সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪২৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

জায়গার নামজারি

নামজারি অনলাইনে ৩বার করেছি নামঞ্জুর করে দিয়েছে, শেষে ১০ হাজার নিয়ে তাও আমাকে এখনো একটা নামজারি খারিজ করেনি।এ যেন এক ভয়ংকর অভিজ্ঞতা। আল্লাহ হেদায়েত দিক।

ঝালকাঠির উপজেলা ভুমি অফিস।, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRG5XEWD
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

ডি সি আর নবায়ন

২৩৫ টাকা ডি সি আর নবায়ন ফি ,যা রশিদে উল্লেখ করা থাকে কিন্তু তা ৫০০০ টাকা দিলে নবায়ন হয় অন্যথায় হয় না।

মহিপুর, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRTS9E84
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

ট্রেনের টিকেট

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ুপজেলার শমসেরনগর স্টেশন যেখানে ট্রেনের টিকেট নিতে অনেক টাকা দিতে হয়।

শমসেরনগর, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে SY2DLSWC
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪.৩ হাজার

Land Mutation

Went to do mutation of my mom's land. He found out a random name error. The name of the husband of the previous owner of the land was mistaken in the Dalil. The Tofsildaar said that I have to correct that from pouroshova. I tried every singlebway possible but I wan't able to take sign from one authority. Then I went back to the office and told him all the chaos and then he said that he needs money to fix it. In reality he didn’t fix anything. He just approved the application and that name error is not even needed anywhere cause it was the previous land owner lady's husband name. I was 20 at that time and did't knew how to deal with this type of situation so I bargained a little and paid that

Pirojpur Pouroshova, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRYCCETA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

IRC certification

Renewal of Import Registration Certificate. Officer of that office delaying to provide renewal after submitting all supporting evidence fees and the likes.after paying the bribe I got my certificate

Dhaka motijeel, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKWAAFZW
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট তৈরি।

আমি ঢাকার উত্তরা অফিসে পাসপোর্ট তৈরি করতে গিয়েছিলাম।অনলাইনে যা যা কাগজপত্র চেয়েছিল সেই মোতাবেক সমস্ত কাগজপত্র নিয়ে গিয়েছিলাম। কিন্তু ওখানে রিসিপশনে যে বসা ছিল সে আমাকে বলল পাশে যে আনসার সদস্যরা আছে তাদের কাগজ দেখান। আমি যথারীতি কাগজ দেখালাম। তারা বলল আপনার কাগজ কিছুই ঠিক হয়নি। আমি বললাম কোথায় ভুল আছে। তারা তা সদ উত্তর দিতে পারল না। তারা শুধু একটি কথাই বলল আপনার কাগজ কিছুই ঠিক নেই। শুধু একজন কানে কানে বলল পাসপোর্ট অফিসে তো সিসিটিভি ক্যামেরা আছে ওই বাথরুমের নির্দিষ্ট যাদের পনেরশো টাকা রেখে আসুন কাজ হয়ে যাবে। আমার নিরুপায় হয়ে ১৫০০ টাকা রেখে আসতে হল, পাসপোর্ট তৈরি করার কাজে নাম্বার দিয়ে দেওয়া হলো, দেন সমস্ত কাগজপত্র ঠিক হয়ে গেল। আমার পাসপোর্ট হয়ে গেল।

ঢাকা উত্তরা।, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKAFLWFX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

আমি অনলাইনে নিজে আমার ভাইয়ের জন‍্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন করি। আবেদন করার পরে ভুক্তভোগী বন্ধু বান্ধবদের কাছে জানলাম যে, নিজে নিজে আবেদন করলে সংশ্লিষ্ট থানা নাকি এটা বাতিল করে দেয়, তাই অতি সত্তর থানায় যোগাযোগ করতে হবে। থানায় যাওয়ার পরে তারা বললো, এটা আমি কেন আবেদন করলাম? এটা নাকি করতে হলে তাদের মাঝ‍্যমে করতে হয়, এটা বাতিল হয়ে যাবে হেন তেন নানা কিছু । তারপর ওরা বললো, ওদের মাঝ‍্যমে করলে ওদের কে একটা খরছ দিতে হয়। আমি বাঁধ‍্য হয়ে সেই খরচটা লোকটার হাতে দিতেই লোকটা কম্পিউটারে চেক করে বললো, কোন সমস‍্যা নাই হয়ে যাবে।

সিলেট, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে SYVKTBTX
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১১.০ হাজার

জমির খারিজ

দামিহা ভূমি অফিস, তাড়াইল উপজেলায় একটা খারিজের নাম জারির জন্য আবেদন করলে তারা আমাদের বিভিন্ন তালবাহানা করে ঘুরাতে থাকে। প্রায় অনেক দিন যাওয়ার পর ইউনিয়ন ভূমি অফিসার আমাদের কাছে ১০০০০/- টাকা দাবি করে। আমরা বললাম ঠিক আছে ভিজিটি করতে আসেন টাকা দিয়ে দিব। ভিজিট করতে আসলে ১০০০০/- টাকা দিলে উনি বলে আমার সাথে যে আসছে উনাকেউ ১০০০/- টাকা দেন কি করবো উনাকেউ দিলাম। মোট ১১০০০/- টাকা দিলাম। তার পর ৮ মাসে আমাদের খারিজ আসলো।

তাড়াইল, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKF5YZG3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

পুলিশের সাথে আলোচনা করতে যাওয়া হয় পারিবারিক সমস্যা নিয়ে

আমি থানায় গেলাম, বলালাম আমার ফ্যামিলির জায়গা নিয়ে একটা সমস্যা আছে। এটা সমাধান করার জন্য কি কি করতে হবে। তারপর একজন বলল মামলা করবেন? আমি বলি না! আমি আপনাদের মাধ্যমে সমাধান চাই। চেয়ারম্যান বা এলাকার মানুষ দিয়ে হবে ন। ওরা সমস্যা আরো প্রকট করবে। আপনারা গেলে আপনাদের কথা সবাই শুনবে। ঠিকাছে, বলেন কি করলে সুবিধা হয় আপনার। আমার চাচার সাথে আপনারা কথা বলে একটা লিগ্যাল সমাধান দিবেন। আমাদের জমির সীমানা সীমানায় গাছ আছে ৩ টা। এটা নিয়ে সমস্যা। কিন্তু সীমানা ঠিক না হওয়া পর্যন্ত আমি গাছ কাটতে নিষেধ করছি। কারন, একটা গাছ আমার সীমানা বরাবর আছে। এরপর বলে আপনি আপনার চাচার নাম্বার দেন আর আমরা যে যাবো তার খরচ আছে। আমি ১০০০ টাকা দিতে চাইছি, বলে যে এটা কি দিচ্ছেন। ৫ হাজার টাকা দেন, তারপর আপনার চাচাকে চাপ দিবো।

সন্দ্বীপ, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTF526FR
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২.০ হাজার

বাইকের নাম পরিবর্তন করা হয়নি।

আমার বাইকের মালিকানা পরিবর্তন করা ছিলো না। এই কারননে আমাকে ১০,০০০ টাকা জরিমানা করতে চায়। তার একটু পর৷ সারজেন্ট এর সাথে কথা বইলা আইসা সারজেন্ট এর কন্সটেবল আমাকে ৩০০০ টাকা দিতে বলে। পরে আমি ২০০০ টাকা দিয়ে দেই। আমি রশিদ চাওয়ার পর বলে যে, রশিদ লাগবেনা। আমরা আছি এদিক বাইক আমরাই ধরি, তুমি টেনশন কইরোনা।

ঢাকা,নবাবগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK34WYJT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১২.০ হাজার

বিএড পরীক্ষা অংশগ্রহণের অনুমতির জন্য, প্রতিষ্ঠান প্রধান ও সভাপতি,

আমি একজন শিক্ষক, জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে ব্যাচেলর অব এডুকেশন বিএড ভর্তি হওয়ার পর এনটিআরসি এর গণবিজ্ঞপ্তির মাধ্যমে একটা মাদ্রাসায় গণিত শিক্ষক হিসেবে যোগদান করি, এর আট মাস পর পরীক্ষা শুরু হয় পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রতিষ্ঠান প্রধানের অনুমতি চাইলে প্রতিষ্ঠান প্রধান ও তৎকালীন মাদ্রাসার সভাপতি আমার কাছে এক মাসের বেতনের সমপরিমাণ টাকা দাবি করে, টাকা না দিলে ওরা পরীক্ষার অনুমতি দিবে না পরবর্তী আমি বাধ্য হয়েই ১০ হাজার টাকা পরিশোধ করি এবং বিএড স্কেল ধরার সময় আরো দুই হাজার টাকা দিতে বাধ্য হই

গাইবান্ধা শহর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNY28232
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩০.০ হাজার

হোল্ডিং নং নেয়া

বাসার হোল্ডিং নং খুলে দেওয়ার জন্য ঘুষ চেয়েছিল, ধাপে ধাপে ৩০ হাজার নিয়েছে। কিন্তু এখনো কাজটি করে দেয় নাই

বরিশাল, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRDST4C5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

Police verification

ফটিকছডি থানার পুলিশ verification এর দায়িত্ব থাকা sI 50000 টাকা দাবি করেন। আমারা 10000 টাকা দিই।

ফটিকছডি থানা, চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTSADHNR
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

বেতন উত্তোলন

বেতন চালু করতে হলে তাদের মিষ্টি খাওয়াতে হবে। এজন্য জনপ্রতি ২০০০ দিতে হবে। চাকরীজীবনে ঢুকে প্রথম ঘুষ দেওয়ার অভিজ্ঞতা এটা। টাকা না দিলে বিরম্ভনা, কালক্ষেপণ , শেষমেশ দিতে বাধ্য হয়েছি। আমি একা না একসাথে অনেকের।

তাহিরপুর, সুনামগঞ্জ, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে SY6U966W
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

এনআইডি সংশোধন

২০২৩ সালে আমার এনআইডিতে নাম ভুল ছিল সংশোধন করতে গেলে উপজেলা নির্বাচন অফিসের এক কাম-কম্পিউটার আমার কাছে এই অর্থ দাবি করে, জরুরি ভাবে পাসপোর্ট বানানো প্রয়োজন বিধায় আমি তাদের ঘুষ দিতে বাধ্য হই।

দিনাজপুর, সদর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNRD2Q96
মন্তব্য