সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪২৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

চাকরির ভেরিফিকেশন

এক কনস্টেবল আমার চাকুরির ভেরিফিকেশন এর জন্যে ১৫০০ টাকা নিয়েছিলো

সাতক্ষীরা, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে KHNGLJUR
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫২.০ হাজার

জমি রেজিস্ট্রার

আমার কাকা ৫ শতাংশ জমি ক্রয় করার জন্য সাব রেজিস্ট্রার অফিসে ৫০ হাজার টাকা দিয়েছিলো আর ২ হাজার টাকা দলিলের অনুলিপি করার জন্য ঘুষ দিয়েছিলো যা আমি পরে জানতে পারি

ভৈরব, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK535JLX
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০

জমির খাজনা পরিশোধের জন্য খতিয়ান এড করার আবেদন এপ্রুভ করার জন্য

নিজের ফোন থেকে জমির খাজনা/ ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য প্রোফাইলে খতিয়ান যোগ করতে হয়। নিজ ফোন থেকে খতিয়ান যোগ করার আবেদন করার পর তা ইউনিয়ন ভূমি আফিস থেকে অনুমোদন দেয়নি। স্ব-শরীরে উপস্থিত হয়ে আনুমোদন দিতে বললে ১০০ টাকা চায়। আমি কাজ করিয়ে ৫০ টাকা দিয়েছি। ডাসার, মাদারিপুর। ইউনিয়নের নাম উহ্য রাখলাম।

মাদারিপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKJEDCXD
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২০০

renew

সৌদি আরবের জেদ্দায় অবস্থিত, বাংলাদেশ দূতাবাসে ই- পাসপোর্ট করার জন্য এপয়েন্টমেন্ট নিতে গেলে ২/৩ মাস পরে তারিখ পাওয়া যাচ্ছে। ২০০ রিয়াল= ৬৬০০ টাকা দিলে ১ দিনের মধ্যেই ফিঙ্গার দেওয়া যায়। অনেক মানুষ বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে করতেছে।”

Makkah Al-Mukarramah, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT6Z6YAP
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৩৮.০০ লাখ

শুল্ক ফাকি

কম্পিটিটরদের সাথে প্রাইস এডজাস্টমেন্ট করতে না পারলে মার্কেটে টিকা যাবে না তাই তাদের পদ্ধতি ব্যবহার করে সরকারি শুল্ক ফাকি দেয়ার জন্য এই ঘুষ দিতে হয়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে CT6QKAK7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জন্ম নিবন্ধন ইংরেজি করার প্রেক্ষিতে

সরকারি ফ্রি পরিশোধ করার পরেও উনি অনৈতিকভাবে ১০০০ টাকা দাবি করেন এবং আমি বাধ্য হয়ে 500 টাকা দিতে সম্মত হই।

রামপাল সদর ইউনিয়ন কাউন্সিল।, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHNUXNBE
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৮.০ হাজার

পাসপোট নবায়ন

আমি জরুরি প্রয়োজনে পাসপোর্ট নবায়ন করতে বাধ্য হয়েছিলাম। তাই পাসপোর্ট অফিসের কাজ এবং পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করার জন্য পুলিশ ও পাসপোর্ট অফিসে ঘুষ দিতে হয়েছে।

আগারগাঁও, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKVFH6TY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫০

ট্রেন ভমন

ট্রেন ভ্রমন করার সময় পুলিশ কক্ষে থাকার সময় এ টাকা দাবি করা হয়

নোয়াখালী টু ঢাকা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTTXPDHQ
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১৬.০ হাজার

দলিল করার জন্য সাবরেজিস্টার কে টাকা দিয়েছি

দালালের মাধ্যমে সাবরেজিস্টার অফিসে ১৬০০০ টাকা দিয়েছি। না দিলে দলিল পেতে ভোগান্তি হতো।

পটুয়াখালী, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRRW4SCM
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট নবায়ন

আমি আমার পাসপোর্ট রি-ইসু করতে আবেদন করি নিজে কিন্তু পেশার যায়গায় বেকার থাকার কারণে Unemploy দিয়েছি তখন তারা একজনের নাম্বার দেয় উনার সাথে যোগাযোগ করে ২০০০ হাজার দেওয়ার পরে ফিঙ্গার দিয়ে বাসায় আসি 🥲

হবিগঞ্জ, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে SYABX68X
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১.৫০ কোটি

job

স্বাস্থ্য অধিদপ্তরে সরকারি চাকরির জন্য আমার আব্বা তার হেড অফিসের খুব পরিচিত এক ঊর্ধ্বতন কর্ম কর্তাকে আমার চাকুরীর জন্য সুপারিশের অনুরোধ করেন। ওই কর্মকর্তা আব্বাকে বলেন এই চাকরি পেতে গেলে অনেক টাকা দরকার। আমার ভবিষ্যতের কথা চিন্তা করে আব্বা তার সারা জীবনের সৎ পথে উপার্জনের টাকা এবং লোণ করে ১৫লাখ টাকা তার হাতে তুলে দেন। কিন্তু চাকরি তো হলনা উল্টা আমার আব্বাকে বিভিন্ন মামলা ও হয়রানির শিকার হতে হয়েছে। আব্বা যেহেতু সরকারি চাকরি করেন তাই কোন মামলায় পড়তে চাননি। আমি আব্বাকে ভাল করে জানি। আব্বা কোনদিন অন্যায় করেননি। অবৈধ ভাবে এক পয়সাও ইনকাম করেননি। আমাদের শরীরে হালাল পয়সার খাবার দিয়েছেন। আমরাও কোন দিন কোন অভিযোগ করিনি। সেই বাবাকে আমি নীরবে কতদিন চোখের পানি ফেলতে দেখেছি। আমাদের অবস্থা খুব খারাপ গেছে।

dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKH8N9WE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

নতুন বিস্ফোরক লাইসেন্স

অফিসে সবাই মিলে সিন্ডিকেট করে টাকা খাচ্ছে। অফিস গেলে সহজেই কোন উপদেশ দেইনা।এমন পরিস্থিতি তৈরি করে টাকা না দিলে প্রুচর ঘুরতে হয়।

রংপুর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RN2B9NA2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

জিডি

থানার মধ্যে আমি একটি জিডি করেছিলাম পারিবারিক বিষয়ে। তারপর পুলিশ আমার বাসায় আসে তথ্য সংগ্রহ করা এবং কি পুরো বিষয় বিস্তারিত জানার জন্য। তারপরে সবকিছু জানার পর, আমার কাছে তিন হাজার টাকা দাবি করে। তারপরে আমি ২৫ শত টাকা দিয়েছি। ওনারা আমাকে বললেন এই ২৫০০ টাকা তাদের গাড়ি ভাড়া। তারপর এই টাকা দেওয়ার পরেও আমি সঠিক বিচার পাই নাই। কারণ আমার কাছে আরো টাকা দাবি করা হয়েছে। আমি অত্যন্ত দুঃখিত কারণ আমি বাংলাদেশী।

ময়মনসিংহ, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYGX3HEP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

ওয়ারিশন সনদ

ওয়ারিশন সনদ করার জন্য, কাউন্সিলর অফিসে সকল কাগজপত্র জমা দেওয়ার পরে, সেখান থেকে আমাকে জানানো হয়, আমার কাগজপত্র সাইন হয়ে কাউন্সিলর অফিসেই আসবে। কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করেও পাইনি আমার ফাইল। তারপর আমার ফাইল কোথায় আছে জানতে চাইলে বলে সিটি কর্পোরেশন আছে, সেখানে গিয়ে ফাইল খুজে বের করার পরে বলে ৩০০০ টাকা দিতে হবে না হলে কাজ হবে না। তারপরের দিন আমার কর্মস্থলে এসে টাকা নিয়ে গেলেন আর কাজ হয়ে গেলো।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYEV3JRY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

NID করার জন‍্য মনোহর গন্ড উপজেলা অফিস

ছবি তাং ১ মাস পরে দিয়ে ছিল ১০০০ টাকা ঘুষ দেওয়ার পর সাথে সাথে ছবি তুলে NID কার্ড সম্পন্ন করে দিয়েছিল

মনোহরগন্জ, কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTALYWKJ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারি

আমি জমা খারিজ করতে যাই, কাগজ পত্র গুলো সব ঠিক তখনই সে বললো ওয়ারিশান এর প্রত্যন পএ চাই যা দেওয়ার সম্ভাবনা নেই তার জন্য আমি 20000 বিশ হাজার টাকা নগদ পরিষদ করি।

নোয়াখালী /মাঈজদী কোট, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT9JQVGN
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১২.০ হাজার

এমপিও শিক্ষকের বকেয়া বাবদ

আমি একজন এমপিও শিক্ষক। এমপিও ফাইল পাঠাতে দেরি করায় ৮ মাসের বকেয়া আটকে আছে। বকেয়ার আবেদন করতে হলে প্রতিষ্ঠান প্রধানকে খুশী করা বাবদ ১২০০০ টাকা দাবি করছে। সেখানে আমাকে বলা হইছে উপজেলা শিক্ষা অফিস,জেলা শিক্ষা অফিস এমনকি বরিশাল বিভাগীয় শিক্ষা অফিসে টাকা না দিলে ফাইল রিজেক্ট করবে। আমি নিরুপায় হয়ে টাকা দিতে বাধ্য হয়েছি। 😭 টাকা নিয়ে আমার কাজ করেনি প্রতিষ্ঠান প্রধান! এখন ইনিয়ে-বিনিয়ে আরো টাকা চাচ্ছে।

রাঙ্গাবালী, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে BR7VKW3N
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

বিমানবন্দরে

আমি ওমান যাওয়ার সময় চট্টগ্রাম এয়ারপোর্টে আমার জিনিসপত্র চেকিং করার সময় আনসার সদস্য আমার থেকে ১০০০ টাকা দাবি করে পরে ৫০০টাকা নিয়ে যায়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTNHEFJG
মন্তব্য