সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪২৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

নামজারী

আমার জমির সব কাগজ পত্র ঠিক ছিল।আমাদের পৈত্রিক সম্পত্তি নামজারি করার জন্য গিয়েছিলাম । তখন যিনি তশীলদার ছিলেন যে বলে এইটার জন্য খরচ লাগবে বললে আমি বলি সে সরকারি খরচ ১১০০ টাকা সামথিং যা আমি দিবো কিন্তু সে তখন বলে যে আপনাদের জনি নামজারী হবে না। আরো কাগজ লাগবে কিন্তু কি কাগজ লাগবে তা বলে নাই। পরে অন্য একজন এর মাধ্যমে তার কাছে আবার যাই তখন অফিসার কে ৭০০০ টাকা দেয়া লাগছে। কিন্তু অতিরিক্ত কোন কাগজ লাগে নাই। আগে যা ছিলো তাই দিছিলাম। কিন্তু সে টাকা দেই নাই তাই করে দেয় নাই।

মাদারীপুর সদর. মাদারীপুর।, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK52KQJB
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৩.০ হাজার

পারিবারিক অবসরভাতা উত্তোলন

উপজেলা হিসাবরক্ষণ অফিসে আমার মায়ের পারিবারিক অবসরভাতা উত্তোলন করিবার জন্য ৩০০০ হাজার টাকা দাবি করে ও সেই টাকা দিলে পরবর্তীতে সেই কাজ করে দেয়।

ফুলছড়ি,গাইবান্ধা, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNAW8DFV
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪৫.০ হাজার

জমি খারিজ করানোর জন্য

আমি একটা নতুন জমিয়ে রাখি কিন্তু জমিটা নাম জারি করার জন্য সরকারি ভূমি অফিসে আবেদন করা হয় কিন্তু সেটা থেকে আমাকে বারবার আবেদন হবে না নাম ধরে হবে না বলে জানিয়ে দেয় কিন্তু অবশেষে জানতে পারলাম সেখানে সরকারি রেকর্ড অনুযায়ী ১৬০০ সাম্থিং টাকায় নাম জানি হয় কিন্তু উনি এই জমির জন্য আমার কাছে ৫ শতাংশ হাজার টাকা করে ঘুরছে একপর্যায়ে আমি তাকে ৪৫ হাজার টাকা দিতে বাধ্য হয়

শ্রীপুর ভূমি অফিস, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKMNN6L8
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

নামজারি খসড়া খতিয়ান প্রস্তাব

ভবানীগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস তহশিলদার ও তার সহকারী নামজারির খসড়া খতিয়ান প্রস্তাব এর জন্য 2500 টাকা দাবী করে। আমি 2000 টাকা দিছি কিন্ত তারা খতিয়ান প্রস্তাব না করে প্রতিবেদন দেয়া, ফলে আমার নামজারি টা বাতিল হয়ে যায়।

লক্ষীপুর সদর ভবানীগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT6H57Z6
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

Passport office bogura

আমি নিজে আবেদন করছি একা একা পাসপোর্ট করবো কিন্তু আমাকে দেওয়া হয়নি বিভিন্ন অজুহাতে আমার থেকে ২০০০টাকা নিয়ে তারপর পাসপোর্ট এর ফিংগার নিয়েছে

Bogura, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJMT9ZPU
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩.৪ হাজার

দলিল তল্লাশি ও নকল উত্তোলন

নকল নবীশ কারী দলিল তল্লাশি সাল প্রতি 200 টাকা ও প্রতিটা দলিল নকল উত্তোলন এর জন্য 2300 টাকা হারে দাবী করে । যেহেতু আমার খুব দরকার ছিল আমি টাকা দিয়ে নকল কপি সংগ্রহ করি।

লক্ষীপুর সদর, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT6YCBHA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

টিকিট

ট্রেনে টিকিট না তাকায় রেলওয়ে পুলিশ টাকা দাবি আমাদের চট্টগ্রাম থেকে ককসবাজার নিয়ে আসবে বলে। পরিশেষে আমরা ৫ জন ১৫০০ টাকা দি। রেলওয়ে পুলিশ হলো ২ জন। ২ জনই টাকা নেয় টিকিট ছারা যাত্রী র কাছ থেকে। ৩১ দুপুর ১২ টার ট্রেন চট্টগ্রাম থেকে ককসবাজার আগত পর্যটক এক্সপ্রেস ট্রেনের পুলিশ। একজন নীল পোশাক ও অন্যজন সবুজ ডীপ কালার পোশাক পরা পুলিশ।

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTMSYCDP
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০০

জমি খাজনা

জমির খাজনা দিতে চাচ্ছি। উনি আমাকে জানিয়েছে উনার সারভারে সমস্যা। এটআ হবে না। পরে এলাকার পরিচিত একজন একটু নেতা টাইপ। উনাকে নিয়ে গেলাম উনি গিয়ে বল্ল খাজনা দিব জমির বল্ল হবে। টাকা লাগবে কিছু বেশি। ৫ মিনিটের ভিতরে কায হয়ে গেল। কিন্তু আমি যখন বললাম সারভারে সমস্যা বাহিরের দোকান থেকে করে নেন কত রাস্তা দেখায়ল। এখন ৫০০ টাকা বেশি নিয়ে কায করে দিল?

পোরসভা, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYDTCBFJ
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১২.০ হাজার

পারিবারিক অবসরভাতা উত্তোলন

ফুলছড়ি উপজেলা শিক্ষা অফিসে আমার মায়ের পারিবারিক অবসরভাতা উত্তোলন করিবার জন্য ১৫০০০ টাকা দাবি করা হয় এবং সর্বশেষ ১২০০০ টাকায় কাজ করে দেয়।

ফুলছড়ি,গাইবান্ধা, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RN3THSHK
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্টের কাজে

নতুন পাসপোর্ট করার জন্যে অনলাইনে ফরম পূরণ করে সাবমিট করেছি, বিকাশের মাধ্যমে পাসপোর্ট এর ফি জমা দিয়ে পাসপোর্ট আবেদন ফরম ডাউনলোড করে ফাইল বানিয়ে জমা দিতে গিয়েছি গোপালগঞ্জ সদর পাসপোর্ট অফিসে, কোন ভুল না থাকা সত্ত্বেও তারা দুটি খালি ঘরে দাগ দিয়ে বলেছে ভুল আছে পরে অডিট অফিসারের ওখানে যাওয়ার পর বললাম আবেদন ফর্মটি ওই দুটি জায়গা সংশোধন করে দেওয়ার জন্য, যেহেতু ফি জমা দেওয়ার পরে এক্সেস একমাত্র তাদের কাছেই থাকে সংশোধন করার, সেই অফিসার সাফ না করে দিলেন বললেন যেখান থেকে আবেদন করেছি সেখানে গিয়ে সংশোধন করতে যেটা কোনোভাবেই সম্ভব নয়, পরবর্তীতে সেই ভুল সংশোধন করার কোন প্রয়োজন হয়নি দুই হাজার টাকার বিনিময়ে সেই অফিসে ফাইল পাস করে বায়োমেট্রিক এবং ছবি উঠানোর কাজ শেষ করতে হয়েছে, ২০০০ টাকা ঘুষ নিয়েছ

গোপালগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKYD2WNA
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৩.৫ হাজার

হসপিটাল

বেশ কিছুদিন আগে আমার দাদিকে নিয়ে বরিশাল হসপিটালে গিয়েছিলাম, ওখানে যতগুলো টেস্ট দিয়েছে সবগুলো আমার বাহিরে করানো লাগছে, বাহিরে যেতে হলে হুইল চেয়ার বা ট্রলি ভাড়া নিতে হয়, সেখানে ১৮ দিনে প্রায় আমার তিন হাজার থেকে চার হাজার টাকার মধ্যে চলে গেছে শুধু একটা বিষয় বাকিগুলো তো বাদই দিলাম

বরিশাল সদর হসপিটাল, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRHDC8DG
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৬.০ হাজার

পাসপোর্ট বানানো ।

আমি সৌদি তে হজ করার উদ্দেশ্যে পাসপোর্ট বানানোর জন্য যাই। আমার সব কাগজপত্র ঠিক ছিল। শুধু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সার্টিফিকেটটা ছিল না। তো তারা আমাকে বলল এই সার্টিফিকেট নাকি লাগবে। যেকোনো ব্যক্তিগত কারণে আমি সেই কাগজটি আনতে ব্যর্থ হই। তারপর তারা আমার কাছে ৬ হাজার টাকা দাবি করে। এবং টাকা দেওয়ার পর আমি দেখলাম শুধু আইডি কার্ড দিয়ে আমার পাসপোর্টটা হয়ে গেল। যদি শুধু আইডি কার্ড দিয়ে পাসপোর্ট হয়ে যায় তাহলে এটা কেমন হয়রানি।

মনসুরাবাদ, ডবল মোরিং থানা।, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTF6KDQE
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.০ হাজার

গাড়ির কাগজ করতে যেয়ে।

আমার গাড়ির কাগজ করতে যেয়েমেহেরপুর বিআরটিএ তে অতিরিক্ত ৫০০০ টাকা দিতে হইছিলো। একজন অফিস ক্লার্ক নিয়েছিলো ঘুস টা।

মেহেরপুর, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHRCF89K
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩০.০ হাজার

সার্টিফিকেটে বাবার নাম মায়ের নামের বানান ভুল সংশোধন করার জন্য ঘুষ দিতে হয়েছে

অনলাইনে সংশোধন এর জন্য আবেদন করার পরে শিক্ষা বোর্ডের সামনের কম্পিউটার এর দোকান থেকে মূলত ঘুষের সিন্ডিকেটটা রান করে। শিক্ষা বোর্ডের লোকজন তাঁদের মাধ্যমে টাকা লেনদেন করে।

মোহাম্মদপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKDRJ9XG
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

হেবা দলিলে ডাবল টাকা আদায়

গ্রহিতার আইডি কার্ডে মায়ের নাম রোকিয়া খানম, দাতার আইডিকার্ডের নাম রোকিয়া বেগম।

মুক্তাগাছা, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MY5S5LGQ
মন্তব্য প্রমাণ আছে
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪৫.০ হাজার

নাম সংশোধন

নাম সংশোধন করতে গিয়েছিলাম, রামছাম বুঝিয়ে ১ সপ্তাহ ঘুরাইছে, তারপর দালালের মাধ্যমে ১ দিনে সংশোধন করে দিছে। বিদেশ যেতে হবে বিধায় বাধ্য হয়ে ঘুষ দিয়ে ঠিক করাইছি,,নাহলে ঘুয দিতাম না!

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT2379FE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

ডিজিটাল জম্ম নিবন্ধন সংক্রান্ত

আমার মা এর জন্ম নিবন্ধন করতে গেছিলাম সেখানে বললো খুজে বের করে দিতে হবে। জিজ্ঞাস করলাম কতক্ষন লাগবে? বললো কতক্ষন লাগবে জানিনা আজ নাও হতে পারে। তবে 100 টাকা দিলে এখনই করে দিবো। তার পর বললো কম্পিউটারের দোকনে যান (ওই দোকান তার ছোট ভাইর)। ওখানে 100 টাকা। তারপর একজন মহিলার কাছে সেখানে 100 টাকা। অথচ পরে জানতে পারলাম এটা করতে কোন টাকা লাগে না। এত ছোট বিষয় তুলে ধরার কারন হলো যে এই ছোট ছোট প্রতিষ্ঠান গুলোতেও ছোট ছোট অনেক ঘুসের কাজ চলে। কারো কাছে 300 টাকা কম হতে পারে তবে আমার ইনকাম দিনে 500 টাকা, আমার জন্য 300 টাকা অনেক কিছু।তাছাড়া একটু চিন্তা করে প্রতিদিন যদি একটি ইউনিয়ন পরিষদে 300 টাকা করে 10 জনের কাছ থেকে নেয় তাহলে এক দিনে 3000 টাকা যা মাসে দারায় 90000 হাজার টাকা। তাছাড়া ইউনিয়নে তো আর একটা কাজ না

শরীয়তপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKWLMLFZ
মন্তব্য