সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৪৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

নতুন পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশান

নতুন পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশান। থানার ASI আমাকে থানার কাছের চায়ের দোকানে রাত ৮ টার দিকে দেখা করতে বললেন, পাসপোর্টের বিষয়ে জরুরী আলাপ। গেলাম, জানতে চাইলো- কেন পাসপোর্ট করতে চান, কি করেন, হোম ডিস্ট্রিক্ট কোথায় ইত্যাদি? বললাম- মহান আল্লাহ তায়ালা যদি রাজি-খুশি থাকেন , এ বছর আমি পবিত্র হজ্জ পালনে যেতে চাই, তাই পাসপোর্ট লাগবে। উনি হজ্জে গিয়ে উনার জন্য দোয়া চেয়ে মিষ্টি খাওয়ার টাকা চাহিলেন। উনাকে কয়েকবার হজ্জের পাসপোর্ট বলিয়া নিবৃত্ত করার চেষ্টা করিলাম, উনার দেশের বাড়ি বাগেরহাটের সাথে ঝিনাইদহকে ( যদিও দুরত্ব বিস্তর) কাছাকাছি দাড় করিয়ে "দেশী"র কাছে ঘুষের দাবিতে অটল থাকিলেন।উনাকে নড়ানোর ক্ষমতা আমার ছিলো না, আবার কাজটা আমার জন্য বেশ জরুরী ছিল, অগত্য দাবি মিটাইতে বাধ্য হইলাম!!!

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKFJQHG3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

দিযারা রেকর্ড এর জন্য অথিক পরিমাণ ঘুষ নিচ্ছে

চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া মৌজার দিযারা রেকর্ড এর জন্য অথিক পরিমাণ ঘুষ নিয়েছেন এবং তাছাড়া রেকর্ড করে দিচ্ছে না জমির কাগজপত্রে কোনো প্রকারের সমস্যা নেই। মাত্র 8 শতাংশ জমির জন্য তিন দফায় ত্রিশ হাজার টাকা দিতে হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJW7W48T
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩.০০ লাখ

আমি একটি সরকারি চাকরির নিতে চেয়েছিলাম আমার ওয়াইফের জন্য

একটা সরকারি পিয়ন পোস্ট এর চাকরি ছিল, টাকা দিয়েছি কিন্তু চাকরি হয় নাই টাকা ফেরত পাইনি সভাপতি টাকাও দেয় নাই চাকরিও দেয় নাই

পটুয়াখালী, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে BREC3TJS
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.০ হাজার

সম্পত্তি নাই তার জন্য সার্টিফিকেট।

আমার ছেলেটা অটিজম পেসেন্ট তাই এখানকার সরকার আমাদের বাসা ভাড়া পেমেন্ট করে তার সন্মানে তাই নিজ দেশে কোন সম্পত্তি আছে কিনা সেটার জন্য দেশ থেকে একটা সম্পত্তি নাই এই লেখা একটা সার্টিফিকেট লাগবে তাই আমি আমার খালাতো ভাইকে বলেই সিটি কর্পোরেশন থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসার জন্য কিন্তু দুঃখের বিষয় মিরপুর ২ নম্বর সিটি কর্পোরেশনের নিযুক্ত কর্মকর্তা আমার ছেলের কাগজ না দিয়ে আমার (মানে পিতার) কাগজ আনতে বলে নিজ জেলা থেকে একথা শোনার পর আমি আমার মামাতো ভাই এর নাম্বার দিয়ে ওনার সাথে কথা বলি এবং জানাই ভাই আমার জন্ম ঢাকায় আমার যা আছে ঢাকায় আমার কাগজ যদি লাগে সেটা কমিশনার থেকে এনে দেই উনি বলে না গ্রামের থেকে আনতে হবে। যখন ১০০০ টাকা দেই পরে কাগজ দেয় আগে ৩/৪ দিন ঘোরায় টাকা না দিলে নিয়ম আর নিয়ম দেখাতে থাকে।

Dhaka,Mirpur 2, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKN9RPKC
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭০.০ হাজার

জমির খারিজ

জমির খারিজ করতে ৭০০০০০ টাকা চুক্তির মাধ্যমে নেওয়া হইছে , অফিসের সবাই ঘুষ খায় , টাকা নাহ দিলে কাজ করে না , সবাই বাধ্য হয়েই ঘুষ প্রদান করে কেউ প্রতিবাদ করে না কারণ যদি জমির খারিজ নাহ দেয় বা কোনো ক্ষতি করে এর জন্য কেউ কিছুই বলে না , এই বিচার কে করবে , সব ভূমি অফিসে একই নিয়ম

মানিকগঞ্জ, সাটুরিয়া, ধানকোড়া, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKYUD6GU
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১.০০ লাখ

অডিট কৱাৱ জন‍্য ।

আমাদেৱ বিল্ডিংএৱ বানানোৱ জন‍্য কম টাকা কৱ ফাইলে দেখানো হয়েছে। এই দাবী কৱে সব ফাইল অডিট কৱাল হুমকি প্ৰদান। মোট দাবী ছিল ৬০০০০০.০০ ‍ টাকা শেষমেশ ১০০০০০.০০ দিয়ে মুখ বন্ধ ৱাখাৱ ব‍্যবস্হা ।

টাংগাইল, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKB6JC8Z
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৮.০ হাজার

পাসপোর্ট করতে নিছে

আমার কাছ থেকে ২০২৪ সালে পাসপোর্ট করতে গেলে ৮০০০ টাকা নেয় দালাল রা, এর কম হয় না,বাধ্য হয়ে পাসপোর্ট করেছি

ময়মনসিংহ, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYBVFQTY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

রেজিষ্ট্রেশন কার্ড কালেকশন

অফিসে যাওয়ার পরে আমতা আমতা করে রেজি: কার্ডের প্যাকেটটি দিয়ে বল্লো টাকা দিয়ে চলে যান।আমরা বোর্ডের কাছে দায়বদ্ধ আছি তাই ২০০ টাকা দিয়ে চলে আসি।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKARZ43L
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১২.০ হাজার

থানায় gd করতে গিয়ে বিভিন্ন পদে পদে টাকা দিতে হয়েছে

আমি ২০২৬ সালের জানুয়ারী মাসের ১২ তারিখে একটি gd করি,,,, তার পরে মামলার তদন্তের বিভিন্ন খরচ দেখিয়ে পুলিশ আমার কাছ থেকে প্রায় ১২ হাজার টাকার মত নেয় এবং আমার মামলার তদন্তের জন্য CDR আমি এনে দিতে হত।

মৌলভীবাজার জেলার রাজনগর থানা, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে SYBZYH4A
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

সরকারি চাকুরিতে যোগদানের সময়, পে ফিক্সেশন এর সময়

সরকারি চাকুরীতে যোগদানের সময়, পে ফিক্সেশন এর সময় আমার কাছে টাকা চাওয়া হয়, আমি প্রত্যাক্ষান করি, কিন্তু পরবর্তীতে আমাদের অফিসের এক দালাল এর জন্য অন্য কলিগরা রাজি হওয়াতে দিতে বাধ্য হই।।

মাদারগঞ্জ, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYGZ8P7H
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

সিভিল সার্জন অফিসে স্বাস্থ্যগত সনদ

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ স্বাস্থ্যগত সনদের জন্য তাদের কাছে গেলে প্রথমে একটা রসিদ দেয় যদিও সরকারি ভাবে ৫০ টাকার কথা থাকলেও আমার কাছ থেকে ১০০ টাকা নেয়। তারা অনেক গুলো টেস্ট করে নিয়ে আসতে বলে। পরে সরকারি হাসপাতাল থেকে আমি সব গুলো টেস্ট করে সনদ নিয়ে একটা ডেস্কে যাই বলে ২০০ টাকা দিতে প্রথমে আমি দিতে অসীকার করি এবং রসিদ চাই। তখন বলে রসিদ লাগে না। পরে জানতে পারলাম সবার কাছে থেকে টাকা নেয়। টাকা ছাড়া স্বাস্থ্য সনদ মেলে না। পরে বাধ্য হয়ে টাকা পরিশোধ করি।

কুড়িগ্রাম সিভিল সার্জন অফিস, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNJ8NZEG
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৬ হাজার

নতুন পাসপোর্ট করার ক্ষেত্রে

আমি স্টুডেন্ট , পাসপোর্ট করে ইন্ডিয়াতে যেতে হবে । পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গেলে অনেক ভুল ধরে । লালমনিরহাট পাসপোর্ট অফিসের মানুষ মনে হয় মানুষের সেবা করে না পার্লামেন্টে বসে থাকে । তো যাইহোক ভুল ধরে আমাকে বলে যেগুলো সংশোধন করে নিয়ে আসেন । সংশোধন করতে গেলে প্রায় এক মাসের মত সময় দরকার যদিও বা করার সময় ছিল কিন্তু এতটা হয়রানি আমার একদম সহ্য হচ্ছিল না । পড়ে যেতে থাকা একজন সিকিউরিটি ম্যান তিনি আমাকে বলে যে কাজ হইলো না তো তো আমাকে কিছু টাকা দিলে আমি এই বিষয়ে সহযোগিতা করতে পারি । আমি বললাম না লাগবে না । আমার বাহিরে আরেকজন পরিচিত মানুষ ছিল দেইনি আমাকে আবেদন করে দিছেন, পরে উনি আমাকে বলেন যে ২৬০০ টাকা দিলে সব সমাধান হয়ে যাবে। চাপে পড়ে আমাকে সেটা করতে হয় ।

লালমনিরহাট, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNVFWHTP
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.০ হাজার

বাইকের নাম পরিবর্তন

কাগজ জমা দিয়েছে। এই সমস্যা, সেই সমস্যা বলে টাকা চাইছে। টাকা না দিলে কাজ হবে না। বাইক ৬ মাসের ব্যবহার করা। একেবারে নতুন। তারপরও টাকা ছাড়া কাজ হয় নাই। ব্যাংকে টাকা জমা দিতে প্রায় ২ ঘন্টা লাগছে। Nrbc জমা দিয়েছি, সরকারি খরচ ৩৬৯০ টাকা। আমার কাছ থেকে ৩৭০০ টাকা নিয়েছি। জায়গাটা এইরকম ব্যাংকের কর্মকর্তা ১০ টা বেশি নিয়েছে তাও মহিলা কর্মকর্তা।

মিরপুর ১৩, ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKCSNXGS
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

জমি রেজিস্ট্রার ও নাম জারি

সাব রেজিস্টার যা বলে তাই করতে হয়। কারন অতিরিক্ত টাকার একটা বড় অংশ ভূমি রেজিস্ট্রার অফিসে দিতে হয়।

ফটিকছড়ি, চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTX98AX4
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন

মাতৃত্বকালীন ছুটির আবেদনের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিভিন্ন টালবাহানা করতো।শেষ টাকা দিলে মাতৃত্ব কালীন ছুটিতে স্বাক্ষর করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস,মাদারগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYGNFHAQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

জন্ম নিবন্ধন

আমার বড় ভাইয়ের স্ত্রী, উনার জন্ম নিবন্ধনটা অনলাইন করা লাগে, কিন্তু ইউনিয়ন পরিষদে যোগাযোগ করা হলে তারা ৩০০০ টাকা দাবি করে, এছাড়া তারা কাজ করবে না। যখন ৩০০০ টাকা দেওয়া হল তারপর ৩ দিনের ভিতর অনলাইন করে দেয়।

পাবনা, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJPFSRDC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৩.০ হাজার

কল কারখানা অধিদপ্তর

যাবতীয় সব কাগজ আপডেট থাকার পর ও ,তারা অহেতুক এটা সেটা নিয়ে ভুল ধরত আর বলত আমাদের টাকা দেন , আমরাই সব করে দিবো ।

বগুড়া, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJMNUU89
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২৩.০ হাজার

পাসওয়ার্ড বানানো

১| আমার জন্ম নিবন্ধন এর বয়স বাড়িয়ে একটি আইডি কার্ড বানানো হবে, তারপর আইডি কার্ড বানানোর পরে আমার একটি পাসপোর্ট বানানো হবে, সেই সুবাদে আমার থেকে প্রথমে ২৫ হাজার টাকা দাবি করে, পরে দর কষাঘষির পরে ২৩ হাজার টাকা তো রাজি হয়

লক্ষ্মীপুর, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT8LTG8A
মন্তব্য