সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১৯.০ হাজার

সব কাগজ ঠিক থাকার পরও আমার পাসপোর্ট হলো না

আমি একজন ছাত্র। বিদেশে পড়াশোনার জন্য পাসপোর্ট দরকার ছিল। নিজেই অনলাইনে আবেদন করে সব তথ্য ঠিকভাবে দিলাম। পাসপোর্ট অফিসে গিয়ে একের পর এক নতুন কাগজের কথা শুনলাম। Academic Certificate, Original Certificate, তিন মাসের Electricity Bill, বাসার দলিল, শেষে Certificate-এ e-Apostille। অনেকদিন ঘোরার পর একজন আনসার বললেন, ১৫ হাজার টাকা দিলে passport করে দেবেন। বাধ্য হয়ে টাকা দিলাম। মাত্র ৯ দিনের মধ্যে passport পেয়ে গেলাম। সবচেয়ে অবাক বিষয়, passport নেওয়ার সময় এসবের কিছুই লাগল না। শুধু ছবি আর signature দিলাম। Police Verification-এর সময়ও ৪ হাজার টাকা দিতে হলো। তখন শুধু একটা প্রশ্ন মনে হলো, নিয়ম মেনে কাজ করতে গেলে এত ঝামেলা, আর টাকা দিলেই সব সহজ কেন?

Dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKLQC5VC
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২.০ হাজার

emergency treatment

আমার ভাতিজা (১২) গাছ থেকে পড়ে পা ভেঙ্গে যায়। আমি এবং ভাতিজার মা সহ ভাতিজাকে নিয়ে ঢাকা পঙ্গু হসপিটালে যাই ইমারজেন্সিতে দেখানোর পরে ওটিতে পাঠায়। তখন রাত 9 টা ডাক্তারদের সিফট চেঞ্জ হওয়াতে ওটিতে কোন ডাক্তার ছিল না। ওখানে থাকা সিকিউরিটি গার্ড আমাদের অফার করে ২০০০ টাকা দিলে সবার আগে আপনাদের কাজটা করে দিব। আমার ভাতিজার অবস্থা খুবই খারাপ তখন। উপায় না দেখে আমরা রাজি হই। এবং টাকা দিয়ে দেই। কিন্তু রাত বারোটা একটা বেজে যাচ্ছে সে ওটির বেডে নিচ্ছে না। তারপর রাত ২ঃ০০ টায় অপারেশন করার আগে বিভিন্ন সরঞ্জামা বাবদ আমার কাছ থেকে আরো ২৫০০ টাকা দাবি করে প্লাস্টার করার জন্য।আমি নিরুপায় হয়ে দিলাম।আমাকে বোঝায় এটা সেটা অনেক কিছু লাগবে কিন্তু অপারেশনের পরে দেখলাম তেমন বেশি কিছু লাগেনি।

Dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKH6USMV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

বন বিভাগের ক্লিয়ারেন্স সার্টিফিকেট

আমার মিলের জন্য লাইন নামাতে বন বিভাগের ক্লিয়ারেন্স নিতে হচ্ছিল। এবং তা পাওয়ার জন্য আমাকে ৪ মাস ঘুরানো হয়েছে।

পিরোজপুর, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে BR5ECBZ2
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.০০ লাখ

রাস্তা স্থানান্তর করার জন্য

বাড়ির ব্যক্তিগত জায়গা থেকে রাস্তা সরিয়ে যেখান থেকে রাস্তা হওয়ার কথা ছিল সেখানে স্থানান্তরিত করার জন্য ১০০০০০ টাকা ঘুষ নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়াররা।

বরিশাল সিটি, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে BRUC94L7
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

সার্টিফিকেট তোলা

সার্টিফিকেট আর্জেন্ট এপ্লাই করি, ফি সরকারি ব্যাংকে জমা দিয়ে প্রয়োজনী কাগজ কর্তব্যরত অফিসারকে জমা দিলে তিনি চা নাস্তা খাওয়ার টাকা চায় আমার বাহিরে এপ্লাই করার ডেডলাইন আছে তাই আমি দামাদামি করি নাই যা চাইসে দিয়ে দিসি যাতে পেপার দ্রুত সময়মত পাই।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK9C8A6Z
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১০০

ড্রাইভিং লাইসেন্স

আমি বায়োমেট্রিক দিতে গেছিলাম। উনারা টাকা ছাড়া বায়োমেট্রিক গ্রহণ করে না। তাই আমাকে বাধ্য হয়ে ১০০ টাকা দিতে হয়েছে।

ঠাকুরগাঁও সদর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNCTDTDC
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳২.০ হাজার

ট্রেড লাইসেন্স

ট্রেড লাইসেন্স 2000দিয়েছি কিন্তূ অতিরিক্ত 500টাকা আলাদা নিয়েছে তাই আমরা চাই অনলাইন নিজের টাকা নিজে যেন টাকা দিতে পারি

নরসিংদীতে, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKXRF26M
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১৫.০ হাজার

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে এমপিও করানো

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে সব কাগজপত্র ঠিক থাকা স্বত্বেও ফাইল রিজেক্ট করে দিয়েছিল। পরবর্তী মাসে ১৫০০০ টাকা দেওয়ায় পূর্বের কাগজেই ফাইল সেইভ হয়েছে।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKE4AZ6L
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

VAT OFFICE

সম্প্রতি ভ্যাট বিডি (vat.gov.bd) ওয়েবসাইট থেকে BIN (Business Identification Number) সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করি। ভেবেছিলাম অটোমেটেড সার্ভিস, ঝামেলা ছাড়াই হয়ে যাবে। কিন্তু আবেদন করার পরপরই আমার ফোন নম্বরে একটি কল আসে। সরাসরি জানানো হয়, কোনো ঝামেলা ছাড়া দ্রুত এপ্রুভাল পেতে চাইলে ১,০০০ টাকা ঘুষ দিতে হবে। টাকা না দিলে নাকি ফাইল ঝুলে থাকবে এবং সার্টিফিকেট অনুমোদন করা হবে না! অনলাইন সার্ভিসের সুবিধা পাওয়ার কথা ছিল সাধারণ উদ্যোক্তাদের, কিন্তু এখানেও মধ্যস্বত্বভোগী আর অসাধু কর্মকর্তাদের চাঁদাবাজি শুরু হয়ে গেছে। ১,০০০ টাকা হয়তো অঙ্কের হিসেবে বড় কিছু নয়, কিন্তু এই সংস্কৃতি একটা নতুন ব্যবসার শুরুতেই বাধা তৈরি করে। আমরা যদি প্রতি পদক্ষেপে এভাবে নীরব থাকি, তবে এই ডিজিটাল ব্যবস্থার কোনো অর্থই থ

Sirajganj, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJLFDWPC
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১০০

Land Resitri

Jomi bikri registri Korte gele joto Jon jomir aongshidar , portijoner tip soy per head 100 tk diyeci Dolil par Korte protik doliler Sathe tk na dile dolil par Hoy na Bisoy ta dekhle Amra hoyrani theke bachtam

Lalpir upojela, Natore, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে RJXTDSWD
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৫.০০ লাখ

Customs audit

কাস্টম অডিট করার জন্য প্রতিবছর চক্রবৃদ্ধি আকারে বাড়তে থাকে ২০১৯ এ ২০০,০০০ দিয়েছিলাম ২০২৫ এ ৪০০,০০০ এখন আবার চাই ৫০০,০০০। কমবেশি করার সুযোগ ও থাকে না। এভাবে চলতে থাকলে একদিন হয়তো কারখানা বন্ধ হয়ে যাবে। কারখানা বন্ধ করতে হলেও ২০,০০,০০০ টাকা দিতে হবে। এরকম হলে তরুণ প্রজন্ম কখনো উদ্যোক্তা সাহস দেখাতে পারবে না।

Dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKB8KKL8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০০ লাখ

পুলিশের চাকরি

আমার চাচতো খালাতো ভাই পুলিশে চাকরির জন্য সবদিক দিয়ে ফিট ছিল কিন্তু তখন তাকে কোন এক অফিসার বলল চাকরি পেতে হলে ৭ লাখ টাকা মিষ্টি খাওয়ার জন্য দিতে হবে

ফরিদপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKLDQTYA
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নতুন পাসপোর্ট

আমি প্রবাসী। আমার মাকে ওমরাহ তে পাঠাবো। তাই না আর ভাইয়ের পাসপোর্ট বানাতে দিয়েছিলাম। থানায় ভেরিফিকেশন এর নামে ডেকে নিয়ে চা খাবার টাকা চায়। আম্মা বলেছে আমি মুরুব্বি মানুষ নেব 500। না অফিসার বলে। উপরেই 1 হাজার দিতে হয়। আমারটা থাকুক। আপনে 2 পাসপোর্ট e 3000 দেন। শেষে কিছু করার নাই। টাকা দিয়ে এসেছে। ঘটনা রুপগঞ্জ থানার।

রুপগঞ্জ নারায়নগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKFY7MPP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

police clearance

আমার কাছে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য ৩০০০ হাজার টাকা চায় ।তার পর ১৫০০টাকা দিয়ে আসি ।বলল্লো ৭দিন পর পাবো ।কিন্তু পাইনি ।এখন ও 😭

বালাগঞ্জ থানা, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে SY8NW5D7
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

মিস কেস

৫ মাস ধরে ঘুরাচ্ছে। একটা নোটিস করতে ২ মাস সময় নেয়। পরে নিরুপায় হয়ে ২০০০০/- টাকা দিয়ে মিস কসে করছি।

নজিপুর, নওগাঁ, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJ3VJ2SD
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৪২.০ হাজার

পেনশনের এককালীন টাকা পাবার জন্য

মূল পেনশনার মৃত্যুর পরে পেনশনারের স্ত্রীর নামে পেনশন আসতে আসতে প্রায় 1 বছর এর মতো সময় লেগে যায় যেখানে 82400 টাকার মতো এককালীন টাকা জমা হয় পরে সেই টাকার চেক ছাড়াতে গেলে হিসাবরক্ষণ অফিসের পিওন দাবি করে টাকা দিলে সাথে সাথে ছাড়িয়ে দিবো অর্ধেক অর্ধেক।নাইলে ওই টাকা আর কখনোই পাবেন না।যার দরুন অর্ধেক এ রাজি হয়ে যাই। তখন আমার স্মার্ট ফোন না থাকার কারনে ভিডিও ক্লিপ তুলতে পারিনি।

বরিশাল, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRSL7S9G
মন্তব্য