সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

Police verification

ফটিকছডি থানার পুলিশ verification এর দায়িত্ব থাকা sI 50000 টাকা দাবি করেন। আমারা 10000 টাকা দিই।

ফটিকছডি থানা, চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTSADHNR
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

বেতন উত্তোলন

বেতন চালু করতে হলে তাদের মিষ্টি খাওয়াতে হবে। এজন্য জনপ্রতি ২০০০ দিতে হবে। চাকরীজীবনে ঢুকে প্রথম ঘুষ দেওয়ার অভিজ্ঞতা এটা। টাকা না দিলে বিরম্ভনা, কালক্ষেপণ , শেষমেশ দিতে বাধ্য হয়েছি। আমি একা না একসাথে অনেকের।

তাহিরপুর, সুনামগঞ্জ, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে SY6U966W
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

এনআইডি সংশোধন

২০২৩ সালে আমার এনআইডিতে নাম ভুল ছিল সংশোধন করতে গেলে উপজেলা নির্বাচন অফিসের এক কাম-কম্পিউটার আমার কাছে এই অর্থ দাবি করে, জরুরি ভাবে পাসপোর্ট বানানো প্রয়োজন বিধায় আমি তাদের ঘুষ দিতে বাধ্য হই।

দিনাজপুর, সদর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNRD2Q96
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫.০ হাজার

চিকিৎসা সেবা

আমার বাবা হার্ড এ্যাটাক হওয়ার পড়ে তাকে জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউট এ নিয়ে যাই সেখানে ক্যাথ ল্যাবে টেম্পোরারি প্রেসমেকার লাগাতে এ টাকা দিতে বাধ্য হই

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK6JHAG4
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি করতে ১০ হাজার টাকা চাই

জমির দালাল এর মাধ্যমে ১০ হাজার টাকা চায় নাম জারি করতে

ময়মনসিংহ (অন্যান্য), ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে MYYNMEPK
মন্তব্য প্রমাণ আছে
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২১.০ হাজার

টিডিসি সেন্টার

সৌদি আরব জাওয়ার জন্য নতুন নিয়ম চালু করছে সৌদি আরবের সরকার তাকামুল সার্টিফিকেট তার মুল্য মাএ ৭০০০টাকা আমি পরীক্ষা দেওয়ার পরে আমাকে বলে টাকা না দিলে পাস করিয়ে দিবো না

গাজিপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKAL2WYT
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳১৫০

ডুকুমেন্টস এসেসম্যান্ট বা এক্সামিন বাবদ রপ্তানি ক্ষেত্রে

এইটা কমন খরচ না দিলে ডুকুমেন্টস এ দাড়ি,কমার কারনে আটকাইয়া রাখে যাত জাহাজীকরন আটকাইয়া যায়। এইটা প্রতি ডুকুমেন্টস খরচ।

চট্টগ্রাম ডিপুগুলিতে, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT429WZU
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳১০.০ হাজার

ভ্যাট চালান জমা দেয়ার ক্ষেত্রে ঘুষ

ভ্যাট চালান অনলাইনে প্রতি মাসে জমা না দিলে ১০ হাজার টাকা করে জরিমানা হবে। বিষয়টি আমার জানা ছিল না। প্রথম যখন জানতে পারলাম তখন অনলাইনে আমি চালান সহ জমা করি। সে সময় দায়িত্ব প্রাপ্ত কাস্টম ইন্সপেক্টর আমাকে ফোন দিয়ে বলেন আপনি যে জমা করেছেন। আপনি এসবের খাতা নিয়ে আসেন। আমি বললাম কন্টাকটারি কাজে এভাবে আমরা করি নাই । তখন উনি বললেন তারপর সজার করে ৩০ হাজার টাকা ফাইন হয়েছে। আমাকে ১০ হাজার টাকা দেন না হলে আপনাকে ফাইন করে দিব। পরে বাধ্য হয়ে তাকে ১০ হাজার টাকা দিতে হয়েছে আমাকে। এছাড়া ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিমাস কাস্টমস কর্তৃপক্ষ ১০০০০ করে টাকা ঘুষ নিয়ে থাকে ভ্যাট বাবদ।

সাতক্ষীরা, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHR7MFL9
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৭০০

নাগরিক সনদ

বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে যার সাথে কোনো সম্পর্ক নেই সামান্য নাগরিক সনদ তোলার জন্য। যে ব্যক্তি ফর্ম দিচ্ছিল সেই টাকা চাচ্ছিল।

মিরপুর ১০, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK5PJVJL
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

এমপিওভুক্তির জন্য আবেদন

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে একটি হাইস্কুলে একসাথে একাধিক সহকারী শিক্ষক নিয়োগ পেয়েছিলাম। এমপিওভুক্ত হওয়ার জন্য জন প্রতি ৫০০০ দিতে হয়েছে। এটা সারাদেশের শিক্ষা উপজেলা অফিসের চিত্র।

সুবর্নচর, নোয়াখালী, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTLS4NTM
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

ভূমি রেকর্ড সংক্রান্ত

সাধারণত একটি দলিল করার পরবর্তী সময়ে ভূমি রেকর্ডের গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকে, এই ভূমি রেকর্ড করতে গেলে প্রথমত অনলাইনে আবেদন করা লাগে। সাধারণ ব্যক্তি অনলাইনে আবেদন করার পরবর্তী সময়ে ইউনিয়ন ভূমি অফিসে রিপোর্টের বা প্রতিবেদনের জন্য উপস্থিত হলে প্রতিবেদনের জন্য প্রতিটি ই-নামজারি আবেদনের জন্য এক থেকে দুই হাজার টাকা চার্জ করা হয়, ভূমি অফিসে এসিল্যান্ড ও সার্ভেয়ার এবং অফিস কর্মকর্তা থাকেন এই সকল ব্যক্তিদের এক থেকে দুই হাজার টাকা দেওয়া লাগে তা না দিতে পারলে আপনার আবেদনটি না মনজুর হিসেবে গণ্য হবে। সর্বমোট প্রতিটি ই-নামজরি মনজুর করার জন্য খরচ হয়ে থাকে ৮০০০-১০০০০ হাজার আর কাগজপত্র সাধারণ কোন ভুলত্রুটি থাকলে নেওয়া হয় অধিক চার্জ যেমন : ১০,০০০ - ******* যা সাধারণ মানুষের জন্য কষ্টদায়ক।

বাগেরহাট জেলা, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHZGYJ44
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স পরিক্ষায় ফেল করায় দেয়, তাই বাধ্য হয়ে টাকা দেই।অথচ আমি লিখিত ও ফিজিক্যাল পরিক্ষায় পাশ করি।

ইকুরিয়া বিআরটিএ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKLPEXSK
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.৫ হাজার

ড্রাইভিং লাইসেন্স

টাকা না দিলে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় ফেল করা হবে এবং লাইসেন্স কে বাতিল করা হবে।

গাজীপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKKB43EL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

ফায়ার লাইসেন্স

আমাদের স্বাস্থ্যকেন্দ্র ফায়ার লাইসেন্স রিনিউ করার জন্য পরিদর্শন করতে এসে ভদ্রভাবে ২০০০ টাকা চেয়ে নিয়েছে।

গাজীপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKJDSCAS
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩.৫ হাজার

বার্ত সার্টফিকেট

আমার বার্ত সার্টফিকেট কারেকশন এবং ছেলের বার্ত সার্টিফিকেট করার জন্য দুইটা মিলে ৪০০০ দিতে বাধ্য হয়েছি। মহাখালী সিটি করপোরেশন অফিসে দালাল এ ভরা

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKAC6ECB
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.০ হাজার

জন্মনিবন্ধন নাম সংশোধন

৩ বার,৩ দিন জমাকৃত কাগজে অযাচিত ভুল ধরে ফিরিয়ে দেওয়া হয়। বাসায় চলে যেতে নিলে ৩য় দিনে একজন কর্মকর্তা বলেন ২০০০ টাকা দিলে আর ফেরত যাওয়া লাগবে না।

মিরপুর ১০, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK8SP7Q5
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২৫.০ হাজার

ভোটার আইডি কার্ডের নাম সংশোধন

আমার এনআইডি কার্ডের নাম সংশোধনের জন্য আবেদন করেছিলাম দীর্ঘ এক মাস অপেক্ষা করার পর আমি চলে যাই আইডি কার্ড সংশোধন অফিসে তখন তারা নানান জাতের সমস্যা বলছে পরে যখন আমি জানতে পারি দালাল ছাড়া এটি ঠিক হবে না তখন বাধ্য হয়ে ২৫ হাজার টাকা দিয়েছি সংশোধন করার জন্য এবং তা একদিনের ভিতর সংশোধন হয়ে গেছে

সিলেট, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYD2GNU2
মন্তব্য