সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪২৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১০.০ হাজার

ভূমি রেজিস্ট্রি

সাব রেজিস্ট্রি অফিসে একটা জমি রেজিস্ট্রি যাই, এন আইডি কার্ডে নামের ছোট একটু বিভ্রাট ছিলো, ইউনিয়ন পরিষদের একই ব্যক্তি প্রত্যয়ন পত্র সাথে ছিলো, প্রথমে এটি গ্রহণ না করে ১০০০০ টাকা দাবি করা হয়, দাবি প্রত্যাখ্যান করলে বলা হয় কোর্টের এভিডেভিড থাকলেও গ্রহণ করা হবে না, টাকা দেওয়ার পর বলা হয় যে সব কাগজপত্র তো ঠিকই আছে, কোন ঝামেলা নাই, এটাতো সহজেই হয়ে যাবে, কিছুক্ষণ পরেই রেজিস্ট্রি করে দেয়া হয়।

ত্রিশাল, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYH4JBMX
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১.০০ লাখ

tax return

akta choto bebsa amar, thik moto tax return vat return deya hoi, factory theke vat return challan time moto na deya te , online e return deya kisu miss hoisilo. kintu sokol return er copy amar kase silo, tarpor o NBR theke akjon ashlo amar bebsa er sob khata chalan er picture nilo. bollo amar naki vat tax kom deya hoise. akta bebsa korte 3 jon k gush deya lage. 1. elakar neta. 2.factory er manager. 3. custom gate(epz) . esob kisur por tax and vat deyar por profit khub e kom. er por notun 4 number gush khor ashlo, nbr er lok. unader sathe settlement na korle bebsa naki bondho kore dibe.

mirpur, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKDAHUWK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

বয়স্ক ভাতা কার্ড

আমার শাশুড়ির কাছে স্থানীয় লোক যারা বয়স্ক ভাতা নিয়ে কাজ করে, বিকাশ খোলা বাবদ ১০০ টাকা চেয়েছে । অথচ আগের থেকে তার বিকাশ খোলা আছে । আমার শাশুড়ি তাকে জাগিয়েছে যে আমার বিকাশ তো আমার মেয়ের জামাই আমাকে খুলে দিয়েছে, বিকাশ অ্যাক্টিভ আছে । তারপরও ১০০ টাকা নিয়েছে বলে যে লাগবে ।

কেরানীগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKBHG3ZG
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.৫ হাজার

পাসপোর্ট রেডি করার জন্য।

আমার পুপি ওমরাহ যাওয়ার জন্য পাসপোর্ট করার জন্য গেছিলাম, সব ডকুমেন্টস ঠিক আছে, প্রথমে কাউন্টারে জমা নিচি তিন ঘন্টা পর ফিঙ্গার দেওয়ার জন্য সিরিয়াল পডচে,যখন ফিঙ্গার রুমে অফিসার যখন ঘুষের মার্কা দেখে নায় তখন হবে নাহ বলে রিজেক্ট করে দিচে। এরপর দিন আবার গেছি ঠিক আগের ডকুমেন্টস দিয়ে ফাইল জমা নিচে সাথে ঘুষের টাকা ৩৫০০ আদায় করছে।

মনসুরাবাদ পাসপোর্ট চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTSA2MYE
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০০

ডাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ছিলাম,ডাক্তারএর সহকারী আমার কাছ থেকে 50+50 দুই দিনে নি

ডাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ছিলাম,ডাক্তারএর সহকারী আমার কাছ থেকে 50+50 দুই দিনে নিয়েছিলো।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKWUHNE3
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১৬.০ হাজার

পুলিশের রেখার বিল

আমার কভার্ড ভ্যান ২৩ ফীট, ব্রাহ্মণবাড়িয়া রাস্তায় মুখোমুখি এক্সিডেন্ট করেছিলো পরে পুলিশ রেখার দিয়ে গাড়ি থানাই নিয়ে গেছে, সরকারি রেটে রেখার বিল ২৫০০ টাকা, পুলিশ বলে রেখার বিল রেখার ড্রাইভারের সাথে ফইসালা করতে, রেখার ড্রাইভার ৮০০০ চার্জ করে, দিতেও বাধ্য হই, কারন পুলিশের লোক বলে কথা, রেখার বিলের সমস্যা সমাধান করার পর, এবার এলো পুলিশের খরচ, পুলিশ চাহিদা ১০০০০ টাকা অনুরোধ করার পর ২০০০ টাকা ডিসকাউন্ট করে। মোট নিলো রেখার ৮০০০ পুলিশ ৮০০০ মোট ১৬০০০। আমার শখের গাড়ি রিজিকের গাড়ি রাস্তায় এক্সিডেন্ট করে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, সেই রক্তক্ষরণের উপর পুলিশ লবন দিচ্ছে। অনেক হাইওয়ে পুলিশ আল্লাহর কাছে দোয়া করে যেন রাস্তাই গাড়ি এক্সিডেন্ট করে এবং তাদের ইনকাম হই। (কুট্রা পাড়া থানা ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTE2WCX9
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৭.০ হাজার

Income Tax

বাবা মাসে পেনশন পায় ১১০০০ টাকা। ট্যাক্স রিটার্ন নিজে নিজে দিতে গিয়ে কিছু গরমিলের কারণে অডিট ফাইল হয়। সেই প্রেক্ষিতে ট্যাক্স সার্কেল-৩০০ বাবার কাছে ২৫০০০ টাকা ঘুষ দাবি করে। বাবার রাগ করে চলে আসলে পরবর্তীতে আমি যোগাযোগ করি কয়েক দফা। শেষ পর্যন্ত ৭০০০ টাকা ঘুষ খেয়ে বাবার ফাইল ঠিক করে। আদৌ সে কাগজপত্র সঠিক কিনা জানার কোন উপায় নেই। চালানের কপিটা অনলাইনে ভেরিফাই হয় না। ভেগান্তির শেষ নেই এই দেশে।

Dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKQ3DQRZ
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১.১ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স করার ইচ্ছে পোষণ করি। সবগুলো পরীক্ষা দেই কিন্তু সর্বশেষ পরীক্ষায় আমাকে ফেল করে দেওয়া হয়। জানতে পারি টাকা না দিলে এই পরীক্ষায় পাশ করা সম্ভব না। আমার সাথে সবাইকে জিজ্ঞেস করি প্রত্যেকেই টাকা-পয়সা ম্যানেজ করে এখানে এসেছে তাই আমিও সবার মতই ম্যানেজার পথে হাঁটলাম।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKA94M3Y
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

পরিবেশ ম্যাজিস্ট্রেটের দুর্নীতি

খুলনায় কর্মরত পরিবেশের ম্যাজিস্ট্রেট এসেছিলেন আমাদের জমিতে যেখানে কিছু আগাছা ছিল। আগাছার কারণে মশা বৃদ্ধি পায়। সেজন্য তিনি আমাদেরকে জরিমানা করেছিলেন ১৫০০০ টাকা কথিত। তিনি আমাদের হুমকি দিলেন যদি ১৫০০০ টাকা পরিষদ না করি তাহলে জেল হবে তিন মাসের। আমরা বললাম আচ্ছা তাহলে টাকা পরিশোধ করার ব্যবস্থা করছি। ভুল যেহেতু আমাদের তো জরিমানা মেনে নিতেই হবে। আমি যখন টাকা তোলার জন্য আমার লোক পাঠালাম ব্যাংকের বুথে। তখন তারই একজন সহযোগী আমার কাছে সাত হাজার টাকা দাবি করলেন। তখনই আমার কাছে খটকা লাগলো। কারণ সরকারি কোষাগারে যদি আমি ১৫০০০ টাকা খেসারত দিয়ে থাকি তাহলে সেটা জনগণের কাজে আসবে আমাদের কাজে আসবে। কিন্তু এই টাকা যদি আমি তাদেরকে দিই সাত হাজার তাহলে এই টাকা তাদের পকেটে যাবে। তারপরে আরো কিছু ব্যাপার হয়েছে।

খুলনা সদর, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে KH28BXH2
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

ট্রাফিক আইনের দোহাই দিয়ে

২৪/০৮/২০২৬ তারিখে আমরা খুলনা যাওয়ার উদ্দেশ্যে একটি কার ভাড়া করি,সময়টা আনুমানিক এগারোটা ধোলাই পার, যাত্রাবাড়ী এলাকায় হানিফ ফ্লাইওভার থেকে নিচে নামার সময় একটি ট্রাফিক সার্জেন আমাদেরকে গাড়ি দাঁড় করায়, ট্রাফিক সার্জেন্ট ড্রাইভারকে বলে,গাড়ির চাকার সাইজ অতিরিক্ত বড় হওয়ার কারণে তাকে ঘুষ দিতে হবে ১৫০০ টাকা,অন্যতায় মামলা দিবে বলে ভয় দেখায়, পরে ১০০০ টাকা দিলে সরাসরি নিতে চায় না পরে ড্রাইভারকে বলে, টাকা দিতে হবে খামে ভরে যাতে টাকা দেখা না যায়,ড্রাইভার কথা শুনে প্যাকেটের ভিতরে ঘুষ টাকা দিয়ে, ওখান থেকে আসতে পারে। এখন ঘুষ নেওয়ার ক্ষেত্রে টাকা খুব গোপন ভাবে নেওয়া হয়। আমরা কোন দেশে বাস করি যারাই রক্ষক তারাই ভক্ষক, এটি আমার চোখের সামনে হয়েছে।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKTKG2ZC
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১০.০ হাজার

পাসপোর্ট

সরাসরি নিজে জমা দিলে বিভিন্ন অজুহাতে তা বাতিল করে দেয়। লোকের মাধ্যমে গেলে সব ঠিক হয়ে যায়।

সিলেট, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে SYHDNCFC
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৩৫০

শিশুকে জরুরি বিভাগে থেকে শিশুওয়ার্ডে অক্সিজেন সিলিন্ডার সহ নিতে

শিশুকে অক্সিজেন সিলিন্ডার সহ ইমার্জেন্সি থেকে শিশু ওয়ার্ড পর্যন্ত নিতে আমাকে ২০০ টাকা দিতে হয়েছে। আবার যখন অন্য হাসপাতালে নিয়ে যাই তখন শিশুকে অক্সিজেন সহ বের করতে ১৫০ টাকা দিতে হয়েছে ওয়ার্ড বয়কে।

ময়মনসিংহ সদর, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYLRDNBZ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.২০ লাখ

জমি রেজিষ্ট্রেশন

আমরা একটি জমি কিনে রেজিষ্ট্রেশন করতে কয়েকজন ভেন্ডর বা দিল লেখকের সাথে যোগাযোগ করি। আমাদের জমিটি বাড়ি হিসাবে খতিয়ানে লিখা আছে। বাস্তবে এটি বর্তমানে পতিত জমি। এজন্য হয় বাড়ি হিসাবে রেজি নিতে হবে, যাতে ৫ লক্ষ বেশি কর আসে।নতুবা ১২০/১৫০ হাজার ঘুস দিলে নাল জমি হিসাবে রেজি দিবে।

ফেনী, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTJPPTKC
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.২ হাজার

পাসপোর্ট ইস্যু।

ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসে আমার মায়ের পাসপোর্ট ইস্যুর জন্য আবেদন করেছিলাম। সে সময় আমার মায়ের স্মার্ট আইডি কার্ড হারিয়ে যায়। আর ওরা ফাইলের সাথে মূল আইডি কার্ড দেখতে চায়। কিন্তু সেটা হারিয়ে যাওয়াতে দেখানো সম্ভব হচ্ছিল না। যদিও মূল আইডি কার্ডের কোন প্রয়োজন ছিল না, ফটোকপিটাই যথেষ্ট ছিল। কারণ, আইডি কার্ড ভেরিফাই করার ব্যবস্থা তাদের কাছে থাকে। কিন্তু তারা নাছোড়বান্দা। আর এ অজুহাতে সে সময় অতিরিক্ত ১২০০ টাকা ঘুষ হিসাবে দিতে বাধ্য হয়েছিলাম।

ঠাকুরগাঁও, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RN2ZXCKW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র

বাংলাদেশের ইটভাটা আইন শতভাগ মেনে এদেশে একটি ইটভাটাও টিকে না। এই সুযোগ কাজে লাগিয়ে এদেশের প্রতিটি জেলা পরিবেশ অধিদপ্তর অফিস সকল ভাটা মালিকদের অফিসে ডেকে তাদের সাথে চুক্তিবদ্ধ হতে বাধ্য করে! প্রতিটি ভাটা মালিকের কাছ থেকে এক মৌসুমে নুন্যতম ৫ লাখ টাকা আদায় করে। কেউ তাদের সাথে চুক্তিবদ্ধ না হলে তার ভাটায় অভিযান করে, ভাটা গুড়িয়ে দিয়ে পথে বসিয়ে দেয়। তাই বোবা প্রানীর মতো তাদের অফিসে গিয়ে টাকা দিয়ে আসতে হয়! সারা বাংলাদেশে প্রতিটি উপজেলায় গড়ে দেড় থেকে দুই কোটি টাকা লেনদেন হয় একটা মৌসুমে!

বরিশাল, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRYRNDRG
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.৫ হাজার

পুলিশ কিলিয়ারেন্স

বিদেশ যাওয়ার ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স লাগে, এইটা সংগ্রহ করতে গেলে ১৫০০ টাকা নিয়েছে সরকারি ফিক্স বাদে,সরকারি ফিস আমি দিছি ৬০০, পুলিশ আর মনে হয় না ভালো হবে?

থানা মুক্তাগাছা, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MY8MJGDD
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১০.০ হাজার

দলিল রেজিস্ট্রি

এইসব রেজিস্ট্রি অফিসে আপনি একটি দলিল করতে হলে আপনাকে দলিল ফি বাবদ থেকে আরো অতিরিক্ত টাকা দিতে হবে। যদি আপনি এই অতিরিক্ত টাকা পরিশোধ না করেন আপনার দলিল রেজিস্ট্রি হবে না। এটি শুধু একটি সাব-রেজিস্ট্রি অফিস নয় এরকম আমি আরো পাঁচ থেকে দশটা সাব রেজিস্ট্রি অফিস ঘুরেছি এবং দেখেছি। প্রতিটি অফিসে দলিল ফি বাবদ এর থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়। যদি আপনি এই টাকা দিতে না পারেন বা অস্বীকার জানান তাহলে আপনাদের দলিল রেজিস্ট্রি হবে না।

প্রতিটি সাব রেজিস্ট্রি অফিস, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KH8MA5B2
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.৫ হাজার

পাসপোর্ট নবায়ন

আমার বাচ্চার পাসপোর্ট নবায়নের সময়, আমি যখন পাসপোর্ট জমা করি নিজে নিজে অনলাইনে পূরণ করে লাইনে দাঁড়িয়ে চট্টগ্রাম পাঁচলাই পাসপোর্ট অফিসে জমা করি, তখন আমাকে বলেন নতুন করে কমিশনার সার্টিফিকেট জমা দিতে হবে, আগের সার্টিফিকেট হবে না, যদিও এটি তার দ্বিতীয় পাসপোর্ট ছিল। অথবা একটা লোকের নাম দিয়ে বলল যোগাযোগ করার জন্য, পরে আমি যোগাযোগ করে ওর সাথে জানতে পারি তাকে ৩৫০০/- হাজার টাকা দিতে হবে, তাইলে নতুন করে সার্টিফিকেট প্রয়োজন হবে না। পাসপোর্টটি আমার জরুরী প্রয়োজন হয় আমি তাকে ৩৫০০ /-টাকা দিয়ে দিলাম, সাথে সাথে আমার বাচ্চার ছবি তোলা সহ পাসপোর্ট প্রক্রিয়া সম্পন্ন করে। বাংলাদেশের জন্ম করায় আমাদের অপরাধ।

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTC7DVHS
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নামজারী

বার বার আবেদন করলেও নামঞ্জুর করে পরবর্তীতে জমির নামজারী করে দেবে এই শর্তে ৫০ হাজার টাকা দাবি করে। আমি বিভিন্ন সময়ে ২০ হাজার টাকা দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত আমার নামজারী মঞ্জুর হয় নাই।

ঘিওর , মানিকগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKWY2A6M
মন্তব্য