সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,০১৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট

২০২৫ সালের ফেব্রয়ারী মাসে নিজের জরুরি পাসপোর্ট দরকার। সরকারি চার্জ, আবেদন ফর্মালিটি খরচ যথানিয়মে পরিশোধ করেছি। কিন্তু অতিরিক্ত ৭৫০০ টাকা বিভিন্ন খরচ, পাসপোর্ট অফিসের বসদের দিতে হবে, নচেৎ পাসপোর্ট নিদিষ্ট সময়ে দেওয়ার নিয়ম, আইন থাকলে ঘুস না দিলে যথাসময়ে পাসপোর্ট পাবো না। তাই বাধ্য হয়ে দিয়েছি।

ঘুষ দিয়েছি
জামালপুর ৳৭.৫ হাজার
৪ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
বিআরটিএ

Fitness

গাড়ির কন্ডিশন ভালো থাকার পরও ফিটনেস নেওয়ার জন্য ৩ হাজার টাকা নিয়ে দিতে হয় সেজন্য ৩ হাজার টাকা চেয়েছিল কিন্তু আমি এক হাজার টাকা দিয়েছি

ঘুষ দিয়েছি
Naogaon ৳১.০ হাজার
৪ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
বিআরটিএ

Driving licence

মোটরসাইকেল চালানো সবকিছুই পারি,। আমাকে যে যে পরীক্ষা নেওয়া হয়েছিল তার সবগুলো সঠিক ভাবে পারছিলাম। তারপরও তারা আমাকে প্রথমবার ফেল করে দেয়, আমার খুব জরুরী ছিল লাইসেন্সটা। পরে এক্সট্রা ৪ হাজার টাকা দিয়ে ওটাকে পাস করিয়ে নেওয়ার জন্য বাধ্য করেছে তারা।

ঘুষ দিয়েছি
Dhaka, ৳৪.০ হাজার
৪ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট করতে চ্যানেল ব্যবহার করতে হয়।

প্রতিটি পাসপোর্ট ফাইলে চ্যানেল ব্যবহার না করলে বিভিন্ন অজুহাতে ফাইল জমা নেওয়া হয়না।চ্যানেল ব্যবহার করলে কোন সমস্যা নাই, দ্রুত ফাইল জমা হবে।আপনি যাদি প্রতিবাদ করেন আপনাকে দালাল বানিয়ে দিবে।

ঘুষ দিয়েছি
নোয়াখালী ৳১.২ হাজার
৪ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সিডিএ চট্টগ্রাম হতে জমি বিক্রি অনুমতি নিতে ঘুষ দিতে হয়েছে

আমরা সিডিএ অধীন একটি জমি খরিদ করর। তাদের অনুমতি জন্য গেলে ৩মাস সময় লাগবে জানায়। জরুরি হওয়ায় ১লাখ চায়। সে ছাড়া এ কাজ অন্য কোন অফিসার করে দিচ্ছে না। বাধ্য হয়ে ঘুষ দিতে হলো। তার দাড়ি আছে। দক্ষিণ দিকের কোনায় বসে, পশ্চিম দিকে মুখ করে। বাড়ি উত্তরবঙ্গে।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম সিডিএ ৳১.০০ লাখ
৪ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর

আমার একটা হাইওয়ে রেস্টুরেন্টের লাইসেন্স করতে এক লক্ষ টাকা দাবী করেন অফিসার। আমি বাধ্য হয়ে 60 হাজার টাকা দেই।

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳৬০.০ হাজার
৪ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
শিক্ষা অফিস

মেডিকেল ছুটি

অসুস্থ হওয়ার দরুর মেডিকেলের অসুস্থতার সনদ থাকা সত্বেও টিইউ থেকে ছুটি নেওয়ার জন্য অফিস সহায়ক টাকা দাবি করে।এটা শুধু আমার ক্ষেত্রে নয়, প্রায় সকল সেবাগ্রহীতার কাছ থেকে সেবা দেওয়ার বিনিময়ে টাকা দাবি করা হয়।যেমন জিপিএফ ফান্ড খোলা,নতুন নিয়োগপ্রাপ্তদের ibass করে দেওয়া,ইনক্রিমেন্ট লাগানো ইতাদি।

ঘুষ দিয়েছি
মুরাদনগর, কুমিল্লা ৳২.০ হাজার
৪ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
ট্রাফিক পুলিশ

ট্রাফিক আইন ভঙ্গন

তেজগা এ ইউ টার্ন দিয়ে এক ভাই এর গাড়ি ঢুকালাম সঙ্গে সঙ্গে এক পুলিশ ভাই দৌড়ে এসে গাড়ি থামিয়ে বলে আপনার পেপার্স দেন লাইসেন্স দেন আমি তাকে জিজ্ঞেস করি আমি কি করেছি? পেপার্স নিয়ার পর সে বলে বাইরে আসুন এস আই সার এর কাছে তারপরে দেখেন কি করেছেন. আমি কর্মরত এস আই এর কাছে যাওয়ার পর বলে আপনি ইউ টার্ন নিষেধ দেখেন নাই? আপনি এখন 5000 টাকা জরিমানা দিবেন, কেস ভেঙে কাগজ টা তেজগা থানা থেকে নিয়ে যাবেন , বললাম আমার গাড়ি না ভাই আমি তো চালক আমার বাসা অন্য জেলায় পরে আরেকজন আমাকে ডেকে পুলিশ বক্সে নিয়ে বলে 3000 পারবেন? তারপরে আমি বললাম ভাই 2000 আছে দিতে পারব, এর পড়ে ভদ্রলোক এস আই এসে ওই পুলিশ কে বলে যে, ভাই লোক টা ভালো উনাকে 500 টাকা ডিসকাউন্ট দেন তারপরে 1500 টাকা নিয়ে ছেড়ে দিলো তারপর বলে আপনি খুশি তো

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১.৫ হাজার
৪ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
ভূমি অফিস

মিস কেইস এর শুনানির হাজিরা ফ্রম পূরন।

আমি মিস কেইস এর শুনানির হাজিরা দিতে লৌহজং ভূমি অফিসে গিয়েছিলাম। শুনানির আগে হাজিরা ফ্রম পূরন করতে হয়। ঐখানে কর্মরত পিওন 500 টাকার বিনিময়ে ফ্রম পূরন করে টাকা না দিলে হাজিরা বাতিল, ফ্রম দেয় না।

ঘুষ দিয়েছি
লৌহজং ভূমি অফিস। লৌহজং মুন্সিগঞ্জ ৳৫০০
৪ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জায়গা রেজিস্ট্রি

আমি একজন প্রবাসী,একটা বাড়ি কিনেছিলাম ১০ শতক জায়গা সহ, বাড়িটির মূল্য ছিল ১কোটি ১০ লক্ষ টাকা রেজিস্ট্রি করার সময় ৬ লক্ষ টাকা ঘুষ দিতে হইছে

ঘুষ দিয়েছি
সিলেট ৳৬.০০ লাখ
৪ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Trade licence

Trade licence করতে প্রথমে ৩৮০০ টাকা চায়, পরে ২ হাজার চায়, লাস্টে ১০০০ চায়। আমি ৫০০ দিব বলেছিলাম, বলে হবে না। তাই ১হাজার দিয়েছি। সরকারি টাকা আসলে কত? সেটা জানি না।

ঘুষ দিয়েছি
Noakhali ৳১.০ হাজার
৪ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ইউনিয়ন পরিষদের কাজ

গর্ভবতী মায়েদের সরকারি অনুদান প্রদানের জন্য আরও আনুষঙ্গিক কাজের জন্য।

ঘুষ দিয়েছি
পুটিমারা, নবাবগঞ্জ ৳১.৫ হাজার
৪ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

আইডি কার্ড সংক্রান্ত

নতুন আইডি কার্ড করার পর অনলাইন যখন অন্যান্যদেরটা চলে আসে, আমারটা আসেনি। সমাধানের জন্য গেলে তারা ব্যাংকে একটা ফি পরিশোধ করতে বলে। ২৪০/২৬০ টাকার মতো হবে। পরে প্রসেস জানতে চাইলে আর নির্বাচন কমিশন অফিসে সরাসরি জমা দেবার সিস্টেম আছে কিনা জানতে চাইলে বলে আছে। এই টাকা সরকারি কোনো ফি না সেটা বুঝতে দেয়নি। পরে কাজ শেষে ছোট একটা রুমের মতো জায়গায় যেটার ভেতরে সিসি ক্যামরা নেই। ওখানে ডাক দেয়। ভাবছি কোনো কাগজ দেবে, বা কোনো তথ্যের জন্য ডাকছে। ওখানে নিয়ে বলে তাড়াতাড়ি টাকাটা হাতে দেন। পরে বুঝতে পারি ওটা তারা খেয়ে ফেলবার জন্য নিয়েছে। অফিসিয়াল বৈধ কোনো ফি নয়।

ঘুষ দিয়েছি
ময়মনসিংহ ৳২৪০
৪ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ভূমি ব্যবহার ছাড়পত্র অনুমোদন।

, সংশ্লিষ্ট এলাকার নকশাবিদ, বর্তমান দায়িত্ব ইমারত পরিদর্শক, ল্যান্ড উনারা উক্ত ভূমি ব্যবহার ছাড়পত্রের নকশাটি অনুমোদনের জন্য এক সময়ে সে নাকশাবিদ কে দায়িত্ব দেওয়ার কথা ছিল, তাকে না দিয়ে বাইরের আরেকজনকে ভূমি ব্যবহারের নকশাটি তৈরি করে নথি রেডি করে দেওয়ার দায়িত্ব দাওয়ায়, নেগেটিভ রিপোর্ট প্রদান করেন। পরবর্তীতে বিশ হাজার টাকা দাবি করা হয়, ৭০০০টাকা দেওয়ার আবার পজেটিভ রিপোর্ট দেয়।,

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আওতাধীন এলাকায় চকবাজারে চন্দনপ ৳২০.০ হাজার
৪ সেপ্টেম্বর ২০২৬
মন্তব্য