All reports

19,086 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

13,426 reports found
Report a bribe
Paid Customs Office ৳50.0K

আমদানিকৃত ও রপ্তানিকৃত পণ্য ছাড় করতে ঘুষ।

বাংলাদেশে যে সব বিভাগে কাস্টম হাউস (শুল্ক স্টেশন) আছে সে সব অফিসে আমদানিকৃত ও রপ্তানিকৃত পণ্য ছাড় করতে ফাইল প্রতি ১০,০০০ থেকে ১,০০,০০০ বা তার অধিক টাকা ঘুষ দিতে হয়। যদি ঘুষের টাকা না দেয় তবে আমদানিকারকের হয়রানি করা হয়। সব থেকে এ অফিসে ঘুষ লেনদেন হয় বেশি।

ঢাকা, Dhaka 1 September 2026 4 views DKDKSVHC
0 Comments
Paid Passport Office ৳2.0K

নতুন পাসপোর্ট করার জন্য

আমার কাছে অরিজিনাল ন্যাশনাল আইডি কার্ড ছিল না। এ কারণে আমার পাসপোর্ট এর কাগজপত্র উত্তরা অফিসে জমা নেই নাই । পরে নিচের তলাতে এক পাসপোর্ট অফিসের কর্মীকে আমি জিজ্ঞাসা করলাম, কিভাবে আমার কাগজ পত্র জমা দিতে পারি, যেহেতু আমার কাছে অরিজিনাল আইডি কার্ড নাই। তিনি বলল আমাকে ২০০০ টাকা দেন আমি ব্যবস্থা করে দিচ্ছি। পরে আমি তাকে ২০০০ টাকা দিয়েছি ।সে আমার পাসপোর্ট এর কাগজপত্র অফিসের জমা দিয়ে দেয়।

ঢাকা উত্তরা, Dhaka 1 September 2026 4 views DKXVQPLF
0 Comments
Paid Land Office ৳1.9K

দলিলে সার্টিফাই কফির জন্য অতিরিক্ত টাকা লেনদেন

আমি ১৯৭৭ সালের একটি দলিলেরসার্টিফাই কফির জন্য আবেদন করেছিলাম আমার নিকট থেকে ২৭০০ টাকা নেওয়া হয়েছে অনেক বেশি। সরকারি পি অনুযায়ী সর্বোচ্চ ৮০০ টাকা হইতে পারে। কিন্তু আমার থেকে নেওয়া হয়েছে ২০০৭০০ টাকা।

চট্টগ্রাম (অন্যান্য), Chattogram 1 September 2026 4 views CTNRJXG8
0 Comments প্রমাণ আছে
Paid Land Office ৳100.0K

নামজারি/ খারিজ

নামজারি করতে গেলে বলে এই দাগে সমস্যা আছে তাই ১ লাখ টাকা লাগবে। কী সমস্যা তা বলে না। আগের মালিক কীভাবে নামজারি করেছিল জানতে চাইলে বলে সেও টাকা দিয়ে নামজারি করেছিল। এইভাবেই নাকি চলতে থাকবে আজীবন। আমার যেহেতু নামজারি করা জরুরী ছিল তাই ফেলে না রেখে তাদের দাবি মেনে নিয়ে কাজ সম্পন্ন করেছি।

উত্তরা দিয়াবাড়ি, Dhaka 1 September 2026 7 views DK2CZWXF
0 Comments
Paid Other public office ৳500

সমাজসেবা

উপজেলা সমাজসেবা অফিসে আমার আব্বার চিকিৎসার জন্য একটা আর্থিক আবেদন করতে গিয়েছিলাম। তিনি ব্রেইন স্টোক করে প্যারালাইসড হয়ে গিয়েছিলেন। ত আমাদের আবেদনের ফাইল সমাজসেবা অফিসারের কাছে জমা দেয়না অফিস সহায়ক। সে বেশ কয়েকবার ডেট দিয়েও অফিসারের কাছে ফাইল জমা করেনা। শেষে ৫০০ টাকা চা খাওয়ায় বিল চেয়ে বসল। কিন্তু খারাপ লাগাটা ছিলো ওই অফিস সহায়কের টেবিলে লিখা ছিলো হযরত আলী রাঃ এর ঘুষ লেনদন করা কতটা জঘন্য কাজ এ সম্পর্কিত একটা বাণী। অনেকটা নিরুপায় হয়ে দিতেই হলো টাকাটা।

উপজেলা: বাঘা, জেলা:রাজশাহী, Rajshahi 1 September 2026 3 views RJ9U3N9Z
0 Comments
Paid Education Office ৳3.0K

বকেয়া বেতন পাওয়ার জন্য ঘুষ প্রদান

এনটিআরসিএ কর্তৃক নিয়োগ প্রাপ্ত হয়ে কোন একটা বিদ্যালয়ে যোগদান করি। যোগদানের পরবর্তী ৩ মাসের বকেয়া বিল পাওয়ার জন্য জেলা শিক্ষা অফিসের (রাংগামাটি)একজন চাকমা কর্মকর্তাকে ৩ হাজার টাকা প্রদান করতে হয়েছে।

রাংগামাটি, Chattogram 1 September 2026 4 views CT59P8XX
0 Comments
Paid BRTA ৳12.0K

ড্রাইভিং লাইসেন্স করা

আমি দালাল ছাড়া নিজে নিজে ড্রাইভিং এর ব্যবহারিক এবং লিখিত পরীক্ষায় পাশ করার পর রেজাল্ট বোর্ডে গিয়ে দেখি আমি ফেল তাই পরবর্তীতে দালাল দিয়ে বারো হাজার টাকা দেওয়ার পর দেখি পরীক্ষা দিয়ে পাস দিয়েছে

ঢাকা , নিকুঞ্জ, Dhaka 1 September 2026 8 views DK7Z4MQN
0 Comments
Paid Other public office ৳1.5K

বিদ্যুৎ খুঁটি সংক্রান্ত

আমি বিদ্যুৎ এর খুঁটির জন্য আবেদন করি । এবং এটি মঞ্জুর হওয়ার পর আমাকে খুঁটি দেওয়া হয় না। তাদের কল দিলে শুধু তারা আজকে না কালকে আসব এটা বলে। পরে একদিন বলে ১৫০০ টাকা রেডি রাখেন আমরা আসতেছি। অবশেষে আমর ১৫০০ টাকা দিয়েই কাজ সম্পন্ন করতে হয়েছে।

কেন্দুয়া, নেত্রকোনা, Mymensingh 1 September 2026 4 views MYD5TAU8
0 Comments
Paid BRTA ৳3.0K

মোটরসাইকেলের মালিকানা নাম ট্রান্সফার।

আমি একটা ১৫০ সিসির মোটরসাইকেল ক্রয় করি এবং তার মালিকানা পরিবর্তনের জন্য আমি সরকারের সমস্ত ফ্রি পেমেন্ট করি। কিন্তু বিআরটি তে যে দেখলাম তারা বলে এই কাগজ ঝামেলা ওই কাগজের ঝামেলা কাগজ ঠিক করে নিয়ে আসেন। আমার কাগজ সবই ঠিক ছিল। তারপর আমি BRTA তে দুই দিন গেলাম আমি বুঝতে পারিনি তারা টাকার জন্য এরকম করছে। পরে বড় ভাইয়ের কাছে ফোন দিলাম। পরে আমাকে জানালো এখানে নিজের কাজ নিজে করা যায় না। পরে একটা দালাল ধরলাম।এবং সরকারি কর্মকর্তাকে ৩০০০ টাকা পেমেন্ট করার পরেই আমার কাজ দশ মিনিটের মধ্যে সমাধান হয়ে গেল।

ঢাকা, Dhaka 1 September 2026 3 views DKJ6PKLM
0 Comments
Paid Other public office ৳1.2K

জন্ম নিবন্ধন ডিজিটাল করা

তাদের এক্সট্রা টাকা দেয়ার অনেক ঘটনায় আছে কিন্তু বর্তমানে ঘটা ঘটনাটি , হচ্ছে অনেক আগে জন্ম নিবন্ধন করা ছিল সেটা এখন বাংলায় ও ইংরেজি করার জন্য ডিজিটাল করতে গেছিলাম বা অনলাইন করতে গেছিলাম তখন এই ঘটনা ঘটেছিল ।

পাবনা, Rajshahi 1 September 2026 6 views RJP5XVK5
0 Comments
Paid Sub-Registry Office ৳35.0K

মর্টগেজ দলিল সম্পাদন

আমি একটি মর্টগেজ দলিল সম্পাদন করতে জামালপুর সদর সাব রেজিস্ট্রি অফিসে যাই। পরে ভিতর থেকে মুহুরীকে বিশেষ উপায়ে জানানো হলো ৩৫০০০ টাকা না দিলে কাজ হবে না। সর্বশেষ আমি দিতে বাধ্য হই।

জামালপুর, Mymensingh 1 September 2026 4 views MYZ49PH3
0 Comments
Paid Public Hospital ৳500

সরকারি কর্মচারি হাসপাতাল, ফুলবাড়িয়া, ঢাকা। এখানে রোগী রা টিকিট ও সিরিয়াল পায় না।

টিকিট পেতে ও ডা দেখাতে সুযোগ পাওয়া তে টাকা দাবি করে। জনগনের সাথে চরম খারাপ আচরন করে। রোগী সেবা পায় না।

ফুলবাড়িয়া, ঢাকা, Dhaka 1 September 2026 6 views DKJQA96J
0 Comments
Paid Education Office ৳2.5K

উন্নত বেতন স্কেল প্রাপ্তির ফাইল ও উপজেলা শিক্ষা অফিস ও জেলা অফিসের অনুমোদন জন্য ঘুষ প্রদান

বুড়িচং উপজেলার ৭০ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিকট হতে সিলেকশন গ্রেড বেতন স্কেল প্রাপ্তির শিক্ষক প্রতি ২৫০০ টাকা নিয়েছে।

কুমিল্লা, Chattogram 1 September 2026 4 views CTMB48DP
0 Comments
Paid Traffic Police ৳5.0K

মোবাইল হারিয়ে যাওয়ায় জিডি করেছিলাম

মোবাইল হারিয়ে যাওয়ার পর যখন আমি জিডি করি তখন বাস্তব ময়দানে আমি এই জিডির মাধ্যমে কোন উপকার পাইনি কিন্তু যখন বারবার তাদের দ্বারস্থ হতে থাকলাম কুমিল্লার সদর দক্ষিণ থানায় দায়িত্বরত পুলিশ যাকে আমার ফোন খোজার জন্যে দায়িত্ব দেওয়া হয়েছে সে আমার থেকে ৫০০০ টাকার চুক্তি করে ফোনটি উদ্ধার করে দিয়েছেন।

কুমিল্লা, Chattogram 1 September 2026 4 views CT3HYTZ8
0 Comments
Paid Education Office ৳5.0K

এমপিও বেতন/বকেয়া/বিএড স্কেল চালু

এমপিও বেতন/বকেয়া/বিএড স্কেল চালু।শিক্ষা কর্মকর্তার পছন্দের দোকান থেকে ৩০০০/- দিয়ে আবেদন করতে হয়।আবেদন ফরওয়ার্ড করতে ৫/৬ হাজার নেন।

ভালুকা, Mymensingh 1 September 2026 4 views MYQZ869U
0 Comments
Paid Land Office ৳10.0K

জমির খাজনা

আমি জমির খতিয়ান করতে দিয়েছিলাম।সরকারি খরচ ১১৭০/-টাকা আমার কাছ থেকে নিয়েছে ১২০০০/- টাকা তারপরও ভুল।আবার আমাকেই সংশোধন করতে হবে টাকা দিয়ে।

মতলব উত্তর, Chattogram 1 September 2026 6 views CTL83W2C
0 Comments