হাসপাতালের চিকিৎসা
পিজি হাসপাতালে গেছিলাম ফ্রি চিকিৎসা নিতে ফ্রি বলতে সরকারি খরচ যা আসে তাই। একটা ফোরা হইছিল তাই কাটাইতে ডক্টর দেখানোর পরে বলছে আমাদের এখানে হয় না ঢাকা মেডিকেলে যান এখন আমাদের আর কি করার আছে পরে বের হবো ওনাদের ই একজন বললো এভাবে হবে না আপনি ফোরা কাটাবেন আমার লোক আছে ৬০০০ টাকা লাগবে পরে আমি বললাম যে অন্য কোথাও নিয়ে যাবেন নাকি এখানে বলে এখানে আমি রাজি হলাম পরে পিজি হাসপাতালের ইমার্জেন্সি ফোরা কেটে পুঁজ বের করে দিলো। কথা হলো হাসপাতালের ইমার্জেন্সি সব হলো টাকার বিনিময় কেনো? আবার যিনি ওপরেশোন করছেন তিনি আবার আমাকে জিজ্ঞেসা করলো কতো টাকা চুক্তি করছেন আমি বললাম ৬ হাজার তার মানে সব কিছু এভাবেই চলে