All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,013 reports found
Report a bribe
Other public office

পুলিশ ভেরিফিকেশন

সরকারি অফিসে আইটি সেবায় নিয়োজিত থাকায় প্রতিনিয়ত আসা-যাওয়া করা লাগতো। সেই অফিসে আসা-যাওয়া করার জন্য পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন ছিলো। প্রয়োজনীয় কাগজ, ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের কাগজপত্র প্রিন্ট বাবদ টাকা চেয়েছিলো। বলেছিলো বুঝেনই তো খরচ আছে।

Paid
চাঁদপুর ৳1.0K
4 September 2026 3
0 Comments
Other public office

আমার একটি মামলার জন্য পুলিশ টাকা দিতে হয়।

আমাদের একটি জায়গা নিয়ে আদালত এ একটি কেইস এর জন্য পুলিশ আমাদের বাড়িতে এসে হুমকি / ভয় ভিতি দেখাত এই হয়রানি জাতে না করে তার জন্য পুলিশ কে টাকা দিয় যা থানার মধ্যেই হয়।

Paid
ব্রাহ্মণবাড়িয়া ৳15.0K
4 September 2026 3
0 Comments
Other public office

বিদ্যুতের নতুন লাইন সংযোগ।

আমি আমার আমার দোকানের জন্য মিটারের আবেদন করি। দূরত্ব বেশি দেখিয়ে আবেদনটি বাতিল করে দেওয়া হয়। কিছুদিন পর শাখাই দায়িত্বে থাকা ব্যবস্থাপকের সাথে কথা বললে ফোনে তদন্ত কর্মকর্তাকে ডেকে পাঠান। তদন্ত কর্মকর্তা আমাকে নিচে ডেকে নিয়ে এসে একজন ইলেকট্রিশিয়ানের সাথে কথা বলতে বলেন। ইলেকট্রিশিয়ান আমাকে বলেন ৮০০০ টাকা খরচ হবে। আমি ৭০০০ টাকায় মিট করি। আমার অতিরিক্ত খরচ ৪০০০ টাকা। এখন আমি একই স্থানে মিটার পেয়েছি। নারিশা সাব অফিস ঢাকা পল্লীবিদ্যুত সমিতি ২ দোহার, ঢাকা।

Paid
Dohar, Dhaka. ৳4.0K
4 September 2026 2
0 Comments
BRTA

বাইকের মালিকানা পরিবর্তন

কাগজপত্র সবকিছু ঠিক ছিল কিন্তু তারা জমা নিচ্ছে না ২ হাজার টাকা দাবি করে পরে দিতে বাধ্য হই ঘটনাটি মিরপুর বিআরটিএতে ঘটেছে আমার সাথে। টাকা দেওয়ার আধা ঘন্টার মধ্যে আমার কাজ করে দেয় তারা।

Paid
মিরপুর,ঢাকা ৳2.0K
4 September 2026 3
0 Comments
Land Office

খতিয়ান

একটা জমির খতিয়ান তোলার জন্য গিয়েছিলাম। কিন্তু অফিসের একজন ৪র্থ শ্রেণির কর্মকর্তা আমার কাছে একটা খতিয়ান তোলার পরিবর্তে ৫০০ টাকা ঘুষ চাইছে। আমার খতিয়ানটা জরুরি ছিল বিধায় আমি তাকে ৫০০ টাকা দিয়ে খতিয়ানটা তোলেছি।

Paid
জামালগঞ্জ ৳500
4 September 2026 2
0 Comments
Other public office

কলকারখানা অধিদপ্তর

আমার কারখানার লাইসেন্স করতে গেলে অফিসের এক পরিদর্শক যেসব কাগজ দিতে বলে সব দেই। চালান 3000 টাকা হলেও সে 70000 টাকা দাবী করে বলে ডিআইজি কে দিতে হবে। আমি 50000 টাকা দেই।

Paid
সিরাজগঞ্জ ৳50.0K
4 September 2026 1
0 Comments
Sub-Registry Office

১৮ শতক জমি রেজিস্ট্রি

১৮ শতক জমি রেজিস্ট্রি করতে ৭০০০ হাজার টাকা ঘুষ নিয়েছে দুইটা দলিল একটা দলিলে ২ শতক ভিটা ছিল সালারা সরাসরি টাকা নেই না মুহুরির কাছে দিতে হয় মুহুরি হিসাব করে নেই ২ টা দলিল করতে ২৫০০০ হাজার টাকা নিছে ৭০০০ ঘুষ ধরে হেবা দলিল

Paid
মহেশপুর রেজিস্ট্রি অফিস ৳7.0K
4 September 2026 3
0 Comments
City Corporation

ওয়ারিশ সনদ

বাবা ও মা মৃত। দক্ষিণ সিটি করপোরেশন হতে আট ভাই বোনের ওয়ারিশ সনদ দরকার পারে। আমি ফর্মে যা যা দরকার সব প্রদান করে জমা দেই। কিছু দিন পর একজন বাড়ি এসে সব যাচাই করে তাকে দুই হাজার টাকা দেই। তারপর প্রশাসনিক কর্মকর্তাকে তিন হাজার টাকা প্রদান করে সনদ দেয়। এখন এই ভাবে ঘুষের জন‍্য সরকারের জরুরি একটা সেল করে দ্রুত পদক্ষেপ নিয়ে শাস্তির ব‍্যবস্থা করা যেতে পারে।

Paid
সুক লাল দাস লেন সুত্রাপুর ঢাকা ৳5.0K
4 September 2026 7
0 Comments
Education Office

শের ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের চাকুরি

কম্পিউটার অপারেটর, সুপারভাইজার পোস্ট টি টাকার বিনিময়ে ভিসি নিজে বিক্রি করেছে। এগুলোতে সাহায্য করে তার আপন ভাই গুলো, নিজ গুামের ২ জনকে এবং নিজ শশুর বাড়ির এলার লোক, শালা,শালার বৌ,নিজ ভাগ্নে কে বিশ্ববিদ্যালয়ের চাকুরি দিয়েছে,নিজের নামে,আত্নীয় দের নামে টাকা রেখেছে, এমনকি নিজের শালার বৌকে কীটতত্ত্ব বিভাগের শিক্ষিকা হিসেবে নিয়োগ দিয়েছে।

Paid
ঢাকা ৳2.00M
4 September 2026 3
0 Comments
Customs Office

সব ধরনের ডকুমেন্টস এর কাজ

কাস্টমস এর এমন কোনো জায়গা নেই যে টাকা ছাড়া কাজ হয়। টাকা কম দিলে ফাইল পর্যন্ত নিতে।চায় না পিয়ন রা। প্রতি ডকুমেন্টস এ টাকা দিতেই।হয়। না হয় কাজ হয়না।

Paid
চট্রগ্রাম কাস্টমস হাউস। ৳1.0K
4 September 2026 2
0 Comments
Other public office

রাজনৈতিক হয়রানিমুলক মামলা

য়ামার বাবাকে জেলগেট থেকে পুনরায় ধরে নিয়ে থানায় আসা হয় এবং রিমান্ডে নেবার ভয় দেখিয়ে আমার নিকট থেকে ওসি তদন্ত ঘুষ গ্রহন করে যা আমি দিতে বাধ্য হই।

Paid
জয়পুরহাট ৳25.0K
4 September 2026 1
0 Comments
Land Office

নামজারি সংক্রান্ত

আমার বাবার নামে কয়েক জায়গায় জমি আছে।কিছু উত্তরাধিকার সূত্রে আবার কিছু ক্রয় সূত্রে।এগুলো এক সাথে একই নামে নামজারি করতে গেলে ২০ হাজার টাকা দাবি করে।এসিল্যান্ড কে জানালে বলে এটা আমার কাজ নয়।পরে শুনি এসিল্যান্ড ভাগ পায় কিন্তু অপ্রকাশিত ভাবে।পরে বাধ্য হয়ে ১০ হাজার টাকায় মিমাংসা করে টাকা পরিশোধ করার ৩ দিনের মাথায় নামজারি হয়ে যায়

Paid
নকলা,শেরপুর ৳10.0K
4 September 2026 1
0 Comments
Other public office

মোবাইল কোর্ট দন্ড দিয়েছে। আপীল করার জন্য নকলের আবেদন করেছি। কিন্তু নকল কবে দিবে ঠিক নেই।

মোবাইল কোর্ট ৬ মাসের দন্ড দিয়েছে। উচ্চ আদালতে আপীল করতে। সহি মোহরকৃত নকলের জন্য আবেদন করেছি। যে খানে নকল দেয় ঔ লোক ৩০০০ টাকা চায়

Paid
নরসিংদী ৳3.0K
4 September 2026 6
0 Comments
Other public office

দেওয়ানি মামলা

মামলাটা পাঁচ বছর ধরে ঘুরাইতেছে, মামলা ফাইনালে উঠায় না, প্রথম তিন বছর এক পক্ষ জবাব দেয়নি তার পরেও এক তরফা রায় দেয়নি, কারন ঘুরাঘুরি করলেই টাকা, পরে আমি মামলা ফাইনালে উঠায়তে বললে ৫ হাজার টাকা ঘুষ চায়, উপায় না পেয়ে তিন হাজার টাকা দিয়ে ফাইনালে ঊঠাইছি,

Paid
ভাংগা উপজেলা ৳5.0K
4 September 2026 1
0 Comments