সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

পুরনো কৃষি ঋন পরিশোধ করতে গিয়ে

আমার বাবার অনেক পুরোনো একটি কৃষি ঋন ছিল যা পর্যায়ে ক্রমে পরিশোধ না করে একেবারে পরিশোধ করতে চেয়েছিলাম এবং সঠিক হিসেব চাইলে তা না দিয়ে নানান কথা বাড়িয়ে সে অনেক বড় এমাউন্ট উপস্থাপন করে।পরবর্তীতে বলা হয় দশ হাজার টাকা দিলে কমিয়ে দিবে।পরে তা ৫০০০ টাকা ঘুষ নিয়ে সমাধান করে

ভোলা সদর কৃষি ব্যাংক, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRKWL5KU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

পরিদর্শন

কলকারখানার চট্টগ্রামের ডিআইজি তার পরিদর্শকদের দিয়ে নিজে এবং তার নামে এডিশনাল ডিআইজিকে দিয়ে কারখানা ও প্রতিষ্টান পরিদর্শনের নামে বিভিন্ন কারখানায় চাঁদাবাজি করে চলেছে।এখান থেকে আমরা চট্টগ্রামের ব্যবসায়িক সমাজ পরিত্রাণ চাই।টাকা না দিলে লাইসেন্স আটকানো সহ বিভিন্নভাবে হয়রানি করছে।তিনি তার সহকর্মীর মাধ্যমে ৩০০০০ টাকা আমাদের কারখানা থেকে নেন।

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTUTHHFZ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

খারিজ

এটা বাংলাদেশের কমন সিনারিও এবং ৫০০০% সত্য ঘটনা, আমি অনেক জমিন খারিজ করেছি। খারিজের সরকারি যেই চালান বা জমা রশিদ প্রদান করে সেখানে সরকারের নিয়ম অনুযায়ী ১১৭৫/- টাকা সরকারী ফি খাত ওয়ারী লিখে দেয় এবং এটাই সরকারী ফি, কিন্তু বাস্তবতা হলো ফি নেয় ৬০০০/- থেকে আনলেমিটেড। ২০১৭ সালে চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ভূমি অফিসে আমার কাছ থেকে ৬০০০/- টাকা নিচে কিন্তু রশিদ দিছে ১১৭৫/- কিছু বল্লে বলে খারিজ করাবেন আরো বলে এই টাকার ভাগ মন্ত্রী, ডিসি এসপি সবাই পায়। ২০২১ ফরিদগন্জের রামপুর বাজার ভূমি অফিসে আমার কাছে প্রতি খারিজের বিপরীতে নিচে ৬৫০০/- টাকা করে। আমার কাছে রশিদ গুলো আছে।

চাঁদপুর, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTXVPZF5
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩.০ হাজার

দলিল রেজিষ্ট্রেশন

নড়াইল সদর রেজিষ্ট্রি অফিসে দলিল প্রতি সাব রেজিস্ট্রার কে ২০০০ হাজার টাকা ও ঐখানের পিয়ন বা যে হাতে কালি দলিল বইতে সাক্ষর করায় সে দলিল প্রতি ৫০০ করে টাকা নিয়েছে।। পরবর্তীতে দলিলের টিকিট নিয়ে দলিল তুলতে গেলে আর ৫০০ টাকা দিতে হয়েছে।

নড়াইল, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHT4XLJV
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.৭ হাজার

লার্নার পরিক্ষার পর টাকা নেওয়া

২৪-০৪-২০২৪ সালে লার্নার পরিক্ষা ছিল সকল বিষয়ে অর্থাৎ লিখিত, মৌখিক, প্র‍্যাকটিক্যাল এ পাশ করার পর যুব উন্নয়ন এর যাদের থেকে ট্রেনিং নিয়েছি তারা বলল টাকা দিতে হবে নাহলে ফেল করিয়ে দিবে। সেজন্য তাদেরকে ২৫০০ টাকা দিয়েছি আবার প্রাইভেটকার এ পরিক্ষা দেওয়ার সময় কার চালক একটা টোকেন দিয়ে ২০০ করে নিয়েছিলো মুলত যুব উন্নয়ন এর ট্রেনিং প্রজেক্ট এর ট্রেনার আর বিআরটিএ এর লোক মিলে ভাগে যোগে খেয়েছে

ফরিদপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKZ56RVX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩২.০ হাজার

সামাজিক উন্নয়ন প্রকল্প

এখানে মূল যে ঘটনা আছে তা হলো আমি যখন একটা সামাজিকের কাজ কিনে করাইতে গেছি এবং আমি যখন সেটার বিল তুলতে যাই তো আমাকে হচ্ছে জেলার এলজিডি অফিসে থেকেও ঘুষ দাবি করে ইয়া ব্যাপারগুলা তখন আমি পরিশোধ করি যদিও এখন পর্যন্ত আমার ফাইল সেখান থেকে পুরাপুরি ক্লোজ হয় নাই আমি জামানতের টাকা পাই নাই তো এই জিনিসগুলা আমার ফেস করতে হইছে এই জিনিসগুলো যে শুধুমাত্র না এখন আছে তা নাই জিনিসগুলা আগেও ছিল আগে যখন আওয়ামী লীগের আমলে তখন ছিল এখন বিএনপির সময় এখনো বিদ্যমান আছে।

Pirojour, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRY2J76H
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৮.০ হাজার

E passport

ব্যাংক ড্রাফ ফি ছিল ৫৭৫০ টাকা দিয়ে আমি নিজে নিজে কোন দালাল ছাড়াই গিয়ে জমা দেই জমা দেওয়ার সময় ওরা আমার ফাইলটি রিজেক্ট করে দেয় এই প্রবলেম ওই প্রবলেম বলে । তারপর আমি দালালের সহযোগিতায় সেইম ফাইলটি আরো ২২৫০ টাকা এক্সট্রা দিয়ে যখন জমা দেই তখন তারা আমার ফাইলটি একসেপ্ট করে

Cumilla, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTF9MN65
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নাম জারি

নামজারি ১১৭০ টাকা। অহেতুক হয়রানি করে, ১৫০০০ টাকা দাবি করে। অফিস কর্তা এবং সহকারী মজনু ঘুষের টাকা ছাড়া কোন কাজই করতে চায় না। এদের অত্যাচারে মানুষের করুণ দশা।

ভবানীপুর ভূমি অফিস, শেরপুর, বগুড়া।, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJL5BPWH
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

New passport

প্রথম সব ডকুমেন্ট জমা দেয়ার পরেও উনি আমার কাছ থেকে এক্সট্রা পেপার চায় যেগুলা অপশনাল. এমনকি সে বলে বাবা মায়ের nid কার্ড এর তথ্য কেনো দেইনাই এপ্লাই এর সময়. এইগুলা সব optional but he reject করে দেয়. পরে একলোক বললো সে kore দিতে পারবে but 2000 tk extra লাগবে. Tk দেওয়ার পর ওই লোক নিজেই টোকেন নিয়ে আসলো আমাদের লাইনে ও দাড়ানো লাগে নাই.

Chandpur, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTEVZQGD
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০ হাজার

এমপিও আবেদন

বেসরকারী স্কুল শিক্ষকের এমপিও আবেদন এপ্রুভ করার জন্য উজিরপুর উপজেলা শিক্ষা অফিসে ২০০০ টাকা দাবি করে। ২০০০ টাকা প্রদানের পর এমপিও আবেদন এপ্রুভ করে। এই অফিসে টাকা না দিলে কারো এমপিও আবেদন ফাইল/বকেয়া ফাইল এপ্রুভ করেনা। এটা ঐ এলাকায় ওপেন সিক্রেট।

উজিরপুর, বরিশাল, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRRN822Y
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৭.০ হাজার

গাড়ির মালিকানা ট্রান্সফার

কোনো রিসিট প্রদান ছাড়াই, অফিস খরচের নামে ৭০০০ টাকা দাবি করেন। আমি সেবা গ্রহীতা একজন ষষ্ঠ গ্রেডের সরকারি ক্যাডার কর্মকর্তা।

বগুড়া, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJPMWP2H
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১২.৫ হাজার

নতুন পাসপোর্ট

তেজগাঁও পাসপোর্ট অফিসে নতুন পাসপোর্ট করেছি, ৩০১ নাম্বার রুম থেকে। এক্সপ্রেস ডেলিভারিতে খরচ ৮০৭০ টাকা, আমার কাছে টাকা নিয়েছে ১২৫০০/- টাকা কিন্তু সরাসরি অফিসার নেয়না, টাকা নেয় কম্পিউটার দোকানদার। ওদের সিন্ডিকেট আছে। ওদের দোকান থেকে সিন্ডিকেটের মাধ্যমে করলে সেবা ভালো পাওয়া যায়। খরছ আনুমানিক ৪০০০+ বেশি লাগে। অন্যথায় আপনি বেশ কয়েকদিন ঘুরেও পাসপোর্ট হাতে পাবেন না। আপনার সময় নষ্ট হবে। অফিস থেকে কি বার বার এরকম ছুটি দিবে? তাই আমি বলি কি, তাদের সেবা নিন, ভালো থাকুন, সময় বাচান।

Dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKYUXN9T
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১০.০ হাজার

দলিল রেজিস্ট্রেশন ও নকল উত্তোলন

দলিল রেজিস্ট্রির সময় অতিরিক্ত ১০ হাজার টাকা দাবি সাব রেস্টার

বরিশাল, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে BR57QYPA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

Passport Police verification

আমার মায়ের পাসপোর্টে ওনার বাবার নামের ভুল সংশোধনের জন্য পুলিশ ভেরিফাইয়ের প্রয়োজন হয়েছিল। দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার অনেক ডকুমেন্টস চায় সামন্য ভুলের জন্য সব দেয়ার পর আবার কোর্ট affidavit চায় তাও দেয়ার পর বলে তা হবেনা মেজে স্ট্রিট এর স্বাক্ষর লাগবে সর্বশেষ বলে ভেরিফিকেশনের একটা খরচ আছে ওটা দাও। অনেক করে বলেও কাজ হয়নি সর্বশেষ ৫০০ হলেও দেয়া লাগবে। দিতে হলো।

চকরিয়া, কক্সবাজার, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTNWH6WB
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩.০ হাজার

জমি খারিজের৷ জন্য

আমি ৪ শতক একটি জমির কারণে খারিজ করতে চাই। ঐ সময় আমার কাগজে ভুল আছে কিনা সেটা যাচাইয়ের জন্য আমাকে ডেকে নেওয়া হয়। তারপরে আমাকে সাড়ে তিন হাজার টাকা দাবি করা হয় পরবর্তী আমি ২০০০ টাকা দিতে বাধ্য হই!

পয়াল গাছা, বরুড়া, কুমিল্লা?, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTL4P6V3
মন্তব্য