সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১০.০ হাজার

নতুন পাসপোর্ট তৈরি।

স্বাভাবিক প্রক্রিয়ায় আবেদন করেছিলাম। বারবার অনুমোদনের জন্য গেলেও তারা বিভিন্ন ভুল ত্রুটি ধরেছিল। প্রায় দুই মাস ঘোরার পরে আর না পেরে তাদের মাধ্যমে করা হয় কাজটি। পুলিশ ভেরিফিকেশনে পুলিশ ২০০০ টাকা নিয়ে গেছে। মোট ১২০০০ টাকা দিতে হয়েছে ঘুষ।

কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTRN83L7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

Passport hold.

Amar passport hold kore rakhe immigration SB office in Dhaka. Aita simple khajtake, easily somadan na kore khali gurise. Amar time west korse, akjon paralysis police officer guser jonno khali gurise. Passport releger din a mohila 200 taka nese. Aro chaiselo. Ame bedese theke deshe jawor por Airport theke gotona suru hoysilo. Ame short kore likhalam.

Dhaka SB office., ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKTKKGC5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮০০

প্রত্যয়ন প্রত্র

জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন অফিসে কম্পিউটার অপারেটর কর্তৃক প্রতিটি প্রত্যয়ন প্রত্র প্রিন্টের জন্য ২০০ টাকা করে দাবী করা হয়েছে। পরিশেষে ৪টা পত্রে মোট ৮০০ টাকা পরিশোধ করার পর আমার প্রত্যয়ন প্রত্রগুলা চেয়ারম্যানের কাছে পাঠানো হয়।

মিরপুর, জগন্নাথপুর, সুনামগঞ্জ, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে SYGU9EPF
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩০.০ হাজার

পাসপোর্ট নামে ভুল ছিল তা পরিবর্তন করার জন্য গিয়েছিলাম।

পাসপোর্ট করার পর আমার নাম জনিত কিছু সমস্যা থাকার কারনে আমি পাসপোর্ট অফিসে যাই। তারপর অফিসের কর্মকরতা সাথে সব সমস্যার বিস্তারিত কথা বলি।তখন এক কমকর্তা বলেন নাম পরিবর্তন করতে টাকা লাগবে। আমি বললাম কত লাগবে ঐ লোক টা ১ম বার ৩০ হাজার টাকা লাগবে। আমি বললাম এতো কেনো। ঐ লোকটা বললো করলে কর না করলে এখন আসতে পারেন। পরে আর কি আমি রাজি হইয়াগেছি পাসপোর্ট টাও দার ছিলো। আমার কথা হলো নাম পরিবর্তন করার জন্য ৩০ হাজার টাকা কেন লাগবে।

গাজীপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKRWE6U6
মন্তব্য
ঘুষ দিয়েছি বিদ্যুৎ, গ্যাস ও পানি ৳২.২০ লাখ

ট্রান্সফর্মার স্থাপন ও বাসাবাড়িতে বিদ্যুৎ সংযোগ জন্য সাড়ে ছয় লাখ টাকা দাবি

আমার বাসাবাড়িতে বিদ্যুৎ সংযোগ নেয়ার জন্য একটি ট্রান্সফর্মার স্থাপন জরুরি হয়ে পড়ে । এজন্য ঈশ্বরগঞ্জ উপজেলার বিদ্যুৎ অফিসে উপ-সহকারী প্রকৌশলী জনাব রেজাউল করিমের সাথে যোগাযোগ করলে তিনি সাড়ে ছয় লাখ টাকা দাবি করেন । পরবর্তীতে বিষয়টি আমার পরিচিত একজন অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মকর্তাকে জানালে তিনি রেজাউল করিমের সাথে যোগাযোগ করেন । ঘুষের টাকা দুই লাখ টাকায় কাজটি করে দিতে রাজি হন। টাকা পরিশোধ করা হয় । তবে প্রতি মিটারে অতিরিক্ত দুই হাজার টাকা গ্রহণ করেন । দুই / তিন মাস অসংখ্য বার ঘুরতে হয় সেই অফিসে । সেখানে তার উর্ধ্বতন কর্তৃপক্ষ আবাসিক প্রকৌশলী হামজা ইমাম সরাসরি এসব হয়রানি মূলক কাজে জড়িত ছিলেন ।

ময়মনসিংহ (অন্যান্য), ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে MY4P6RBB
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১০.০ হাজার

নতুন লাইসেন্স করতে

টাকা দিলে রিটেন ভাইবা পাশ করে দিবে আর না হলে পরীক্ষায় পাশ করাবে না ও লাইসেন্স সরবরাহ করবে না।

ভোলা সদর, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRDASBP2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

সুপ্রীম কোর্টের বি.ও

প্রতিদিন সুপ্রিম কোর্টের স্টাফ এবং বি.ও রা কয়েক কোটি টাকা ঘুষ গ্রহন করে থাকে। এসকল ঘুষের টাকা জনগনের পকেট থেকেই যাচ্ছে।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK2M5QFB
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

LPC এল পি সি

কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রাম থেকে ঢাকা তে বৃহৎ করদাতা ইউনিটে বদলীর পর LPC প্রেরণ না করে পাঁচ মাস বেতন বন্ধ রেখেছিল। নতুন অফিসের ক্যাশিয়ার কে ২০০০ ও পুরাতন অফিসের ক্যাশিয়ার কে ৩০০০ পরিশোধ করার পরও এল পি সি নিয়ে টালবাহানা করছিল। শেষমেষ টাকা পরিশোধে বাধ্য হয়ে বেতন সচল করি। এই পাচ মাস নিদারুণ মানসিক যন্ত্রণায় পড়েছিলাম। নতুন সরকার এল পি সি সংক্রান্ত জটিলতা নিরসন করে অন্য কর্মচারীদের ও ঘুষ নিতে উতসাহিত করবে আশা করছি। কারণ অনেক কর্মচারী মনে করে সে ঘুষ দিতে বাধ্য হলে সে খাবেনা কেন?! এজি অফিস এসবের হাতেখড়ি দেই।

ঢাকা চট্টগ্রাম বরিশাল, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKLBE6QN
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৯.০ হাজার

পাসপোর্ট নবায়ন

পুরাতন পাসপোর্ট জন্ম নিবন্ধন দিয়ে করা ছিলো । নতুন পাসপোর্ট এ এন আই ডি দিয়ে করতে গেলে সরাসরি ঐ টাকা চায়। জরুরী ছিল তাই দিয়েছি।

নরসিংদী, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKHE532K
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

নাম জারী

তিন টা দলিলের বিপরীতে আট হাজার করে (8000×3)=24000/, দিয়েছি। না দিলে করতো না।আমি সহ আমরা যে অসহায়।

নেছারাবাদ উপজেলা, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRAA9XPZ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

এল এ শাখা

ট্রেন লাইনে আমার মাত্র এক দশমিক ৯৪ শতাংশ জমি অধিগ্রহণ হয়। মোট আমাদের ১০ শতাংশ জমি অধিগ্রহণ হয়, আমি সহ আমার ছোট ভাই, মোট ৮ হাজার টাকা দেই চেক বাবদ দেই ২০০০ টাকা। আমাদের এক বছরেরও বেশি সময়ই বিভিন্নভাবে ঘুরানো হয়। তারপর আমরা জানতে পারি তাদের ঘুষ দিতে হবে।

নড়াইল ডিসি আফিস, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHRMREBZ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

বি এস রেকর্ড

বি এস রেকর্ডের জন্য অনেকের কাছ থেকে ৫০০০/১০০০০ আরো বেশি টাকা ও তারা নিছে। আমাদের কাছ থেকে ৫০০০ টাকা নিয়ে বি এস রেকর্ডের জন্য।

নারায়ণগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK2PP2UX
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারী

নামজারী খারিজ,টাকা দেইনি বলে বন্টন নামা আবশ্যক বলে প্রতিবেদন দেয়,তারপর ২০০০০ টাকা দিয়ে পুনরায় আবেদন করলে বন্টননামা ছাড়াই একক নামজারী হয়ে যায়

কিশোরগঞ্জ কটিয়াদী, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKQ55TXU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

ঢাকা ওয়াসা উর্দু রোড। পানির বিল সংক্রান্ত অভিযোগ ।

ঢাকা ওয়াসার পানির মিটার রিডার মিটার প্রতি মাসে ২০০০ টাকা ঘুষ দাবী করে । না দিলেই পানির বিল বাড়িয়ে দেয় ।। এভাবে সে ২০০বাড়ি থেকে মাসে ২০০০ করে আদায় করে । তাহলে তার মাসিক ঘুষের পরিমাণ দাঁড়ায় ৪০০০০০( চার লক্ষ ) টাকা । এর কি কোন প্রতিকার নেই ???

ঢাকা দক্ষিণ ।, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKQ9RHHH
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.১ হাজার

পাসপোর্ট অফিস

স্টুডেন্ট পাসপোর্ট আবেদন করছিলাম আমার সার্টিফিকেট সব কিছু সো করছিলাম তাতে না কি হবে আমার আমাকে বলে কলে থেকে পিলছিবলের স্কাকর নিয়ে আরছে হবে তাহলে হবে না হয়লে হবে না।পরে 1100টাকা দাবি করে তখন আমি টাকা দেই তখন হয়। লালমনিরহাট পাসপোর্ট অফিসে

লালমনিরহাট পাসপোর্ট অফিস, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNAPBF3F
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

১.৫ শতাংশ নামজারি

১.৫ শতাংশ জমি উত্তর দাপুনিয ময়মনসিংহ সদর কাজটি শেষ করে দেওয়া পর্যন্ত ১০,০০০/= একই দাম ৫কাঠা একই দাম।দাপুনিযার নাযেব ।

ময়মনসিংহ, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYS79WAR
মন্তব্য