সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
পাসপোর্ট অফিস

বিবাহিত সনদ

আমি হিন্দু। আমার ওয়াইফ ও বাচ্চা সহ পাসপোর্ট অফিসে সবার আবেদন জমা দিতে গিয়েছি। তখন অফিস থেকে বলে বিবাহিত সনদ দিতে কিন্তু আমি বললাম আমার বাচ্চার জন্ম সনদ আছে সেখানে আমার ও ওয়াইফের নাম আছে তাতেও কাজ হয়নি ২০০০ টাকা না দিলে সনদ দিতে হবে তাই বাধ্য হয়ে টাকা দিয়েছি।

ঘুষ দিয়েছি
পিরোজপুর ৳২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ BR8JALX8
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সরকারি ঠিকাদারি কাজের বিল

প্রতি ১ কোটি টাকা বিলের জন্য ১ লাখ টাকা ঘুষ দিতে হয়,সেই অনুপাতে ৫ লাখ টাকা ঘুষ দিতে হয়েছে

ঘুষ দিয়েছি
নেত্রকোনা ৳৫.০০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ MYJPKDML
মন্তব্য
কর অফিস

টিন জমা

আমাদের ই-রিটার্ন প্রথ৬বার জমা করার সময় কিছুটা ভুল পরিলক্ষিত হয়। তখন সেখানে থাকা একজন অফিসার ১০০০০ টাকা চেয়েছিলো। পরে ৫০০০ টাকা নিয়ে সেটি ঠিক করে এবং ই-টিন সার্টিফিকেট প্রদান করে

ঘুষ দিয়েছি
ফেনী ৳৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ১০ CT7BVCZH
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট এর আবেদন

আমার ভাইগ্না পাসপোর্ট এর আবেদন করে সৌদিআরব যাওয়ার জন্য I তাকে দেখতে তার সঠিক বয়সের চাইতে ছোট মনে হয় I আমরা আবেদন করে ফিঙ্গার প্রিন্ট দিতে গেলে ব্রাহ্মণবাড়িয়া অফিস ফিঙ্গার প্রিন্ট না নিয়ে আমাদের ডিডি এর সাথে দেখা করতে বলে I ডিডি প্রথমে আমাদের সাথে অফিসিয়াল কথা বলে না করে দেয় I কিন্তু আসার সময় সে একজন লুকের নাম বলে, আমরা তার সাথে যোগাযোগ করি এবং সে আমাদের কাছে ৩০০০০ টাকা দাবি করে I অনেক কথা বলে ২১০০০ এ রফা দফা করি এবং সে বলে এখান থেকে ১৫০০০ টাকা DD কে দিতে হবে I

ঘুষ দিয়েছি
ব্রাহ্মণবাড়িয়া ৳২১.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTNQ9C5C
মন্তব্য
ভূমি অফিস

নামজারী

নামজারী খারিজ,টাকা দেইনি বলে বন্টন নামা আবশ্যক বলে প্রতিবেদন দেয়,তারপর ২০০০০ টাকা দিয়ে পুনরায় আবেদন করলে বন্টননামা ছাড়াই একক নামজারী হয়ে যায়

ঘুষ দিয়েছি
কিশোরগঞ্জ কটিয়াদী ৳২০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKQ55TXU
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ঢাকা ওয়াসা উর্দু রোড। পানির বিল সংক্রান্ত অভিযোগ ।

ঢাকা ওয়াসার পানির মিটার রিডার মিটার প্রতি মাসে ২০০০ টাকা ঘুষ দাবী করে । না দিলেই পানির বিল বাড়িয়ে দেয় ।। এভাবে সে ২০০বাড়ি থেকে মাসে ২০০০ করে আদায় করে । তাহলে তার মাসিক ঘুষের পরিমাণ দাঁড়ায় ৪০০০০০( চার লক্ষ ) টাকা । এর কি কোন প্রতিকার নেই ???

ঘুষ দিয়েছি
ঢাকা দক্ষিণ । ৳৩.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKQ9RHHH
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট অফিস

স্টুডেন্ট পাসপোর্ট আবেদন করছিলাম আমার সার্টিফিকেট সব কিছু সো করছিলাম তাতে না কি হবে আমার আমাকে বলে কলে থেকে পিলছিবলের স্কাকর নিয়ে আরছে হবে তাহলে হবে না হয়লে হবে না।পরে 1100টাকা দাবি করে তখন আমি টাকা দেই তখন হয়। লালমনিরহাট পাসপোর্ট অফিসে

ঘুষ দিয়েছি
লালমনিরহাট পাসপোর্ট অফিস ৳১.১ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RNAPBF3F
মন্তব্য
ভূমি অফিস

১.৫ শতাংশ নামজারি

১.৫ শতাংশ জমি উত্তর দাপুনিয ময়মনসিংহ সদর কাজটি শেষ করে দেওয়া পর্যন্ত ১০,০০০/= একই দাম ৫কাঠা একই দাম।দাপুনিযার নাযেব ।

ঘুষ দিয়েছি
ময়মনসিংহ ৳১০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ MYS79WAR
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ট্রান্সফার

আমি একটি সরকারি প্রতিষ্ঠানে অস্থায়ী চাকরি করি আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে পোস্টিং ট্রান্সফার করা হয়, আমি বিষয়টি বুঝতে পারি ঘুষের জন্য আমাকে ট্রান্সফার করা হচ্ছে তৎক্ষণাৎ আমি অফিসে যাই এবং কর্তাদের বিষয়টি জানাই যে আমি ওইখানে যেতে ইচ্ছুক না তখন আমার কাছে ১০ হাজার টাকা দাবি করা হয় এবং বলা হয় অতি দ্রুত জয়েন করার জন্য আমি জয়েন করি এবং অফিসকে বলি দ্রুত সমাধানের জন্য এবং ১০ হাজার টাকা ও পরিশোধ করি গত ১৪ মাসেও আমার কোন ফলাফল হয়নি এবং ফোন দিলে আরো টাকা দাবি করা হয় আমি বিষয়টি বুঝতে পেরে আর কোন লেনদেন করিনি

ঘুষ দিয়েছি
নারায়ণগঞ্জ ৳১০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKMG7SNR
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট

পাসপোর্ট নিজে করার সময় টাকা ব্যাংকে জমা দিয়ে সকল কাগজপত্র নিয়মমতো পূরণ করে জমা দিলে তারা সেটি জমা নেয়নি, বাজে আচরণ করে। তারপর তারা বলে এভাবে পেতে তিন মাস সময় লাগবে। যেখানে সকল প্রক্রিয়া আমি সম্পন্ন করলে ৬ থেকে ৭ হাজার খরচ হতো তা তাদের মাধ্যমে ১৫০০০/= টাকা জমা দিয়ে করতে হয়েছিল। ২য় বার সমস্যা হয় বাইরে যাওয়ার সময় বিএমইটি ট্রেনিংয়ের পর ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময়, সরাসরি গেলে তাদের নেট থাকে না, সার্ভার সমস্যা। অথচ ৫০০ টাকা বকসওস দিলে ৫ মিনিটে কাজ হয়ে যায়, নয়তো ২/৩ দিন তাদের অফিসে ঘুরতে হয়। এগুলো সমাধান করার কেউ নেই। বাধ্য হয়ে টাকা দিয়ে কাজ সম্পন্ন করতে হয়। পুলিশ ভেরিফিকশনের সময় আরেক ধাপ টাকা প্রদান করতে হয়। নেত্রকোনা থেকে।।

ঘুষ দিয়েছি
নেত্রকোনা ৳১৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ MYCAYZAV
মন্তব্য
পাসপোর্ট অফিস

passport

১ সপ্তাহ ধরে নীলফামারী আঞ্চলিক পাসপোর্ট অফিসে এপ্লিকেশন জমা দিতে পারি নাই। একেক দিন একেক ভুল ধরে। শেষে NID সত্যায়িত পর্যন্ত করাইছে তারপরও এপ্লিকেশন জমা নেয়নি। পরে পাশে একটা ফটোকপির দোকানে গেলে বলে এতকাগজপত্র কিছু লাগবে না, শুরু এপ্লিকেশন টা দেন।তারপর দিন পাসপোর্ট অফিসে গিয়ে Biometric করে আসি

ঘুষ দিয়েছি
Nilphamari ৳৬.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RNA2KV8Z
মন্তব্য
বিআরটিএ

Owner Ship

ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর দায়িত্বপ্রাপ্ত বিআরটিএ কর্মকর্তা পনেরশো টাকা দাবি করে তাহলে কাজ হবে এবং এই টাকা নেওয়ার জন্য যেখানে সিসি ক্যামেরা নাই ওনার টেবিলের পিছনে যেতে বলে এবং টাকা নে

ঘুষ দিয়েছি
Rangpur ৳১.৫ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RNKBEX3M
মন্তব্য
ভূমি অফিস

খারিজ করা

আমি আমার কোম্পানীর একটি কাজ করার জন্য সেখানে গেলে আকুয়া ভূমি অফিস এর নায়েব ৫ লক্ষ টাকা চান পরে ৫ লক্ষ টাকা দিয়ে কাজটি করা লেগেছে। কারন দলিলে নাম এর বানান ভুল ছিল।

ঘুষ দিয়েছি
ময়মনসিংহ সদর ৳৫.০০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ MY5MPPCZ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন সিন্ডিকেট

যেখানে সরকারি ভাবে লিস্ট টানাই দেওয়া আছে জন্ম নিবন্ধন সংশোধন ৫০-১০০ টাকা সেখানে মক্রবপুরের সচিব ৫০০ নিচে নেই না

ঘুষ দিয়েছি
গ্রাম ৳৫০০
১ সেপ্টেম্বর ২০২৬ CTWQP3QY
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

উপজেলা খাদ্য অফিস

প্রতি মাসে চা বাগানের শ্রমিকদের সরকার কর্তৃক ভর্তুকি মূল্যে গম উত্তোলন করতে ফটিকছড়ি খাদ্য অফিস ও গুদামে প্রতিমাসে ৩০ টন গমের বাবদ প্রতিমাসে ৩০ হাজার টাকা দিতে হয়, যদি না দিতে অপারগ হয়, তাহলে বিভিন্ন ধরনের হয়রানি করে।

ঘুষ দিয়েছি
ফটিকছড়ি সদর ৳৩০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTXSA9W4
মন্তব্য
ভূমি অফিস

নামজারী

ক্রয় করা জমির নামজারী (খারিজ) করাতে গেলে প্রথমবার তাদের পরামর্শমতো সাড়া না দেওয়ায় আবেদনটি প্রত্যাখ্যাত হয। পরে বাধ্য হয়ে দাবীকৃত ১৫,০০০ টাকা দিয়ে খারিজ করতে হয়েছে।

ঘুষ দিয়েছি
ময়মনসিংহ ৳১৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ MY9ZLLPY
মন্তব্য