সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪২৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩০.০ হাজার

জমি রেজিস্ট্রি, হেবার ঘোষণাপত্র

জমি রেজিস্ট্রি ছিল, হেবার ঘোষণাপত্র, দলিল লেখক সব কাগজপত্র দেখে দলিল রেডি করেন, এজলাসে গিয়ে সাব রেজিস্টার রেজিস্ট্রি করতে চায় না, বলে নামে একটু ভুল আছে, আমরা সাথে সাথে পৌরসভার দুই ব্যক্তির একই নামের প্রত্যয়ন সাবমিট করি, তাতেও রাজি না হয়ে দলিল লেখকের মাধ্যমে ৩০ হাজার টাকা দাবি করে, আমরা অসহায় হয়ে ২০ হাজার টাকা পরিশোধ করি । এরকম প্রতারণা করে ঘুষ বাণিজ্য দীর্ঘদিন ধরে করে আসছে সাব রেজিস্টার ।

খোকসা উপজেলা, কুষ্টিয়া, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHWQV8G5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

সরকারি ব্যাংক অগ্রনী ব্যাংক ইছাখালি শাখা

2022, আমার মা ৪ লাখ টাকা ব্যাংক এ রাখবে। লাইনে দাঁড়িয়ে টাকা কেশিয়ার কে দিলাম। উনি সব টাকা নিলেন, ও এলোমেলো করে রাখলেন। ১০০০ ,৫০০ টাকা একদিকে করলেন ও বান্ডিল বানালেন। নিজে করলেন কিছু, আবার আমাকে দিয়েও করালেন। এরপর হিসেবে ৫০০ টাকা কম দেখালো। যদিও আমরা ৪ লাখ ই গুনে দিয়েছিলাম, আমার মতে উনি গুনার সময় ৫০০ টাকা সরিয়ে ফেলেছিলান চালাকি করে। যাই হোক যথেষ্ট প্রতিবাদ করেছি , আর বেশী বাড়াবাড়ি না করে উপরে আল্লাহ এর কাছে বিচার দিয়ে, নিজ থেকে ৫০০ টাকা দিয়ে ৪ লাখ পুরণ করে জমা দিয়েছি। এই লোভ আমাদের ছাড়লো না, নিজেকে নিজের দেশকে , এই মানুষ কে ভালোবাসা কমে যাচ্ছে কেবল। এর দায় কাদের।

রাংগুনীয়া ইছাখালি শাখা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTC8EM54
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫০০

নাগরিক সনদ

আমি পাস করব বানানোর জন্য নাগরিক সনদের জন্য আবেদন করছি আবেদন করে নিয়ে যাওয়ার পর আমার আবেদন করা হয় নাই এই বলে নতুন করে আবেদন করতে হবে তাই ৫০০ টাকা নিল

জেলা নারায়ণগঞ্জ থানা সিদ্ধিরগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKAUVKVH
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০০ লাখ

বদলি বাণিজ্য

পিয়ন থেকে কেরানী বদলি, সহকারী শিক্ষক থেকে সিনিয়র শিক্ষক বদলিতে টাকা না দিলে বদলিই হয় না। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা, বাংলাদেশ।

ময়মনসিংহ, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MY35TNQ2
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১২.০ হাজার

বাড়ির হোল্ডিং ট্যাক্স

ফোল্ডিং ট্যাক্সে তারা ইচ্ছাকৃতভাবে আমার বাসা ভাড়া আছে ৬০ হাজার টাকা এর মধ্যে হলো আমার বিল্ডিং এর লোন আছে তারা সেটিকে কোন প্রকার তোয়াক্কা না করে তারা আমাদের উপর বড় অংকের টাকা শুধু শুধু চাপিয়ে দেয় এবং বলে সে টাকা কমাবে বিনিময়ে তাকে টাকা দিতে হবে। না হলে আমাদের নামে অনেক মামলা দিবে এটা করবে সেটা করবে আমাদের থেকে ব্ল্যাকমেইল করে জোরজবস্তি করে এই টাকাটা নেয়া হয়েছে

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKBAKY4P
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.০১ লাখ

চাকরি দিবে বলে টাকা নিয়ে ব্লগ করে দিছে

আমাকে চাকরি দিবে বলে বুকিং এর জন্য ১০১১৩৫ টাকা নিয়ে ব্লগ করে দিছে

চিটাগং, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTWJ968U
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

বসিলা/ মোহাম্মদপুর পাসপোর্ট অফিস।

আমি পাসপোর্ট রিনিউ করে ই-পাসপোর্ট করতে গিয়েছিলাম। হঠাৎ বেহুদা একটা কাগজ চেয়ে বসে। সাভারে ফিরে সেই কাগজ আনা বেশ কষ্টসাধ্য এবং আমি জানতাম এটা নিয়ে গেলে পুনরায় একটা কাগজ চাইবে হয়রানির জন্য। এবং সেটা অনেকের সাথেই হচ্ছিল। পরে দালাল এসে খোচা দিলে ১৫০০ টাকা দিলে সেই একই কাগজ দিয়ে কজটা হয়ে যায়। এর সাথে জড়িত ছিল আনসার, সহকারী পরিচালক এবং দালাল। ভীষণ হতাশ হয়েছিলাম দেশ ও দেশের সিস্টেম নিয়ে।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKDWKHF6
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১০.০০ লাখ

মিথ্যা এবং সাজানো তথ্য দিয়ে কর ফাঁকির মামলা দিয়ে ফাঁসানো, এবং নিস্পত্তির জন্য ঘুস দাবী

দুই বছর আগে আমাকে প্রায় ১৪ বছর আগের রিটার্নের ভিত্তিতে কর ফাঁকির মিথ্যা এবং সাজানো মামলা দিয়ে ফাঁসানো হয়েছিল। যে বছরের রিটার্ন দাখিল করেছিলাম সেই বছর আমার সর্বমোট আয় ছিল প্রায় ১৫ লক্ষ টাকা। আমি একজন ডাক্তার এবং একটি আন্তর্জাতিক সংস্থায় কাজ করতাম। আমার বেতনের পুরোটাই জমা হত ব্যাঙ্কে। বেতন ছাড়া আমার অন্য কোন আয় ছিলনা। যেহেতু আন্তর্জাতিক সংস্থায় কাজ করতাম তাই প্রাইভেট প্রাকটিস এর সুযোগ বা সময় কোনটাই ছিলনা। একমাত্র বসত বাড়ি ছাড়া আমার ব্যাক্তিগত বা পৈত্রিক বা অন্য কোন সুত্রে পাওয়া জমি বা সম্পদ বা আয়ের উৎস ছিলনা। কোথাও কোন ব্যাবসার শেয়ার ছিলনা। অথচ আমার নামে প্রায় ৭/৮ টি মিথ্যা এবং সাজানো আয়ের উৎস উল্লেখ করে আয় লুকানো এবং কর ফাঁকির মামলা দিয়ে প্রায় ৪৪ লক্ষ টাকা দাবী করা হয়েছিল।

রংপুর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে RNULQJKJ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

জমি নামজারিকরন

জমি খারিজ করতে দেওয়ার পর একটা ভুল ধরে যে ৯ শতাংশ জমিতে দখলের কলামে একজনের নাম লেখা আছে (বাড়ি)। ৫২ বছর আগের রেকর্ড। কিন্তু সে জমির মালিক না এবং এখন দখলেও নাই। তাই নামজারি করতে দিবে না। কিন্তু ৩০০০ টাকা ঘুষ দেওয়ার পর আর কোন আপত্তি না করে কাজ করে দিয়েছে।

কোদালপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKNT9SFJ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.৫ হাজার

নামজারি

নামজারি করতে গেছি, জিজ্ঞেস করলেন কি আনছেন কাগজ পত্র সব নিয় আনছেন? বলছি আনছি, আবেদন করছেন? করছি।ফাইল নাম্বার কত? বলছি, তারপর সবকিছু দেখে বলতছে সব ঠিক আছে, দেন টাকা দেন? কিসের টাকা? আপনি জানেন না? না। প্রতি ফাইলের জন্য ২৫০০ টাকা দেন। তা না হলে রিপোর্ট দেবে না। আমি প্রাবাসি মানুষ, আমার ছুটি কম, দশ দিন পরে ছলে জাব, বলিতেছ জলদি দেন, আপনার লেট আপনি করবেন, দিলাম।আজ বদি কাজটা করে দেই নাই । আমি ছলে আসছি বিদেশে,ছয় সাত মাস পরে দেখি, আবেদন বাতিল।

রায়পুর থানা, জেলা লক্ষীপুর, বামনি ইউনিয়ন বাংলাবাজার, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTGEAFCF
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

নাক কান গলা ইনিসটিউট ও হাসপাতাল তেজগাঁও।

আমার ছোট ছেলে পাঁচ বছর বয়সী, তার কানের ভিতর খেলনার পিলাস্টিকের ছোট বল ঢুকিয়ে ছিলো, কানের ব্যথা অনুভব করাতে তাকে নিয়ে গিয়েছিলাম, নাক কান গলা ইনিসটিউট ও হাসপাতাল তেজগাঁওয়ে,ডাক্তার চিকিৎসা সেবা ভালো করেছেন, কিন্তু ইমার্জেন্সি ডিপার্টমেন্টের ওয়ার্ড বয় আমার কাছে পাঁচশ টাকা দাবি করে বলেন দিতে হবে, বাহিরে করলে অনেক খরচ হতো, তাই তাকে পাঁচশ দিতে হবে, সম্মান এর ভয়ে দিতে বাধ্য হই আমি।এই আমার দেশ।

ঢাকা সিটি করপোরেশন, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK437T9J
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১৫.০ হাজার

নতুন ড্রাইভিং লাইসেন্স করার জন্য এবং পুনরায় নবায়ন করার জন্য

মৌখিকভাবে বলা হয়েছিল এত এত টাকা নিয়ে আসেন তারপর কাজ করা হবে এবং ড্রাইভিং লাইসেন্স পাবেন এবং নবায়ন পাবেন।

মিরপুর ১০,ঢাকা।, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKHV2NGL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

আমি গত ২ সপ্তাহ আগে, ফুলপুর থানায় পুলিশ ক্লিয়ারেন্সর জন্য আবেদন করতে যাই,ফুলপুর থানার কম্পিউটার অপারেটর যারা আছেন তারা আমার কাছ থেকে ৩৫০০ টাকা দাবি করে। আমি দিতে অস্বীকার করলে তারা বলে এর কমে হবেনা। অথচ পুলিশ ক্লিয়ারেন্সর সরকারি ফ্রি ১৫০০ টাকা। আমার ইমার্জেন্সি থাকায় আমি ৩৫০০ টাকা দিয়েই তাদের কাছ থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসি।

ফুলপুর, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYL3YP5J
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৭ হাজার

নতুন পাসপোর্ট করা

আবেদন ভুল হয়েছিল ক্যান্সেল করার জন্য টাকা দিতে হয়েছে। পরে নতুন আবেদন করতে পেরেছি

গ্রাম, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYUZ4UG4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.১ হাজার

ভ্যাট অফিস

ভ্যাট অফিসে প্রতিমাসে ভ্যাট রিটার্ন জমা দেয়ার জন্য ১১০০ টাকা দিতে হয়।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKJYPS2T
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৪০.০ হাজার

দলিল নিবন্ধন

একটি দলিল নিবন্ধন করার আবেদন করেছিলাম। নানান রকম ভুল ধরে নিবন্ধন নিচ্ছিলো না। ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা দেওয়ার পর ওই দপ্তরের সর্বোচ্চ কর্তা আমার দলিল নিবন্ধন করেন।

শিবপুর সাবরেজিস্ট্রি অফিস, নরসিংদী, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKEWPYA2
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫.০ হাজার

উত্তরাধিকার সনদপত্র

উত্তরাধিকার সন্দপত্রের জন্য আবেদন।প্রশাসক টাকা ছাড়া ম্যাজিস্ট্রেট এর কাছে শুনানির জন্য প্রসেস করবে না।আর ম্যাজিস্ট্রেট এর শুনানি যদি না হয় উত্তরাধিকার সনদপত্র পাব না।তাই দিতে বাধ্য হয়েছি।

চান্দগাঁও, চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTRB2783
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২২

সরকারি সেবায় ঘুস

আমি অনার্স চতুর্থ বর্ষে পড়ি, আমি আয়ডি কার্ড বানাতে গেলে, আমার মায়ের আয়ডি আছে, কিন্তু বাবার নাই, কারণ বাাব সেই ১৯৮৫সাল থেকে বাস করলেও তিনি ছিলেন একজন রোহিঙ্গা। তাই ওয়ার্ড মেম্বার আমার থেকে ২০,০০০ টাকা দাবি করেছিল, এবং চকিদার ২০০০ টাকা, আমি সব টাকা দেওয়ার পর তারা আমাকে একটা আমার বাবার মৃত সার্টিফিকেট বানিয়ে দেয় পরে আমি সেটা দিয়ে আয়ডি বানাতে সক্ষম হই। অথচ আমার বাবা এখনো জীবিত।

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTX6UGR5
মন্তব্য