দাগ নাম্বার সংশোধন
দাতা এবং গ্রহীতার উপস্থিতিতে দাগ নাম্বার সংশোধন করতে চাইলে, এজলাস এর অফিসার নাকচ করেন। পরে দলিল লেখক বলে কিছু টাকা লাগবে । আমি দিতে অস্বীকৃতি জানাই । পরে আমি উত্তেজিত হই। এমতাবস্থায় কয়েক জন দলিল লেখক বলেন, কিছু সময়ের জন্য আপনি বাহবা পাবেন কিন্তু ক্ষতি আপনার হবে । আমি বাহিরের দেশে থাকি তাই বাধ্য হয়েই আমাকে টাকা দিতে হয় ।