গেলে বলা হয় বাসা ভাড়ার চুক্তিনামা,বিদ্যুৎ ও পানির বিলের কাগজ এবং বাড়িওয়ালার হোল্ডিং ট্যাক্স প্রদানের কাগজ জমা দিতে। ভাড়ার চুক্তিনামা, বিদ্যুৎ ও পানির বিল বুজলাম আমার দায়িত্ব। কিন্তু বাড়িওয়ালার হোল্ডিং ট্যাক্স এর কাগজ তো বাড়িওয়ালা দিবে না। অগ্যত্যা দরবেশ বাবা ধরে ৬০০০ টাকা দিলে সেদিনই কোন লাইন ছাড়া ও চাওয়া কাগজ ছাড়া পাসপোর্টের আবেদন গ্রহণ ও বায়োমেট্রিক করা হয়।
Mutation Khatian. After purchasing land every body need to apply for mutation khatian or kharij khatian. When we applied for this, they wanted BDT 5000, finally the deal was with BDT 4500. I gave him 2500 in advance. But later he was killing time with lame excuse. That's why I contacted with senior management and finally I got return the excess amount with Mutation Khatian.
সরকারি কাজির দ্বারা আমি আমার নিকাহনামা রেজিস্ট্রেশন করতে চেয়েছিলাম বিয়ের সময় কাজী নির্ধারিত ফ্রি দেওয়ার পরেও আমি যখন আবার রেজিস্ট্রেশন করতে চেয়েছি উনি আমাকে ১১ হাজার টাকা বলে দাবি করেন যদিও এগুলো করতে সর্বোচ্চ এক হাজার টাকা লাগে সেখানে তিনি ১১ হাজার টাকা দাবি করেন পরে আমি উনাকে অনেক রিকুয়েস্ট করে 9000 টাকা দিয়েছে এবং তিনি এখন বলছেন আরো কিছু হাদিয়া দেওয়ার জন্য আমার জানামতে প্রত্যেকটা থানা একটি করে সরকারি কাজী থাকে তাহলে তারা কেন অতিরিক্ত টাকা নেবে তাদের বাইরে অন্য কোন জায়গা থেকে কাগজপত্র ওকে করে আনলে কাজী সিল দিতেও টাকা দাবি করে
আমার আব্বার জায়গা আমার আব্বার নামের পরিবর্তে আমার চাচার নাম চলে আসে, পরবর্তী তে আমার চাচার উত্তরাধিকারগণ দলিল করে জমি দেন এবং জমি রেজিস্ট্রি করার পর ভূমি অফিস থেকে জমি খারিজ করার সময় আমার খুব ক্লোজ বন্ধুর আপন বড় ভাই সিস্টেমে ঘুষ নেন এসিল্যান্ডের কথা বলে৷ এবং যে ঘুষ নিয়ে দেয়, তাকে রিকুয়েষ্ট করে আমাকে না জানানোর জন্য৷ বর্তমানে এই লোকটি আবার কমলগঞ্জ ভূমি অফিসে কর্মরত আছে৷ আমি এই ঘুষের বিষয়টা যে দিয়েছিলো তার কাছ থেকে ১ মাস আগে সম্পূর্ণ কাহিনী শুনি এবং অনেক খারাপ লেগেছিলো।
২০২৩ সালের শেষ দিকে কাতারে আসার জন্য বিএমইটি করতে নরসিংদী জনশক্তি অফিসে যাই। সারাদিন বসিয়ে রেখেছে সার্ভার নাই বলে অথচ আমি দেখতে পাচ্ছি লোকজনের কাজ হচ্ছে। পরে যানতে পারলাম যাদের কাজ হচ্ছে তারা সবাই বাহিরে দালালকে টাকা দিয়ে এসেছে।পরে অফিসের ভিতরেই আমার থেকে টাকা নেয় এবং আমার কাজ করে দেয়। আমি গোপনে ভিডিও করে রেখেছি।কিন্তু ভিডিও দেখিয়ে বিচার পাব ভরসা নেই বলে ভিডিওটি যখনই দেখি তখনই তাকে গালি দেই।
জমি বিক্রি করবো।তাই খারিজ করার জন্য দরকার ছিল।সরকারি রেট ১১৭০ টাকা।কিন্তু ১৫ হাজার টাকা দিতে বাধ্য করেছিল।
আমি আমার ছোট ভাইয়ের জন্য ড্রাইভিং লাইসেন্স করতে গিয়েছিলাম তখন প্রথমবার তাদেরকে ৩৭০০ টাকা ঘুষ দিয়েছি তারপরও আমার ভাইকে পরীক্ষায় ফেল করিয়ে দিয়েছে সেকেন্ড টাইম আবার অ্যাপ্লিকেশন করে ৫০০ টাকা ঘুষ নিয়েছে তারপরও ড্রাইভিংটা যেহেতু করতে হবে তাই বাধ্য হয়ে করেছি আমরা আমরা এটার প্রতিকার চাই